ক্যাটাগরি Uncategorized

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৩ জন’ শনাক্ত ১,৫৮১ এবং সুস্থ হয়েছে ১,২৪৪ জন।

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৩ জন’ শনাক্ত হয়েছে ১,৫৮১ জন এবং সুস্থ হয়েছেন ১,২৪৪ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩২০,২৫৭ জন । মোট মৃতের সংখ্যা ১,৮০১ জন ।

আজকের সুস্থ হওয়া ১,২৪৪ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ৩০৩,৬৩৭ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

মঙ্গলবার রাত ১১.০০ টায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৮১৯ জন। আইসিউতে আছেন ১৫৬ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১১,৬১০ জনকে, সর্বমোট ২৬৯৪,৫৩৪ জনকে টেস্ট করা হয়েছে।

কুয়েতে, অক্সফোর্ড-অস্ট্রেজেনিকা ভ্যাকসিনের সার্টিফিকেট সহ ব্যাচটির ৩য় চালান কুয়েতে এসে পৌঁচেছে। যা নিরাপদ এবং তাৎক্ষনিক ভাবে ব্যবহারের জন্য প্রস্তুত।

পরীক্ষা করার পরে তা ব্যবহারের জন্য নিশ্চিত বলে প্রমানিত হয়েছে।

অবহিত সূত্র থেকে আরো জানিয়েছে যে ভ্যাকসিনের এই চালানটি দুই ঘণ্টার মধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্টোরে নেওয়া হবে। এবং আগামীকাল থেকে কুয়েতি নাগরিক ও প্রবাসীদের ভ্যাকসিনের ২য় ডোজ প্রদান করা হবে।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

জনসম্মুখে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে থাপ্পড়।

জনসংযোগের সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে সজোরে থাপ্পড় মারেন এক ব্যক্তি। সেখানে ভিড় জমানো জনতার সঙ্গে হাত মিলিয়ে কথা বলার সময় এ ঘটনা ঘটে। তৃতীয়বারের মতো জনসম্মুখে হামলার স্বীকার হলেন তিনি।

করোনাভাইরাস মহামারির পর জীবন কীভাবে স্বাভাবিক হয়ে আসছে সে বিষয়ে সাধারণ জনগণ ও শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে নিজ দেশের ড্রোম অঞ্চলে গিয়েছিলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। তখনই এই অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হন তিনি। এ ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর তা ভাইরাল হয়ে গেছে।

ভিডিওতে দেখা যায়, ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের ভ্যালেন্স শহরের বাইরের টেইন-ই হারমিটেট এলাকায় সরকারি সফরের সময় ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে হাত মেলাতে যান ম্যাক্রোঁ। এসময় ব্যারিকেডের অপরপাশে দাঁড়িয়ে থাকা ওই যুবক ম্যাক্রোঁর গালে সজোরে থাপ্পড় মারেন। তারপর নিরাপত্তা বাহিনী ম্যাক্রোঁকে দ্রুত সরিয়ে নেন। পরে আবার জনগণের সাথে কথা বলতে দেখা যায় তাকে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি এক্সপ্রেসের এক প্রতিবেদনে জানা যায়, এর আগে ২০১৭ সালের মার্চে প্যারিসে আয়োজিত একটি কৃষি প্রদর্শনীতে এক বিক্ষোভকারীর হাতে ডিম হামলার শিকার হয়েছিলেন এমান্যুয়েল ম্যাক্রোঁ। ২০১৬ সালেও প্যারিসে একদল বিক্ষুব্ধ জনতা তার দিকে ডিম ছুড়েছিল। সেই সময় শ্রম আইন সংস্কারের বিরুদ্ধে দেশটির কট্টর-বামপন্থী ট্রেড ইউনিয়নের সদস্যদের ডাকা ধর্মঘট থেকে ম্যাক্রোঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়।

চেয়ারম্যান পুত্র প্রবালের হত্যাকারী অন্তরের পিতা জিল্লুর রহমান কে গ্রেফতার করেছে পুলিশ।

গত ৩ দিন আগে ভৈরবের চাঞ্চল্যকর স্কুলছাত্র প্রবাল হত্যা মামলার এজাহারভুক্ত দুই আসামী রাজন ও তৌহিদকে গ্রেফতার করেছেন র‌্যাব-১৪,সিপিসি-৩, ভৈরব ক্যাম্প।

ভৈরবে কিশোর প্রবাল হত্যায় নিহতের বাবা হোসেন ভূঁইয়া বাদী হয়ে ৬ জনকে আসামী করে ভৈরব থানায় মামলা দায়ের করেছে। মামলার প্রধান আসামী করা হয়েছে বাসট্যান্ড এলাকার কিশোর গ্যাং এর লিডার অন্তর কে। অন্যন্য আসামীরা হলো অন্তরের বাবা জিল্লু মিয়া, তার দুই ভাই নয়ন, অনিক এবং রাজন ও তৌফিককে। এছাড়া মামলায় অজ্ঞাত আসামী করা হয়েছে ৩/৪ জনকে।

কোয়ারেন্টাইনে থাকা সৌদি প্রবাসীদের জন্য সুখবর।

করোনার সংক্রমণ পরিস্থিতিতে সৌদি আরবে গিয়ে বাধ্যতামূলক কোয়ারেন্টাইনে থাকতে হচ্ছে প্রবাসী কর্মীদের। এতে করে বাড়তি ৬০ থেকে ৭০ হাজার টাকা খরচ হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের। প্রবাসীদের বাড়তি খরচের চাপ কমাতে ২৫ হাজার টাকা করে ভর্তুকি দেবে সরকার।

রোববার (৬ জুন) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কোভিড-১৯ এর বিস্তার রোধে সৌদি সরকারের জারি করা নির্দেশনা অনুযায়ী ২০ মে থেকে ৩০ জুন পর্যন্ত যেসব সৌদি প্রবাসী বাংলাদেশি কর্মী ছুটিতে নিজ খরচে বাধ্যতামূলক প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন পালন করছে বা করবে তাদের প্রত্যেককে ২৫ হাজার টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ড থেকে এই ভর্তুকি দেওয়া হবে। এই ভর্তুকি সংশ্লিষ্ট কর্মী বা তার মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে প্রেরণ করা হবে।

সংশ্লিষ্ট কর্মীরা ভর্তুকির টাকার জন্য প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট http://www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট http://www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করতে পারবেন।কিংবা দেশের ৩টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক হতে সংগ্রহ করতে পারবেন। আগামী ৭ জুন থেকে ফ্লাইটের দিন বহির্গমনের পূর্বে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দেওয়ার জন্য বলা হয়েছে। ফরমপূরণ সহ আরও যা কিছু লাগবে-ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি ঘ) টিকেটের ফটোকপি ও ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি।উল্লেখ্য, সৌদিআরব প্রবাসী যেসব কর্মী ইতোমধ্যে সৌদি আরব চলে গিয়েছে এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টাইন সম্পন্ন করেছে বা করছে তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র পূরণ করে আগামী ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারে

করোনা নিয়ন্ত্রনে আনতে বিভিন্ন পদক্ষেপের পাশাপাশি প্রতিনিয়ত অভিজান চালানো হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য-

সেই ধারাবাহিকতা বজায় রেখে – কুয়েতের হেল্থ কন্ডিশন কমিটি মাঠ পর্যায়ে তদারকি করেন। এতে হাওয়াল্লী গভর্নমেন্টের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে ৪ টি লঙ্ঘন পান। এই টিমের প্রধান একটি শপিংমলে ঘুরে দেখার সময় কুনা’কে বলেছেন যে- লঙ্ঘনকারীদের জরিমানা ৫০০ থেকে ১,০০০ দিনার পর্যন্ত ছিল। এছাড়া কিছু লঙ্ঘন বা আইন না মানার কারনে তাদেরকে আদালতের রায়ে বিচার করা হবে।

সূত্র: আল জারিদার টুইটার একাউন্ট থেকে।

কঠোর লকডাউনেও মালয়েশিয়ায় থামছে না করোনা, চরম অনিশ্চয়তায় প্রবাসীরা

মালয়েশিয়াজুড়ে কঠোর লকডাউন থাকা সত্ত্বেও কিছুতেই থামানো যাচ্ছে না করোনা সংক্রমণ। মালয়েশিয়ায় এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখের বেশি মানুষ। চলমান লকডাউনে জরুরি সেবা ও প্রয়োজনীয় অর্থনৈতিক খাত ছাড়া সব ধরনের অফিস আদালত, শপিংমল, নির্মাণকাজ বন্ধ থাকায় চরম অনিশ্চয়তায় দিন পার করছেন প্রবাসী বাংলাদেশিরা। 

করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় মালয়েশিয়াজুড়ে জারি রয়েছে কঠোর লকডাউন। বিনা কারণে ঘর থেকে বের হলেই করা হচ্ছে জেল-জরিমানা। এ অবস্থায় বাংলাদেশি নির্মাণশ্রমিকসহ অনেক প্রবাসীরা রয়েছেন চরম দুশ্চিন্তা আর অনিশ্চয়তায়। খাদ্য সংকটে ভুগছেন অনেকে। তারা বলেন, ‘চাকরিতে গেলে টাকা পাওয়া যায় না হলে পাওয়া যায় না। কাজ একেবারেই বন্ধ। দেশেও টাকা পাঠানো সম্ভব হচ্ছে না।’

কোম্পানিগুলোর কাজ বন্ধ থাকায় বেশির ভাগ শ্রমিকের কাছে নেই নগদ অর্থ। সরকার ঘোষিত এই লকডাউনে মজুরি পরিশোধের কথা থাকলেও বেশির ভাগ নির্মাণশ্রমিক পাচ্ছে না তাদের মজুরি। এ নিয়ে শ্রমিকদের মধ্য উদ্বেগ ও উৎকণ্ঠার জন্ম নিয়েছে। অন্যদিকে অবৈধ অভিবাসীরা রয়েছেন নানা সমস্যায়। বর্তমান পরিস্থিতিতে সব প্রবাসীকে মালয়েশিয়ার আইনকানুন মেনে ধৈর্যের সঙ্গে বর্তমান পরিস্থিতি মোকাবেলার আহ্বান জাননিয়েছেন কমিউনিটি নেতারা। তারা বলেন, ‘আমাদের ভয়াবহ পরিস্থিতি মোকাবিলা করেই এগিয়ে যেতে হবে। যথেষ্ট সাবধান হতে হবে। এ ছাড়া মালয়েশিয়ার সরকার যে নিয়মনীতি জারি করেছে সেগুলো মেনে চলতে হবে।’মালয়েশিয়ায় প্রতিদিনই বাড়ছে করোনা সংক্রমণ। এর সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে প্রবাসীদের নানান সমস্যা। আর এসব সমস্যা সমাধানে বাংলাদেশ হাইকমিশনকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। 

কাতারে স্বাভাবিক হচ্ছে করোনা পরিস্থিতি, স্বস্তিতে প্রবাসীরা।

কাতারে প্রতিদিনই কমছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। আক্রান্তের হার কমে আসায় আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে দেশটির জনজীবন। এরই মধ্যে প্রথম ধাপের বিধিনিষেধ প্রত্যাহার করা হয়েছে। 

স্বাভাবিক অবস্থায় ফিরছে মধ্যপ্রাচ্যের দেশ কাতার। দেশটিতে গণহারে ভ্যাকসিন কার্যক্রম অব্যাহত থাকায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা প্রতিদিনই কমছে। কাতারে এরই মধ্যে প্রায় ২৭ লাখ ডোজ করোনার ভ্যাকসিন বিনামূল্যে সরবরাহ করা হয়েছে।

এদিকে করোনার আক্রান্তের সংখ্যা কমে আসায় কাজকর্ম নিয়ে কিছুটা স্বস্তিতে আছেন প্রবাসী বাংলাদেশিরা। চর্তুথ ধাপে বিধিনিষেধ প্রত্যাহার হয়ে গেলে আগের মতো সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরবে বলে মনে করেন তারা। প্রবাসীরা বলেন, ধীরে ধীরে করোনা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বাস মেট্রো ব্যবহার করতে পারছি। আমরা এখন সহজে দোকানপাট খুলতে পারছি। আমরা এখন ভালো আছি আলহামদুলিল্লাহ।কাতারে করোনায় প্রতিদিন গড় আক্রান্তের হার ২০০ জনের নিচে নেমে এসেছে। রোববার দেশটিতে করোনার আক্রান্তের সংখ্যা ছিল মাত্র ১৭২ জন। দেশটিতে এ পর্যন্ত ৫০ জন বাংলাদেশিসহ মারা গেছে ৫৬৯ জন।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী রাখার দায়ে সহস্রাধিক নিয়োগকর্তাকে জরিমানা।

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী রাখার দায়ে এক হাজারেরও বেশি নিয়োগকর্তাকে জরিমানা করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খায়রুল যাইমি দাউদ।

স্থানীয় সময় সোমবার (০৭ জুন) মালয়েশিয়ার সেলাঙ্গর রাজ্যের সাইবারজায়া এলাকায় অভিযান পরিচালনার পর সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। এসময় সাইবারজায়া এলাকার একটি নির্মাণ স্থাপনা থেকে অভিযান চালিয়ে ৬২ বাংলাদেশিসহ ১৫৬ বিদেশি শ্রমিককে আটক করা হয়।তিনি বলেন, অবৈধ অভিবাসীদের কাজে রাখার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ আনার পর ২০১৯ সালে ১ হাজার ৫২ জন নিয়োগকর্তাকে ১৯ দশমিক ৩২৭ মিলিয়ন রিঙ্গিতের জরিমানা করেছে এবং ২০২০ সালে ৫০৯ জন নিয়োগকর্তাকে ১০ দশমিক ৪৫৬ মিলিয়ন ও চলতি বছরের মে মাস পর্যন্ত ১৩০ জন নিয়োগকর্তাকে ৩ দশমিক ২ মিলিয়ন রিঙ্গিত জরিমানা দিতে হয়েছে।

এদিকে, মালয়েশিয়ার সিভিল ডিফেন্স ফোর্স এবং জাতীয় নিবন্ধকরণ বিভাগসহ একাধিক আইন প্রয়োগকারী সংস্থার সহযোগিতায় তিন মাস গোয়েন্দা তথ্যের পর এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান মালয়েশিয়া অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক খাইরুল যাইমি দাউদ।তিনি আরও জানান, আটককৃতদের মধ্যে বাংলাদেশি ৬২ জন, ইন্দোনেশিয়ান ৪২ জন, মিয়ানমারের ২৯ জন, নেপালের ২০ জন, পাকিস্তান ও ভারতের একজন করে নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ৪ থেকে ৫০ বছরের মধ্যে এবং বেশির ভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন। এদের মধ্যে ১২ জন নারী ও ২ জন শিশু রয়েছে।অভিযানের বিষয়ে তিনি জানান, আটকদের বেশির ভাগই অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং অনেকেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন। এই বিষয়টি অবিলম্বে মানবসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে এবং যে সব নিয়োগকর্তা অবৈধ অভিবাসীদের নিয়োগ করেছেন, তাদের বিরুদ্ধে (জেটিকেএসএম) তদন্ত করবে, শ্রমিকদের ন্যূনতম আবাসন ও সুযোগ-সুবিধা আইন ১৯৯০ (আইন ৪৪৬) অনুযায়ী।