মহামারি করোনাভাইরাসে দেশে ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৯ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৭১ জনে। এছাড়া দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১৬৩৭ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ লাখ ২৪ হাজার ৪৮৬ জনে।
এর আগে, গতকাল বৃহস্পতিবার করোনায় মৃত্যু হয় ৪৩ জনের। ওইদিন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ২৪৫৪ জন। এতে তুলনামূলকভাবে গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ও শনাক্ত কমেছে।
আজ শনিবার বিকালে স্বাস্থ্য অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ১০৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬৪ হাজার ২৪ জন। এই সময়ে ১১ হাজার ৬৬১ জনের নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৫৯০টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ১২ শতাংশ।
এসময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এবছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না।
বাংলাদেশের শ্রমিকরা দেশে কোয়ারেন্টাইন শেষে সৌদি আরব গমন করলে সেদেশে কোয়ারেন্টাইন থেকে অব্যাহতি প্রদানের অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন।শনিবার (১২ জুন) ড. মোমেন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে ফোনে আলাপকালে এ অনুরোধ করেন। এক্ষেত্রে বাংলাদেশি শ্রমিকদের খরচ সাশ্রয় হবে বলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। বিষয়টি বিবেচনা করা হবে বলে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী আশ্বস্ত করেছেন।বর্তমানে বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার পর সাতদিন বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হয়। করোনা মহামারির মধ্যেও বাংলাদেশি শ্রমিকের সৌদি গমনে অনুমতি প্রদানের জন্য সে দেশের সরকারকে ধন্যবাদ জানান ড. মোমেন।এসময় ফয়সাল বিন ফারহান আল সৌদ জানান, এবছর করোনা মহামারির কারণে অন্য দেশ থেকে কোনো ব্যক্তি সৌদি আরবে গিয়ে হজ পালন করার সুযোগ পাবেন না। তবে সৌদিতে অবস্থানরত সৌদি নাগরিকের পাশাপাশি অন্য দেশের নাগরিকরাও হজ পালনের সুযোগ পাবেন।ড. মোমেন বলেন, মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সেদেশে নিরাপদে মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে। এ বিষয়ে তিনি সৌদি আরবের সহযোগিতা কামনা করেন।বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী সৌদি পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা গ্রহণ করেন এবং সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফর করবেন বলে জানান।
কুয়েত সিটি গত,১০ জুন: আল-সেয়াসাহ প্রতিদিন প্রকাশ করেছেন, ৬০ বছর বয়সী এক ভারতীয় নাগরিক নিজের শরীরে আগুন দিয়ে আত্মহত্যা করেছেঊ। দৈনিকটি যোগ করেছেন, ভুক্তভোগী তার শরীরের উপরে পেট্রল ডেলে আগুন ধরিয়ে দিয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তাকে সিকিৎসার জন্য আল-বাবতে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে বাঁচাতে পারেননি। তার দেহাবশেষকে ফরেনসিকে রেফার করা হয়েছে। একটি সুরক্ষা সূত্র জানায়, ঘটনাটি একটি মসজিদের পাশের ৩ নম্বর ব্লকের আল-সাবাহিয়া এলাকায় ঘটেছিল। সূত্রটি আরও জানিয়েছেন, আত্মহত্যার কারণ কি ছিল অনুসন্ধানের জন্য তদন্ত শুরু করা হয়েছে।
অন্যদিকে, জিলিব আল-শুয়ৌখ এলাকায় অন্য আরো একজন ভারতীয় নাগরিক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।লোকটিকে তার ঘরের ভিতরে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছে। তার দেহাবশেষকে ফরেনসিকে রেফার করা হয়েছে।
সূত্রঃ মুনিফ নায়ফ লিখেছেন – আল-সেয়াসাহ, আরব টাইমস স্টাফ।
✍️ Collected, Translated and posted by Nahar Hoque
প্রথমবারের মতো সার্বিয়ায় গেছেন বাংলাদেশি শ্রমিক।
আজ শনিবার (১২ জুন) ভোরে তার্কিশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে প্রথম দফায় ৯ জনকে সার্বিয়ায় পাঠানো হয়েছে। দারিদ্যমোচনে কাজ করার পাশাশাশি দেশ ও পরিবারের জন্য কাজ করে যাবেন বলে তারা জানান।
করোনা ভাইরাসের কারণে আন্তর্জাতিক শ্রমবাজার অনেকটা বন্ধ হয়ে গেলেও আশার আলো দেখিয়েছে ইউরোপের দেশ সার্বিয়া। বাংলাদেশ থেকে দুই শতাধিক দক্ষ শ্রমিক চেয়েছে দেশটি। এর মধ্যে আজ শনিবার (১২ জুন) ভোরে প্রথম দফায় ৯ জন ঢাকা ছেড়েছেন। কিছুদিনের মধ্যে পাঠানো হবে আরও ২৩ জনকে। বিদেশে গিয়ে ভালো উপার্জন করতে হলে নিজেকে দক্ষ করে গড়ে তোলার পরামর্শ দিয়েছে বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
প্রথমবার বিদেশ যাওয়া এই শ্রমিকরা জানিয়েছেন, পরিবার-পরিজন ছেড়ে বিদেশ যেতে তো খারাপ লাগবেই। তবে ভালো বেতন পাব, তাদের মুখে হাসি ফোটাতে পারব। দুই বছর পর আসতে পারব এটাই ভালো লাগার। ভালো কাজ করলে দেশের সুনাম বয়ে আনতে পারব।
জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বলছে, স্বল্প খরচেই পাঠানো হচ্ছে শ্রমিকদের। সার্বিয়ার চাহিদা থাকা সত্ত্বেও ভিসা জটিলতার কারণে শ্রমিক পাঠানোর প্রক্রিয়া ধীরগতিতে এগোচ্ছে বলে জানায় বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো।
লিংক আপ ইন্টারন্যাশনালস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ বশির বলেন, এক লাখ ৭০ হাজার টাকা খরচ করে তারা যাচ্ছেন দায়ভার ক্যাটাগরিতে। তাদের ৪০০ ইউরো মিনিমাম বেতন হবে। খাওয়া থাকা সবকিছু বিনামূল্যে।
বাংলাদেশ জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম বলেন, একটা উদ্যোগ চলছে প্রচুর মানুষ যেন সেখানে যেতে পারেন। এরই মধ্যে ২১০ জন কর্মীর নেয়ার কথা তারা জানিয়েছে। তবে চাহিদা অনুসারে ভিসা পাওয়া দরকার সেটি ধীরে ধীরে আমরা পাচ্ছি।
কোভ্যাক্স কর্মসূচির আওতায় যুক্তরাষ্ট্র থেকে শিগগিরই ১০ লাখ ৮০০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা পাচ্ছে বাংলাদেশ। গতকাল শুক্রবার (১১ জুন) সাংবাদিকদের এ কথা জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। যুক্তরাষ্ট্র সফরে রোহিঙ্গাদের প্রত্যাবাসন ইস্যু জোরালোভাবে তুলে ধরবে বাংলাদেশ। রোহিঙ্গাদের জন্য অনেক দেশ থেকে ভ্যাকসিন পাঠানোর কথা বলা হলেও তা আশ্বাসেই সীমাবদ্ধ রয়েছে বলে মন্ত্রী জানান।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাতিজার হাতে যুক্তরাষ্ট্র প্রবাসী খুন।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে মাইকেল রোজারিও নামে এক যুক্তরাষ্ট্র প্রবাসীকে গুলি করে হত্যা করেছে আপন ভাতিজা গেনেট রোজারিও। হত্যাকারী নিজেও যুক্তরাষ্ট্র প্রবাসী। গতকাল শুক্রবার (১১ জুন) দিবাগত রাতে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খ্রিস্টান পল্লীর কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।
কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, সম্পত্তির বিরোধ নিরসনে প্রায় দুই মাস আগে চাচা ও ভাতিজা দুজনেই বাংলাদেশে আসে। শুক্রবার সন্ধ্যায় তাদের বাড়িতে এ নিয়ে স্থানীয়ভাবে আলোচনা হয় এবং জমি নিয়ে বিরোধের অবসান ঘটে। কিন্তু রাতে ভাতিজা গ্রেনেট চাচা মাইকেল রোজারিওকে গুলি করলে আহত মাইকেলকে ঢাকা মিটফোর্ড হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সিরাজদিখান থানার ওসি (তদন্ত) মো.কামরুজ্জামান জানান, জমি নিয়ে বিরোধের জেরে এই হত্যা করা হয়েছে বলে আমরা ধারণা করছি। পুলিশ আরও জানায়, হত্যায় ব্যবহৃত একনলা বন্ধুক ও তিন রাউন্ড গুলিসহ গ্রেনেট রোজারিওকে গ্রেফতার করা হয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে পুলিশ জানায়।
আজ শনিবার (১২ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন ২১ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে৷ সিঙ্গাপুরে মোট ৬২২৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজকে আক্রান্তদের মধ্যে ৯ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। এই ৯ জনের মধ্যে ৯ জনই সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট।
তাছাড়া আজকে কমিউনিটি থেকে ১২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। তবে আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷
এমতাঅবস্থায় আগামী রবিবার, সোমবার, মঙ্গলবার কাতার এয়ারলাইন্সে কোন যাত্রী মানবিক দিক বিবেচনা করে রোগীর গার্জিয়ান হয়ে ভ্রমণ করতে ইচ্ছুক হলে জানাবেন।।
রোগী সাথে যেতে ইচ্ছুক হলে রোগীর পক্ষ ৩০ কেজি মালামাল ফ্রী এবং ইকোনমিক ক্লাস থেকে বিজনেস ক্লাস টিকেটের ব্যবস্হা করে দেওয়া হবে।। প্রয়োজনে যোগাযোগ ঃ বখতেয়ার 70044538 @Baktiar