ক্যাটাগরি Uncategorized

বাহরাইনে করোনায় ৭০ বাংলাদেশির মৃত্যু।

মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে বাহরাইনে এখন পর্যন্ত ৭০ জন বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। এদের মধ্যে শুধু গত মে মাসেই মারা গেছেন ৩২ জন বাংলাদেশি।

দূতাবাস সূত্রে জানা যায়, সোমবার (৭ জুন) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৭০ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।দূতাবাস আরও জানায়, বাহরাইনে করোনা আক্রান্তের সংখ্যা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী এ পর্যন্ত মোট ৭০ জন বাংলাদেশি কর্মী করোনায় মারা গেছেন। তাদের মধ্যে, মে মাসে মৃত্যু হয় ৩২ জন বাংলাদেশির।

দূতাবাস এমন পরিস্থিতি বাহরাইন সরকারের নির্দেশিত স্বাস্থ্যবিধি, কোভিড-১৯ পরিস্থিতিতে গৃহীত নির্দেশনাবলি কঠোরভাবে অনুসরণ করার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করেছে। একই সঙ্গে দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের করোনার টিকা গ্রহণের জন্য রাষ্ট্রদূত জোর তাগিদ দিয়েছেন। যারা এখনো বিভিন্ন কারণে টিকা নেয়নি তারা এই ওয়েবসাইটের মাধ্যমে টিকা না নেওয়ার কারণ বা টিকা নিতে কী সমস্যার সম্মুখীন হচ্ছেন তা দূতাবাসকে অবহিত করতে পারবেন। দূতাবাস তাদের সমস্যা সমাধানে যথাযথ পদক্ষেপ নেবে।

এ ছাড়া করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলে অথবা কোনো লক্ষণ (জ্বর/কাশি/শ্বাসকষ্ট/গলাব্যথা) দেখা দিলে দ্রুত বাহরাইন সরকারের নির্ধারিত ৪৪৪ নম্বরে কল করে মেডিকেল টিমকে জানাতে বলেছে দূতাবাস। অথবা নিকটস্থ যে কোনো স্বাস্থ্যকেন্দ্র (হেলথ সেন্টার) বা প্রাইভেট/সরকারি হাসপাতালের শরণাপন্ন হয়ে বলা হয়েছে।প্রবাসীদের কেউ যদি ৪৪৪/৯৯৯ নম্বরে কল করে কাঙ্ক্ষিত সেবা না পায়, সেক্ষেত্রে দূতাবাসের নম্বর ১৭২৩৩৯২৫ (অফিস সময়ে) অথবা ৩৩৩৭৫১৫৫ নম্বরে কল করে সহযোগিতা নেওয়ার অনুরোধ করেছে দূতাবাস।

ভ্রমণে সতর্কতা মার্কিনীদের, উচ্চ ঝুঁকির তালিকায় বাংলাদেশ।

অনেক বেশি নাগরিককে টিকাদান ও করোনা সংক্রমণ নিয়ন্ত্রণের ওপর ভিত্তি করে ১২০টি দেশের জন্য ভ্রমণ নির্দেশনা জারি করেছেন মার্কিন জনস্বাস্থ্য কর্মকর্তারা।

এতে সংক্রমণের দিক থেকে উচ্চ ঝুঁকির দেশের তালিকায় বাংলাদেশকেও রাখা হয়েছে। বাংলাদেশসহ মোট ৬১ দেশকে এই তালিকায় রেখে মহামারির মধ্যে এসব দেশ ভ্রমণ না করতে পরামর্শ দেওয়া হয়েছে মার্কিন অধিবাসীদের।যদি এসব দেশে ভ্রমণ একান্তই করতে হয়, তবে কোভিড-১৯ টিকা নেওয়ার পরই তা করতে বলা হয়েছে।

সোমবার (০৭ জুন) দেশটির কেন্দ্রীয় রোগ নিয়ন্ত্রণ ও সুরক্ষা কেন্দ্রের হালনাগাদ ভ্রমণ সুপারিশে যারা টিকা নিয়েছেন ও যারা নেননি, তাদের জন্য সুনির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে। নতুন হালনাগাদ সুপারিশে আইসল্যান্ড, ইসরায়েল ও সিঙ্গাপুরসহ ৩৩টি দেশকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ বলে উল্লেখ করা হয়েছে।করোনার সংক্রমণ অব্যাহত আছে কিন্তু নিয়ন্ত্রিত—এমন দেশ থেকে মারাত্মক সংক্রমিত দেশকে ভালোভাবে আলাদা করতে ভ্রমণ স্বাস্থ্য নোটিশ হালনাগাদ করেছে সিডিসি।একটি দেশের করোনা আক্রান্তের সংখ্যার ওপর ভিত্তি করে সিডিসির ঝুঁকির মাত্রা নির্ধারণ করা হয়েছে। প্রতিটি পর্যায়ে টিকা দেওয়ার প্রতিই জোর দিয়েছে সংস্থাটি। ভ্রমণ নির্দেশনার ক্ষেত্রে ঝুঁকির মাত্রা চারটি পর্যায়ে নির্ধারণ করা হয়েছে। পর্যায়-৪-এ থাকা দেশগুলোকে সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ বলে আখ্যায়িত করা হয়েছে। গত ২৮ দিনে প্রতি এক লাখ অধিবাসীর মধ্যে যদি ৫০০ করোনা রোগী শনাক্ত হয়ে থাকেন, তবে সেই দেশ সবচেয়ে বেশি ঝুঁকিতে। ব্রাজিল, ভারত, ইরাক ও বাংলাদেশকে এই পর্যায়ে রাখা হয়েছে।অতি উচ্চ ঝুঁকিপূর্ণ তালিকায় থাকা এশিয়ার অন্য দেশগুলো হলো—বাহরাইন, ইরাক, কুয়েত, মঙ্গোলিয়া, উত্তর কোরিয়া, সৌদি আরব, সিরিয়া, উজবেকিস্তান ও ইয়েমেন।সিডিসির তালিকায় দক্ষিণ এশিয়ার দেশ ভুটান রয়েছে মোটামুটি ঝুঁকিপূর্ণ তালিকায়।মেক্সিকো, রাশিয়া ও ইরানের মতো দেশগুলোকে রাখা হয়েছে পর্যায়-৩-এ। প্রতি এক লাখ অধিবাসীর মধ্যে যদি ১০০ থেকে ৫০০ জন করোনায় আক্রান্ত হন, তবে সেসব দেশকে এই পর্যায়ভুক্ত করা হয়েছে। যাদের টিকা দেওয়া হয়নি, এসব দেশে তাদের অপ্রয়োজনীয় ভ্রমণ না করতে সুপারিশ করা হয়েছে। পর্যায় ১-এ থাকা দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা কম। এই পর্যায়ে থাকা দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে আগেই টিকার পূর্ণ ডোজ নিতে বলা হয়েছে।পর্যায়-২-এ থাকা দেশগুলো ভ্রমণের ক্ষেত্রে ঝুঁকির মাত্রা মাঝারি। এই পর্যায়ে থাকা দেশগুলোতে ভ্রমণের ক্ষেত্রে আগেই টিকার পূর্ণ ডোজ নিতে বলা হয়েছে।যারা টিকা নেয়নি, পাশাপাশি করোনায় সংক্রমিত হয়ে গুরুতর অসুস্থ হওয়ার ঝুঁকি আছে, তাদের অপরিহার্য না হলে এই পর্যায়ে থাকা দেশগুলো ভ্রমণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।

৩১ জুলাই পর্যন্ত আটকেপড়া সৌদি প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ বৃদ্ধি।

দেশে আটকেপড়া সৌদি আরব প্রবাসীদের ভিসা ও ইকামার মেয়াদ বাড়িয়েছে আগামী ৩১ জুলাই পর্যন্ত। যা স্বয়ংক্রিয়ভাবে করা হবে। 

যেসকল সৌদি প্রবাসী বর্তমানে নিজ নিজ দেশে অবস্থান করছেন এবং সেখানে এখনো আন্তর্জাতিক ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে, সেসকল প্রবাসীদের ইকামা এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করেছে সৌদি সরকার। এর পাশাপাশি ভিজিট ভিসায় এসে আটকা পড়া ভ্রমণকারীদের ভিজিট ভিসার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। বাদশাহ সালমানের নির্দেশে গতকাল মঙ্গলবার (৮ জুন) পাসপোর্ট অধিদফতর এ ঘোষণা দিয়েছে।

করোনা পরিস্থিতির অবনতি ঘটায় সারাবিশ্বের অনেক দেশেই এখনো আন্তর্জাতিক ভ্রমণ এর উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। এসকল দেশ এর সৌদি প্রবাসীরা ভ্রমণ নিষেধাজ্ঞার পূর্বে ছুটিতে দেশে গিয়ে আটকা পড়েছেন এবং এখনো সৌদি আরবে ফিরে আসতে পারছেন না। তাদের মধ্যে অনেকেরই সম্প্রতি ইকামা এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে। যেসকল সৌদি প্রবাসী ছুটি নিয়ে নিজদেশে যাবার পরে সেখানকার ভ্রমণ নিষেধাজ্ঞার কারনে সৌদি আরবে নিজ নিজ কর্মক্ষেত্রে ফিরতে পারছেন না, তাদের ইকামা এবং রিএন্ট্রি ভিসার মেয়াদ আগামী ৩১ জুলাই পর্যন্ত বৃদ্ধি করে দিয়েছে সৌদি সরকার।

এছাড়াও সৌদি আরবে ভিজিট ভিসায় ভ্রমণে আসা অনেকেই সৌদি আরবে এসে আটকা পড়েছেন এবং দেশে ফেরত যেতে পারছেন না, তাদের ভিজিট ভিসার মেয়াদও আগামী ৩১ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। সৌদি আরবের ডিরেক্টরেট জেনারেল অফ পাসপোর্ট (জাওয়াজাত) জানিয়েছে, জাতীয় তথ্যকেন্দ্র এর সহযোগীতায় ইকামা, রিএন্ট্রি এবং ভিজিট ভিসার মেয়াদ স্বয়ংক্রিয়ভাবে বৃদ্ধি করা হবে।

সূত্রঃ আরব নিউজ।

বিমান চলাচলে বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে চুক্তি।

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলের জন্য একটি চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ ও অস্ট্রিয়ার মধ্যে বিমান চলাচলে চুক্তি সই হয়েছে। ভিয়েনায় দুই দেশের মধ্যে বিমান পরিষেবা চুক্তি (এএসএ) সই হয়। গতকাল মঙ্গলবার (৮ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

অস্ট্রিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ আবদুল মুহিত এবং অস্ট্রিয়ান ইউরোপীয় ও আন্তর্জাতিক বিষয়ক রাষ্ট্রদূত আন্দ্রেয়াস রিয়েকেন স্ব স্ব দেশের পক্ষে চুক্তিতে সই করেছেন। এই চুক্তির ফলে দুই দেশের মধ্যে যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।

এই চুক্তি বাংলাদেশ ও ভিয়েনা অঞ্চলের মধ্যে পণ্য ও যাত্রী পরিবহনে একটি আঞ্চলিক কেন্দ্র হিসেবে রূপান্তরিত করতে সহায়তা করবে। উভয় দেশই প্রত্যাশা করেছে, এই চুক্তিটি অদূর ভবিষ্যতে যাত্রী ও কার্গো ফ্লাইট প্রক্রিয়া ত্বরান্বিত এবং দুই দেশের মধ্যে ব্যবসায়ের সুযোগ প্রসারিত করবে।

দুই দেশের মধ্যে অনুষ্ঠিত এই চুক্তি সাক্ষরের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের দীর্ঘ দিনের দাবি অর্জিত হয়েছে। অস্ট্রিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন ধরেই অস্ট্রিয়া বাংলাদেশ সরাসরি বিমান চলাচলের দাবি জানিয়ে আসছিলেন। অস্ট্রিয়ার প্রবাসী বাংলাদেশিরা এই উদ্যোগের জন্য ভিয়েনাস্থ বাংলাদেশ দূতাবাস এবং অস্ট্রিয়ার সরকারকে ধন্যবাদ জানান।

১৮ জুন থেকে দুবাই-ঢাকা রুটে ইউএস-বাংলার ফ্লাইট চালু ।

আগামী ১৮ জুন থেকে ইউএস-বাংলা এয়ারলাইন্স দুবাই-ঢাকা রুটে পুনরায় ফ্লাইট চালু করতে যাচ্ছে। করোনাকালীন সময়ে নানা বিধি-নিষেধের কারণে প্রাথমিকভাবে সপ্তাহে একদিন দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। প্রতি শুক্রবার দুবাই থেকে ঢাকার উদ্দেশ্যে রাত ১০ টা ৩০ মিনিটে ছেড়ে আসবে এবং পরদিন ভোর ৫ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। ৮টি বিজনেস ক্লাস ও ১৫৬টি ইকোনমি ক্লাসসহ মোট ১৬৪ আসনের বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট দিয়ে দুবাই-ঢাকা রুটে ফ্লাইট পরিচালিত হবে। তবে যাত্রীকে অবশ্যই করোনা নেগেটিভ সনদ নিয়ে আসতে হবে।

সূত্রঃ বাংলা এভিয়েশন।

ভৈরব উপজেলায় দীপু (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।মহাসড়কে ব্যবসায়ীর রক্তাক্ত লাশ, পকেটে মিলল ৫২ হাজার টাকা

ভৈরব উপজেলায় দীপু (২৫) নামে এক মাছ ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পকেটে ৫২ হাজার টাকা ও একটি মোবাইল পাওয়া যায়।

বুধবার দুপুর ১২টার দিকে সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতুর টোল প্লাজার ৫০০ গজ দূরে ঢাকা-সিলেট মহাসড়ক থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত দীপু কিশোরগঞ্জের বাজিতপুর দড়িগাঁও গ্রামের রঙ্গু মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশসূত্রে জানা গেছে, দুপুরে সেতুর টোল প্লাজার ৫০০ গজ দূরে ঢাকা-সিলেট মহাসড়কে একজনের লাশ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশে খবর দেন।

পরে পুলিশ লাশটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে স্থানীয়দের ধারণা— ছিনতাইকারীরা ছিনতাই করতে গিয়ে তাকে ছুরিকাঘাতে হত্যার পর পালিয়ে গেছে। পুলিশ লাশ থানায় নিয়ে গেছে।

নিহতের বাবা রঙ্গু মিয়া বলেন, আমার ছেলে আশুগঞ্জ এলাকায় মাছের ব্যবসা করে। আমি জানতে পারি, আশুগঞ্জে মাছ বিক্রির পর সকাল ১০টার দিকে বিক্রির টাকা নিয়ে ভৈরব রওনা হয়। ভৈরব থেকে অটোরিকশা বা বাসে ছেলে বাড়িতে আসার কথা ছিল। তার পরই খবর পাই ভৈরবে তাকে কে বা কারা হত্যা করেছে।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।

নিহতের শার্টের পকেটে ৫২ হাজার টাকা ও একটি মোবাইল পেয়েছে পুলিশ। প্রাথমিকভাবে তার পরিচয় জানা গেছে তার নাম দীপু এবং বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর এলাকায়।

ঠিক কী কারণে, কারা তাকে হত্যা করল কেউ কিছু বলতে পারছে না। লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জে পাঠানো হচ্ছে। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

সূত্র- যুগান্তর

সৌদি আরবে বাংলাদেশি প্রবাসীর মৃত্যু।

সৌদি আরবের আল জুবাইলে গত ২৫ মে হাসান মোল্লা নামে এক বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। তবে নিহত প্রবাসীর পরিবারের কারও এখনো সন্ধান পাওয়া যায়নি। যদি কেউ নিহত প্রবাসীকে চিনতে পারেন তাদেরকে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে। নাম্বার-0532051495

সূত্রঃ আমরা সৌদি আরব বাংলাদেশি প্রবাসী।

আজ থেকে নাটোরে লকডাউন ঘোষণা।

আজ বুধবার (৯ জুন) থেকে নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউন ঘোষণা করা হয়েছে। ঔষধ ও নিত্যপণ্যের দোকান বাদে সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এদিকে, রাজশাহী মেডিকেলে গত ২৪ ঘণ্টায় করোনার উপসর্গ নিয়ে আরও ৮ জন মারা গেছেন। নিহতদের মধ্যে ৫ জনের বাড়ি রাজশাহীতে আর ৩ জন চাঁপাইনবাবগঞ্জের।

সূত্রঃ সময় টিভি।

নির্যাতনের শিকারে জন্ম নেয়া সন্তান নিয়ে বিপাকে সৌদিফেরত নারী

সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনে জন্ম নেয়া সন্তান নিয়ে বিপাকে পড়েছেন এক নারী। 

সৌদি আরবে গৃহকর্মীর কাজ করতে গিয়ে নির্যাতনের শিকার এক নারী ৬ মাস বয়সী শিশু সন্তান’সহ দেশে ফিরেছেন। সন্তানের বাবার পরিচয় কী দেবেন এই লজ্জায় শিশুটিকে দত্তক দিতে চান তিনি।

জীবনের তাগিদে দুই বছর আগে সৌদি আরব যান নির্যাতিত নারী। ভেবেছিলেন অর্থনৈতিক পরিবর্তন আসবে, জীবনে সচ্ছলতা ফিরবে। কিন্তু হয়েছে তার উল্টো। ভয়াবহ নির্যাতনে জন্ম নেয় এক শিশুর। যে শিশু নিয়ে বিপাকে পড়েছেন তিনি। বর্তমানে ব্র্যাকের তত্ত্বাবধানে আছেন তিনি।

ওই নারী বলেন, বিদেশ থেকে যদি একটা বাচ্চা নিয়ে আসি তাইলে মানুষ কী বলবে? বলবে স্বামী নেই তাহলে বাচ্চা আসলো কীভাবে। আমি চাচ্ছি বাচ্চাটা কাউকে দিতে। দিলে অনেক দিক দিয়ে সুবিধা হবে। যত্নের দিক দিয়েও অনেক সুবিধা পাবে বাচ্চাটা।

তিনি আরও জানান, বাড়ির মালিকের বড় ছেলে আমার ঘরে এসে দরজা বন্ধ করে দিতো। তারপর আমার গলায় ছুরি ধরে মেরে ফেলার হুমকি দিয়ে আমাকে নির্যাতন করতো। মাঝে মাঝে বাথরুমে আটকে রেখেও আমাকে নির্যাতন করতো। একপর্যায়ে আমি অন্তঃসত্ত্বা হয়ে পড়লে যৌন নির্যাতনের সাথে সাথে ওরা শারীরিক নির্যাতন চালাতো।

বিদেশ জীবনের কাজের শুরু থেকেই তিক্ত অভিজ্ঞতা তার। শত চেষ্টাও সম্ভ্রম আগলে রাখা সম্ভব হয়নি। গৃহকর্তার বড় ছেলের নির্যাতনের শিকার হন তিনি। ছয় মাসের অন্তঃসত্ত্বা ওই নারীকে মিথ্যা অভিযোগে পাঠানো হয় স্থানীয় জেলে। সেই জেলেই তিন মাস পর জন্ম হয় ফুটফুটে ছেলে সন্তানের।

বেসরকারি সংস্থা ব্র্যাক এগিয়ে এসেছে ওই নারীর সহযোগিতায়। নির্যাতনের শিকার হলেও রিক্রুটিং এজেন্সি আলবি ইন্টারন্যাশনাল কোন খোঁজ নেয়নি। এই নারী তাদের মাধ্যমে যায়নি বলেও অস্বীকার করেন এর স্বত্বাধিকারী।

এদিকে, সৌদি আরবে যৌন নির্যাতনের শিকার হয়ে নারী কর্মীদের ফেরত আসার হার আগের তুলনায় বেড়েছে অনেক। লোক লজ্জার ভয়ে এয়ারপোর্টে সন্তান ফেলে যাওয়ার ঘটনাও ঘটেছে সম্প্রতি।

কুয়েতে কাল থেকে শুরু হবে অক্সফোর্ট ভ্যাকসিনের ২য় ডোজের ক্যাম্পেইন’

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রনালয় “অক্সফোর্ড” ভ্যাকসিন প্ল্যাটফর্মের তৃতীয় চালানের আগমন ঘোষণা করেছিল এবং সমস্ত নিরীক্ষণের ফলাফল চালানের মান, সুরক্ষা এবং সমস্ত প্রযুক্তিগত বৈশিষ্ট্যের মান নিশ্চিত করেছে।

তদনুসারে, স্বাস্থ্য মন্ত্রনালয়টি চালনাটি পরীক্ষা করে দেখার পরে তা নিশ্চিত করা হয়েছে যে, এটি অনুমোদিত তাপমাত্রা এবং স্টোরেজ শর্ত অনুসারে সংরক্ষণ করা হয়েছে।

সংবাদ আল আনবা আরবী দৈনিকের । মন্ত্রণালয়ের সুত্রে আরো জানাযায় যে, আগামীকাল বুধবার (৯ জুন) থেকে দ্বিতীয় ডোজ গ্রহণের জন্য প্রচার শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

টিকা দেওয়ার তারিখ এবং স্থান নির্দিষ্ট করে একটি টেক্সট বার্তা অক্সফোর্ড ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের জন্য নাগরিক ও প্রবাসীদের কাছে পৌঁছে দেবে,

মন্ত্রণালয় সম্মানিত নাগরিক এবং প্রবাসীদের টেক্স বার্তায় নির্দিষ্ট স্থান এবং সময় মেনে চলার আহ্বান জানিয়েছে।