গতকাল রবিবার (২০ জুন) রাত ১২ টার সময় মালয়েশিয়ার ন্যাশনাল টাস্ক ফোর্স এর সম্মিলিত অভিজানে মোট ৭১৫ জনের কাগজপত্র চেক করে ৩০৯ জনকে আটক করেন ইমিগ্রেশন বিভাগ। মুকিম ডাংকিল জায়গা নামক নির্মানাধীন সেক্টরে তারা সবাই কাজ করতেন বলে জানা গেছে। আটককৃতদের মধ্যে ১৯৩ জন ইন্দোনেশিয়ান, ১০২ জন বাংলাদেশি, মিয়ানমারের ৮ জন, ভিয়েতনাম ৪ জন এবং ভারতের ২ জন নাগরিক ছিলেন বলে জানানো হয়েছে।
সৌদি আরবে দুর্ঘটনায় নিহত বাংলাদেশি প্রবাসীর পরিবারকে ২৫ লাখ টাকার চেক প্রদান করা হয়েছে।
গত রোববার (২০ জুন) দুপুরে সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত চেক হস্তান্তর অনুষ্ঠানে সৌদি আরবে লিফট দুর্ঘটনায় নিহত প্রবাসী শাহীন আহমদের স্ত্রী লাকী বেগমের হাতে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ ক্ষতিপূরণের ২৫ লাখ টাকার চেক তুলে দেন।
উল্লেখ্য, গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলং ইউনিয়নের ছৈলাখেল ৯ম খণ্ডের শাহীন আহমদ তিন বছর আগে নির্মাণ শ্রমিক হিসেবে সৌদি আরবে যান। চলতি বছরের ফেব্রুয়ারিতে লিফট দুর্ঘটনায় তিনি মৃত্যুবরণ করেন। রেখে যান স্ত্রী লাকী বেগমসহ দুই ছেলে ও দুই মেয়ে।
নিহত শাহীন আহমদের পরিবারের আর্থিক অবস্থার কথা শুনে মন্ত্রী সৌদির নিয়োগকারী প্রতিষ্ঠান থেকে মোট ২২ লাখ টাকার ক্ষতি পূরণ আদায়ের ব্যবস্থা করেন। এছাড়া তিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে ৩ লাখ টাকা দেয়ার ব্যবস্থা করেন।
এ সময় মন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা মারা গেলে মৃতদেহ দেশে আনার পর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করে সরকার। বিমানবন্দরে লাশ হস্তান্তরের সময় পরিবহন ও দাফন খরচের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়। এছাড়া, মৃত প্রবাসীর পরিবারের জন্য আর্থিক অনুদান আর মৃত্যুজনিত ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থাও করা হয়ে থাকে।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম, গোয়াইনঘাট সরকারি কলেজের অধ্যক্ষ মো. ফজলুল হক প্রমুখ।
দেশে আজ সোমবার (২১ জুন) থেকে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনার টিকা প্রয়োগ শুরু। রাজধানীর তিনটি হাসপাতালে এ টিকা দেওয়া হচ্ছে। আজ প্রাথমিকভাবে ১২০ জন করে মোট ৩৬০ জনকে টিকা দেওয়া হবে তিনটি কেন্দ্রে। গতকাল রোববার সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত এসব হাসপাতালে যারা রেজিস্ট্রেশন করেছিলেন, কিন্তু টিকা নেননি, তারা এ টিকা নিতে পারবেন। যারা টিকা গ্রহণ করবেন, তাদের সাত দিন অবজারভেশনে রেখে পরবর্তী সময় সারাদেশে এ টিকা দেওয়া হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
জুন মাসের শুরু ফাইজারের এক লাখ ছয় হাজার ডোজ টিকা বাংলাদেশে এসে পৌঁছায়
বাংলাদেশে সোমবার মানে ২১শে জুন থেকে ফাইজার বায়োএনটেকের টিকা প্রদান শুরু করতে যাচ্ছে সরকার। প্রাথমিক অবস্থায় ঢাকার তিনটি হাসপাতালে এই টিকা প্রদান করা। হবে।
ঢাকায় স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে রোববার এ কথা জানানো হয়েছে।
প্রাথমিক অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতাল এবং কুর্মিটোলা জেনারেল হাসপাতালে এই টিকার ট্রায়াল বা ফার্স্ট-রান শুরু করা হচ্ছে।
আগামীকাল ২১ জুন হতে পাসপোর্ট নম্বর বিহীনদের দেশে ফেরার জন্যে নাম নিবন্ধন কার্যক্রম আল-আনসার স্টেডিয়ামের পরিবর্তে দূতাবাসে অনুষ্ঠিত হবে। এছাড়া যাদের পাসপোর্ট নম্বর আছে তাদের দেশে ফেরার নাম নিবন্ধনও যথারীতি চলবে বলে জানানো হয়েছে।
আপনি যে দেশ থেকে বাংলাদেশে থেকে আসবেন, সে দেশ যদি এ তালিকায় না থাকে আপনি নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে থাকবেন। দেশে আসার আগে আরটি পিসিআর পদ্ধতিতে করোনা টেষ্ট করে নেগেটিভ রিপোর্ট নিয়ে আসতে হবে। ফ্লাইটের ওঠার ৭২ ঘণ্টার মধ্যে করতে হবে করোনা টেস্ট। আপনি দেশ আসার পর নিজের বাড়িতে গিয়ে ১৪ দিন কোয়ারেন্টিনে আছেন কি না তা স্থানীয় পুলিশ/প্রশাসন নজরদারিতে রাখবে।
আর একটি কথা আপনার সঙ্গে যদি ১০ বছরের কম বয়সী বাচ্চা থাকে তাদের জন্য করোনা টেষ্ট করার দরকার নেই।
বাংলাদেশ আসা যাবে না ১১ টি দেশ থেকে, এমন কি বাংলাদেশ থেকে যাওয়াও যাাবে না এই ১১ দেশে। দেশগুলো হচ্ছে, আর্জেন্টিনা, বাহরাইন, বলেভিয়া, ব্রাজিল, ভারত, মালয়েশিয়া, মালদ্বীপ, নেপাল, প্যারাগুয়ে,ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও উরুগুয়ে।
তবে সরকারের অনুমতি নিয়ে এই ১১ দেশে ১৫ দিনের মধ্যে ভ্রমণকারী (বসবাসকারী নয়) বাংলাদেশি নাগরিক দেশে আসতে পারবেন। এক্ষেত্রে তাদের নিজ খরচে সরকার নির্ধারিত হোটেলে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। বিদেশে ফ্লাইটে ওঠার আগেই হোটেল বুকিং করতে হবে, যা বোডিং কার্ড ইস্যুর সময় চেক করবে এয়ারলাইন্সগুলো।
কোন কোন দেশ থেকে বাংলাদেশ আসলে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকা লাগবে?
কুয়েত এবং ওমান থেকে দেশে আসলে তিন দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। নির্দেশনা অনুযায়ী কুয়েত এবং ওমান থেকে দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর তিন দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। দেশে আসার তিনদিন পর যাত্রীদের করোনা টেস্ট করানো হবে (যাত্রীর খরচে)। রিপোর্ট নেগেটিভ এলে তারা বাকি ১১ দিন বাড়িতে গিয়ে কোয়ারেন্টিনে থাকবেন। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।
৬ টি দেশ থেকে আসলে ১৪ দিন হোটেলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন থাকতে হবে। দেশগুলো হচ্ছে, বেলজিয়াম, চিলি , কলম্বিয়া, কোস্টারিকা, ডেনমার্ক, গ্রীস। নির্দেশনা অনুযায়ী দেশে আসতে হলে করোনা নেগেটিভ টেস্ট করে নেগেটিভ রিপোর্ট থাকতে হবে। দেশে আসার পর ১৪ দিন হোটেলে নিজ খরচে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে। এজন্য বিদেশ থেকে আসার আগেই হোটেল বুক করতে হবে। ভ্যাকসিন দুই ডোজ নিলেও কোয়ারেন্টিনে থাকতে হবে।
কুয়েতে এক ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২ জন এবং আহত ৪ জন’ আজ রবিবার দুপুরে দেশটির আব্দালী রোডে ভয়াবহ সড়ক দুর্ঘটনা সংঘটিত হয় ।
দুর্ঘটনার খবর পেয়ে জাহারা জেলা পুলিশ ও ফায়ার সার্ভিস হতাহদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন । পুলিশ জানিয়েছে যে, আব্দালী রোডের ৩৫ কিলোমিটারের মাথায়, জিএমছি ব্রান্ডের জীপ গাড়ীটি রাস্তায় উল্টে গেলে, এই দুর্ঘটনা ঘটে ।
আল আনবায় প্রকাশিত সংবাদে জানা গেছে, হতাহদের সবাই মিসরীয় নাগরিক ।