লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসের প্রতিনিধি দল লিবিয়ার গাদামেস শহরের নিকটবর্তী একটি ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশীদের সাথে সাক্ষাৎ করেন। এ সময় দূতাবাসের পক্ষ থেকে আটক বাংলাদেশিদেরকে কাউন্সেলিং করা হয়। দূতাবাসের পক্ষ থেকে স্থানীয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে তাদের কল্যাণ নিশ্চিত করার প্রচেষ্টা চালানো হচ্ছে বলে দূতাবাস জানায়।
আজ কাতারে করোনায় আক্রান্ত১৪৩জন ও সুস্থ হয়েছে ১৭৮জন।বৃহস্পতিবার জনস্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে কাতারে করোনা ভাইরাস সংক্রান্ত আরও ১৪৩টি মামলা নিশ্চিত করেছে এবং এ পর্যন্ত কাতারে আক্রান্ত ব্যাক্তির সংখ্যা দাড়িয়েছে ২১৯,২৮১জন। গত ২৪ঘন্টায় করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১৭৮জন।এ পর্যন্ত করোনা ভাইরাস থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১৬,৩০১জন। বর্তমানে চিকিৎসাধীন আছে ২,৪০৬জন। গত ২৪ঘন্টায় আইসিউ তে ভর্তির সংখ্যা শূন্যে নেমে এসেছে। বর্তমানে আইসিউ’তে চিকিৎসাধীন আছে ৯০জন। গত ২৪ঘন্টায় কাতারে করোনা টিকা নিয়েছে ১৯,০১৫জন। এ পর্যন্ত কাতারে করোনা টিকা নিয়েছে ২৭,৪৮,৪৫২জন।
গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাস এর পরীক্ষা করা হয়েছে ১৮,৫৩৪জন। মন্ত্রণালয় জানিয়েছে, সদ্য নির্ণয় করা সমস্ত ব্যাক্তি সম্পূর্ণ সচ্ছলতা এবং সুস্বাস্থ্যের মধ্যে রয়েছে।এখন পর্যন্ত কাতারে কোভিড-১৯ এর পরীক্ষা করা হয়েছে২০,৬৭,৬৬১জন। গত ২৪ঘন্টায় কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ১জন। এখন পর্যন্ত কাতারে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছে ৫৭৪জন।
মন্ত্রণালয় আরও জানিয়েছে, নতুন ভাবে করোনায় আক্রান্ত ব্যাক্তিদের সংস্পর্শে আসা ব্যাক্তিদের সন্ধান করছে। আক্রান্ত হওয়া বেশির ভাগ রোগী অভিবাসী শ্রমিক বলে জানিয়েছে মন্ত্রণালয়। যারা আক্রান্ত হয়েছিলো তাদের সংস্পর্শে আসার কারণে আক্রান্ত হয়েছে বলে ধারণা করছে মন্ত্রণালয়।
করোনা ভাইরাস সংক্রমন হতে বাঁচতে সবাইকে মাস্ক ও হ্যান্ড গ্লাভস ব্যাবহারের পরামর্শ দেন মন্রণালয়। জনস্বাস্থ্য মন্ত্রণালয়,সমাজের সকল স্তরের সদস্য কে ঘরে বসে এবং সামাজিক ও শারীরিক দূরত্ব নির্দেশিকা অনুসরণ করে সংক্রমণের ঝুঁকি হ্রাস করার জন্য এবং সমস্ত স্বাস্থ্য নির্দেশিকা এবং প্রতিরোধমূলক ব্যবস্থায় মন্রণালয়কে সম্পূর্ণ সহযোগিতা করার অনুরোধ জানান। আপনি/আপনারা কী ভাবে সুরক্ষিত থাকবেন সে সম্পর্কে সর্বাধিক যুগোপযোগী গাইডেন্সের জন্য এমওপিএইচ (Moph)ওয়েবসাইটটি নিয়মিত পরিদর্শন করার আহব্বান জানান। জ্বর বা সর্দি হলে টোল ফ্রি করোনা ভাইরাস ২৪/৭ হটলাইন ১৬০০০কল করতে অনুরোধ জানান।
একজন যুবতী মেয়ে, বারবার বাথরুমে যাচ্ছে! ‘গৃহকর্ত্রী একজন সৌদিয়ান মহিলা । ক্যান্সার রোগী। উনি তার……একজন যুবতী মেয়ে, বারবার বাথরুমে যাচ্ছে! ‘গৃহকর্ত্রী একজন সৌদিয়ান মহিলা।
ক্যান্সার রোগী। উনি তার সেবাশুশ্রূষার জন্য এই মেয়েকে এনেছেন ইন্দোনেশিয়া থেকে। কিন্তু গৃহকর্মী মেয়েটা বাথরুমে গিয়ে অনেকক্ষণ সময় নেয়। বিধ্বস্ত চেহারা। চোখমুখ মলিন উষ্কখুষ্ক, কান্না ভেজা থাকে।
‘গৃহকর্ত্রী এই বিষয় বারবার লক্ষ করে।অবশেষে ওই মেয়েকে জিজ্ঞেস করলেন, তোমার এমন অবস্থা কেন..?‘মেয়েটি বলল, ‘মেডাম আমার একটা দুধের শিশু দেশে রেখে এসেছি।
এইজন্য আমার দুধ জমে গিয়ে সমস্যার সৃষ্টি করে, তাই জমাট দুধ আউট করে ফেলে দিতে হয়। গৃহকর্ত্রী বললেন, তুমি এমন দুধের শিশু রেখে বিদেশে কেনো আসলে? ‘
মেয়ে বলল, মেডাম অনেকদিন ধরে বিদেশে আসার চেষ্টা করছি, কিন্তু হচ্ছিল না। তারপর বাচ্চাটা জন্ম নেয়ার পর হঠাৎ করে এই ভিসা চলে গেলো। চরম অভাব অনটনের সংসার। পরিবারের কথা ভেবে বাচ্চা রেখে চলে আসতে বাধ্য হলাম। ‘ কাজের মেয়ের কথা শুনে গৃহকর্ত্রীর মর্মাহত, গভীর চিন্তায় পড়ে গেলেন।
তারপর কাজের মেয়েকে কিছু না বলে, দুইবছরের হিসেব ধরে, টিকেট করে গৃহকর্মীকে বললেন, তুমি দেশে চলে যাও “এই তোমার দুবছরের পুরো বেতন, এবং টিকেট। বাচ্চার দু’বছর পূর্ণ হলে আবার চলে এসো। মেয়েটি দেশে চলে গেলো ।
গৃহকর্ত্রী কিছুদিন পর নিয়মিত চিকিৎসা নিতে আবার হসপিটাল আসলেন। ডাক্তার যথারীতি পরীক্ষা নিরীক্ষা করে আশ্চর্য হল! বললেন, ‘শেখা’ আপনার ক্যান্সার তো সম্পূর্ণরূপে নির্মূল হয়ে গেছে।
এই কথা শুনে মহিলা ও বাকরুদ্ধ, বিশ্বাস করতে পারেনি। কারণ অনেকদিন ধরে চিকিৎসা চললেও কোনো উন্নতি তো দূরে থাক! অবনতি হচ্ছিল। কিন্তু হঠাৎ করে এমন কী হল, উনার ক্যান্সার সম্পূর্ণ আরোগ্যলাভ করল?
মহিলা নিশ্চিত ধরে নিয়েছেন, ‘ওই কাজের মেয়েকে, সম্পূর্ণ বেতন দিয়ে দুধের বাচ্চাটার কাছে পাঠিয়ে দেওয়াতে, আল্লাহতালা এই প্রতিদান দিয়েছেন।দান ছদকা করার কারণে বালা মুসিবত দূর হয়।জলজ্যান্ত প্রমাণ….
বিএমইটি’র স্মার্ট কার্ডধারী কিংবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হিসেবে নিবন্ধিত সৌদি আরবগামী নতুন-পুরাতন সকল প্রবাসী কর্মীকে হোটেল কোয়ারেন্টিন খরচের সরকারি ভর্তুকি ২৫ হাজার টাকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
লেফটেন্যান্ট জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার (১০ জুন) প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব ওয়াহিদা সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেওয়া হয়। আগামী ২৪ জুন তিনি সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করবেন। তিনি বর্তমান সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের স্থলাভিষিক্ত হবেন।
রিয়াদঃ ফজরের নামাজ পড়ার সময় সৌদি সেনাকে হত্যা করার দায়ে, দোষী সাব্যস্ত হওয়া আসামীর মৃত্যুদন্ড কার্যকর করা হয়েছে ।
বুধবার সৌদি আরবের স্বরাষ্ট্র মন্ত্রণা এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রিন্স আব্দুলাজিজ বিন সৌদ বিন নায়েফ বিন আব্দুলাজিজ তার টুইটার অ্যাকাউন্টী, বীর শহীদ সৈনিকের একটি ছবির ক্যাপশনে পোস্ট করেছেন: “প্রতিশোধ নেওয়া হয়েছে, বীর শহীদের প্রতি আল্লাহ দয়া করুন”।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া পর এই পোস্ট করেন, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রী ।
সুত্রে প্রকাশ, জেদ্দা প্রদেশে নিরাপত্তা টহল দেওয়ার সময় হত্যার স্বীকার হন, সৈনিক হাদি বিন মিসফর আল কাহতানি।
মন্ত্রণালয় জানিয়েছে যে, ওলিদ সামি আল জুহাইরি নামে একজন মিশরীয় আল কাহতানিকে বিনা কারণে হত্যা করেন, সে সময় তিনি একটি পেট্রোল স্টেশনের নামাজ ঘরে ছিলেন।
এতে বলা হয়েছে যে, মিশরীয় নাগরিক আল জুহাইরি বিপথগামী ও সন্ত্রাসবাদী উদ্দেশ্য নিয়ে তা করেছে।
আসামী সৈনিকটিকে একা নামাজের ভিতরে থাকার সুযোগ নিয়ে সেখান থেকে পালানোর আগে তাকে বেশ কয়েকবার ছুরিকাঘাত করে হত্যা নিশ্চিত করেছিল ।।
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় সাইফুল ইসলাম রেজা নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন।
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী সাইফুল ইসলাম রেজা (৩৪) নামে এক যুবক মারা গেছেন। তার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের ভূবন গ্রামে। গতকাল বুধবার (৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে সৌদি আরবের নারিয়া নামক স্থানে মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে। সাইফুল ইসলাম কোরানে হাফেজ ও সৌদি আরবে একটি মসজিদে মোয়াজ্জেম হিসেবে চাকরি করতেন। তার দুই সন্তান ও এক কন্যা সন্তান রয়েছে।
নিহতের ফুফাত ভাই, নাসিরনগর সদরের বাসিন্দা শরিফুজ্জামান চৌধুরী সুমন বিষয়টি নিশ্চিত করেছেন। গত ৬ বছর আগে তার ফুফাতো ভাই সাইফুল ইসলাম রেজা সৌদি আরবে যান। সৌদি আরবে সে ও তার ছোট ভাই বসবাস করতেন। গত কিছু দিন আগে তার মা, বোন ও তার ছোট ভাইয়ের স্ত্রী সৌদি আরবে ওমরাহ হজ করতে যান। বৃহস্পতিবার তাদের ওমরাহ হজ পালনের কথা ছিল। কিন্তু সৌদি আরবের দাম্মাম থেকে গাড়ি চালিয়ে বাসায় তার মা বোনের কাছে ফিরছিলেন। ফেরার সময় মরুভূমির নারিয়া এলাকা নামক স্থানে তার পরিচালিত মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। পুলিশ এসে তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পরিবারের সদস্যরা কল করলে জানতে পারেন সাইফুল ইসলাম রেজা সড়ক দুর্ঘটনা মারা গেছেন। নিহত সাইফুল ইসলাম ছাড়াও তার দুই ভাই ও তিন বোন রয়েছে। সে নাসিরনগর কোরআন ও সুন্নাহ ফাউন্ডেশনের সভাপতি ছিলেন। পরিবারের সবাই সৌদি আরবে অবস্থান করায় লাশ সেখানেই দাফন করা হবে।
স্পেনের সকল গ্রামে প্রতি সপ্তাহেই এক বা দুই দিন বাজার বসে। স্পেনীশ ভাষায় এই বাজার গুলোকে El rastro বা Mercadillo বলে থাকে। সকাল আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত চলে এই বাজার। বাজারগুলোতে বিভিন্ন ধরনের সব্জির, ফল, পেঁয়াজ, থেকে শুরু করে কাপড় চোপড়, রান্নার ডেগ পাতিল,ছুড়ি, চামচ, শিশুতোষ জিনিস, খেলনা ,ফুল, ফুলের টব, চামড়া জাতীয় বিভিন্ন জিনিস, পুরাতন সিডি ,ডিভিডি, ঘর সাজানোর সো পিস বিক্রি হয়। রাজধানী মাদ্রিদের বাজারের মধ্যে তিরসো দ্যা মলিনা/ লা লাতিনা ও তেতোয়ান বাজার উল্লেখযোগ্য যা প্রতি রোববার বসে থাকে।
করোনা পরীক্ষার ভুয়া সনদ দেয়ায় ঢাকার ৪ ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দিয়েছে সরকার।প্রতারণার অভিযোগে বন্ধ করা হয়েছে, পল্টনের আল জামী, বাংলামোটরের স্টিমজ হেলথ কেয়ার, বিজয় সরণির সিএসবিএফ, মেডিনোভার মিরপুর শাখা। এদিকে, বিদেশগামীদের জন্য নতুন নিয়ম করেছে স্বাস্থ্য মন্ত্রনালয়।
এমতাবস্থায় করোনা আরটি-পিসিআর পরীক্ষার অনুমোদন পাওয়া দেশের সব বেসরকারি হাসপাতাল ও ল্যাবসমূহকে আটটি নির্দেশনা মানতে কড়াকড়ি আরোপ করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
এসব নির্দেশনার অমান্য করলে বা এর ব্যত্যয় ঘটলে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা নেওয়া হবে বলে নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর।
নির্দেশনাগুলো হচ্ছে-
১. পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ নমুনা সংগ্রহের জন্য ল্যাবসমূহের নিজস্ব ভবনের বাইরে স্থাপিত সব ধরনের নমুনা সংগ্রহ কেন্দ্রের কার্যক্রম বন্ধ থাকবে।
২. বিদেশগামী যাত্রীদের নমুনা কোন অবস্থাতেই বাসাবাড়ি থেকে সংগ্রহ করা যাবে না।
৩. বিদেশগামী যাত্রীদের নমুনা সংগ্রহের সময় মূল পাসপোর্ট যাচাই করে পাসপোর্ট নাম্বার উল্লেখপূর্বক নমুনা সংগ্রহ ফর্ম পূরণ করতে হবে। কোনোক্রমেই পাসপোর্টের ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
৪. বিমানবন্দরে বিদেশগামী যাত্রীদের কোভিড-১৯ পরীক্ষা সনদ, পাসপোর্ট নাম্বার দ্বারা যাচাই করা হবে। শুধু টেলিফোন/মোবাইল নাম্বার প্রমাণক হিসেবে গ্রহণযোগ্য হবে।
৫. সাত দিনের মধ্যে কোনো পজিটিভ রিপোর্ট থাকলে ওই যাত্রীকে দেশত্যাগের অনুমতি দেওয়া যাবে না।
৬. কোনো বিদেশগামী যাত্রী কোভিড-১৯ পজিটিভি হলে, সে কমপক্ষে সাত দিন পর শুধু সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত ল্যাবে পুনরায় পরীক্ষা করাবেন এবং পরবর্তী সময় যদি নেগেটিভ সনদপ্রাপ্ত হন, সে ক্ষেত্রে দেশত্যাগ করতে পারবেন।
৭. কোনো আরটি-পিসিআর ল্যাবের ব্যাপারে কোনো ধরনের অভিযোগ উত্থাপিত হলে ল্যাবটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করে তদন্তসাপেক্ষে পরবর্তী অনুমোদনের বিষয়টি বিবেচনা করা হবে।
৮. কোনো বিদেশগামী যাত্রীর কোভিড-১৯ পরীক্ষা করার ক্ষেত্রে সরকারি-বেসরকারি উভয় স্থানে প্রথমে পাসপোর্ট নাম্বার দিয়ে যাচাই করে দেখতে হবে যে, সে গত ৪৮ ঘণ্টার মধ্যে অন্য কোথাও আরটি-পিসিআর পরীক্ষা করেছে কিনা। করে থাকলে এবং পজিটিভ হলে তাকে সাত দিন পর্যন্ত পুনরায় আরটি-পিসিআর পরীক্ষা করার সুযোগ দেওয়া যাবে না।