ক্যাটাগরি Uncategorized

কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিনগ্রহনকারী প্রবাসীদের আগামী #আগষ্ট মাস থেকে কুয়েতে ফিরার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা

কুয়েত 💙

কুয়েত সরকার অনুমোদিত ভ্যাকসিনগ্রহনকারী প্রবাসীদের আগামী #আগষ্ট মাস থেকে কুয়েতে ফিরার অনুমতি দিয়েছে মন্ত্রিসভা

সূত্র: আল কাবাস এর টুইটার একাউন্ট থেকে।

ব্রেকিংঃ কুয়েত বিমানবন্দর বন্ধ হচ্ছেনা’।

কুয়েতের দায়িত্বশীল সূত্রগুলি ইঙ্গিত দেয় যে, করোনার জরুরী কমিটি মন্ত্রিপরিষদকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করার প্রস্তাব দেয়নি।

আজ বৃহস্পতিবার মন্ত্রী পরিষদ বৈঠকে, কুয়েতে দ্রুত ছড়িয়ে পড়া ভারতীয় করোনার ভাইরাসে সংক্রমণের সত্যতা নিশ্চিত করার পর বিমানবন্দর বন্ধ করার আলোচনা চলছিল, তবে স্বাস্থ্য মন্ত্রণালয় এমন প্রস্তাব দেয়নি।

আরব দৈনিক আল আনবা ব্রেকিং নিউজে বিষয়টি নিশ্চিত করেছে ।

সূত্র জানিয়েছে যে, মন্ত্রী পরিষদ এর আগে, যে দেশগুলিতে ভারতীয় মিউট্যান্ট ছড়িয়ে পড়েছে তাদের সাথে বাণিজ্যিক বিমান চলাচল বন্ধ করেছে, এবং ঐ সব দেশের যাত্রী তৃতীয় দেশে ১৪ দিন থাকার পরও কুয়েত সরাসরি প্রবেশ নিষিদ্ধ করার সিদ্ধান্ত জারি করেছিল এবং বিমানের ক্রু পরিবর্তন না করেই বিমানগুলি পরিচালনা করতে হবে ।

আশা করা যায় যে, কুয়েতে সংক্রমণ বৃদ্ধি বা ভাইরাসের বিস্তার রোধে বাণিজ্যিক বিমানগুলিতে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।

জর্ডানে কারাক স্টার” পাইরোলাইসেস প্ল্যান্ট পরিদর্শন করলেন বাংলাদেশের রাষ্ট্রদূত।

জর্ডানে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিসেস নাহিদা সোবহান “কারাক স্টার” পাইরোলাইসেস প্ল্যান্ট পরিদর্শন করেছেন। কারাক স্টার হচ্ছে মূলত প্লাস্টিকের পুনর্ব্যবহারের মাধ্যমে একটি সস্তা কার্বন-হ্রাস সিন্থেটিক জ্বালানী উৎপাদন ব্যবস্থার নতুন উদ্ভাবন। প্রকল্পটি এই অঞ্চলের মহিলা উদ্যোক্তাদের একটি নেটওয়ার্ক তৈরিতে সহায়তা করছে। পুনর্ব্যবহারের জন্য কারাক স্টারের প্রেসিডেন্ট ডাঃ আকরাম মাদানাত এবং এমইডিএ জর্ডানের কান্ট্রি ডিরেক্টর জনাব আহসান উল হক রাষ্ট্রদূতকে প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, আম্মান, জর্ডান।

মালয়েশিয়ায় ৪০ হাজার কর্মীকে টিকা দেয়া হবে।

মালয়েশিয়ায় নির্মাণ শিল্পের ৪০ হাজার কর্মীকে টিকা দেওয়ার প্রস্তাব দিয়েছে সিআইডিবি।মালয়েশিয়ায় নির্মাণ কাজে নিয়োজিত ৪০ হাজার কর্মীকে টিকা দেয়া হবে বলে জানিয়েছে দেশটির সরকার। দেশটির নির্মাণশিল্প উন্নয়ন বোর্ড (সিআইডিবি) আজ বৃহস্পতিবার (১৭ জুন) ইকোনোমিক ফ্রন্টলাইনারদের টিকা দেওয়ার হার বাড়াতে নির্মাণশিল্পের কর্মীদের করোনার টিকা দেওয়ার প্রস্তাব করেছে।

সিনিয়র ওয়ার্কস মিনিস্টার দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ জানিয়েছেন, ১৪ জুন শিল্প খাতে টিকাদান কর্মসূচির প্রস্তাব গ্রহণের পর বিষয়টি জাতীয় করোনার টিকাদান কর্মশক্তি (সিআইটিএফ) দ্বারা অনুমোদিত হয়েছে বলে জানানো হয়েছে।

‘এই কর্মসূচির আওতায় বেসরকারি খাতকে তাদের নিজস্ব যোগ্য মেডিকেল টিম এবং টিকা কেন্দ্র প্রস্তুত ও তহবিল সরবরাহ করতে হবে, সরকার এই ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করবে। সিআইডিবি নির্মাণশিল্পের পক্ষ থেকে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের সমন্বয় ও সহায়তা করবে বলে এক বিবৃতিতে জানিয়েছেন সিনিয়র ওয়ার্কস মিনিস্টার দাতুক সেরি ফাদিল্লাহ ইউসুফ।

ফাদিল্লাহ বলেন, এই ভ্যাকসিনের দুই ডোজ টিকার চার্জ প্রতি ব্যক্তির জন্য ১৪০ রিঙ্গিত ধার্য করা হবে। সিআইডিবির টিকা কর্মসূচি ৩০ জুন কুয়ালালামপুরে এবং ১৪ জুলাই সেলাঙ্গরে অনুষ্ঠিত হবে।

প্রোগ্রামে নির্মাণশিল্পের শ্রমিকদের নিবন্ধিত করতে ইচ্ছুক নির্মাণশিল্পের নিয়োগকর্তারা ২১ জুন থেকে http://vaccine.cidblink.com আবেদন করতে পারবেন। এ ছাড়া সরাসরি ০৩-৪০৪২ ৮৮৮০ নম্বরে ফোন করেও আবেদন নিশ্চিত করার কথা বলা হয়েছে।

করোনায় মালয়েশিয়ায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু।

করোনাভাইরাসে আক্রান্ত থাকার পর মোহাম্মদ হাসান নামে মালয়েশিয়ায় এক বাংলাদেশি মারা গেছেন। আজ বৃহস্পতিবার (১৭ জুন) স্থানীয় সময় সকাল নয়টার দিকে মারা যান তিনি। মৃত মোহাম্মদ হাসান বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। করোনা সংক্রামণ যাতে না ছড়ায় সে কারণে তার মরদেহ দেশে পাঠানো হবে না। তবে ইসলামি নিয়ম অনুসারে মালয়েশিয়ায় হাসানের মরদেহ দাফন করা হবে বলে জানানো হয়েছে।

আপিলেও স্বপ্ন ভঙ্গ কুয়েতে আটক থাকা শহিদ ইসলাম পাপুলের।

কুয়েতে সাজাপ্রাপ্ত লক্ষ্মীপুর-২ আসনের মোহাম্মদ শহিদ ইসলাম পাপুলের সংসদ সদস্যপদ শূন্য ঘোষণা করে জারি করা গেজেট ও উপনির্বাচনের তফসিলের বৈধতা চ্যালেঞ্জ করা আবেদন এবার আপিল বিভাগও খারিজ করে দিয়েছেন।

বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে ভার্চুয়াল আপিল বেঞ্চ এ আদেশ দেন।

হাইকোর্টে ওই রিট খারিজের পর আপিল বিভাগে আবেদন করেছিলেন তার বোন নুরুন্নাহার বেগম ও নির্বাচনে মনোনয়নপত্রের প্রস্তাবক শাহাদাত হোসেন।

এছাড়া নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে ওই আসনের বিএনপি নেতা আবুল খায়ের ভূঁইয়ার আবেদন খারিজ করেছিলেন হাইকোর্ট। সেই আদেশের বিরুদ্ধে আবুল খায়ের ভুইঁয়ার আবেদনের ওপর নো-অর্ডার আদেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে ওই আসনে ২১ জুন নির্বাচন হতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

আদালতে পাপুলের বোন ও প্রস্তাবক শাহাদাত হোসেনের আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ। বিএনপি নেতার আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। সুত্রঃ যুগান্তর ।

কুয়েতের আবহাওয়া শুক্রবার বিকেল থেকে স্বাভাবিক হওয়ার আশাবাদ’।

(কুনা)ঃ কুয়েতের আবহাওয়া অধিদফতর জানিয়েছে যে, উত্তর-পশ্চিম দিক থেকে উত্তপ্ত ও সক্রিয় বাতাস চলতে থাকবে, প্রতি ঘণ্টায় ৭০ কিলোমিটারেরও বেশি গতিবেগ থাকবে, বিশেষত আজ বৃহস্পতিবার, তীব্র ধূলিকণা সৃষ্টিকারী বাতাস বয়ছে।

আগামীকাল শুক্রবার থেকে ধীরে ধীরে ধুলোময় বাতাস থাকবেনা বলে আশা করা হচ্ছে।

প্রশাসনের আবহাওয়ার পূর্বাভাস পর্যবেক্ষক আব্দুলাজিজ আল-কারাভি বলেছেন যে, এই ধূলিকণাযুক্ত বাতাসগুলি আনুমানিক এক হাজার মিটারেরও কম সামনের দৃশ্য দেখা না যেতে পারে, এবং সমুদ্রের ঢেউ বেড়েছে সাত ফুট।

আল-কারাভি আরও বলেন, আশা করা হচ্ছে যে আগামীকাল বিকেলে থেকে বাতাসের তীব্রতা ধীরে ধীরে দুর্বল হয়ে পড়বে এবং বাকি সময়কালের জন্য মাঝারি থেকে ঝাঁকুনিতে থাকবে এবং পরের সপ্তাহ থেকে গরমের তীব্রতা বাড়তে পারে ।

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু আরও বেড়েছে।

মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬৩ জন। এ নিয়ে করোনায় দেশে মোট ১৩ হাজার ৩৪৫ জনের মৃত্যু হল। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছেন আরও ৩৮৪০ জন। এ নিয়ে এ পর্যন্ত দেশে মোট করোনা শনাক্ত হয়েছে ৮ লাখ ৪১ হাজার ৮৭ জনের।

আজ বৃহস্পতিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ২ হাজার ৭১৪ জন। এ নিয়ে মোট সুস্থ হলো ৭ লাখ ৭৬ হাজার ৪৬৬ জন। এর আগে, বুধবার দেশে করোনায় ৬০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া এদিন ৩ হাজার ৯৫৬ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। এই হিসেবে গত ২৪ ঘণ্টায় শনাক্ত কমলেও মৃত্যু আরও বেড়েছে।

আগস্টে দেশে আসছে অ্যাস্ট্রাজেনেকার ১০ লাখ ডোজ করোনার টিকা।

কোভ্যাক্স কর্মসূচি থেকে আগামী আগস্টে ১০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে আসছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল বুধবার (১৬ জুন) দুপুরে সংবাদ সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী একথা জানান। তবে চীন থেকে কবে করোনার টিকা আসবে এখনো কিছু বলা যাচ্ছে না বলে মন্ত্রী জানান।

সূত্রঃ জাগো নিউজ।

ওমান প্রবাসীদের আউটপাসের মেয়াদ বাড়লো ৩১ আগস্ট পর্যন্ত।

প্রবাসী শ্রমিকদের স্থায়ীভাবে দেশ ছাড়ার অনুদানের মেয়াদ আগামী ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ বুধবার (১৬ জুন) শ্রম মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে। শ্রম মন্ত্রণালয় জানায়, বেসরকারী খাত এবং সংস্থা প্রবাসী কর্মীদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত সুযোগ-সুবিধা বাড়ানো হবে। ওমান থেকে স্থায়ীভাবে চলে যেতে ইচ্ছুক সমস্ত নিয়োগকারী এবং প্রবাসী কর্মীদের জন্য অনুগ্রহকাল ৩১ আগস্ট পর্যন্ত বাড়ানো হয়েছে।

সূত্রঃ Times of Oman.