ক্যাটাগরি Uncategorized

কুয়েতি ও প্রবাসী সন্তানদের কুয়েত প্রবেশে পিসিআর” পরীক্ষা করা যথেষ্ট,

তাদেরকে ৭২ ঘণ্টা আগে একটি পিসিআর সনদ আনতে হবে, তবে কুয়েতে কোয়ারেন্টিন প্রয়োজন হবেনা, যদি করোনা ভাইরাসের কোন সংক্রমণ না থাকে ।

তবে শিশুদের জন্য কুয়েতে প্রবেশের কোয়ারেন্টিন থেকে অব্যাহতির বিষয়ে মন্ত্রিপরিষদ সিদ্ধান্ত নেবে শীঘ্রই ।

সরকারী সূত্রগুলি নিশ্চিত করেছে যে নিষিদ্ধ দেশগুলি থেকে আগস্টের প্রথম থেকে ফিরে আসা ভ্যাকসিনযুক্ত প্রবাসীরা সরাসরি প্রবেশ করিতে পারিবে। সুত্রঃ আল কাবাস ।

Kuwait

দক্ষিণ আফ্রিকায় হামলা ও লুটপাট আতঙ্কে বাংলাদেশি প্রবাসীরা।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি প্রবাসীরা হামলা ও লুটপাট আতঙ্কে প্রতিনিয়ত দিন অতিবাহিত করছে। 

বাংলাদেশি প্রবাসীদের জন্য দিন দিন অনিরাপদ হয়ে উঠেছে দক্ষিণ আফ্রিকা। বর্তমানে দক্ষিণ আফ্রিকায় ২ লাখের বেশি বাংলাদেশি ব্যবসাসহ নানা কাজে যুক্ত আছেন। স্বাধীনতার আগে শেতাঙ্গদের বর্ণবাদের শিকার কৃষ্ণাঙ্গরা স্বাধীনতার ২৭ বছর পর এসে নিজেরাই বর্ণবাদী হয়ে উঠেছে এবং জড়িয়ে পড়েছে লুটপাটেসহ নানা অপরাধে।

বর্তমানে দক্ষিণ আফ্রিকায় কৃষ্ণাঙ্গদের বর্ণবাদের শিকার হয়ে আসছে দেশটিতে বসবাসকারী প্রবাসীরা। গত কিছু দিন থেকে কৃষ্ণাঙ্গদের হামলা এবং লুটপাটের শিকার হয়ে আসছেন বাংলাদেশিরা। দেশটির ৯ প্রদেশের প্রত্যন্ত অঞ্চলে বসবাসকারী এসব বাংলাদেশি প্রতিদিন কৃষ্ণাঙ্গ কর্তৃক হামলা এবং লুটপাটের শিকার হয়ে আসছেন।

সম্প্রতি গত মে মাসে দেশটির ফ্রি-স্টেইট প্রদেশের ব্লুমফন্টেইনে কৃষ্ণাঙ্গদের হামলা ও লুটপাটের শিকার হয়ে ব্যবসা প্রতিষ্ঠান হারিয়েছে ৭ হাজার বাংলাদেশি প্রবাসী। এর পরপরই পুরো দেশে হামলা ছড়িয়ে পড়ে। মে মাসে শুরু হওয়া কৃষ্ণাঙ্গদের এই হামলা ও লুটপাট এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে। 

দেশটির নর্থ ওয়েস্ট, জোহানসবার্গ, পুমালাঙ্গা, ইস্টার্ন কেপসহ বেশ কিছু প্রদেশে এখনো হামলা এবং লুটপাট চলছে। গত শুক্রবার পর্যন্ত জোহানসবার্গের সয়েটোসহ বেশ কিছু এলাকায় কৃষ্ণাঙ্গরা অসংখ্য অভিবাসীদের ব্যবসা প্রতিষ্ঠান লুটপাট করেছে। কৃষ্ণাঙ্গরা এখন দক্ষিণ আফ্রিকা থেকে বিদেশি নাগরিকদের বের করে দেয়ার দাবি তুলেছে তাদের সরকারের কাছে৷ কৃষ্ণাঙ্গদের দাবি বিদেশিরা তাদের কর্মসংস্থান দখল করে নিয়েছে। বিদেশিদের পরিবর্তে স্থানীয় নাগরিকদের কর্মসংস্থান তৈরির দাবি জানাচ্ছে কৃষ্ণাঙ্গরা।

কুয়েত পেল অক্সফোর্ড ভ্যাকসিনের চতুর্থ ব্যাচ’।

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় অক্সফোর্ড” ভ্যাকসিনের চতুর্থ ব্যাচ গ্রহণ করেছে, আনুমানিক ২৬০,০০০ ডোজ অক্সফোর্ড ভ্যাকসিনের চালানটি রাশিয়ায় কারখানা থেকে কুয়েত পৌছে ।

দৈনিক আল-আনবা স্বাস্থ্য সূত্রে জানিয়েছে যে, স্বাস্থ্য মন্ত্রণালয় চতুর্থ ব্যাচ পেয়েছে এবং এটি প্রাথমিক যত্নের টিকা কেন্দ্রগুলিতে এবং মিশরেফের কুয়েত ভ্যাকসিনেশন সেন্টারে বিতরণ করা হবে।

সূত্র জানায়, কুয়েতে টিকা দেওয়ার ফ্রিকোয়েন্সি বাড়ানোর জন্য প্রথম ডোজ হিসাবে এটি চতুর্থ ব্যাচ দেওয়া হবে ।

দেশে,৬৮ দিনের মধ্যে করোনায় সর্বোচ্চ শনাক্ত।

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৬৩৬ জন। যা গত ১৪ এপ্রিলের পর থেকে ৬৮ দিনের মধ্যে সর্বোচ্চ শনাক্ত। ওই দিনে শনাক্ত হয়েছিল ৫ হাজার ১৮৫ জন। দেশে সবমিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৮ লাখ ৫৬ হাজার ৩০৪ জনে।

সোমবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাছিমা সুলতানা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়াও একই সময়ে করোনায় মৃত্যু হয়েছে আরও ৭৮ জনের। এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ১৩ হাজার ৬২৬ জনের।  

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ২ হাজার ৮২৭ জন। করোনা থেকে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৮৫ হাজার ৪৮২ জন।

গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ৫০৯ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৫৭টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৯ দশমিক ২৭ শতাংশ।

শপিংমল – রেষ্টুরেন্টের সময় রাত ৮ টা পর্যন্ত,

কুয়েতে চলমান বাণিজ্যিক কমপ্লেক্সের সময়সূচীর পরিবর্তন হচ্ছেনা, আজ সোমবার সরকারী সূত্রের বরাত দিয়ে আন আনবা পত্রিকা বিষয়টি নিশ্চিত করেছে ।

জানা গেছে, আজকের মন্ত্রী পরিষদ বৈঠকে কমপ্লেক্সগুলিতে প্রবেশ নিষেধাজ্ঞা এবং রেস্তোঁরা ও ক্যাফেতে বসার বিষয়ে সিদ্ধান্তের কোন পরিবর্তন হচ্ছেনা ।

এর আগে ব্যবসায়ী মহলের দাবীর প্রেক্ষিতে সময় বাড়ানোর কথা আলোচনায় ছিল, তবে সাম্প্রতিক সময়ে করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় আগের সময়সূচী অনুযায়ী চলবে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার ( ওজার সুন) যৌথভাবে মিথ্যা ভুয়া ইনহাস মামলাকীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে…

কথায় কথায় আজনবী লেবারের উপরে মিথ্যা ইনহাস মামলা দিয়ে হয়রানী করবেন এবং দেশে পাঠিয়ে দিবেন অন্যায়ভাবে লেবারের হুক মেরে সার্ভিস ও বেতন না দিয়ে এইটা ত চলতে পারেনা- ইনহাস মামলা টা সহজিকরণ করার কারণে এই আইনের অপব্যাবহার করা হচ্ছে বলে মনে করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পাবলিক অথরিটি অফ ম্যান পাওয়ার যা কিনা কুয়েতের শ্রমিকের অধিকার লঙ্গন বলে মনে করেন – এই সব ভুয়া ও মিথ্যা ইনহাস মামলাবাজদের বিরুদ্ধে যৌথভাবে কাজ করবে স্বরাষ্ট্রমন্ত্রণালয় ও পাবলিক অথিরিটি অফ ম্যান পাওয়ার( ওজারা সুন )।
হাইয়া আমলা ওয়াল কুয়য়া ( পাবলিক অথিরিটি অফ ম্যান পাওয়ার নতুন যে আইনটি করতে যাচ্ছে এই আইনটি কার্যকর হলে শ্রমিকদের স্বার্থ রক্ষা হবে বলে আশা করি – প্রস্তাবিত আইনটি কার্যকর হওয়ার পরে ইনশাআল্লাহ অনেক প্রবাসী উপকৃত হবে এই কারণে যে নতুন এই আইনে যদি কোম্পানি ইনহাস করে তাহলে আমেল চাইলে এবং কোম্পানি যে মিথ্যা মামলা দিয়েছে এইটা সুন কে পর্যাপ্ত প্রমাণাদি দিতে পারলে কুয়েতে অন্য কোথাও কপিল বা কোম্পানিতে আকামা হাওল করে লাগাতে পারবে দেশে যাওয়া লাগবেনা বা অবৈধ হবেনা যদি সে মিথ্যা মামলা স্বীকার হয়ে থাকে – তার মানে এই দাড়াচ্ছে যে ইনহাস দিলে আগে আমেল কে কিছু জিজ্ঞাসা করা হতোনা বা নিজেকে নির্দোষ প্রমাণের সুযোগ দেওয়া হতোনা বা আমেলের কিছু করার ছিলোনা বর্তমানে নতুন আইনে আমেলে চাইলে সুনে গিয়ে তার নামে জারিকৃত অভিযোগটি মিথ্যা ভুয়া প্রমাণ করতে পারেন তাহলে অন্যত্র আকামা হাওল করে লাগানোর সুযোগ পাবেন …। আগে ইনহাস মানেই অবৈধ হয়ে সফর হতে হয়েছে – এখন ইনহাস হলে আপনি চাইলে থাকতে পারবেন অন্যত্র আকামা লাগিয়ে তবে ইনহাসের ব্যাপারে কঠুরভাবে পর্যবেক্ষণ করবেন স্বরাষ্ট্র ও পাবলিক অথিরিটি অফ ম্যান পাওয়ার – এই আইনে আরো একটা বিষয় সব চেয়ে ভালো দিক হচ্ছে কোন মালিক পক্ষ মামলা করার পর সেই কোম্পানি আর এই আমেল কে সফর করাতে পারবেনা আমালে উল্টা তার ন্যায্য পাওনার মামলা ও দিতে পারবেন উল্লেখ্য যে বেশির ভাগ ইনহাস মামলা দেওয়া হয় শ্রমিকের পাওনা বেতন ও সার্ভিসের টাকা না দেওয়ার জন্য – আলহামদুলিল্লাহ দোয়া করি দ্রুত যেনো এই আইনটা পাস হয় .

আমি প্রায় ই বলি কুয়েত সরকারে শ্রমিকের অধিকার আদায়ে অনেক সচেতন – কুয়েতে সরকার মানেই মানবিক সব দিকেই আমার এই লাইন দেখে অনেক ভাই উলটাপাল্টা কমেন্ট করে ,
আমি সেই সকল ভাইদের কে বলতে চাই উপরের আইনটা কার পক্ষে কার অধিকার রক্ষার্থে একটু বলবেন—

আমার কোন লেখা কপি করা কাটচাট করা সম্পূর্ণ নিষেধ –

চাইলে শেয়ার করতে পারেন আর কপি যদি একান্তই প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমার নামটা উল্লেখ করে ম্যানশন দিবেন –

সংবাদ সূত্রঃ Arab Times Kuwait –

বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের জন্য একটি লিস্ট করা হচ্ছে।

বাংলাদেশে আটকে পড়া কুয়েত প্রবাসী ভাই ও বোনেদের জন্য একটি লিস্ট করতে যাচ্ছি।

যেটা আমাদের পররাষ্ট্র মন্ত্রনালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রনালয়ে জমা দেয়া হবে আগামী রবিবার।

তাই যে সকল প্রবাসী ভাইয়েরা ও বোনেরা বাংলাদেশে এসে আটকে আছেন #ভ্যাকসিনের জন্য কুয়েত যেতে পারছেন না, তারা নিচের লিংকে প্রবেশ করে আপনার তথ্য দিন।

বিদ্রঃ এটা #ভ্যাক্সিন এর জন্য কোন ফর্ম না, এটা আমরা বাংলাদেশে আটকে থাকা কুয়েত প্রবাসীদের জন্য একটি জরিপ মাত্র, যাতে করে আমরা জানতে পারি কতজন বাংলাদেশে আটকে আছে।

ফর্ম লিংকঃ https://forms.gle/KJBmNhLSHgWyG8G59

📌 সবাই #শেয়ার করুন।

সুত্র ঃ-https://fb.watch/6gdWIRre75/

🔴 করোনাতে উচ্চ ঝুঁকিপূর্ন থাকা দেশ গুলো থেকে খাদেম (গৃহকর্মী) সরাসরি কুয়েতে প্রবেশের অনুমতি নেই…..

** ট্রানজিট হয়ে বা অন্য দেশে (intermediate) ১৪ দিন থাকতে হবে,

** কুয়েত থেকে অনুমোদিত ভ্যাকসিন গুলোর মধ্যে ডোজ ২ ডোজ গ্রহন করতে হবে,

** সুরক্ষা প্লাটফর্মে রেজিষ্ট্রেশন করতে হবে।

নোট: কুয়েতে আসার পর আবারও ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন, যা পূর্ববর্তী সিদ্ধান্ত ছিলো।

সোর্স: দারওয়াজা নিউজের টুইটার একাউন্ট থেকে।

কাল থেকে দেশের খুলনা অঞ্চলে ১ সপ্তাহের লকডাউন শুরু।

খুলনায় আগামীকাল মঙ্গলবার (২২ জুন) থেকে শুরু হচ্ছে এক সপ্তাহের কঠোর লকডাউন। লকডাউনে বাস ও ট্রেন চলাচল বন্ধ থাকবে। জেলার অভ্যন্তরে অথবা আন্তঃজেলার গণপরিবহন চলাচলও বন্ধ থাকবে।গতকাল রোববার বিকেলে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

জর্ডানে “কারাক স্টার” পাইরোলিসিস প্ল্যান্ট উদ্বোধন।

জর্ডানে কম খরচে কার্বন-হ্রাস সিন্থেটিক জ্বালানীর উৎপাদনের জন্য প্লাস্টিকের পুনর্ব্যবহারের ক্ষেত্রে “কারাক স্টার” পাইরোলিসিস প্ল্যান্টটি প্রথম উদ্ভাবন করা হয়েছে। এই প্রকল্পটি মহিলা উদ্যোক্তাদের একটি নেটওয়ার্ক তৈরিতেও সহায়তা করবে, যারা প্লাস্টিক বর্জ্য সংগ্রহকারী এবং বিক্রেতা হিসাবে কাজ করবে। এই প্রকল্পটি প্রতি বছর ১,৭০০ টন প্লাস্টিক বর্জ্যকে ১,৩০০ মেট্রিক টন সিন্থেটিক জ্বালানিতে রূপান্তর করবে। সম্প্রতি জর্ডানে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা কারাক স্টার প্ল্যান্টটি পরিদর্শন করেন।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, আম্মান, জর্ডান।