
Black Fungus বা কালো ছত্রাক শনাক্ত হওয়া ৩ জন কোভিড-১৯ রোগীর বিষয়ে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ।
@OmanTimes #oman #Covid19
দেশ,প্রবাসের সকল খবর সবার আগে জানতে সাথেই থাকুন। কুয়েতের ফ্লাইট, আকামা ও নিয়মিত কুয়েতের খবর পেতে লা'ই'ক করুণ ★AL WATAN★ ★বাংলা★
ক্যাটাগরি Uncategorized

Black Fungus বা কালো ছত্রাক শনাক্ত হওয়া ৩ জন কোভিড-১৯ রোগীর বিষয়ে নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ।
@OmanTimes #oman #Covid19

সংস্থাটি এক প্রেস বিবৃতিতে আজ, মঙ্গলবার থেকে শুরু হবে, ইঙ্গিত করে জানিয়েছে যে, ওজন প্রক্রিয়াটি বিমানের যাত্রার ২৪ ঘন্টা আগে শুরু হবে ।
@Kuwaitairways

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৩ জন’ শনাক্ত হয়েছে ১,৪৮৭ জন এবং সুস্থ হয়েছেন ১,২৯১ জন।
মোট আক্রন্তের সংখ্যা ৩৩১,০১৩ জন । মোট মৃতের সংখ্যা ১,৮৩১ জন ।
আজকের সুস্থ হওয়া ১,২৯১ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩১২,৮৫০ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।
আজ মঙ্গলবার রাত ৯.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।
কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৬,৩৩২ জন। আইসিউতে আছেন ১৮৫ জন।
গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১১,৬৪৫ জনকে, সর্বমোট ২৭৭৫,৫০৫ জনকে টেস্ট করা হয়েছে।

মাস্ক ব্যবহার করা,ঘন ঘন হাত ধোয়া এবং প্রয়োজন ব্যতীত ঘর থেকে বের না হওয়া। সকল প্রকার ভিড় এড়িয়ে চলা। অতি প্রয়োজনীয় না হলে ভ্রমণ না করা।
তিনি আরো বলেন আগামী এক সময়ের মধ্যেই বিশ্বে ভারতীয় মিউট্যান্ট চড়িয়ে পড়বে এতে কোনো সন্দেহ নেই।
📌নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….
✍️ Collected, Translated and posted by Nahar Hoque

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ২২২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ৩ হাজার ৩১৯ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৩৩ হাজার ২৯১ জন।মঙ্গলবার (১৫ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৭১ হাজার ৭৩ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ২৩ হাজার ২৬৫ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৪ দশমিক ২৭ শতাংশ।এর আগে সোমবার (১৪ জুন) দেশে করোনায় ৫৪ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ৩ হাজার ৫০ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৬ হাজার ৭২৯ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩৪৭ জন।এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হলো ৩৮ লাখ ২৭ হাজার ৪৯৪ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৭০ লাখ ২০ হাজার ৪৬৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৬ কোটি ২০ লাখ ১৯ হাজার ১২ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪৩ লাখ ৩৫ হাজার ২৩৯ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৫ হাজার ২৩২ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৫ লাখ ৭০ হাজার ৩৫ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৭৭ হাজার ৬১ জনের।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি এক কোটি ৭৪ লাখ ৫৪ হাজার ৮৬১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৪০৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৪১ হাজার ৩৫৪ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ৪৫৪ জন।এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৩৬ হাজার ৭৩ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৭৯৫ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং কলম্বিয়া দশম স্থানে রয়েছে। এই তালিকায় বাংলাদেশের অবস্থান ৩২তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

করোনার পরে মালয়েশিয়ায় কর্মী পাঠাবে বলে জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, করোনা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পরে মালয়েশিয়ায় কর্মী পাঠানো হবে। এ নিয়ে তাদের সাথে আলোচনা হয়েছে। গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভার্চুয়াল প্লাটফর্মে জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের সভা হয়েছে। বিদেশে গমেনচ্ছু শ্রমিকদের দক্ষতা বৃদ্ধির জন্য উপজেলা পর্যায়ে আরও ৭১টি টিটিসি স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে মন্ত্রী জানান।আজ মঙ্গলবার (১৫ জুন) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ তথ্য জানান।মন্ত্রী জানান, গত ১০ বছরে ৫৯ লাখ ৮৪ হাজার ৯৪৩ জন কর্মী বিদেশে গেছে। যার মধ্যে ২০১০ সালে সর্বোচ্চ ১০ লাখ ৮ হাজার ৫২৫ জনের কর্মসংস্থান হয়েছে। ২০২০ সালে সর্বনিম্ন ২ লাখ ১৭ হাজার ৬৬৯জন কর্মী বিদেশে গেছেন।
মন্ত্রী আরও জানান, করোনার মধ্যে বৈদেশিক শ্রমবাজার সম্পর্কে মিশন সমূহ থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। সৌদি আরব, আরব আমিরাত, বাহরাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুরসহ ২৫টি দেশের পরিবর্তিত কর্মসংস্থান সম্পর্কে ধারণা পাওয়া গেছে। সেই অনুসারে দক্ষ কর্মী তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে বলে তিনি জানান।নতুন করে পোল্যাণ্ড, ক্রোয়েশিয়া, উজবেকিস্তানে শ্রমবাজারে লোক প্রেরণ শুরু হয়েছে। কম্বোডিয়া, সেসেলম ও চীনেও কর্মীরা যাচ্ছেন। এছাড়াও সম্ভাবনাময় দেশসমূহের সাথে অগ্রাধিকারের ভিত্তিতে সমঝোতা স্মারক স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।মন্ত্রী ইমরান আহমদ বলেন, বিশ্বব্যাংকের অর্থায়নে ফেরত আসা কর্মীদের রিইন্টিগ্রেশনের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড একটি প্রকল্প হাতে নিয়েছে। এতে প্রত্যাগত কর্মীদের দক্ষতা বৃদ্ধি এবং প্রবাসীদের সেবা প্রদান করা হবে। এছাড়াও রিটানিং ডাটাবেইজ প্রণয়ন করা হচ্ছে। এ জন্য আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। যাতে আইএলও কারিগরি সহায়তা দিতে পারে।

দক্ষিণ আফ্রিকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠানে কর্মচারীর ছুরিকাঘাতে মিজানুর রহমান বাসু নামে এক বাংলাদেশি মারা গেছেন। গত রবিবার গভীর রাতে দেশটির বাণিজ্যিক রাজধানী জোহানেসবার্গের অদূরে রেন্ডপন্টিন এলাকায় এ ঘটনা ঘটে। মিজানুর রহমান মালাউই কর্মচারীর ধারালো অস্ত্রের আঘাতে মারাক্তকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত হন। পরে স্থানীয় বাংলাদেশিদের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার স্থানীয় সময় রাত একটার দিকে লেরাতু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মিজানুর রহমান বাসুর দেশের বাড়ি নোয়াখালি জেলায়।
জন সিদ্দিক, ঢাকা।

আমিরাত প্রবেশের নিষেধাজ্ঞা ৭ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে। আরব আমিরাতের বিমান সংস্থা আল ইতিহাদ সোমবার জানিয়েছে বাংলাদেশসহ ৪ দেশের যাত্রীদের আমিরাতে প্রবেশের টিকিট বুকিং দেয়া ৭ জুলাই পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
এর আগে ১২ মে থেকে করোনাভাইরাসের সংক্রমণ বাড়ার ফলে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার চারটি দেশ থেকে যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল সংযুক্ত আরব আমিরাত।
আমিরাত থেকে বাংলাদেশ, পাকিস্তান, নেপাল ও শ্রীলঙ্কায় যাত্রীবাহী ফ্লাইট চলবে। এসব দেশ থেকে কূটনীতিক মিশন, গোল্ডেন ভিসাধারীরা অনুমতিক্রমে আমিরাতে প্রবেশ করার সুযোগ রয়েছে।
সুত্রঃ যুগান্তর।

টিকা জটিলতা নিরসন ও কুয়েত সরকার অনুমোদিত টিকা সরবরাহের দাবিতে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করছেন প্রবাসীরা। মঙ্গলবার (১৫ জুন) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে সারাদেশ থেকে আসা কুয়েত ফেরত প্রবাসীরা এই কর্মসূচি পালন করেন। এ সময় তাদের ‘হয় আমাদের টিকা দিন, না হয় বিষ দিন’, ‘একটাই দাবি, টিকা চাই, টিকা চাই’, সহ নানান শ্লোগান দিতে দেখা যায়।
মানববন্ধনে প্রবাসীরা বলেন, দীর্ঘদিন ধরে আমরা নাজুক অবস্থায় আছি। কুয়েত থেকে যে টাকা নিয়ে এসেছিলাম, তার সবই শেষ। করোনাভাইরাসের কারণে আর ফেরত যেতে পারিনি। দেশেও কিছু করতে পারছি না। এখন আমরা স্ত্রী-সন্তান নিয়ে নাজুক অবস্থার মধ্যে দিনাতিপাত করছি। কর্মস্থলে ফিরতে যত দেরি, পরিস্থিতি ততই খারাপ হবে।
তারা আরও বলেন, দেশে হাজার হাজার কুয়েত প্রবাসী এখন তিনবেলা খেতে পারছে না। তার ওপর তৈরি হয়েছে টিকা সংক্রান্ত জটিলতা। জাতীয় পরিচয় পত্র না থাকায় অনেকেই টিকা নিতে পারছেন না। এভাবে বেকার বসে থাকলে দেশের অর্থনীতির ওপর সুস্পষ্ট প্রভাব পড়বে। এ সময় তারা সংকটময় এই সময়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ সবাইকে প্রবাসীদের পাশে থাকার অনুরোধ জানান।
কর্মসূচিতে টিকা সংক্রান্ত জটিলতার কথা তুলে ধরে আন্দোলনের সমন্বয়ক নূরে আলম বাশার বলেন, টিকা নিতে এখন আমাদের নানা ধরনের ঝামেলা পোহাতে হচ্ছে। এখন পর্যন্ত আমরা প্রথম ডোজও পাইনি। জাতীয় পরিচয় পত্র না থাকায় অনেকেই টিকা নিতে পারেনি। আমরা দাবি জানাই, পাসপোর্টের ভিত্তিতে হলেও যেন টিকা দেওয়া হয়।
এছাড়াও প্রবাসীদের জন্য কুয়েত সরকার অনুমোদিত টিকা সরবরাহের দাবি জানিয়ে আরেক সমন্বয়ক নাসিম পারভেজ বলেন, কুয়েত সরকার ফাইজারসহ মোট চারটি টিকার অনুমোদন দিয়েছে। যেগুলো দেওয়া ছাড়া কুয়েতে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। আমরা চাই সরকার যেন আমাদের জন্য এই টিকার ব্যবস্থা করে দেয়।
সুত্র ঃ-https://www.dhakapost.com/national/38989

সম্প্রতি কানাডায় মুসলিম হত্যার দায়ে দেশটির আদালতে অভিযুক্তের বিচার শুরু হয়েছে।
কানাডায় সম্প্রতি ট্রাক উঠিয়ে দিয়ে একটি মুসলিম পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন দেশটির আদালত। গতকাল সোমবার (১৪ জুন) কানাডার অ্যাটর্নি জেনারেল অভিযুক্ত ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানের বিরুদ্ধে সন্ত্রাসি আইনে বিচার শুরুর পক্ষে রায় দিয়েছেন।
এদিকে, কানাডার পুলিশ জানায়, নাথানিয়াল পূর্বপরিকল্পিতভাবে এ ঘটনাটি ঘটিয়েছেন। পরিবারটি মুসলিম বলে ঘৃণা থেকে প্ররোচিত হয়ে এ হামলাটি চালানো হয়েছে।
উল্লেখ্য, গত ৬ জুন কানাডার অন্টারিওর লন্ডন শহরে একটি মুসলিম পরিবারের ওপর দিয়ে ট্রাক চালিয়ে দেয় নাথানিয়াল ভেল্টম্যান। পরে ওই পরিবারের ৫ সদস্যের মধ্যে ৪ জনই ঘটনাস্থলে নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুইজন নারী। তবে দুর্ঘটনা থেকে ভাগ্যক্রমে বেঁচে গেছে ৯ বছর বয়সী এক শিশু। নিহত পরিবারের সদস্যরা পাকিস্তানি বংশোদ্ভূত।
এ ঘটনায় ইতিমধ্যে পুরো কানাডা জুড়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে এবং দেশজুড়ে বিক্ষোভ হয়েছে। এদিকে, এ ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো বলেন, কট্টর ডানপন্থী বর্ণবাদী গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। কানাডা থেকে এ ধরনের কর্মকাণ্ড বন্ধ করতে হবে।
সোমবার আদালতে শুনানির সময় ২০ বছর বয়সী নাথানিয়াল ভেল্টম্যানেকে ভার্চুয়ালি হাজির করা হয়। আগামী ২১ জুন তাকে আবার আদালতে হাজির করা হবে। এর আগে ২০১৭ সালে কানাডা একই ধরনের ঘটনায় মারা গেছেন ৬ মুসলিম ব্যক্তি।