ক্যাটাগরি Uncategorized

লকডাউনেও মালয়েশিয়ায় সেবা কার্যক্রম চালু রাখবে বাংলাদেশ দূতাবাস।

মালয়েশিয়ায় অবৈধভাবে থাকা শ্রমিকদের বৈধতা দিতে ‘আনডকুমেন্টেড মাইগ্রেন্ট রিক্যালিব্রেশন প্ল্যান’ এবং ‘রিক্যালিব্রেশন রিটার্ন’ নামে দুটি প্রোগ্রাম চলমান রয়েছে যা চলবে ৩০ জুন পর্যন্ত। আর এই প্রক্রিয়ায় বৈধ হতে নতুন পাসপোর্টের আবেদন বৃদ্ধি পেয়েছে আগের চেয়ে কয়েকগুণ বেশি।

প্রবাসীদের পাসপোর্ট সরবরাহ কার্যক্রম সচল রাখার জন্য এই বৈশ্বিক মহামারিতেও চালু থাকবে মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সেবা কার্যক্রম চালু থাকবে। মালয়েশিয়া সরকারের ঘোষিত ১৪ দিনের লকডাউনের মধ্যেও স্বাস্থ্যবিধি মেনে দূতাবাসের কর্মকর্তারা এই সেবা দেবেন।স্থানীয় সময় সোমবার (৩১ মে) কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের প্রথম সচিব (পলিটিক্যাল) ও দূতালয় প্রধান রুহুল আমিনের স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকমিশন ইতোমধ্যে মালয়েশিয়ার পিনেং, জহুর বারু, ইপো, তেরেঙ্গানু, মুয়ার, কুচিং এ স্থানীয় পোস্ট অফিসের মাধ্যমে পাসপোর্ট বিতরণ কার্যক্রম চালু রেখেছে পাশাপাশি এবার থেকে নিম্নলিখিত স্থানেও পোস্ট অফিসের মাধ্যমে এই পাসপোর্ট সেবা প্রদান করা হবে।রাজধানীর কুয়ালালামপুর জিপিও-৫০৬৭০, কেপংয়ের জিনজাং-৫২০০০, সুঙ্গাই ওয়াং-৫০২৫০, শাহ আলম জিপিও-৪০৬৭০, বান্দার বারু বাঙ্গি-৪৩৬৫০, রাওয়াং-৪৮০০০, কাজাং-৪৩০০০, ক্লাং-৪১৬৭০, মেলাক্কা জিপিও-৭৫৬৭০, জহুরের তাংকাক-৮৪৯০০ ও সেরেম্বান জিপিও-৭০০০০ এই পোস্ট অফিসগুলো থেকে প্রবাসী বাংলাদেশিরা অনলাইনে আবেদনের মাধ্যমে পাসপোর্ট সংগ্রহ করতে পারবেন।ডাকযোগে এসব পাসপোর্ট সংগ্রহ করতে হলে প্রথমে https://appointment.bdhckl.gov.bd/poslaju এই ঠিকানায় প্রবেশ করে চাহিত তথ্য পূরণপূর্বক আবেদন করতে হবে। আবেদনের ২ কর্মদিবস পর উক্ত লিংকে পাসপোর্ট ডেলিভারি স্লিপ নম্বর বসিয়ে সার্চ অপশনে ক্লিক করলে স্বয়ংক্রিয় একটি ট্র্যাকিং নম্বর/বারকোড প্রদর্শন হবে। আর ওই ট্র্যাকিং নম্বর/বারকোড দিয়ে https://www.pos.com.my লিংকে Track and Trace অপশনে সার্চ করলে উক্ত পাসপোর্টের হালনাগাদ সম্পর্কে জানা যাবে।

সেবা প্রত্যাশীরা তাদের পছন্দ অনুযায়ী নির্ধারিত পোস্ট অফিস থেকে পাসপোর্ট সংগ্রহের সময় অবশ্যই পুরাতন মূল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি এবং ছবিযুক্ত আইডি কার্ড নিয়ে সশরীরে উপস্থিত থেকে নিজের পাসপোর্ট নিজেই সংগ্রহ করতে হবে।এছাড়া মালয়েশিয়ার মূল ভূখণ্ডের মধ্যে যারা বসবাস করছেন তাদের ১২ রিঙ্গিত ও সাবাহ সারওয়াকে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ২০ রিঙ্গিত সার্ভিস চার্জ দিয়ে উল্লেখিত পোস লাজুর অফিস থেকে সংগ্রহ করতে হবে।এদিকে লকডাউন চলাকালে পাসপোর্ট সংক্রান্ত কোনো তথ্য জানার থাকলে সোমবার থেকে শুক্রবার অফিস চলাকালীন সময়ে হাইকমিশনের 0149447044, 0102834062, 0174086014, 0139123106, 0163072438, 01125747077 এই নম্বরে যোগাযোগ করতে পারবে। প্রসঙ্গত, মালয়েশিয়ায় করোনাভাইরাসের চতুর্থ ঢেউ শুরু হওয়ায় সংক্রমণ রোধে ১ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ১৪ দিনের ফুল লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে দেশটির সরকার।

কুয়েতে তীব্র দাবদাহ, স্বাস্থ্যঝুঁকি বিবেচনায় দিনে কাজ বন্ধের নির্দেশ।

কুয়েতে খোলা জায়গায় কর্মরত শ্রমিকদের সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত কাজ বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। তীব্র দাবদাহের কারণে ১ জুন থেকে আগস্টের ৩১ তারিখ পর্যন্ত এ নিষেধাজ্ঞা চলবে। শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির নিরাপত্তার কথা বিবেচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের সময়োপযোগী এ পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেছেন প্রবাসী বাংলাদেশিরা।

কুয়েতে বিভিন্ন সেক্টরে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি শ্রমিক কর্মরত আছেন। এদের মধ্যে মুষ্টিমেয় কিছু শ্রমিক নির্মাণ খাত ও কৃষি খামারে কাজ করেন। দেশটিতে তীব্র দাবদাহ শুরু হওয়ায় কিছুটা বিপাকে পড়েছেন খোলা জায়গায় কর্মরত প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।

দেশটিতে শ্রমিকদের স্বাস্থ্যঝুঁকির কথা বিবেচনা করে প্রতি বছরের মতো এবারও দিনের পাঁচ ঘণ্টা খোলা জায়গায় কাজ করার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, যা আগস্ট মাস পর্যন্ত বহাল থাকবে। প্রতিটি কোম্পানির মালিকদের এই নির্দেশ কার্যকর করার নির্দেশ দিয়েছে দেশটির শ্রম বিভাগ। সরকারের এই সিদ্ধান্তে প্রবাসী বাংলাদেশিরা খুশি।এ সিদ্ধান্তে তীব্র তাপমাত্রায় কাজ করা শ্রমিকরা স্বাস্থ্যঝুঁকি থেকে পরিত্রাণ পাবে বলে মনে করছেন প্রবাসীরা।

দেশে করোনায় মৃত্যু-আক্রান্ত আরও কমল।

বিশ্বব্যাপী তাণ্ডব চালানো মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৩০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১২ হাজার ৭২৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনা পজিটিভ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮ লাখ ৫ হাজার ৯৮০ জন।

বৃহস্পতিবার (০৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়েছে। এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ১ হাজার ৯৭০ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৩৫ জন। এদিন মোট করোনা পরীক্ষা করা হয় ১৬ হাজার ৯৭২ জনের।এর আগে বুধবার (০২ জুন) দেশে করোনায় ৩৪ মৃত্যুর খবর দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এছাড়া ১ হাজার ৯৮৮ জনের করোনা শনাক্তের কথাও জানানো হয়। 

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার (৩ জুন) সকাল ৮টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় বিশ্বে মারা গেছেন আরও সাড়ে ১০ হাজার ৯৫২ মানুষ এবং আক্রান্ত হয়েছেন ৪ লাখ ৮৯ হাজার ৭৫৯ জন। আর গতকাল বুধবার বিশ্বে মারা যান ১০ হাজার ৩৪৪ জন এবং আক্রান্ত হয়েছিলেন ৪ লাখ ৪৭ হাজার ২০১ মানুষ। তার আগের দিন মঙ্গলবার বিশ্বে মারা যান ৭ হাজার ৯৬৯ এবং আক্রান্ত হয়েছিলেন ৩ লাখ ৬৬ হাজার ৪০০ মানুষ। ফলে গত দু’দিন আক্রান্ত ও মৃত্যু বেড়েছে। এ নিয়ে বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় মৃত্যু হয়েছে ৩৭ লাখ ৫ হাজার ৯৯০ জনের এবং আক্রান্ত হয়েছেন ১৭ কোটি ২৪ লাখ ৭ হাজার ২২৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৫ কোটি ৫০ লাখ ৩৭ হাজার ২২০ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪১ লাখ ৫৪ হাজার ৩০৫ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ১১ হাজার ২০ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত মোট সংক্রমিত হয়েছেন ২ কোটি ৮৪ লাখ ৪০ হাজার ৯৮৮ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩ লাখ ৩৮ হাজার ১৩ জনের।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৬৭ লাখ ২০ হাজার ৮১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লাখ ৬৭ হাজার ৭০৬ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে ফ্রান্স। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫৬ লাখ ৮৫ হাজার ৯১৫ জন। ভাইরাসটিতে মারা গেছেন এক লাখ ৯ হাজার ৭৫৮ জন।এ তালিকায় পঞ্চম স্থানে রয়েছে তুরস্ক। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৫২ লাখ ৬৩ হাজার ৬৯৭ জন। এর মধ্যে মারা গেছেন ৪৭ হাজার ৭৬৮ জন।এদিকে আক্রান্তের তালিকায় রাশিয়া ষষ্ঠ, যুক্তরাজ্য সপ্তম, ইতালি অষ্টম, আর্জেন্টিনা নবম এবং জার্মানি দশম স্থানে রয়েছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম, যেখানে মোট মৃত্যু হয়েছে ১২ হাজার ৬৯৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৮ লাখ ৪ হাজার ২৯৩ জন।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

কুয়েতে শপিংমল ও রেষ্টুরেন্ট খোলা রাখার সময় বাড়ছে’

কুয়েতে শপিংমল ও রেষ্টুরেন্ট খোলা রাখার সময় রাত ১০ টা পর্যন্ত বাড়ানো হতে পারে বলে জানিয়েছে আল রাই পত্রিকা।

বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যদিবসের বর্তমান সময়সুচী সকাল ৮টা থেকে রাত ৮টা।

আল-রাই দৈনিক সূত্রের বরাত দিয়ে আরব টাইমস জানিয়েছে, কুয়েতে মহামারী সংক্রান্ত অবস্থার উন্নতি অব্যাহত রয়েছে।

সূত্রগুলি দৈনিককে জানিয়েছে যে, বাণিজ্যিক প্রতিষ্ঠানের সম্প্রসারণের সময়সীমা এখনও বিবেচনার মধ্যে রয়েছে এবং মূল্যায়নের সময়সীমাটি আরও দু’ঘণ্টা বাড়তে পারে বলে বাণিজ্যিক কমপ্লেক্সগুলি রাত আটটার পরিবর্তে রাত ১০ টা পর্যন্ত খোলা হতে পারে।

রেস্তোঁরা ও ক্যাফেগুলির প্রারম্ভিক সময় বাড়ানোর সম্ভাবনা সম্পর্কে, সূত্র জানিয়েছে যে, এটি মহামারী সংক্রান্ত পরিস্থিতির মূল্যায়ন সাপেক্ষে।

সূত্রগুলি নিশ্চিত করেছে যে বর্তমান মহামারী সংক্রান্ত পরিস্থিতি স্থিতিশীল; অতএব, টিকাদানের গতি ত্বরণের সাথেও বাড়ানো হতে পারে বিভিন্ন কার্যক্রমের সময় ।

হায়রে প্রবাসী’ একরাতে দেশে পৌঁছে ১৮ প্রবাসীর লাশ’

বুধবার রাতে দেশে এসেছে ১৮ প্রবাসী শ্রমিকের ম’রদেহ।

গেলো প্রায় দেড় মাসে তারা মা’রা গেছেন বিভিন্ন দেশে। রাত একটা থেকে দুইটার মধ্যে সৌদি আরব, কাতার ও মালয়েশিয়া থেকে এসব ম’রদেহ এসে পৌঁছায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।

মালয়েশিয়া থেকে ১৩, সৌদি আরব থেকে ২ ও কাতার থেকে বাকি ৩টি ম’রদেহ আসে। সন্ধ্যা থেকেই স্বজনরা ভিড় করেন বিমানবন্দরের আট নম্বর টার্মিনাল এলাকায়। তারা জানান, অনেকে নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে গিয়েছিলেন প্রবাসে। লা’শ হয়ে ফিরে আসায় এসব পরিবারে নেমে এসেছে ঘোর অন্ধকার।

বিমানবন্দরে স্থাপিত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ডেস্কের দায়িত্বরতরা জানান, প্রত্যেক মরদেহ দাফন ও সৎকারের জন্য তাৎক্ষনিকভাবে ৩৫ হাজার টাকা ও পরবর্তীতে আরো তিন লাখ টাকা করে দেবে মন্ত্রণালয়।

#সংগৃহীত।

ওমানে প্রবাসীদের জন্য নতুন আকামা ফি নির্ধারণ।

ওমানে প্রবাসীদের জন্য নতুন আকামা ফি নির্ধারণ করেছে দেশটির সরকার। ওমানে পূর্ব ঘোষণা অনুযায়ী গত মঙ্গলবার থেকে প্রবাসী কর্মীদের দুই বছর মেয়াদী আকামার (ওয়ার্ক পারমিট) নতুন ফি কাঠামো কার্যকর করা হয়েছে। দক্ষ প্রবাসীদের ধরে রাখার পাশাপাশি ওমানিকরণকে উৎসাহ দেওয়ার জন্য এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিশেষ করে উচ্চ ও মধ্যবর্তী পেশা এবং প্রযুক্তিগত ও বিশেষায়িত পেশাগুলোর জন্য প্রবাসী ভিসা-আকামা ফি কয়েকগুণ বাড়ানো হয়েছে। অনির্ধারিত কম আয়ের সাধারণ কর্মী ফি আগের হারই রাখা হয়েছে। বিদ্যমান ও নতুন সব আকামার ক্ষেত্রে এই ফি কার্যকর হবে। 

১। নতুন ফি কাঠামো অনুযায়ী, চার হাজার ওমানি রিয়াল বা তার অধিক বেতনের উচ্চ পদের প্রবাসী কর্মীর জন্য আকামা ফি ২০০১ রিয়াল। ২। দুই হাজার ৫০০ থেকে তিন হাজার ৯৯৯ ওমানি রিয়াল পর্যন্ত বেতনে মধ্যস্তরের পদে ফি ১০০১ রিয়াল। ৩। কারিগরি এবং বিশেষায়িত পদের কর্মীর ৬০১ রিয়াল ৪। মাছ ধরা পেশায় ৩৬১ রিয়াল ভিসা ফি নির্ধারণ করা হয়েছে। আগে সব পদেই আকামা ফি ৩০১ রিয়াল নির্ধারিত ছিল।

৫। নতুন কাঠামোতে সবচেয়ে বেশি সংখ্যক অনির্ধারিত পদের প্রবাসী কর্মীদের ভিসা ফি ৩০১ রিয়াল রাখা হয়েছে।৬। এক থেকে তিন জন গৃহকর্মীর জন্য ভিসা ফি জনপ্রতি ১৪০ রিয়াল এবং চার জনের বেশি কর্মীর জন্য ২৪১ রিয়াল, উট পালন কাজে এক থেকে তিন জন কর্মীর জন্য জনপ্রতি ২০১ রিয়াল এবং চার জনের বেশি কর্মীর জন্য জনপ্রতি ৩০১ রিয়াল নির্ধারণ করা হয়েছে।উল্লেখ্য, ওমানে এক রিয়াল বাংলাদেশি মুদ্রায় ২২০ দশমিক ৩১ টাকা। সে হিসেবে উচ্চ পদের প্রবাসী কর্মীদের প্রায় ৪ লাখ ৪১ হাজার টাকা এবং মধ্যস্তরের পদে ২ লাখ ২০ হাজার টাকার বেশি আকামা ফি দিতে হবে। যা আগের হিসাব থেকে অনেকগুণ বেশি। আগে ৩০১ রিয়াল হিসেবে প্রায় সাড়ে ৬৬ হাজার টাকা দিতে হতো।কারিগরি এবং বিশেষায়িত পদের কর্মীদের ক্ষেত্রে ফি দ্বিগুণ হলেও অনির্ধারিত বা সাধারণ প্রবাসী কর্মীদের ফি না বাড়ায় বাংলাদেশি মুদ্রায় প্রায় সাড়ে ৬৬ হাজার টাকা দিতে হবে।

ওমানে প্রবাসী জনসংখ্যার শীর্ষে রয়েছে বাংলাদেশিরা। এর মধ্যে, উচ্চ এবং মধ্যবর্তী পেশায় বাংলাদেশি কর্মী খুব বেশি নেই। মূলত ভারতসহ অন্যদেশের প্রবাসী পেশাদাররা এই পদ ধরে রেখেছেন।বেশি সংখ্যক বাংলাদেশি কর্মী রয়েছেন অনির্ধারিত পেশার কম বেতনের, যাদের ভিসা-আকামা ফি ৩০১ রিয়াল দিতে হবে। ফলে নতুন ফি কাঠামোতে বাংলাদেশি কর্মীদের ওপর তেমন কোনো প্রভাব পড়বে না।সূত্রঃ ডেইলি স্টার।

কিশোর গ্যাংদের হাতে ছাত্র খুন, কাউন্সিলর আটক।

কিশোরগঞ্জের ভৈরবে আবারো কিশোর গ্যাংদের হাতে স্কুলছাত্র প্রবাল (১৮) খুন হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় সরদার মিষ্টান্ন ভাণ্ডারের পেছনে একটি মোটর গ্যারেজে খুনের ঘটনাটি ঘটে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলর শিমুলকে আটক করেছে পুলিশ।

অভিযোগ রয়েছে, এলাকার সন্ত্রাসী ও বিভিন্ন ঘটনায় অভিযুক্ত অপরাধী কিশোর গ্যাং লিডার অন্তর তার সহকর্মীদের নিয়ে প্রবালকে হত্যা করে পালিয়ে যায়। নিহত ছাত্র ইউপি চেয়ারম্যান ও মাতৃকা হাসপাতালের মালিক হোসেন ভূঁইয়ার ছেলে। পুলিশ রাত ১০টার পর লাশটি উদ্ধার করে বুধবার সকালে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ পাঠিয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালে বাসস্ট্যান্ড এলাকায় কিশোর গ্যাংদের মধ্য ঝগড়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই অপরাধীরা পালিয়ে যায়। এরপর লোকমুখে খবর ছড়িয়ে পড়ে বাসস্ট্যান্ড এলাকায় জিল্লুর রহমানের ছেলে অন্তর (২৫) রক্তমাখা কাপড় নিয়ে দৌড়ে পালিয়ে গেছে। তার সঙ্গে আরও দুইজন কিশোর ছিল বলে প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান।

পরে পুলিশ রাত সাড়ে ৮টার দিকে আবারো ঘটনাস্থলে এসে শাকিল মোটরসের দোকানটির তালা ভেঙে প্রবেশ করে দেখতে পান প্রবালের লাশ রুমের দেয়াল ঘেঁষে পড়ে আছে।

লাশের সঙ্গে একটি খালি বস্তাও পায় পুলিশ। তবে ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা লাশটি গুম করতে বস্তা এনেছিল। গুম করতে না পেরে হত্যাকারীরা শরীরে রক্তমাখা কাপড়ে মানুষের সামনে দিয়ে দৌড়ে পালিয়ে যায়।

নিহতের পরিবারের সদস্যরা রাত পৌনে ৯টায় খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ শনাক্ত করেন।

নিহত প্রবালের ভাই শৈবাল বলেন, আমার ছোটভাই এসএসসি পাস করে কলেজে ভর্তির অপেক্ষায় ছিল। সে আজ বিকালে বাসা থেকে বের হওয়ার পর আর ফেরেনি। পরে ঘটনার খবর পাই।

ভৈরব থানার ওসি মো. শাহিন জানান, মঙ্গলবার প্রবাল হত্যার ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। তবে এলাকার কাউন্সিলর শহিদুল ইসলাম শিমুলের মিষ্টান্ন ভাণ্ডারের দোকানের পেছনে ঘটনাটি ঘটে। এ কারণে জিজ্ঞাসাবাদের জন্য কাউন্সিলর শিমুলকে আটক করা হয়।

কুয়েতে করোনায় মারা গেছে আরো ৩ জন’ শনাক্ত ১,৩৪৫ এবং সুস্থ ১,২৭০ জন’

কুয়েতে গত ২৪ ঘন্টায় করোনায় মারা গেছে আরো ৪ জন’ একই সময়ে শনাক্ত হয়েছে ১,৩৪৫ জন এবং সুস্থ হয়েছেন ১,২৭০ জন।

মোট আক্রন্তের সংখ্যা ৩১১,৮৪৬ জন । মোট মৃতের সংখ্যা ১,৭৭৯ জন ।

আজকের সুস্থ হওয়া ১,২৭০ জনসহ করোনা ভাইরাসে আক্রান্ত মোট ২৯৬,২৪২ জন সুস্থ হয়েছেন, যাদের মধ্যে কুয়েতি ও প্রবাসী রয়েছে ।

আজ বুধবার রাত ৮.০০ টায় সংবাদ ব্রিফিংএ স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করে ।

কুয়েতে নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৮২৫ জন। আইসিউতে আছেন ১৪৪ জন।

গত ২৪ ঘণ্টায় টেস্ট করা হয়েছে ১০,৮৪৪ জনকে, সর্বমোট ২৬২৯,৫৪৫ জনকে টেস্ট করা হয়েছে ।

চেয়ারম্যানের ছেলের মৃতদেহ উদ্ধার।

নরসিংদীর রায়পুরা উপজেলার মুছাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব হোসেন ভূইয়ার ছেলের মৃতদেহ উদ্ধার করেছে ভৈরব থানা পুলিশ। 

গতকাল সন্ধ্যা ৭টায় কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার দূর্জয় মোড় এলাকা হতে এ.কে.এম মহিউদ্দিন প্রবাল (১৮) নামের এই যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়। তার শরীরে মারধর ও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। নিহত প্রবাল মুছাপুর ইউপি’র বর্তমান চেয়ারম্যানের তৃতীয় ছেলে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মো. শাহীন জানান, সন্ধ্যা ৭টায় ভৈরবের দূর্জয় মোড়ের পেছনের একটি গলির দোকান হতে প্রবালের মৃতদেহ উদ্ধার করা হয়। এসময় দোকানের সাটার তালাবদ্ধ ছিল। ধারণা করা হচ্ছে বিকেল ৩টার দিতে মারা যায়। নিহতের শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। 

নিহতের বাবা ইউপি চেয়ারম্যান হোসেন ভূইয়া এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে দাবী করেন।তিনি এ হত্যাকান্ডে জড়িতদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করেন। 

স্থানীয় সূত্রে জানা যায়, দূর্জয় মোড়ের পেছনের গলির আজান মটরস নামের একটি দোকানে গুমের উদ্দেশ্যে লাশ লোকানো ছিল। 

অনেকেরই ধারণা কোন ছিনতাইকারী চক্র এ হত্যাকান্ডে জড়িত থাকতে পারে।আবার অনেকেই কিশোর গ্যাং কে দায়ী করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে অনেকে লিখছেন নিহত প্রবালও নাকি কিশোর গ্যাংয়ের সদস্য ছিল। তবে প্রকৃত ঘটনা এখনো জানা যায়নি।

৬০ বছর বয়সীদের আকামা ইস্যু নিয়ে পোস্ট করলে অনেকে অনেক কিছু বলেন…

তবে একটা দিকে লক্ষ্য করে দেখুন প্রবাসের মাটিতে আপনারও কিন্তু ৪/৫/৬+ বছর শেষ হয়ে গেছে।
কি করতে পেরেছেন⁉️

প্রবাসের মাটিতে ছয় মাস বা বছর খানেক সময় যায় চোখের জল ঝড়াতে ঝড়াতে। তার পর আসে আকামার প্যাচ, সব মিলে পরতে হয় চিপাকলে।
পাকাপোক্ত হয়ে মেরুদন্ড সোজা করে দাড়াতে চোখ বন্ধ করে ১০-১২ বছর এমনিতেই পেরিয়ে যায় প্রবাসের মাটিতে।

যদি হয় আকামা আখুদ আর আর কফিলে/কোম্পানির যন্ত্রনা তাহলে জীবন শেষ।

কি মজার বিদেশ তাইনা!! আচ্ছা, এখন যে অবস্থায় আছেন পারবেন কি এ অবস্থায় দেশে যেতে পার্মানেন্টলি?? পারবেন না। কারন কি জানেন এখনোতো আপনার কিছুই গুছগাছ করা হয়নি।

ঠিক তেমন দিনেরপর দিন চাহিদা বাড়তে থাকে আর প্রবাসে থাকা মানুষ গুলো দিন রাত খেটে প্ররিশ্রম করে তা দেশের মানুষকে দেয়, খুশি করে।

আর পরিশেষে এখন নিয়ম এসে ঘাড়ে পড়েছে – এব্যাপারে পোস্ট বা বিভিন্ন তথ্য জানাতে গেলে বলেন কে বলছে এই বয়সে বিদেশ করে হেত, তেন, ভাতের ফেন, ব্লা ব্লা।
মনে রাখবেন ভাই স্বাদে কেউ বিদেশ করেনা।

লেখক: #kawsar_ahmed_bihon