ক্যাটাগরি Uncategorized

দেশে ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণ বেড়েছে,

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৮৩৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৬৭৬ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ১০ হাজার ৯৯০ জন।

রোববার (০৬ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৮৯৫ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৫১ হাজার ৩২২ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৫ হাজার ৬১৩ জনের।এর আগে শনিবার (০৫ জুন) দেশে করোনায় ৪৩ জনের মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৪৪৭ জন জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার (০৬ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও ৯ হাজার ৩ জন এবং আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৯৩ হাজার ৩৮২। 

এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৩৫ হাজার ৭৭৯ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ৩৭ লাখ ৫ হাজার ৮৬৪ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৬৮ লাখ ২২ হাজার ৪৬ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪২ লাখ ৪ হাজার ৩৭৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১২ হাজার ২০৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৮ লাখ ৮ হাজার ৩৭২ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৪৬ হাজার ৭৮৪ জনের।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৯ লাখ ৭ হাজার ৪২৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৭২ হাজার ৬২৯ জনের।

আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৭ লাখ ৭ হাজার ৬৮৩ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৯৭৩ জন।

এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৮২ হাজার ৫৯৪ জন। এর মধ্যে মারা গেছেন ৪৮ হাজার ৬৪ জন।

এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।

২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

মালয়েশিয়ায় প্রবাসীদের ভিসা নবায়নের ‘লেভি পদ্ধতি’ স্থগিত,

মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসরত প্রবাসীদের বার্ষিক ভিসা নবায়নের জন্য নতুন পদ্ধতি বহুস্তর লেভি (মাল্টি টায়ার লেভি) পদ্ধতি আবারো স্থগিত করা হয়েছে। 

মালয়েশিয়ায় বৈধভাবে বসবাসকারী বিশ্বের সকল প্রবাসীদের বার্ষিক ভিসা নবায়নের নতুন যে পদ্ধতি বহুস্তর লেভি (মাল্টি টায়ার লেভি) পদ্ধতি তা  আবারো ২০২২ সালের জানুয়ারি পর্যন্ত স্থগিত করা হয়েছে।

গতকাল শনিবার (৫ জুন) মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী দাতুক সেরি এম সারাভানানের বরাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান করোনা ভাইরাসের কারণে নিয়োগকর্তাদের বিষয় বিবেচনা করে ১ জানুয়ারি ২০২১ থেকে নতুন বহুস্তর বিশিষ্ট লেভি চালু করার সিদ্ধান্ত থাকলেও তা স্থগিত করে আগামী ১ জানুয়ারি ২০২২ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। এর ফলে পুরনো লেভি পদ্ধতিতে লেভি প্রদান করে ভিসা নবায়ন করা যাবে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, এই নতুন মাল্টি টায়ার লেভি সিস্টেমের কারণে সিলিং

অনুযায়ী লেভি বৃদ্ধি পাবে এবং এর ফলে বিদেশি কর্মীর ওপর নির্ভরতা কমিয়ে ফেলবে নিয়োগকর্তারা। আইন অনুযায়ী লেভি নিয়োগকর্তা পরিশোধ করে থাকে। ধারণা করা হচ্ছে, নতুন সিস্টেমে লেভির পরিমাণ বৃদ্ধি পেলে বিদেশি কর্মী নিয়োগে উৎসাহ কমে যাবে নিয়োগকর্তাদের।

এদিকে করোনা ভাইরাসের প্রেক্ষিতে অর্থনীতিতে যে নেতিবাচক প্রবাহ শুরু হয়েছে এতে করে মালয়েশিয়ান কর্মীদের চাকরি সংকুচিত হয়েছে। ফলে নিজ দেশের নাগরিকের কর্মসংস্থান নিশ্চিত করার ওপর জোর দিয়েছে এবং করোনা ভাইরাসের প্রেক্ষিতে বিদেশ থেকে কর্মী নিয়োগ বন্ধ রেখেছে মালয়েশিয়া সরকার।

বাংলাদেশে আটকেপড়া মালয়েশিয়া প্রবাসীরাও এক্ষেত্রে নতুন সুবিধাটি পাবেন না। প্রবাসীরা মনে করছেন ভিসা নবায়ন না করতে পারলে দেশটিতে থাকা প্রবাসীরা অনেকে অবৈধ হয়ে যাবেন। এক্ষেত্রে তারা দ্রুত এই সমস্যার সমাধান চেয়েছেন।

সিঙ্গাপুরে করোনায় নতুন আক্রান্ত ২০,

আজ রবিবার (৬ জুন) স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে নতুন ২০ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে৷ সিঙ্গাপুরে মোট ৬২১৯৬ জন করোনাভাইরাসে আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজকে আক্রান্তদের মধ্যে ১৪ জন বিদেশ ফেরত। যারা সিঙ্গাপুরে ফেরার পর স্টে হোম নোটিশে ছিলেন। এই ১৪ জনের মধ্যে ১২ জন সিঙ্গাপুরিয়ান বা পার্মানেন্ট রেসিডেন্ট। আজ কমিউনিটি থেকে ৬ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত। এরমধ্যে ৫ জন পূর্বের রোগীদের সাথে লিংক রয়েছে। যাদের ৫ জন আগেই কোয়ারেন্টাইন অর্ডারে ছিলেন৷ তবে আজকে ডরমিটরি থেকে কোন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়নি৷

ওমর ফারুকী শিপন, সিঙ্গাপুর।
ছবি ও তথ্য : The Straits times.

মালদ্বীপ প্রবাসীদের পাসপোর্টের তথ্য সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি,

মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক মেশিন রিডেবল পাসপোর্টের তথ্য সংশোধন/পরিবর্তন (আবেদনকারীর নাম, পিতা ও মাতার নাম এবং বয়স) সংক্রান্ত নির্দেশনা প্রদান করা হয়েছে । বিদ্যমান পাসপোর্ট এর বয়স সংশোধনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছর পর্যন্ত পরিবর্তনের জন্য আবেদন করা যাবে। পাসপোর্টের তথ্য পরিবর্তন/সংশোধনের জন্য আগামী ৩১ অক্টোবরের মধ্যে হাইকমিশনে আবেদন জমা দিতে হবে।

সূত্রঃ বাংলাদেশ হাইকমিশন, মালে, মালদ্বীপ।

সৌদি আরবগামীদের জন্য সরকার ঘোষিত ভর্তুকির টাকা সরাসরি চলে যাবে প্রবাসীর একাউন্টে,

সৌদি আরবে গিয়ে বাংলাদেশি প্রবাসীদের যারা হোটল কোয়ারেন্টিনে থাকতে হয়েছে তাদের ২৫ হাজার টাকা করে দেবে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

কিভাবে এই টাকা পাবেন ?

আগামীকাল ৭ জুন থেকে সৌদি প্রবাসীদের বিদেশ যাওয়ার আগেই কিছু তথ্য বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কে জমা দিয়ে যেতে হবে।

কি কি কাগজপত্র?

ক) জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) কর্তৃক প্রদত্ত স্মার্টকার্ড বা ইমিগ্রেশন ক্লিয়ারেন্স কার্ডের ফটোকপি।
খ) পাসপোর্টের প্রথম চার পৃষ্ঠার ফটোকপি।
গ) পাসপোর্টের সাথে সংযুক্ত ভিসার ফটোকপি।
ঘ) টিকেটের ফটোকপি।
ঙ) হোটেল বুকিংয়ের ডকুমেন্ট এর ফটোকপি।

এসব কাগজপত্র জমা দিলে সরকারি ভর্তুকির ২৫ হাজার টাকা আপনার ব্যাংক একাউন্টে কিংবা মনোনীত প্রতিনিধির ব্যাংক একাউন্টে চলে যাবে।

এজন্য আপনাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ওয়েবসাইট http://www.probashi.gov.bd অথবা ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের ওয়েবসাইট http://www.wewb.gov.bd অথবা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র ওয়েবসাইট http://www.bmet.gov.bd হতে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। আবেদনপত্র বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্ক হতে পাওয়া যাবে।

যারা ইতোমধ্যে সৌদি আরব চলে গেছেন এবং নিজ ব্যয়ে কোয়ারেন্টিন সম্পন্ন করেছেন তাদেরকে একই নিয়মে সংশ্লিষ্ট আবেদনপত্র ৩০ জুনের মধ্যে সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, রিয়াদ অথবা বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, জেদ্দায় ডাক মারফত জমা প্রদান করতে হবে।

যে কোন সমস্যায় সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের শ্রম উইং এ যোগাযোগ করতে বলা হয়েছে।

Riyadh
+966-5379-79563
+966-50349-3452

Jeddah
+966 502 7646 27
+966-5344-55716
+966-5093-60082

সূত্রঃ প্রবাসী কল্যাণ ডেস্ক, ঢাকা এয়ারপোর্ট।

দেশে চলমান লকডাউনের মেয়াদ বাড়লো ১৬ জুন পর্যন্ত,

করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলমান বিধিনিষেধ আরও ১০ দিন বাড়িয়েছে সরকার। ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিধিনিষেধ চলাকালীন আগের নিয়মগুলো বহাল থাকবে বলে জানানো হয়েছে।

সূত্রঃ যমুনা টিভি।

বিদেশগামী যাত্রীদের করোনা টেস্ট মহাখালীর পরিবর্তে হবে বনানী আর্মি স্টেডিয়ামে,

বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা ঢাকায় মহাখালীর পরিবর্তে এখন থেকে বনানী আর্মি স্টেডিয়ামে হবে। আগে বিদেশগামী যাত্রীদের ঢাকায় করোনার নমুনা পরীক্ষা হতো মহাখালীতে অবস্থিত ডিএনসিসি বুথে। কিন্তু সেখানে হাসপাতালে এখন করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তাই বিদেশগামী যাত্রীদের করোনা পরীক্ষা ঢাকায় মহাখালীর পরিবর্তে বনানী আর্মি স্টেডিয়ামে হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

সূত্রঃ যুগান্তর।

আপনিও পেতে পারেন ৯ কোটি টাকা থাকে যদি পুরনো ১ টাকার কয়েন.

এখনকার দিনে আত্মনিভর হতে কেই না চায়। নিজে ব্যাবসা করে নিজের স্বপ্ন পূরণ করতে সকলেরই মন চায়। ছেলে হোক বা মেয়ে সকলেরই আত্মনিভর হতে চায়। কিন্তু সবসময় তো সাধ থাকলেই সাধ্য থাকে না।

আর তাই নিজের ইচ্ছে স্বপ্ন থাকা সত্ত্বেও কখনও পিছিয়ে যেতে হয়। কিন্তু আজ আপনাকে এমন একটা কথা বলবো যার ফলে আপনি আপনার স্বপ্ন বলুন বা শখ সবই পূরণ করতে পারবেন এক নিমেষে। এমনকি কোটিপতি ও হতে পারবেন আপনি।

তবে, তার জন্য আপনার কাছে থাকতে হবে ১টাকার কয়েন। কিন্তু, এ কয়েন যে সে কয়েন নয়। ১৯৮৫ সালের আগের কয়েন যদি থাকে আপনার কাছে তবে সেটা বিক্রি করে হতে পারবেন কোটিপতি।

OLX এ গিয়ে নিজের নাম রেজিস্টার করে কয়েনটিকে বিক্রি করতে পারবেন। তাহলে, যাদের পুরোনো এন্টিক কয়েন জমানোর শখ রয়েছে তাঁরা আর দেরি না করে এক্ষুনি এই সুবর্ণ সুযোগ হাতে তুলে নিন। পেয়ে যান ৯.৯৯ কোটি টাকা। আর নিমেষেই হয়ে যান কোটিপতি। ইন্টারনেট এর মাধ্যমে আপনি নিলামে তুলতে পারবেন পুরোনো নোট ও কয়েন।

সুত্র ঃ-https://www.facebook.com/groups/chakrirkhoborprotidin/permalink/3910267602414932/

💥 সকলের অবগতির জন্য….

অপরিচিত লোকের সাথে টাকা লেনদেনে বিরত থাকুন। টাকা লেনদেনের ক্ষেত্রে বতাকা/পাসপোর্টের ফটোকপি নেন প্রয়োজনে স্টাম্প বানিয়ে স্বাক্ষর নেন।
কেনোনা!! আপনি তাকে টাকা দিয়ে বিশ্বাস করবেন আর সে পাসপোর্ট+বতাকার ছবি দিবে আপনাকে বিশ্বাস করবেনা!! এ কি করে হয়?
রুম/সিট ভাড়া দেওয়ার ক্ষেত্রেও এটা করতে পারেন।

💢 রুমে আপনার পাসপোর্ট সহকারে জরুরী কাগজ পত্র যত্ন সহকারে রাখুন।

❌ রাস্তা দাড়িয়ে ওপেনলি টাকা গননা থেকে বিরত থাকুন।

❌ অপরিচিত কারো কোনো প্যপারে স্বাক্ষর দিবেন না।
এমনি আপনার কোনো ডকুমেন্ট চাইলেও দিবেন না।

❌ রাস্তার পাশে দাড়িয়ে আনমনে ফোন টিপাটিপ থেকে বিরত থাকুন। তা নাহলে রানিং গাড়ি থেকে থাবা মেরে মোবাইল নিয়ে যাবে। রাস্তায় আপরিচিত কেউ আপনার মোবাইল চাইলে দিবেন না।
তাহলে মান্মে লাড্ডু ফুটা…

⭕ কখনো যদি ট্যাক্সি করে কোথাও যেতে চান তাহলে ট্যাক্সি নাম্বার মননে রাখুন এবং ট্যাক্সির পিছনের সিটে বসুন। পিছনের সিটে তাদের ড্রাইভার সহ তাদের আইডেন্টি দেওয়া থাকে তার ছবি তুলে নিন। যদি কখনো কিছু গাড়ি রেখে নেমে যান তাহলে পরবর্তীতে সে ট্যাক্সি আপনি ধরতে পারবেন।

🔰 বাসে যাতায়াত করার সময় অবশ্য মানিব্যাগ+জরুরী কাগজপত্র নিজে দায়িত্বে রাখুন এবং এগুলোর প্রতি খেয়াল রাখুন। প্রয়োজনে বাস নাম্বার মনে রাখুন যেনো বাসে কোনো কিছু হারিয়ে বাস সনাক্ত করতে পারেন।

⛔ রাস্তায় চলার কালে আচার-আচরন এবং ডিসটেন্স মেইন্টেইন করে চলুন। তা না হলে বিপদ,

⚠️ রাস্তা ঘাটে গালাগালি/মারামারি করা থেকে বিরত থাকুন।

লেখক: #Kawsar_Ahmed_Bihon