
দীর্ঘ প্রায় ৪ বছর পর কাতারে রাষ্ট্রদূত পাঠিয়েছে সৌদি সরকার। গত সোমবার দোহায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত মনসুর বিন খালেদ বিন ফারহান আল সৌদ কাতারের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আব্দুর রহমান আল সানির কাছে নিজের পরিচয় পত্র জমা দেন। এ সময়, দ্বিপাক্ষিক বৈঠকের সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে দোহার পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন কাতারের পররাষ্ট্রমন্ত্রী। উল্লেখ্য, ২০১৭ সালে কাতারের উপর বিভিন্ন অভিযোগ এনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে অবরোধ দেয় সৌদি আরবসহ আরব আমিরাত, বাহরাইন ও মিশর। তবে কাতার তাদের সকল অভিযোগ অস্বীকার করে এসেছে। প্রায় সাড়ে তিন বছর পর কাতারের উপর চলতি বছরের ৫ জানুয়ারি অবরোধ তুলে নেয় সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলো।
জিকু ভূঁইয়া, দোহা, কাতার।







