ক্যাটাগরি Uncategorized

আপনি যে দেশের বিমানবন্দর ব্যবহার করুন না কেন, আপনাকে নিরাপত্তা তল্লাশির মধ্য দিয়ে যেতে হবে। বিমানবন্দরের এই নিরাপত্তা তল্লাশী করা হয় প্রতিটি যাত্রীর নিরাপদ ভ্রমণের জন্য, সার্বিক ভাবে মানুষের জান, মালের নিরাপত্তা নিশ্চিত করতে। বিমানবন্দর, উড়োজাহাজ নিরাপদ ভাবে পরিচালনার জন্য।

অনেকেই নিরাপত্তা তল্লাশীকে হয়রানি মনে করেন, নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাযিত ব্যবহার করেন, যা মোটেও ঠিক নয়। যাত্রী হিসেবে নিরাপত্তা কর্মীদের সহায়তা করা আপনার দায়িত্ব। কোনও কোনও দেশে বিমানবন্দরে নিরাপত্তা কর্মীদের সঙ্গে অযাযিত ব্যবহার বা খারাপ ভাষা ব্যবহার করলে শাস্তির আওতায় আনা হয়। তাই আপনি যে বিমানবন্দরে দিয়ে আসুন না, কেন নিরাপত্তা কর্মীকে তল্লাশিতে সহায়তা করুন।

১. অনেকে দেশের বিমানবন্দরে জুতা, কোমরের বেল্ট, কোর্ট/জ্যাকেট, ক্যাপ খুলে নিরাপত্তা আর্চওয়ে পার হতে হয়। তাই ভ্রমণের সময় এ বিষয়ে মানসিক ভাবে প্রস্তুত থাকুন। এমন জুতা পড়ুন যা খোলা সহজ।

২. আপনি নারী-পুরুষ যেই হোন না কেন, নিরাপত্তা কর্মীরা আপনারা শরীরও তল্লাশী করবে। কোন কোন ক্ষেত্রে ম্যাটাল ডিটেক্টর ছাড়া হাত দিয়ে স্পর্শ করে আপনার শরীর তল্লাশী করতে পারে। বিশেষ করে আর্চওয়ে পার হবার সময় ধাতব বস্তু থাকার সংকেত বাজলে অবশ্যই আপনার শরীর স্পর্শ করে তল্লাশী করা হতে পারে। এজন্য সঙ্গে আংটি, গলার চেইন, তাবিজ, সেফটিপিন, লকেট, পয়সাসহ ধাবত কোন কিছু সঙ্গে থাকলে খুলে আর্চওয়ে পার হতে পারেন।

৩. নিরাপত্তা তল্লাশীর সময় আপনাকে কোন প্রশ্ন করা হলে সঠিক উত্তর দিন। মিথ্যা তথ্য দিলে আপনি অনাকাঙ্খিত পরিস্থিতিতে পড়বেন।

৪. ইমিগ্রেশন অফিসারের প্রশ্ন করলে স্বাভাবিক ভাবে সঠিক উত্তর দিন।

৫. নিরাপত্তা তল্লাশি কিংবা ইমিগ্রেশনের সময় আপনার যদি মনে হয় দায়িত্বরত ব্যক্তি আপনাকে হেনস্তা করছে কিংবা টাকা পয়সা চাইছে। সেক্ষেত্রে তার সঙ্গে বির্তক বা খারাপ আচরণ করবেন না। আপনি সংশ্লিষ্ট বিভাগের সিনিয়র কর্মকর্তার সঙ্গে কথা বলুন, অভিযোগ দিন।

৪. সঙ্গে হাত ব্যাগ রাখুন। সেখানে পাসপোর্ট, টিকিট, টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখবেন। জরুরি প্রয়োজনে যেন নিরাপত্তা কর্মীদের দেখাতে পারেন। ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র লাগেজে রাখবেন না।

৫. লাইটার, ম্যাচ, ই-সিগারেট সঙ্গে রাখবেন না।

৬. পিস্তল, গুলি, বিস্ফোরক জাতীয় বস্তু, কাচি, ছুরি, ব্লেড, নেইল কাটারসহ ধারলো কোন বস্তু হাত ব্যাগ, মানিব্যাগ, পকেটে রাখা যাবে না।

৭. ১০০ মিলি লিটারের বেশি তরল পদার্থ সঙ্গে রাখা যাবে না। হোক সেটি পানি কিংবা কোমল পানীয়।

আপনার ভ্রমণ নিরাপদ ও আনন্দময় হোক।

বাংলা_এভিয়েশন #Bangla_Aviation

মাননীয় প্রধানমন্ত্রী, দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের কে হয়তো ভেক্সিন দেন নয়তো বিষ দেন 🙏🙏

আমরা সরাসরি বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি প্রবাসীদের সমস্যা সমাধানে

👉 আমরা যারা দেশে আটকে আছি আমাদের জরুরীভাবে করোনার ভেক্সিন নিতে হবে যদি কুয়েতে ফিরে যেতে চাই এইটা কুয়েত সরকার কর্তৃক আরোপিত শর্ত

👉 NID – ভোটার আইডির পরিবর্তে পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের ভেক্সিন ( টিকা) প্রাপ্তি সহ বাংলাদেশের সকল পরিসেবা দেওয়া হয় পাসপোর্ট দিয়ে –

👉 আমাদের সমস্যা আমরা যারা প্রবাসী আছি আমাদের অনেকের ই ভোটার আইডি নাই যে কারণে আমরা আগে ইন্ডিয়ান যে ভেক্সিন ছিল সেইটা ইচ্ছা থাকলে নিতে পারি নাই- আমাদের দাবী এই সমস্যার সমাধান করে প্রবাসীদের কে যেনো পাসপোর্টের তথ্য অনুযায়ী ভেক্সিনের জন্য রেজিষ্ট্রেশন করার ব্যবস্থা করা হয় দ্রুত

👉 আমরা যে সকল কুয়েত প্রবাসীরা দেশে আটকে আছি আমাদের কে অগ্রাধিকার ভিত্তিতে কুয়েত সরকার অনুমোদিত টিকা ফাইজার দেওয়া হয়- বাংলাদেশে এই মুহুর্তে ফাজাইরের টিকা আছে ১ লক্ষ –দেশে আটকে পড়া কুয়েত প্রবাসীদের সংখ্যা কোনভাবেই ১০ হাজারের বেশি হবেনা কারণ ইতিমধ্যে অনেকের ই আকামার মেয়াদ শেষ হয়ে গেছে – তাই আমাদে্র যাদের আকামার মেয়াদ এখনোও আছে আমাদের কে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা করা হউক- আমরা টিকা চাই করোনা থেকে বাঁচার জন্য নয় আমরা টিকা চাই এই জন্য যে টিকা দিয়ে প্রবাসে গিয়ে রুজি করে খেয়ে পড়ে বেঁচে থাকার জন্য আমরা করোনার ভয়ে টিকা চাচ্ছিনা আমরা প্রবাসীদের পরিবার ক্ষুধার্ত হয়ে মরে যাওয়া থেকে বেচে থাকার জন্য টিকা চাচ্ছি

👉 ওয়েজ অর্নার মাধ্যমে যে কমিটি গঠন করা হয়ছে প্রবাসীদের কল্যাণে ম্যাজিষ্ট্রেট সারুয়ার আলমের নেতৃত্বে আমরা আটকে পড়া কুয়েত প্রবাসীদের কে এই কমিটির মাধ্যেমে লিস্ট করে দ্রুত টিকা দেওয়ার ব্যবস্থা হউক

👉 সর্বপরি আমাদের একটা ই দাবী আমাদের কে হয় ফাজাইরের টিকা দেন নয়তো আমরা দেশে যারা আটকে গেছি ছুটিতে সে আমাদের কে বিষ দেন –

👉 একটাই দাবী হয়তো করোনার টিকা নয়তো বিষ –

সবাই শেয়ার করুন প্লিজ যাতে করে উপরের মহলে পৌছে যায় আমরা আটকে প্রবাসীদের আর্তনাদ।

এসি ম্যাকানিক পাকিস্তানি নাগরিকের মৃত্যু…

দোহা এলাকাতে এসি মেরামতের সময় তার বুকের উপর “আউট ডোর” (বাহিরের মেশিন) পরে শ্বাস বন্ধ হয়ে তাৎক্ষনিক সে মারা যায়।

প্রিয় ভাই বন্ধু যারা এসি মেরামতের কাজ করেন আপনারা সাবধানতা অবলম্বন করুন।
অনেক সময় বিভিন্ন বিল্ডিং এর কার্নিশে উঠতে হয় এসি মেরামত করার জন্য তখন সেফটি বেল্ট ব্যবহার করুন। কষ্ট সাধ্য হলে একা একা “আউটডোর” এসির এই মেশিন নামাতে যাবেন না। ঘটতে পারে দূর্ঘটনা।

সূত্র: আল মাজলিস।

কাতারে বাংলাদেশীসহ আক্রান্ত ১৮৫জন, ও সুস্থ ১৮২জন।

আজ কাতারে করোনায় আক্রান্ত১৮৫জন ও সুস্থ হয়েছে ১৮২জন।শুক্রবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ১৮৫টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ২১৯,৪৬৬জন।
তবে ১৮৫জন করোনা রোগীর মধ্যে ৮৯জন কাতারে শনাক্ত হওয়া রোগী।৯৬ জন বিভিন্ন দেশ থেকে আসা কাতারি নাগরিক ও শ্রমিক বলে জানিয়েছে মন্ত্রণালয়।
গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৮২জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৬,৪৮৩জন।
বর্তমানে চিকিৎসাধীন আছে ২,৪০৯জন।
গত ২৪ঘন্টায় আইসিউ তে ভর্তি হয়েছে ২জন।
বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ৮৭জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ১৯,৫৭৬জন।
এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ২৭,৬৮,০২৮জন।

গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১৮,৭১৮জন। মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে২০,৭১,৯৭৬জন।
গত ২৪ঘন্টায় কাতারে মৃত্যুর সংখ্যা শূন্যে নেমে এসেছে।
এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৫৭৪জন।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্ত্রণালয়। যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্ত্রণালয়।

করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবেন সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।

কুয়েতে অন্যকে বাঁচানোর জন্য জীবন দিলেন এক মিশরীয় প্রবাসী’।

কুয়েতে এক প্রবাসী (মিশরীয়) তার জ্বলন্ত গাড়ির ভিতরে দম বন্ধ হয়ে মারা গেছে। সুত্রে প্রকাশ, ফারওয়ানিয়া এলাকায় দুটি গাড়িতে আগুন লাগার সংবাদ পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে, তবে তার আগে গাড়ীর ভিতর দম বন্ধ হয়ে মারা যায় একজন মিশরীয় প্রবাসী ।

সুত্রের বরাত দিয়ে আল রাই জানিয়েছে যে, আগুন জলতে থাকা গাড়ী থেকে একজন প্রবাসীকে সরিয়ে দিয়ে, গারীটি নিরাপদ দুরত্বে সরানোর সময় দম বন্ধ হয়ে মারা যায় ভিকটিম মিশরীয় নাগরিক ।

দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে দুটি গাড়ি নিভিয়ে ফেলে এবং হতাহতদের উদ্ধার করে ।

মাঠেই লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন সাকিব।মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচ শেষ হতেই অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব।মাঠের অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচ শেষ হতেই অনুতপ্ত হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষমা চেয়েছেন সাকিব।

নিষেধাজ্ঞা থেকে ফিরে ঢাকা প্রিমিয়ার লিগে সাত ম্যাচ খেলেও এখন পর্যন্ত একটি হাফসেঞ্চুরি পাননি সাকিব আল হাসান। কিন্তু এবার আরেক কাণ্ড করে বসলেন তিনি। লাথি মেরে স্ট্যাম্প ভাঙলেন বিশ্ব সেরা অল রাউন্ডার।

শুক্রবার (১১ জুন) চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মাঠে নামে মোহামেডান।এদিন, সাকিব ও মাহমুদুল হাসানের (৩০) ব্যাটিংয়ে মোহামেডান নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪৫ রান সংগ্রহ করেছে। এই রানে জিততে গেলে মোহামেডানকে পুরনো ইতিহাস পাল্টাতে হবে।১৪৬ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ রানেই ৩ উইকেট হারিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডানের বিপক্ষে রীতিমতো ধুঁকতে থাকে আবাহনী। নাজমুল হোসেন শান্ত আর মুশফিকুর রহিম দলকে বিপদ থেকে বাঁচাতে চেষ্টা করছেন।আবাহনীর তখন ৩ উইকেটে ২১ রান। পঞ্চম ওভারে বল হাতে তুলে নেন সাকিব আল হাসান। ওভারের পঞ্চম বলটিই আঘাত হানে আবাহনী অধিনায়ক মুশফিকুর রহিম প্যাডে। সাকিব এলবিডব্লিউয়ের আবেদন করেন, কিন্তু আম্পায়ার তাতে অনড়।কিন্তু এরপরই বিতর্কিত এক কাণ্ড ঘটিয়ে বসেন মোহামেডান অধিনায়ক। আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তুষ্ট সাকিব রাগে ক্ষোভে উইকেটে লাথি মেরে ননস্ট্রাইকের উইকেট ভেঙে ফেলেন। সাকিব ওখানেই থামেননি। গালিগালাজ দিতে দিতে মাঠ থেকে বেরিয়ে যান। আবাহনী ড্রেসিংরুম থেকে বেরিয়ে আসেন কোচ খালেদ মাহমুদ সুজন।সাকিবকে টেনে নিজেদের ড্রেসিংরুমে নিয়ে আসার চেষ্টা করেন। ওখানে চলে দুই দলের কথার লড়াই। পরের ওভার শেষে ফের স্টাম্প তুলে আছাড়ও মারেন সাকিব!আবাহনী-মোহামেডান ম্যাচের উত্তেজনা ছাপিয়ে আলোচনায় এখন সাকিব আল হাসানের এ কাণ্ড! এমন আচরণের জন্য বাংলাদেশের সুপারস্টার এ ক্রিকেটারকে শৃঙ্খলাভঙ্গের শাস্তির মুখে পড়তে হতে পারে এমন আশঙ্কাও করা হচ্ছে।

দেশে করোনায় মৃত্যু ছাড়াল ১৩ হাজার।

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ হাজার ৩২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২ হাজার ৪৫৪ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২২ হাজার ৮৪৯ জন।

শুক্রবার (১১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ২৮৬ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৬১ হাজার ৯১৬ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৮ হাজার ৫৩৫ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৪ শতাংশ।এর আগে বৃহস্পতিবার (১০ জুন) দেশে করোনায় ৪০ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২ হাজার ৫৭৬ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ২৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৫১৩ জন। আর গতকাল বুধবার (৯ জুন) বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ১০ হাজার ১৬৪ জন এবং আক্রান্ত ছিল ৩ লাখ ৫৯ হাজার ১২৭ জন। ফলে আক্রান্ত ও মৃত্যু আবারও বেড়ে গেছে।বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার ২৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৭৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৪৯৪ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৯১ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ২৫ হাজার ৪৯২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ২০২ জন।এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৬ হাজার ৬৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৪২৮ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কুয়েতের এয়ার কার্গোতে চীন থেকে আগত হেরোইন জাতীয় ১৪০০ গ্রাম পাম্প জব্দ করেছে কাস্টমস’

কুয়েতের এয়ার কার্গো কাস্টম’স কতৃপক্ষ চীন থেকে আগত স্থানীয় বাজারে হেরোইন হওয়ার সম্ভাব্য পদার্থের প্রায় ১৪০০ গ্রাম পাম্প জব্দ করেছে ।

শুল্ক কতৃপক্ষের বরাত দিয়ে আল আনবা জানিয়েছে যে, কাস্টমস পরিদর্শক চীন থেকে আসা একটি পার্সেল সন্দেহ করেছিল এবং উন্নত ডিভাইসে তা পরীক্ষা করে মাদকদ্রব্য পদার্থের উপস্থিতি নিশ্চিত করে ।

আটক মাদকের সঠিক পরিচয় জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ল্যাবরেটরিতে প্রেরণ করা হয়েছে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর একটি মামলা দায়ের করেছে ।

৩০ বছরের কম হলে ভারতীয় মহিলাদের খাদেম (গৃহকর্মী) ভিসা দেওয়া হবেনা বলে জানানআল- শাম্মেরী….

আল-শাম্মেরী এই পদক্ষেপের উপর জোর দিয়েছিলেন। গৃহকর্মী নিয়োগের বিষয়ে সরকারী স্মারকে স্বাক্ষর করার সময় তিনি শ্রমবাজারের উপর ইতিবাচক প্রভাবের দিকে ইঙ্গিত করেছিলেন, যা গৃহকর্মী জাতীয় শ্রমিকের সংখ্যায় মারাত্মক ঘাটতিতে ভুগছে এক বছরেরও বেশি সময় ধরে।

সূত্র: আল জারিদা এর টুইটার একাউন্ট থেকে।

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান,,,,,,

ইতালিতে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত জনাব মোঃ শামীম আহসান আজ (১০ জুন ২০২১) ইতালির মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর ডিপ্লোম্যাটিক এ্যাডভাইজার রাষ্ট্রদূত দাভিদে লা চেচিলিয়া (H.E. Davide La Cecilia)-এর সাথে টেলিফোনে কথা বলেন। দক্ষিণ এশিয়ায় কোভিড-১৯ এর নতুন ভ্যারিয়ান্ট চিহ্নিত হওয়ার পর বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশ থেকে ইতালিতে ভ্রমণের ক্ষেত্রে সাম্প্রতিক নিষেধাজ্ঞার (আপাততঃ ২১ জুন ২০২১ পর্যন্ত) প্রেক্ষাপটে আলোচনাটি অনুষ্ঠিত হয়। টেলিফোনে আলাপকালে রাষ্ট্রদূত আহসান বাংলাদেশে আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের দুর্দশা ও নিয়োগকারী ইতালিয়ানদের ব্যবসায়ে ক্ষতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন । একই সাথে বাংলাদেশ সরকার কর্তৃক গৃহীত ত্বড়িৎ ব্যবস্থার কারণে কোভিড পরিস্থিতির দৃশ্যমান উন্নতি সবিস্তারে উল্লেখ করনে এবং আটকে পড়া বাংলাদেশিদের জন্যে বিশেষ ব্যবস্থাপনায় ইতালিতে প্রবেশের ব্যবস্থার জন্যে বিশেষ অনু্রোধ জানান। রাষ্ট্রদূত চেচিলিয়া অত্যন্ত ধৈর্য সহকারে বাংলাদেশের রাষ্ট্রদূতের বক্তব্য শোনেন এবং সিদ্বান্ত গ্রহণ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার কাছে বিষয়টি স্পষ্টভাবে তুলে ধরার আন্তরিক আশ্বাস প্রদান করেন।

বাংলাদেশ দূতাবাস সাম্প্রতিকতম ভ্রমণ নিষেধাজ্ঞা/অধ্যাদেশ (৩০ মে ২০২১) জারীর অব্যবহিত পর থেকেই এক্ষেত্রে স্বাগতিক দেশের সংশ্লিষ্ট সকলের সাথে একটি বিশেষ ব্যবস্থা/উপায় খুজে বের করার জন্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়কেও ইতোঃপূর্বে আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক পত্র দেয়া হয়েছে। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ও ঢাকাস্থ ইতালিয়ান দূতাবাসের সাথে এক্ষেত্রে যোগাযোগ রেখে চলছে।
বাংলাদেশ দূতাবাস, রোম আটকে পড়া প্রবাসী বাংলাদেশীদের উদ্বেগ ও উৎকণ্ঠা আন্তরিকভাবে অনুধাবন করে এবং কোভিড-১৯ সৃষ্ট বৈশ্বিক পরিস্থিতির মধ্যেও এক্ষেত্রে একটি সমাধান বের করার ক্ষেত্রে প্রচেষ্টা অব্যাহত রাখছে।
সবাই সুস্থ্য থাকুন, নিরাপদে থাকুন।

সুত্র-বাংলাদেশ দূতাবাস,রোম।