ক্যাটাগরি Uncategorized

সৌদি আরবের জেদ্দায় থাকা বাংলাদেশি যাদের ইকামা নেই, কিন্তু পাসপোর্ট আছে, তাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্যঃ-

১। জেদ্দায় ভাব শরিফ পুরাতন থানার সামনে নতুন ক্যাম্প করা হয়েছে করোনার টিকার জন্য। ভিজিট ভিসা আছেন তারাও পাসপোর্ট ও মোবাইল নাম্বার দিয়ে ভ্যাকসিন নিতে পারবেন। এই কার্যক্রম নতুন শুরু হয়েছে।

২। আপনার পুরাতন পাসপোর্ট যেখানে হুদুদ নাম্বার বা ভিসা নাম্বার আছে, সেই পাসপোর্ট লাগবে সাথে আপনার মোবাইলে নাম্বার।

৩। আপনারা মোবাইলে তাওয়াক্কালনা এক্টিভ রাখতে হবে।

ভ্যাকসিন নেয়ার সময় সকাল ১০ টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

সূত্রঃ আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশি।

কাতারে মসজিদের সময় পরিবর্তনের ঘোষণা।

কাতারের ওয়াকফ থেকে একটি নোটিশ জারির মাধ্যমে কাতারে মসজিদের সময় পরিবর্তন করা হয়েছে। সম্প্রতি কাতারে করোনা ভাইরাস কমতে শুরু করায় সরকার এই ঘোষণা দিয়েছে। কাতারে ধীরে ধীরে করোনার বিবি নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে। মসজিদে ফজর ও আসরের আযান শেষ হওয়ার ১৫ মিনিট পর জামাত শুরু করতে হবে। বাকি তিন ওয়াক্তে নামাজ আগের মতোই দশ মিনিট পর জামাত শুরু হবে। শুক্রবারে জুমার প্রথম আযানের সাথে সাথে মসজিদ গুলো খুলে দেওয়ার নির্দেশ দিয়েছে। এদিকে, আগামী শুক্রবার থেকে সাত বছরের বেশি বয়সের শিশুদেরকে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে।

, দোহা, কাতার।

আজ থেকে ৭ জেলায় লকডাউন, ঢাকায় গণপরিবহন প্রবেশ বন্ধ।

আজ মঙ্গলবার (২২ জুন) থেকে ৭ জেলায় হঠাৎ লকডাউন দেয়ায় দুর্ভোগে পড়েছেন রাজধানী ও এর আশপাশের এলাকার লোকজন। সকাল থেকে রাজধানীতে ঢুকতে দেওয়া হচ্ছে না কোনো গণপরিবহন। করোনা ভাইরাস বেড়ে যাওয়ার কারণে সরকার রাজধানী ঢাকাকে নিরাপদ রাখতে শহরের আশপাশের ৭টি জেলাকে লকডাউন ঘোষণা করেছে। জেলাগুলো থেকে ঢাকায় বাস প্রবেশ করতে দেয়া হচ্ছে না। ফলে সাধারণ মানুষ পড়েছেন দুর্ভোগে।

সূত্রঃ যুগান্তর।

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৭ জন গ্রেপ্তার।

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আন্তর্জাতিক মানবপাচারকারী চক্রের মূল আসামী নদী ওরফে জয়াসহ সাত জনকে গ্রেপ্তার করেছে হাতিরঝিল থানা পুলিশ। গতকাল সোমবার রাতে নড়াইল ও যশোরের সীমান্ত এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

আজ মঙ্গলবার (২২ জুন) সকালে সংবাদ সম্মেলনে তেজগাঁও বিভাগের উপ কমিশনার জানান, হাতিরঝিল থানার দুটি মামলায় নদীর বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ রয়েছে। নদী এবং হৃদয় বাবু একে অপরের ঘনিষ্ঠ। তারা বেশ কিছুদিন ধরে মানবপাচারের সাথে যুক্ত ছিলেন বলে জানা যায়।

আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে, মানবপাচারের সাথে যশোরের শার্শা এলাকার জনপ্রতিনিধির সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

সম্প্রতি ভারতে বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে দেশব্যাপী তোলপাড় শুরু হয়। পরে হাতিরঝিল থানা পুলিশ ভিকটিমের পরিচয় বের করে এবং নির্যাতনে জড়িত বাংলাদেশি তরুণ টিকটক বাবু বা হৃদয় বাবুকে শনাক্ত করে গ্রেফতার করে।

এই বাবুসহ আরও অনেকে টিকটকের আড়ালে ভারতসহ বিভিন্ন দেশে নারী পাচার করে আসছে। পাচারকারীদের মধ্য থেকে অনেকে ভারত থেকে পালিয়ে এসে থানায় ও গণমাধ্যমে অভিযোগ করার পর পুলিশ দেশজুড়ে তাদের গ্রেপ্তার করার জন্য অভিযান অব্যাহত রেখেছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই ধরণের ঘটনার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় নিয়ে আসা উচিত।

চর্ম-ক্যান্সারের টিকা আবিস্কার করছে বায়োনটেক।

করোনার ভ্যাকসিন আবিস্কার করে ইতিমধ্যে আলোচনায় জার্মান প্রতিষ্ঠান বায়োনটেক ও তার প্রতিষ্ঠাতা তুর্কী বংশোদ্ভূত উগুর শাহিন।
করোনার টিকার পর গত শুক্রবার চর্ম-ক্যান্সারের টিকা আবিস্কারের কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। ইতিমধ্যে, প্রতিষ্ঠানটি টিকার দ্বিতীয় ধাপের ট্রায়াল চলছে বলে জানিয়েছে। MRNA-ক্যান্সারের প্রথম টিকা একজনের শরীরে প্রয়োগ করা হয়েছে। ক্যান্সারের এই টিকা BNT111 ক্যান্সারের মেডিসিন Libtayo এর সংমিশ্রণে তৈরি করা হয়েছে বলে জানিয়েছে বায়োনটেক।মোট ১২০ জনের উপর ক্যান্সারের এই টিকা প্রয়োগ করা হবে। বায়োনটেক জানিয়েছে পর্যায়ক্রমে তারা ক্যান্সারের আরো ৪টি ভ্যাকসিন আবিস্কার করবে। ক্যান্সারের টিকা আবিষ্কারেও মার্কিন প্রতিষ্ঠান ফাইজারের সাথে একযোগে কাজ করবে বলে জানিয়েছে।

আলামিন বিশ্বাস, জার্মানি।
সূত্র: SWR Aktuell

আবুধাবিতে রেমিট্যান্স যোদ্ধার মৃত্যু।


সংযুক্ত আরব আমীরাতের রাজধানী আবুধাবীর মোছাফ্ফাহ নিজ কর্মস্থলে আজ ভোর ৬টায় ফরহাদ মাসুদ নামে এক প্রবাসী বাংলাদেশী ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

ভাগ্য পরিবর্তনের আশায় আট মাস আগে এই রেমিটেন্স যোদ্ধা আরব আমিরাত আসলেও ভাগ্যের পরিবর্তন হলো না। এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেলেন এই রেমিটেন্স যোদ্ধা।

মৃত ফরহাদ মাসুদ চট্টগ্রামের রাউজান উপজেলার ১২নং উরকিরচর ইউনিয়নের ৪নং ওয়ার্ড লালমিয়া শাহ পাড়ার হাজী আজমত আলী বাড়ির জনাব আজাদ ফজলুল হক সাহেবের ছোট ছেলে।
@Muhammad_Ismail

যারা করোনা টিকার বিরুদ্ধে, তারা করোনা আক্রান্ত হলে হাসপাতালে প্রবেশ করা থেকে বিরত থাকবেন।

কুয়েতে যারা টিকা দেওয়ার বিরুদ্ধে আছেন, তারা করোনা ভাইরাসে সংক্রমণের পরে জটিলতার ক্ষেত্রে অঙ্গীকারে স্বাক্ষর করতে পারেন।

তিনি হাসপাতালে প্রবেশ করা থেকে বিরত থাকবেন এবং তার সিদ্ধান্তের পরিণতি বহন করবেন।

Moh_Kuwait #free_Vaccination

কুয়েত ১লা আগষ্ট থেকে আগত প্রবাসীদের জন্য কোনো কোয়ারাইন্টান নেই!!

সরকারী সূত্রগুলি আল-কাবাসকে নিশ্চিত করেছেন যে নিষিদ্ধ দেশগুলি থেকে আগস্টের প্রথম থেকে ফিরে আসা ভ্যাকসিন গ্রহণ করা প্রবাসীদের ট্রানজিট দেশে ১৪ দিন ব্যয় না করেই, সরাসরি কুয়েতে আসতে পারবেন।

সূত্রগুলি ইঙ্গিত দিয়েছেন যে কুয়েতে অনুমোদিত ভ্যাকসিনগুলি নেওয়া হয়েছে এমন প্রবাসীদের প্রবেশের ৭২ ঘন্টা আগে প্রথম পিসিআর পরীক্ষার ইতিবাচক ফলাফলই যথেষ্ট হবে, দ্বিতীয়টি বাড়ির কোয়ারান্টিনের সময়কালে যা আগমনের পরে এক সপ্তাহ পর্যন্ত থাকতে হবে, এই সময়ে কোনো প্রকার বিরূপ ফলাফল দেখা না দিলে, সময়সীমাটি শেষ হওয়ার আগে এই কোয়ারানটাইনটি শেষ হতে পারে।

📌নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

https://www.facebook.com/naharhoqu/

করোনায় কুয়েতে মারা গেছে আরো ৭ জন, শনাক্ত ১,৯৩৫ এবং সুস্থ ১,৪০৮ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৭ জন’ শনাক্ত হয়েছে ১,৯৩৫ জন এবং সুস্থ হয়েছেন ১,৪০৮ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩৪০,৯৬৭ জন । মোট মৃতের সংখ্যা ১,৮৭৭ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৪০৮ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩২১,২৯৩ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ সোমবার রাত ৮.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৭,৭৯৭ জন। আইসিউতে আছেন ২২৭ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১৩,৫৩৬ জনকে, সর্বমোট ২৮৫১,০০২ জনকে টেস্ট করা হয়েছে।

ফারওয়ানিয়া, জিলিব ও মাহবুউলায় আবারো নিষেধাজ্ঞা?

করোনা মহামারী প্রতিরোধে ভ্যাকসিন গ্রহণের হারের সাথে সাথে বিপরীত দিকে বেঁড়ে চলেছে সংক্রমণ ।

এমন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হচ্ছে প্রবাসী অধ্যুষিত এলাকায় লকডাউনের ।

আল জারিদাতকুমের টুইটটি নীচে হুবুহু তুলে ধরা হল ।

অন্যদিকে কুয়েতের স্বাস্থ্য মন্ত্রনালয় প্রতিদিন ৫০ থেকে ৬০ হাজার নাগরিক এবং বাসিন্দাদের টিকা দেওয়ার লক্ষ্যে কাজ করছে ।

Kuwait #Covid19

সুত্র ঃ-https://www.facebook.com/1825453094347104/posts/3583318315227231/