জাতীয় পরিচয়পত্র নিয়ে জটিলতার কিছু নেই। ঠিক জায়গায় জাতীয় পরিচয়পত্রের দায়িত্ব দেয়া হয়েছে বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। আজ বুধবার (২৩ জুন) দুপুরে এক অনুষ্ঠানে মন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী বলেন, জাতীয় পরিচয়পত্র একজন নাগরিকের জাতীয়তা বহন করে তাই এটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে থাকাই উচিৎ।
কাতারের আমিরের আমন্ত্রণে ২১-২৩ জুন তারিখে অনুষ্ঠিত কাতার ইকোনমিক ফোরাম-এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা অংশগ্রহণ করেন। এ সময়, প্রধানমন্ত্রী টেকসই এবং সমতাভিত্তিক করোনা পরবর্তী বিশ্ব ব্যবস্থা গড়ে তুলতে সম্মিলিত পদক্ষেপ গ্রহণের আহবান জানান।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কর্মরত ইলেকট্রিশিয়ান আবু বকরের কাছ থেকে ১১৬ গ্রাম ওজনের ২টি স্বর্ণেরবার ও ১টি আইফোন -১২ প্রো জব্দ করেছে ঢাকা কাস্টম হাউস। ইলেকট্রিশিয়ান মো. আবু বকর গ্রীণ চ্যানেল অতিক্রমের সময় আর্চওয়ের মাধ্যমে চেক করে তার কাছ থেকে এই জিনিস গুলো উদ্ধার করেন বিমানবন্দর পুলিশ। আটককৃত স্বর্ণের ও আইফোনের আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ লক্ষ টাকা। চোরাচালানের অভিযোগে গ্রেফতারকৃত ইলেকট্রিশিয়ানকে থানায় সোপর্দ করা হয়েছে।
মানামা: কোভিড -১৯ ভাইরাস শনাক্ত হওয়ার পর একটি মসজিদ করে দেওয়া হয়েছে, জানা গেছে যে, একজন মুস্ললি করোনায় শনাক্ত হলে বাহরাইনের বিচার ও ইসলাম বিষয়ক মন্ত্রণালয় দক্ষিণাঞ্চলীয় প্রশাসনের একটি মসজিদ এক সপ্তাহের জন্য বন্ধ করে দিয়েছে।
অন্যদিকে বিধি লঙ্ঘনের দায়ে ৫১ টি রেস্তোঁরায় জরিমানা করা হয়েছে।
বিদেশী নাগরিকদের জন্য কম খরচের দেশ হিসেবে কুয়েত বিশ্বজুড়ে ১১৫ তম স্থান অর্জন করেছে (২০২০ সালের ১১৩ এর তুলনায় এবং উপসাগরীয় অঞ্চলে সপ্তম স্থানে রয়েছে ।
মারকেল ইনডেক্সে কস্ট অফ লিভিং ফর এক্সপেটস ২০২১ এর জরীপে এই তথ্য উঠে এসেছে ।
কুয়েত কাতারের পরের স্থানে রয়েছে খরচের দিক থেকে, বলা হয়েছে উপসাগরীয় নগরী হিসাবে যা গত বছরের র্যাঙ্কিংয়ে ১০৯ তম থেকে ১৩০ তম স্থানে রয়েছে। ।
রিয়াদ সবচেয়ে ব্যয়বহুল উপসাগরীয় শহর হিসাবে প্রথম স্থান অর্জন করেছে এবং গত বছরের ৩১ এর তুলনায় ২৯ তম স্থানে এসেছিল, মানামা ২০২০ সালের ৫২ তম থেকে ৭১ তম স্থানে নেমেছে এসেছে, জেদ্দা ১০৪ তম থেকে ৯৯ তম স্থানে উঠে এসেছে, আর মাস্কাট ৯৯ তম থেকে১০৮ তম স্থানে নেমে গেছে।
কুয়েতের বহুল প্রচারিত আল কাবাসে প্রকাশিত সংবাদে আরো জানাযায়, আবাসন, পরিবহন, খাদ্য, পোশাক এবং পরিষেবাগুলি সহ প্রায় ২০০ ব্যয়ের খাতের অনুসারে মার্সার সূচক বিশ্বের ২০৯ টিরও বেশি শহরে জীবনযাত্রার ব্যয়ের উপর জরীপ চালায় ।
এই বছর পরিচালিত সূচকে দেখা যায় যে, করোনা মহামারীটি বেশ কয়েকটি শহরে কীভাবে অর্থনীতি ধাক্কা মারতে সক্ষম হয়েছিল?
বিশ্বজুড়ে, অর্থনৈতিক মন্দা এবং সামাজিক দুর্দশাগুলি অব্যাহত রয়েছে। বেশিরভাগ দেশের সূচক প্রবাসীদের জন্য প্যাকেজ সরবরাহে কাজের মূল্য নির্ধারণে সহায়তা করে, যা মূলত মুদ্রার ওঠানামা, পণ্য ও পরিষেবার মূল্যস্ফীতি ব্যয় এবং আয়োজক দেশগুলিতে তাদের ওয়ার্ক পারমিটের অস্থিরতার মতো বিভিন্ন কারণের উপর নির্ভর করে।
করোনাভাইরাস পাল্টে দিয়েছে আমাদের জীবনের বাস্তবতা। অথচ বাইরে চোখ ফেরালেই দেখা মেলে পথেঘাটে হাজারো লোকের ভিড়, ছুটছে মানুষ বাঁচার তাগিদে। তারপর ও অস্থিরতা, কোথাও যেন হারিয়ে গিয়েছে আগের সেই কোলাহল, ভিড়ে দাঁড়ালেও মাস্কের আড়ালে কেউ যেন কানে ফিসফিস করে, ‘যাবে না ছোঁয়া।
যাবে না আগের মতো প্রাণভরে প্রকৃতির সঙ্গে একাকার হয়ে যাওয়া। মানুষ ছুটছে ঠিক, কিন্তু সবার মনে যেন করোনার ভয় পিষিয়ে মারছে ভেতরে ভেতরে।’
করোনাভাইরাস গ্রাস করেছে বিশ্বকে। ভয়াবহ ভাইরাসটির প্রভাবে মন চাইলে ও প্রবাস থেকে দেশে যেতে পারছে না আগের মত। এমন পরিস্থিতিতে বেশ কিছু নিয়ম মেনে চলতে হচ্ছে। করোনায় জীবনব্যবস্থায় যেসব পরিবর্তন এসেছে, বদলে গেছে সমগ্র বিশ্বের মানুষের চিরচেনা জীবনযাপন।
আজকে প্রবাসি কল্যান মন্ত্রানালয়ে সরোয়ার আলম স্যারের ব্রিফিং হতে যা জানা গেলো।
সরোয়ার আলম স্যারের সাথে পার্সোনালি কথা বললাম, (সেনাবাহিনীর একজন কর্মকর্তা) আমাদের গ্রুপের মেম্বারের বড় ভাই।
মূলকথা হচ্ছে।
১। বি-বাড়ীয়ার সিভিল সার্জন যাস্ট মুখের কথার উপর ভিত্তি করে এই সার্কুলার করে দিয়েছেন। যা অন্য কোন সিভিল সার্জন দেয়নি। সরকারী আদেশ হলে প্রজ্ঞাপন আকারে আসতো।
২। সৌদি প্রবাসীদের কোন ভ্যাকসিন দেয়া হবে না, তারা টাকা দিয়ে যেতে পারছে। অর্ধেক টাকা সরকার ভূর্তুকী দিবে।
২। কুয়েত প্রবাসীদের জন্য ১৫ হাজার ফাইজার এর ভ্যাকসিন এর আবেদন করা হয়েছে। সেটা সরকার অনুমোদন দিলে তারপর প্রদান করা হবে।
৩। আপাতত দুবাই প্রবাসীদের জন্য ভ্যাকসিন নিয়ে কাজ চলছে। অনেকের এন আইডি নাই কিন্তু ভ্যাকসিনের রেজিস্ট্রেশন এ এন আই ডি বাধ্যতামূলক । তাই ফরমেট চেঞ্জ করা হচ্ছে প্রবাসীরা যাতে পাসপোর্ট এবং ভিসা নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে পারে।
৪। ভ্যাকসিন নেয়ার ব্যাপারে প্রবাসী কল্যাণ অফিসে আসার কোন প্রয়োজন নাই, প্রক্রিয়া শেষ হলে বিজ্ঞপ্তির মাধ্যমে সবাইকে জানিয়ে দেয়া হবে।
৫। সবাই যাতে নিজ নিজ জেলা/উপজেলায় ভ্যাকসিন গ্রহণ করতে পারে সেই ব্যবস্থা নেয়া হচ্ছে।
৬। সম্ভাব্য আগামী এক সপ্তাহের মধ্যে দুবাই প্রবাসীদের ভ্যাকসিন প্রদান শুরু হতে পারে।