ক্যাটাগরি Uncategorized

উত্তর মেসিডোনিয়ায় ২০ বাংলাদেশি আটক।

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে উত্তর মেসিডোনিয়ায় ২০ বাংলাদেশি আটক। 

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ উত্তর মেসিডোনিয়ায় ২০ বাংলাদেশি অভিবাসীকে আটক করা হয়েছে। গতকাল শনিবার (১২ জুন) উত্তর মেসিডোনিয়ার স্থানীয় পুলিশ প্রশাসন বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় পুলিশ প্রশাসন জানিয়েছে, শনিবার নিয়মিত টহলের সময় একটি ভ্যান থেকে তাদের আটক করা হয়। সার্বিয়ার সঙ্গে দেশটির সীমান্তের কাছাকাছি একটি মহাসড়ক থেকে তাদের আটক করা হয়। এদের মধ্যে নয়জনের বয়স আঠারো বছরের নিচে। তাদেরকে বহন করা ভ্যানের ড্রাইভার ছিলেন একজন উত্তর মেসিডোনিয়ান যার বয়স অনুমানিক ৪৪ বছর। বর্তমানে তাকে পুলিশের হেফাজতে রাখা হয়েছে।

এর আগে গত শুক্রবার উত্তর মেসিডোনিয়া ও স্লোভেনিয়ার পুলিশের যৌথ প্রচেষ্টায় গ্রিস এবং মেসিডোনিয়ার সীমান্তবর্তী হাইওয়ে থেকে আরও ৫৯ জন আটক করা হয়, যাদের মধ্যে ৪৩ জন ছিলেন পাকিস্তানের নাগরিক। এছাড়া ১৩ জন ছিলেন ইরিত্রিয়ার এবং তিনজন ছিলেন মালির। পাশাপাশি মানবপাচারের অভিযোগে ৩৩ এবং ৩৭ বছর বয়সী দুই সার্বিয়ান নাগরিককে আটক করে উত্তর মেসিডোনিয়ার পুলিশ প্রশাসন।

বর্তমানে আটক হওয়া এসব অভিবাসন-প্রত্যাশীকে মেসিডোনিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জেভেলিয়াতে রাখা হয়েছে।

মেসিডোনিয়ার পুলিশ বলছে, এরা সবাই বলকান উপদ্বীপের সবচেয়ে দক্ষিণের দেশ গ্রিস থেকে মেসিডোনিয়াতে প্রবেশ করেছিলেন। তাই খুব শিগগিরই তাদেরকে গ্রিসে ফেরত পাঠানো হবে।

ভূমধ্যসাগরে ১৬৪ বাংলাদেশিকে উদ্ধার।

ভূমধ্যসাগর থেকে ৪৩৯ জন অভিবাসীকে উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। এদের মধ্যে, ১৬৪ জন বাংলাদেশি রয়েছেন। লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা আজ রোববার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন। গত বৃহস্পতিবার পৃথক দুটি উদ্ধার অভিযান চালানো হয়। উদ্ধারকৃতরা আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশের নাগরিক। তারা সমুদ্রপথে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিলেন বলে জানানো হয়।

আজ দেশে আসছে চীনের দেয়া ৬ লাখ ডোজ করোনার টিকা।

চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের ছয় লাখ ডোজ করোনার টিকা নিয়ে দেশের উদ্দেশে রওনা হয়েছে বাংলাদেশ বিমান বাহিনীর দু’টি বিমান। আজ রোববার (১৩ জুন) বিকেলে টিকা দেশে এসে পৌঁছাবে। ঢাকায় চীনা দূতাবাসের উপপ্রধান হুয়ালং ইয়ান এ তথ্য জানিয়েছেন। এর আগে, গত ১২ মে চীনের উপহার হিসেবে দেয়া সিনোফার্মের পাঁচ লাখ ডোজ টিকা বাংলাদেশে আসে।

সূত্রঃ জাগো নিউজ।

বাংলাদেশী ও সিরিয়ান চোর থেকে রেহাই পেলনা কুয়েতের মসজিদ”

কুয়েতঃ এমনকি মসজিদকেও চুরি থেকে রেহাই দিল না চোরের দল, যাদের মধ্যে রয়েছে ২ জন সিরিয়ান এবং ১ জন বাংলাদেশী ।

আল্লাহ্‌র ঘরের মালামাল চুরি করতেও তাদের ঈমানে বাধা আসেনি।

স্বরাষ্ট্র সুত্রে আরবী দৈনিক আল রাই জানান, ফাহাদ আল-আহমদ এলাকায় অবস্থিত আবদুল্লাহ বিন মাসউদ মসজিদের তিনটি শীতাতপনিয়ন্ত্রণ মেশিন এবং ইউনিট স্থাপনকারী তিন জনকে দেখতে পেয়ে, একজন নাগরিক তাদের নিকট জিজ্ঞাসা করিলে, তারা হাফ-লরি ও ট্যাক্সি নিয়ে পালিয়ে যায় ।

নিরাপত্তা সূত্রে জানা গেছে, ঐ এলাকার থানার অন্তর্ভুক্ত পুলিশের একটি টহল দল ওই স্থানের দিকে যাওয়ার পথে চোরের দলকে আটক করতে সক্ষম হন এবং মালামাল জব্দ করে করে থানায় প্রেরণ করেন ।

আটক হওয়া ১ম জন বাংলাদেশি নাগরিক এবং পরের ২ জন সিরিয়ান নাগরিক বলে নিশ্চিত করেছে কতৃপক্ষ ।

অভিযুক্তকে তদন্তের জন্য ফৌজদারি তদন্ত বিভাগের কাছে রেফার করা হয়েছে এবং ফৌজদারি অপরাধ প্রমাণে তাদের ফিঙ্গারপ্রিন্ট এবং আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ।

ঘটনাটি কুয়েতের সোশ্যাল মিডিয়ায় ব্যাপক তোলপাড় ও প্রতিক্রিয়া দেখিয়েছে নাগরিক ও বাসিন্দারা ।

কুয়েতে সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের হার বেশি সংখ্যক বৃদ্ধি হওয়া সত্ত্বেও নিষেধাজ্ঞার সম্ভাবনা নেই!!

সাম্প্রতিক সময়ে করোনা আক্রান্তের হার বৃদ্ধি এবং এর কারণে আইসিইউতে রোগীর সংখ্যা বৃদ্ধি হওয়া, মৃত্যুর সংখ্যা বৃদ্ধির ঘটনাগুলি হতাশার একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছ,

সূত্রগুলি আল-কাবাসকে বলেছেন: এই পরিস্থিতিগুলির মধ্যে কিছু কার্যক্রম বন্ধ হওয়া বা পুনরায় চালু করা, স্বাস্থ্যের প্রয়োজনীয়তা গুলি মেনে চলাএবং সংক্রমণ বাড়তে পারে এমন জমায়েত রোধ করা যেমন যে কোন ইভেন্ট,বিবাহ সম্পর্কিত সকল পক্ষের কঠোর সরকারী অবস্থান প্রয়োজন, আরও ব্যাপকভাবে টিকাদানের ফ্রিকোয়েন্সি বৃদ্ধি করা।

সূত্রগুলি নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিকল্প হিসেবে ভ্যাকসিনের সহজলভ্যতা এবং বর্তমান সময়ে ভ্যাকসিনেটর সংখ্যা বৃদ্ধি সহ, করোনার সুপ্রিম কমিটির জন্য আগামীকাল একটি বৈঠকের ব্যাবস্থা করেন, যেখানে সর্বাধিক গুরুত্বপূর্ণ আলোচনা করা হবে মহামারী সংক্রান্ত পরিস্থিতির সূচক, যা অস্থির হয়ে উঠেছে।

বিমানবন্দরটি খোলার বিকল্পের বিষয়ে, সূত্রগুলি পরিবর্তিত করোনায় প্রবেশ এড়াতে পরবর্তী নোটিশ না হওয়া পর্যন্ত প্রবাসীদের প্রবেশে নিষেধাজ্ঞা অব্যাহত রাখার সুপারিশকে জোর দিয়েছেন।

📌নিউজ লিংক নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

https://www.facebook.com/naharhoqu/

📌 নিউজ লিংক
https://www.facebook.com/471897892832582/posts/4167483466607321/

কুয়েতের আমিরের ভাইয়ের মৃত্যুতে কাতার, সৌদিসহ বিশ্ব নেতাদের শোক প্রকাশ ।

কূয়েতের আমির শেখ নওয়াফ আল আহমদ আল সাবাহ’র ছোট ভাই শেখ মনসুর আল আহমদ আল সাবাহ মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সৌদি বাদশাহ, ওমানের সুলতান, কাতারের আমি্‌ আরব আমিরাত ও বাহরাইন ।

শুক্রবার ইন্তেকাল করেন আমিরের ছোট ভাই সাবেক মন্ত্রী শেখ মনসুর আল আহমদ আল সাবাহ ।

শেখ মনসূরের বিদেহী আত্নার মাগফেরাত কামনা করে আরব বিশ্বের নেতাদের শোক প্রকাশ অব্যাহত রয়েছে ।
সুত্রঃ কুনা ।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ৪ জন’ শনাক্ত ১,৪৩৭ এবং সুস্থ ১,৩১৭ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৪ জন’ শনাক্ত হয়েছে ১,৪৩৭ জন এবং সুস্থ হয়েছেন ১,৩১৭ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩২৬,৪৫১ জন । মোট মৃতের সংখ্যা ১,৮১৭ জন ।

আজকের সুস্থ হওয়া ১,৩১৭ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩০৮,৮২৯ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ শনিবার রাত ৮.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৫,৮০৫ জন। আইসিউতে আছেন ১৬১ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১০,০৬৭ জনকে, সর্বমোট ২৭৪১,৪২৭ জনকে টেস্ট করা হয়েছে।

লেবাননে থাকা বাংলাদেশিদের ফাইজারের টিকা নেয়ার সুযোগ,,,

লেবাননে বাংলাদেশি প্রবাসী যাদের বয়স ৫৫ বা তার বেশি এবং প্রতিবন্ধী ও অটিস্টিক (বয়স ১৬ এর বেশি) তারা ১২ ও ১৩ জুন লেবানন সরকারের নির্ধারিত হাসপাতালসমূহে ফাইজারের করোনার ভ্যাকসিন নিতে পারবেন।

সূত্রঃ বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন।

কুয়েত ফেরত অসুস্থ প্রবাসীকে সহায়তা প্রদান,,,,,

কুয়েত থেকে আসা অসুস্থ বাংলাদেশি প্রবাসী দেশে ফিরলে প্রবাসী কল্যাণ ডেস্কের সহায়তায় কল্যাণ বোর্ডের নিজস্ব এ্যাম্বুল্যান্স সেবা দিয়ে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

সূত্রঃ প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা এয়ারপোর্ট।

৪ ম্যাচ নিষিদ্ধ সাকিব আল হাসান,,,

আবাহনী-মোহামেডান ম্যাচে আচরণবিধি ভাঙায় ৪ ম্যাচের জন্য নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন মোহামেডানের ক্রিকেট কমিটির প্রধান মাসুদুজ্জামান। গতকাল আবাহনীর বিপক্ষে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্তের অসন্তোষ জানিয়ে দুই দফা স্টাম্প ভাঙায় সাকিবকে এই শাস্তি দেওয়া হয়েছে।

সূত্রঃ প্রথম আলো।