ক্যাটাগরি Uncategorized

দেশে ফের বাড়ল করোনায় মৃত্যু-আক্রান্ত।

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৪০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৯৮৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ২ হাজার ৫৭৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ২০ হাজার ৩৯৫ জন।

বৃহস্পতিবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৬২ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫৫ হাজার ৩০২ জন। এদিন মোট নমুনা পরীক্ষা করা হয় ১৯ হাজার ৪৪৭ জনের। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৩ দশমিক ২৫ শতাংশ।এর আগে বুধবার (৯ জুন) দেশে করোনায় ৩৬ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া আরও ২ হাজার ৫৩৭ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (১০ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ১০ হাজার ২৩১ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৬২ হাজার ৫১৩ জন। আর গতকাল বুধবার (৯ জুন) বিশ্বে মৃত্যুর সংখ্যা ছিল ১০ হাজার ১৬৪ জন এবং আক্রান্ত ছিল ৩ লাখ ৫৯ হাজার ১২৭ জন। ফলে আক্রান্ত ও মৃত্যু আবারও বেড়ে গেছে।বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৬ হাজার ২৬১ জন এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৭৫০ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৮৬ লাখ ৬৮ হাজার ৯৩৮ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৬৪ হাজার ৭২৭ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১৩ হাজার ৪৯৪ জনের।আরও পড়ুন: কোভিড ডেল্টা মোকাবিলায় আঞ্চলিক লকডাউনের পরামর্শআক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯১ লাখ ৮২ হাজার ৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৫৯ হাজার ৬৯৫ জনের।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৭১ লাখ ২৫ হাজার ৩৫৭ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭৯ হাজার ৭৯১ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ২৫ হাজার ৪৯২ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ১০ হাজার ২০২ জন।এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫৩ লাখ ৬ হাজার ৬৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৪২৮ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩২তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ভৈরবে বহুল আলোচিত প্রবাল হত্যা মামলার ১নং আসামী ♦অন্তর ♦আজ বৃহস্পতিবার দুপুর ১২টার সময় কোর্টে আত্বসমর্পণ করেছে।

কিশোরগঞ্জের ভৈরবে ইউপি চেয়ারম্যানের ছেলে মহিউদ্দিন প্রবাল হত্যাকাণ্ডের ১০ দিন পর মামলাটির প্রধান আসামি অন্তর মিয়া (২৪) আদালতে আত্মসমর্পণ করেছেন। আজ বৃহস্পতিবার দুপুরে কিশোরগঞ্জ আদালতে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন।

এই আত্বসমর্পণ এর পেছনে রয়ে যেতে তাকে বাচানোর চেষ্টা ।
কিন্তু প্রশ্ন হলো-
যখন আমাদের ছোট ভাইটিকে হত্যা করা করেছিল তখন
সেও হয়তো তাদের কাছে জীবন বিক্ষা চেয়েছিল,
তারা কিন্তু ক্ষমা করেনি।
আশা রাখছি তাকেও জনসম্মুখে ক্রস ফায়ার করে মেরে ফেলা হউক।

এমন কুলাংগারকে মেরে ফেললে জাতীর কোন ক্ষতি হবেনা ।

কাতারে করোনায় আক্রান্ত হয়ে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু।

কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন শান নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। 

মধ্যপ্রাচ্যের দেশ কাতারে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সোহরাব হোসেন শান নামে এক বাংলাদেশি প্রবাসী চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা গেছেন। সোহরাব হোসেন শান ব্রাহ্মণবাড়িয়া কসবা উপজেলার মজলিশপুর ইউনিয়নের মোঃ আবু তাহেরের ছেলে।গত মঙ্গলবার (৮ জুন) সন্ধ্যায় কাতারের হামাদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোহরাব হোসেন শানের মৃত্যু হয়। তিনি কাতারে ফ্রান্স লিমুজিন নামে একটি কোম্পানিতে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি পিতা-মাতা ও স্ত্রীসহ সন্তান রেখে গেছেন। দূতাবাসের সহযোগিতায় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে খুব শিগগিরই দেশে তার মরদেহ পাঠানো হবে বলে জানা গেছে।

কাতারে এখনো পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ৫০ জন বাংলাদেশি প্রবাসী। দেশটিতে মোট করোনায় মারা গেছেন ৫৬৯ জন।তবে দেশটিতে গণহারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। কাতারে এরই মধ্যে প্রায় ২৭ লাখ ডোজ করোনার ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

এছাড়া কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের হার ২০০ জনের নিচে নেমে এসেছে। রোববার দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৭২ জন।

আপত্তিকর ছবি ভাইরালের হুমকি প্রবাসী স্বামীর, স্ত্রীর আত্মহত্যা।

কুমিল্লার নাঙ্গলকোটের দুবাই প্রবাসী মনু মিয়া তার স্ত্রীর আপত্তিকর ছবি ভাইরালের হুমকি দেয়ায় লজ্জায় আত্মহত্যা করেছেন স্ত্রী রোজিনা। মঙ্গলবার গভীর রাতে মৌকরা ইউপির ময়ূরা গ্রামে নিজ বাড়িতে ঘটনাটি ঘটেছে।

নিহতের পরিবার জানায়, মৃত আব্দুল মালেকের মেয়ে রোজিনার সঙ্গে দেড় বছর আগে রায়কোট ইউপির বেতাগাঁও গ্রামের প্রবাসী মনু মিয়ার বিবাহ হয়। এটি ছিল রোজিনার দ্বিতীয় বিয়ে। তার একটি কন্যা সন্তান রয়েছে। ৬ মাস আগে রোজিনার স্বামী দুবাই প্রবাসে যাওয়ার পর থেকে রোজিনার পরিবার ও এলাকার লোকজনের কাছে রোজিনার বিভিন্ন আপত্তিকর ছবি পাঠাতে থাকে।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে প্রবাস থেকে স্বামী মনু মিয়া মোবাইলে রোজিনাকে তার আপত্তিকর ছবি ফেসবুকের মাধ্যমে ভাইরাল করার হুমকি দেয়। এ নিয়ে অনেক রাতে স্বামী-স্ত্রীর মাঝে তুমুল ঝগড়া হয়েছে যা আশপাশের লোকজন শুনেছে। পরে ভোররাতে তিনি গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে পরিবারের লোকজন দাবি করেন।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার ওসি আব্দুন নুর বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এবার হজে যাওয়া নিয়ে যা জানা গেল।

ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, চলতি বছর পবিত্র হজ পালনে বাংলাদেশ থেকে কোনো যাত্রী যাবে কি না, সে ব্যাপারে তার কাছে কোনো মেসেজ (বার্তা) নেই। 

বুধবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

হজ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ফরিদুল হক খান বলেন, চলতি বছর হজের বিষয়ে সৌদি বাদশাহ’র পক্ষ থেকে এ বিষয়ে কোনো মেসেজ বা চিঠি আসেনি। এ ধরনের কোনো চিঠি বা মেসেজ পেলে গণমাধ্যমকর্মীদের কাছে তা বিস্তারিত তুলে ধরা হবে। সুতরাং এ মুহূর্তে হজ নিয়ে কোনো চিন্তা করছি না। হজ নিয়ে অনেকেই অনেক কথা বলছেন, কিন্তু সেগুলো মিথ্যা ও বানোয়াট। তবে কোনো সুযোগ এলে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে এবং সরকারপ্রধান ও ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তা করা হবে।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত ৩ জুন জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট পেশের সময় করোনার কারণে গত বছরের মতো এবারও সৌদি আরবে হজযাত্রী যেতে পারবেন না বলে জানিয়েছিলেন- এ ব্যাপারে আপনি কোনো সম্ভাবনা দেখছেন কি না জানতে চাইলে ধর্ম প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের বিভিন্ন দেশ থেকে যদি স্বল্প সংখ্যক হজযাত্রী সৌদি সরকার নেয়, সেক্ষেত্রে সম্ভাবনা রয়েছে। এ কারণেই নিশ্চিতভাবে কিছুই বলা ঠিক হবে না।

ধর্ম সচিব নুরুল ইসলাম বলেন, কোন দেশ থেকে কতজন হজযাত্রী যাবে তা নির্ধারণ করার এখতিয়ার সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয়ের। এখন পর্যন্ত তাদের কাছ থেকে কোনো চিঠি আসেনি।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ম মন্ত্রণালয়ের এক শীর্ষ কর্মকর্তা জানান, হজযাত্রী পাঠানোর জন্য একটি নির্দিষ্ট প্রক্রিয়া (হজ বিষয়ক চুক্তি ও বাড়ি ভাড়াসহ বিভিন্ন কার্যক্রম) অনুসরণ করতে হয়। সেগুলো করার জন্য যে সময়ের প্রয়োজন তা শেষ হয়ে গেছে। ফলে এবার হজযাত্রী না যাওয়ার সম্ভাবনাই বেশি।

নোয়াখালীতে প্রবাসীকে কুপিয়ে হত্যা।

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব বিরোধের জের ধরে কামাল উদ্দিন (৩৮) নামে এক প্রবাসীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। এ সময় ওই প্রবাসীর ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে হামলাকারীরা।

বুধবার রাত ১০টার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে কুমিল্লায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত ইসমাইল ও আবুল কালাম নামে দুজনকে আটক করেছে পুলিশ।

নিহত কামাল উদ্দিন চরওয়াপদা ৬নং ওয়ার্ড চরকাজী মোখলেস গ্রামের ওবায়দুল হক ওদু মিয়ার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবাসী কামাল উদ্দিনের পরিবারের সঙ্গে জমি নিয়ে একই এলাকার মৃত সফি উল্যার পরিবারের সঙ্গে বিরোধ চলে আসছিল।
বুধবার দুপুর ২টার দিকে কামাল উদ্দিন মোটরসাইকেল নিয়ে স্থানীয় মালেকের দোকান এলাকায় তেল নেওয়ার জন্য আসে। এ সময় পেছন থেকে তার ওপর হামলা চালায় প্রতিপক্ষরা।

হামলাকারীরা কামালের শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে এবং তার ব্যবহৃত মোটরসাইকেল ভাঙচুর করে।

ধারালো অস্ত্রের আঘাতে কামাল মাটিতে লুটিয়ে পড়লে হামলাকারীরা স্ক্রুড্রাইভার দিয়ে কামালের চোখে আঘাত করে। কামালকে বাঁচাতে এগিয়ে এলে কালু মিয়া নামের একজনকেও কুপিয়ে জখম করে তারা।

কামালের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কামালকে উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে ও পরে রাতে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লায় মারা যান তিনি।

স্থানীয় একাধিক ব্যক্তি অভিযোগ করে বলেন, হামলাকারীরা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের অত্যাচারে এলাকার লোকজন অতিষ্ঠ হয়ে পড়েছে। তাদের অপকর্মের প্রতিবাদ করলে হামলার শিকার হতে হয়।

চরজব্বার থানার ওসি মো. জিয়াউল হক ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পূর্ব বিরোধের জেরে এ হামলা ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ইসমাইল ও আবুল কালাম নামে দুজনকে আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে হত্যা মামলার প্রস্তুতি চলছে। ঘটনায় জড়িত সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় আনা হবে।

সূত্র ঃ-দৈনিক যুগান্তর

পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী সহিংসতার জন্য রোহিঙ্গা ও বাংলাদেশিদের দুষলেন শুভেন্দু।

ভারতের পশ্চিমবঙ্গে ভোটপরবর্তী সহিংসতার জন্য বাংলাদেশি এবং রোহিঙ্গারা জড়িত বলে অভিযোগ করলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠকের পর বুধবার এ অভিযোগই তুললেন পশ্চিমবঙ্গ রাজ্যের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী। সম্প্রতি রাজ্যের বিরোধী দলের নেতাকে দিল্লিতে ডেকে পাঠানো হয়।

দিল্লিতে সাংবাদিকদের শুভেন্দু জানান, আমি মোদিজিকে বলেছি— রাজ্যে বিজেপি নেতাকর্মীদের ওপর নির্যাতন চালানো হচ্ছে। এ পর্যন্ত ২৫ নারীকে ধর্ষণ করা হয়েছে। এসব অপরাধে বাংলাদেশি ও রোহিঙ্গারা যুক্ত। হাজার হাজার মানুষ ঘরছাড়া হয়েছেন। পূর্ব বর্ধমানের আউশগ্রামে ২৬টি পরিবার জঙ্গলের মধ্যে লুকিয়ে রয়েছে। তার অভিযোগ, রাজ্যে গণতন্ত্র টিকানো যাচ্ছে না।

উল্লেখ্য, বুধবার দিল্লিতে গিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গেও বৈঠক করেছিলেন শুভেন্দু অধিকারী। সেই বৈঠকেও রাজ্যে ভোটপরবর্তী হিংসা পরিস্থিতি নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে।

শুভেন্দুর এ বৈঠক নিয়ে হাসি-ঠাট্টা করতে ছাড়েনি তৃণমূল। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষ জানিয়েছেন, আত্মরক্ষার জন্য দিল্লিতে গিয়ে দুয়ারে দুয়ারে ঘুরছেন শুভেন্দু।

রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, শুভেন্দু আসলে বিজেপিতে গিয়ে ফেঁসে গেছেন।

সব রেকর্ড ভেঙে ভারতে একদিনে করোনায় ৬,১৪৮ মৃত্যু।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত।  গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৬ হাজার ১৪৮ জনের মৃত্যু হয়েছে।  এটি ভারতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।  এ নিয়ে দেশটিতে মোট মৃত্যু দাঁড়াল ৩ লাখ ৫৯ হাজার ৬৭৬ জন।

বৃহস্পতিবার ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস এ তথ্য জানায়।

খবরে বলা হয়, গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৯৪ হাজার ৫২ জন।  এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত  বেড়ে দাঁড়াল ২ কোটি ৯১ লাখ ৮৩ হাজার ১২১ জনে।

চীনের উহান থেকে ছড়িয়ে যাওয়া করোনাভাইরাসে বিশ্বে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৭৭ হাজার ৯৭ জনের।  আক্রান্ত মানুষের সংখ্যা ১৭ কোটি ৫১ লাখ ৭৭ হাজার ১৭৭।

ইতালিতে এক বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার।

ইতালির তুরিনো শহরে মোহাম্মদ ইব্রাহিম (২৫) নামে এক বাংলাদেশির গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার মধ্যরাতে তুরিনোর করসো ফ্রান্সিয়া রোডে একটি ভবনের তৃতীয় তলা থেকে ওই বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, ঘটনার দিন ইব্রাহিমের এক রুমমেট কাজ শেষে বাসায় ফিরে এসে মেজেতে পড়ে থাকা লাশটি দেখে থানায় ফোন দিলে পুলিশ এসে তা লাশ উদ্ধার করে। ঘটনার দিন বাসায় কেউ ছিল না।

রুমমেটরা কাজে চলে যান। ওই দিন ইব্রাহিমের ছুটি ছিল। এই ফাঁকে দুর্বৃত্তরা হত্যা করে পালিয়ে যায়।

পুলিশের ধারণা, ডাকাতির উদ্দেশ্যে স্থানীয় সময় সন্ধ্যা ৭টার পর এ হত্যাকাণ্ড হয়েছে। মৃত্যুর রহস্য উদ্ঘটনে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

ইব্রাহিম তুরিনোর একটি রেস্টুরেন্টে কাজ করতেন। তার গ্রামের বাড়ি কোথায় জানা যায়নি।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৫ জন’ শনাক্ত ১,৩৯১ এবং সুস্থ হয়েছে ১,২৭৯ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৫ জন’ শনাক্ত হয়েছে ১,৩৯১ জন এবং সুস্থ হয়েছেন ১,২৭৯ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩২১,৬৪৮ জন । মোট মৃতের সংখ্যা ১,৮০৬ জন ।

আজকের সুস্থ হওয়া ১,২৭৯ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩০৪,৯১৬ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ বুধবার রাত ৮.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৯২৬ জন। আইসিউতে আছেন ১৫৮ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১০,৩৯৬ জনকে, সর্বমোট ২৭০৪,৯৩০ জনকে টেস্ট করা হয়েছে।