দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে নির্মমভাবে খুন হয়েছে একজন বাংলাদেশি প্রবাসী। গতকাল শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় জোহানেসবার্গের লেনাসিয়া এক্সটেনশন-১ এ এই ঘটনা ঘটে। তামিম নামে একজন বাংলাদেশী প্রবাসী নিজ দোকানে ডাকাতের গুলিতে নির্মমভাবে খুন হয়। শুক্রবার সন্ধ্যা ৬ টার সময় কয়েকজন সশস্ত্র কৃষ্ণাঙ্গ ডাকাত তামিমের দোকানে প্রবেশ করে সরাসরি তামিমকে লক্ষ্য করে গুলি করলে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন তামিম। তামিম নোয়াখালী জেলার, কোম্পানীগঞ্জ উপজেলার, ভূঁইয়ার হাঁটের বাসিন্দা।
আজ থেকে শুরু হচ্ছে চীনের সিনোফার্মের করোনা টিকা প্রয়োগ। এতে আগ্রাধিকার পাবেন আগে রেজিস্ট্রেশন করা ব্যক্তিরা। প্রতি জেলায় একটি করে কেন্দ্রে এ টিকা দেয়া হবে। তবে, ঢাকায় টিকাকেন্দ্র থাকবে ৪টি।টিকার জন্য বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ ফ্রন্টলাইনাররা অগ্রাধিকার পাবেন বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ১৩ হাজার ৩৯৯ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশে নতুন করে আরও তিন হাজার ৮৮৩ জন আক্রান্ত হয়েছে। দেশে মোট আট লাখ ৪৪ হাজার ৯৭০ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ বিকালে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে ২৪ ঘণ্টায় কোন বিভাগে কত জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে, তার সংখ্যা তুলে ধরা হয়েছে।
ঢাকা বিভাগ
ঢাকা মহানগরে ৪৭৩, ফরিদপুরে ৯৪, নারায়ণগঞ্জে ১২, গাজীপুরে ৪৮, কিশোরগঞ্জে ৩৪, নরসিংদীতে নয়, মাদারীপুরে ৩৪, মুন্সীগঞ্জে ৪৪, মানিকগঞ্জে নয়, রাজবাড়ীতে ৪৩, গোপালগঞ্জে ৩৫, টাঙ্গাইলে ১৪৫, শরীয়তপুরে দুই ও ফরিদপুরে ৯৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
সিলেট বিভাগ
সিলেট বিভাগের সিলেট জেলায় ৬৯ জন, মৌলভীবাজারে নয়, হবিগঞ্জ জেলায় দুই ও সুনামগঞ্জে দুজন করোনায় আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ বিভাগ
ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলায় ৪০ জন, জামালপুরে ২১, নেত্রকোনায় ১৪, শেরপুর জেলায় ৪৯ জন আক্রান্ত হয়েছে।
চট্টগ্রাম বিভাগ
চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলায় ২২২ জন, কুমিল্লা জেলায় ৩৭, ব্রাহ্মণবাড়িয়ায় তিন, চাঁদপুর জেলায় ২২, খাগড়াছড়িতে ১১, কক্সবাজার জেলায় ৫৬, বান্দরবানে তিনজন, ফেনীতে ১৬ জন, লক্ষ্মীপুরে ১৮, নোয়াখালীতে ৫৬ জন করোনায় আক্রান্ত হয়েছে।
রাজশাহী বিভাগ
রাজশাহী বিভাগের রাজশাহী জেলায় ৩৫৯ জন, নাটোরে ৬৫, জয়পুরহাটে ৯১, বগুড়ায় ৬১, পাবনায় ৭৬, চাঁপাইনবাবগঞ্জে ৭৫, সিরাজগঞ্জে ৩৩ ও নওগাঁয় ৫৮ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে।
রংপুর বিভাগ
রংপুর বিভাগের রংপুর জেলায় ৬৪ জন, গাইবান্ধায় ১৭, নীলফামারীতে ১৩, কুড়িগ্রামে ৩৭, লালমনিরহাটে ৪১, পঞ্চগড়ে সাতজন, ঠাকুরগাঁওয়ে ১০৯ ও দিনাজপুরে ৯৩ জন আক্রান্ত হয়েছে।
খুলনা বিভাগ
খুলনা বিভাগের খুলনা জেলায় ২২৬ জন, যশোরে ২৯১, নড়াইলে ৪৬, মাগুরায় ১০, ঝিনাইদহে ৫৪, বাগেরহাটে ৮৯, মেহেরপুরে ৩৩, সাতক্ষীরায় ৮৫, কুষ্টিয়ায় ১৫৬ ও চুয়াডাঙ্গায় ৪৩ জন আক্রান্ত হয়েছে।
বরিশাল বিভাগ
বরিশাল বিভাগের বরগুনা জেলায় ২৭ জন, ঝালকাঠিতে পাঁচ, বরিশাল জেলায় ২৭, ভোলায় চার, পিরোজপুরে নয়জন, বরগুনায় তিনজন রোগী আক্রান্ত হয়েছে।
সবাই আমাকে আল্লাহর ওয়াস্তে ক্ষমা করে দিয়েন। বাঁচবো কি না জানি না, তবে এই চরম মুহূর্তে কিছু সত্য কথা বলে যাই। আমি রাজনীতিটা একমাত্র দেশরত্ন শেখ হাসিনাকে মেনেই করতাম এবং করি। কোনদিন তার বাইরে যাইনি ।
সাবেক অনেক বড় ভাইদের কথায় আমি কখনও চলিনাই। বরং পেছনের সারির অনেককে নেতা বানাইছি নিজের ইচ্ছায়। আর প্রেম করেছিলাম কিন্তু মানিয়ে নিতে পারিনি তাই বিয়ে হয়নি। আর শেষ কথা হলো বাংলাদেশে কোনো ব্যাংকে আমার নামে এক পয়সাও লোন নাই এবং লোনের কোন টাকা বিদেশেও নিয়ে আসিনি। তদবির, ঠিকাদারি, দালালি ও পদ বানিজ্য কখনও করিনি। লন্ডনে গায়ে খাঁটি জীবনে যে কাজ করিনি তা করে জীবন যুদ্ধে লিপ্ত ছিলাম কিন্তু আমার কপাল ভালো না। কিছুক্ষণ আগেই আমার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে অনেকগুলো ব্লক ধরা পড়েছে ওপেন হার্ট সার্জারি করতে হবে হয়তোবা, আজকালের মধ্যেই করবে। সরকারি হাসপাতালেই করবে কারণ এইদেশে চিকিৎসা ফ্রি তাই আর কেউ কষ্ট কইরা ভুল তথ্য দিয়েন না- যে কোটি টাকার অপারেশন।
যদি মরে যাই একটাই কষ্ট থাকবে নিজের দলের মানুষের প্রতিহিংসার স্বীকার হয়ে মিডিয়া ট্রায়াল হয়েছে বারবার আমার নামে। আর আফসোস হয়তোবা বড় কোন ভাই আমার নামে অনেক মিথ্যা অভিযোগ দিয়ে আমার নেত্রীর কান ভারী করে রেখেছে, সেই ভুলগুলো হয়তো ভাঙিয়ে যেতে পারলাম না। আপা আপনিই আমার মমতাময়ী জননী, স্নেহময়ী ভগিনী আপনাকে অনেক ভালোবাসি ক্ষমা করে দিয়েন আমাকে। সবাই ভালো থাকবেন আপনাদের আর যন্ত্রণা দিবো না । বার্থ হাসপাতাল (এনএইচএস )
লেবানন থেকে আরও ৪২২ বাংলাদেশি কর্মী দেশে ফিরছেন। শুক্রবার বিকেলে ফিরবেন তারা। রাজধানী বৈরুতের শহীদ রফিক হারিরি বিমানবন্দর থেকে তদেরকে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট ঢাকার উদ্দেশে রওনা হয়।
এর আগে বৃহস্পতিবার বৈরুতের আল আনসার স্টেডিয়ামে সবার হাতে বিমান টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এ সময় লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান ও শ্রম সচিব আব্দুল্লাহ আল মামুন উপস্থিত ছিলেন।
এর আগে গত ৮ মে ৪১৭ জন বাংলাদেশি দেশে ফিরে আসেন। ১৫ ফেব্রুয়ারি থেকে বিমানের ১৬টি বিশেষ ফ্লাইটে এখন পর্যন্ত প্রায় সাড়ে ছয় হাজার বাংলাদেশি দেশে ফিরেছেন।
করোনায় দীর্ঘ মেয়াদি লকডাউন, রাজনৈতিক অস্থিরতায় চরম আর্থিক সংকটে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা।সুত্রঃ ইত্তেফাক ।
মালয়েশিয়াতে চলমান লকডাউইনের মধ্যে বাংলাদেশীদের কাছ থেকে প্রতরনা করার অভিযোগে তাদের দুজনকে আটক করা হয়েছে ।স্বেচ্ছায় দেশে ফিরে যাওয়া এবং নতুন করে ভিসা দেওয়ার যে ঘোষনা দেওয়া হয়েছে সেই কাজ তারা সিন্ডিকেটের মাধ্যমে করে আসছিল যা সম্পূর্ন অবৈধ ।মালেয়শিয়ার ইমিগ্রেশন বিভাগের স্পেশাল ডিটেকটিভ ব্রাঞ্চ তাদের গত 15 তারিখে কুয়ালালামপুর থেকে আটক করে সাথে প্রায় দুইশতর মত আবেদন পত্র পায় তাদের কাছ থেকে ।
আরও তারা বলেছেন যে এখানে তৃতীয় কোন পক্ষ কে কেউ যেন বিশ্বাস না করে সরাসরি ইমিগ্রেশন এ যোগাযোগ করে এই সব কাজের জন্যে ।
নিখোঁজের আটদিন পর আলোচিত ইসলামি বক্তা আবু ত্ব-হা মুহাম্মদ আদনানকে তার রংপুরের বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় রংপুর গোয়েন্দা পুলিশ (ডিবি) জানিয়েছে, ব্যক্তিগত কারণে আত্মগোপেনে ছিলেন আবু ত্ব-হা।
তাকে উদ্ধারের পর আজ শুক্রবার বিকাল পৌনে ৫টার দিকে রংপুর ডিবি কার্যালয়ে এ সংবাদ সম্মেলন এমনটাই জানানো হয়। এর আগে, বিকেল সাড়ে ৩টার দিকে আবু ত্ব-হাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।
কুয়েতের রেসিডেন্সি বিষয়ক সূত্র জানিয়েছে যে, নতুন ওয়ার্ক পারমিট ভিসা প্রদান বা সব ধরণের ভিজিট ভিসা খোলার বিষয়ে তথ্য সঠিক নয়।
বৃহস্পতিবারের মন্ত্রী পরিষদের সিদ্ধান্ত অনুসারে বৈধ একামাধারী ভ্যাকসিন নিয়েছে এমন সব প্রবাসী ১ আগস্ট থেকে কুয়েতে প্রবেশের অনুমতি দেওয়া হবে।
আল আনবার সুত্রে আরব টাইমস আরো জানিয়েছে যে, ভিজিট ভিসা খোলার বা নতুন কাজের ভিসা দেওয়ার জন্য বর্তমানে প্রাপ্ত নির্দেশাবলী বাস্তবায়নের জন্য মন্ত্রী পরিষদ গঠিত কমিটি এবং আবাসিক বিষয়ক সমন্বয় কতৃপক্ষ অনুমোদনে জারি্র অপেক্ষায় রয়েছে ।
সূত্রগুলিতে আরও বলা হয়েছে যে, ভ্যাকসিনের উভয় ডোজ প্রাপ্ত প্রবাসীদের জাতীয় টিকা কর্মসূচির আওতায় একামা নবায়নের সাথে যুক্ত করা হবে।