বাংলাদেশ ব্যাংক কর্মকর্তাদেরও বিদেশ ভ্রমণ বন্ধ।

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ শাওয়াল ১৪৪৩ হিজরী

বাংলাদেশ ব্যাংকের নিজস্ব ও আংশিক অর্থায়নে বিদেশ ভ্রমণ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে কেন্দ্রীয় এ ব্যাংকের অর্থায়নে কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণের জন্য ইতোপূর্বে জারি করা সব আদেশ বাতিল করা হয়েছে। তবে নিজস্ব অর্থায়নে চিকিৎসা ও হজ পালনের জন্য বিদেশে ভ্রমণ করা যাবে।

বাংলাদেশ ব্যাংকের অভ্যন্তরীণ এক নির্দেশনায় এ তথ্য উল্লেখ করা হয়েছে।

এর আগে সরকারি কর্মচারী ও কর্মকর্তাদের রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের কর্মচারীদের বিদেশ ভ্রমণ বন্ধের নির্দেশ দিয়ে পরিপত্র জারি করেছে অর্থ মন্ত্রণালয়। অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের পরিপত্রে বলা হয়, রাষ্ট্রায়ত্ত, স্বায়ত্তশাসিত, আধা সরকারি প্রতিষ্ঠান, রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের নিজস্ব তহবিলের অর্থে বিদেশ ভ্রমণ বন্ধ থাকবে।

রিজার্ভের ওপর চাপ কমাতে ও ডলারের সংকট নিরসনে বিলাসপণ্য আমদানি নিরুৎসাহিত করছে বাংলাদেশ ব্যাংক। তার অংশ হিসেবে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করে অর্থ মন্ত্রণালয়।

বিশ্বকাপ : বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী কাতার।

বৃহস্পতিবার, ১৯ মে ২০২২, ০৫ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৭ শাওয়াল ১৪৪৩ হিজরী

কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন এবং সম্প্রসারণের বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের সঙ্গে কাতারের শ্রমমন্ত্রী আলী বিন সামিখ আল মাররির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে ইমরান আহমদ দেশটিতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য বাংলাদেশ থেকে প্রয়োজনীয় কর্মী পাঠানোর বিষয়ে জানালে আল মাররির ‘নিরাপত্তা’, ‘হসপিটালিটি’ এবং ‘ট্রান্সপোর্ট’ খাতে কর্মীর চাহিদার কথা উল্লেখ করেন এবং তিনি বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের ব্যাপারে আশ্বাসও দেন।

বুধবার (১৮ মে) কাতারে এই বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কাতারে বাংলাদেশের শ্রমবাজার উন্নয়ন, বিশ্বকাপ ২০২২ আয়োজনে বাংলাদেশ হতে প্রয়োজনীয় কর্মী নিয়োগ, বিশ্বকাপ পরবর্তী সময়ে নির্মাণ ও সেবা খাতে বাংলাদেশ হতে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে মন্ত্রী ইমরান আহমদ বলেন, মুসলিম দেশ কাতার বিশ্বকাপ ফুটবল-২০২২ আয়োজক হওয়ায় বাংলাদেশ আনন্দিত এবং বিশ্বকাপ সফলভাবে আয়োজনের ক্ষেত্রে বাংলাদেশ যে কোনোধরনের সহযোগিতা করতে প্রস্তুত। বাংলাদেশ বিশ্বকাপের জন্য প্রয়োজনীয় কর্মী কাতারে পাঠাতে আগ্রহী বলেও যোগ করেন মন্ত্রী।
আগামী বছর (২০২৩ সাল) মাঝামাঝি সময় থেকে কাতারের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের নির্মাণ খাতে কর্মী নিয়োগ শুরু হবে বলে জানান কাতারের শ্রমমন্ত্রী। সেসময় বাংলাদেশ থেকে দক্ষ কর্মী নিয়োগের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন। কাতারের শ্রমমন্ত্রী বাংলাদেশী কর্মীদের কর্মদক্ষতার প্রশংসার পাশাপাশি কর্মীদের কাতারের আইন মেনে চলার উপর বিশেষভাবে গুরুত্বারোপ করেন।
বৈঠকে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সিনিয়র সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া, বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক এলাকায় কাতারি বিনিয়োগ এবং কাতারি ব্যবসায়ী প্রতিনিধি দলের বাংলাদেশ সফরের প্রসঙ্গ উপস্থাপন করেন।
এসময় কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিন বাংলাদেশী কর্মীদের মধ্যে সচেতনতা সৃষ্টির জন্য দূতাবাস হতে গৃহীত পদক্ষেপসমূহের বিষয়ে কাতারের মন্ত্রীকে অবহিত করেন এবং বাংলাদেশি কর্মীদের মধ্যে কাতারের আইন ও বিধিনিষেধ সম্পর্কে সচেতনতা সৃষ্টির জন্য শ্রম মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং দূতাবাসের সমন্বয়ে একটি টিম গঠনের প্রস্তাব করেন।
এছাড়া, বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যে ঢাকায় ৬ষ্ঠ যৌথ কমিটির সভা অনুষ্ঠানের বিষয়ে আলোচনা হয়। আগামী দু-এক মাসের মধ্যে এ সভা অনুষ্ঠানের বিষয়ে ঐক্যমত্য হয়। এসময় মন্ত্রী ইমরান আহমদ কাতারের শ্রম মন্ত্রী আলী বিন সামিখ আল মাররিকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানালে তিনি তা সাদরে গ্রহণ করেন।

সিলেটে ২৫ লাখ টাকা ও ২০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে: ত্রাণ প্রতিমন্ত্রী।

বুধবার ,১৮ মে ২০২২, ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরী

সিলেটের বন্যাদুর্গত এলাকায় ২৫ লাখ টাকা ও ২০০ মেট্রিকটন চাল বরাদ্দ দেয়া হয়েছে বলে জানিয়েছেন ত্রাণ প্রতিমন্ত্রী ড. এনামুর রহমান। বুধবার (১৮ মে) সিলেট নগরের চালিবন্দরের আশ্রয়কেন্দ্র পরিদর্শন ও ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি।

এ সময় ত্রাণ প্রতিমন্ত্রী বলেন, দুর্যোগ মোকাবেলায় সরকার প্রস্তুত আছে। প্রয়োজনে দুর্গত এলাকায় আরও সহায়তা পৌঁছে দেয়া হবে। যেকোনো দুর্যোগে সরকার জনসাধারণের পাশে আছে উল্লেখ করে তিনি বলেন, বন্যার প্রকোপ রোধে বর্ষা মৌসুমের আগেই সুরমা কুশিয়ারা নদী খনন করা দরকার।

এদিকে, পাহাড়ি ঢলের কারণে সিলেটে পানিবন্দি হয়ে পড়েছে কয়েকশ’ মানুষ। চাল-ডালসহ খাদ্য পণ্য ভাসিয়ে নেয়ার আগে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন অনেকেই। আশ্রয়কেন্দ্রে আসা মানুষদেরও আছে নানা অভিযোগ। তলিয়ে গেছে সিলেটের উপশহর তালতলা, মাছিমপুর, দক্ষিণ সুরমাসহ মহানগরের বেশ কয়েকটি এলাকা। কোথাও হাঁটু পানি, কোথাও কোমর সমান। রাস্তাঘাট পানিতে তলিয়ে যাওয়ায় নৌকায় করেই যাতায়াত করছে নগরবাসী।

সুত্র ঃ-https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnews%2F348055&h=AT20QpetT5Qh-HtilsXdi8TvBDHYlqrWKy7EvorBxeL82YnIGtLEyPCFXREa_b1JsYxSNe26NCtiBxo7lHVzvaMvSjoE8-gcSxLjAe75CEoFYHk3C1DwtX1xBc3jM9CzDzrY

সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর: বাণিজ্যমন্ত্রী

বুধবার ,১৮ মে ২০২২, ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরী

সয়াবিন তেল শরীরের জন্য ক্ষতিকর বলে মন্তব্য করেছেন বানিজ্যমন্ত্রী টিপু মুনশি। বলেন, সয়াবিনের চেয়ে রাইস ব্র্যান ভালো। সয়াবিনের বিকল্প হিসেবে রাইস ব্র্যান ও শর্ষে উৎপাদন বাড়ানোর পরিকল্পনার কথাও জানান বাণিজ্যমন্ত্রী।

বুধবার (১৮ মে) দুপুরে সচিবালয়ে আয়োজিত সচিবালয়ে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স কমিটির ২য় বৈঠক শেষে অনুষ্ঠিত ব্রিফিংয়ে এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। জানিয়েছেন, দেশে এখন রাইস ব্র্যান ৫০ থেকে ৬০ হাজার টন উৎপাদন হয়। এটিকে সাত লাখ টনে নিয়ে যাওয়া সম্ভব। সেটি করতে পারলে মোট চাহিদার ২৫ শতাংশ পূরণ করা সম্ভব হবে।

দেশে নিত্যপণ্যের দাম বেড়েই চলেছে, এ জন্য আন্তর্জাতিক বাজারকে দায়ী করেছেন টিপু মুনশি। বলেন, আন্তর্জাতিক বাজারে দাম না কমলে কিছুই করতে পারবো না।

নিত্যপণ্যের দাম কবে মানুষের নাগালে আসবে এমন প্রশ্নের উত্তরে বাণিজ্যমন্ত্রী বলেন, এ প্রশ্নের উত্তর আমার জানা নেই। উত্তর জানতে হলে আমাকে আর্জেন্টিনা বা ব্রাজিলে যেতে হবে। আন্তর্জাতিক বাজারে দাম না কমা পর্যন্ত আমরা কিছুই করতে পারবো না। কলকাতায় খবর নিন, সেখানে কত দামে তেল বিক্রি হয়। মানুষকে বৈশ্বিক বাজারের অবস্থা অবশ্যই জানাতে হবে।

ডলারের দাম বাড়ায় সমস্যা তৈরির বিষয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, দুই বছর আমাদের আমদানি কম ছিল। এখন বাজার খুলে যাওয়ায় ক্যাপিটালে দুই বছরের চাপ পড়েছে একসাথে। সবকিছু মিলেই একটা প্রভাব পড়েছে। আমাদের বৈদেশিক রিজার্ভেও চাপ পড়েছে। গত দুই বছর আমদানি কমায় বেড়েছিল রিজার্ভ। এখন চাপ পড়ায় এ সমস্যা হচ্ছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, সঙ্কট সমগ্র বিশ্বে, এজন্য প্রধানমন্ত্রী বলেছেন সাশ্রয়ী হতে। এই সঙ্কট আমাদের কষ্ট দিচ্ছে। কিন্তু এখন আমাদের নতুন উৎস খুঁজতে হবে। আশা করছি, ভোজ্যতেল সংক্রান্ত সঙ্কট সামনে কেটে যাবে।

ভারত থেকে গম রফতানি প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, ভারত বাংলাদেশে গম রফতানি বন্ধ করেনি। যে নিষেধাজ্ঞা আছে তা বাংলাদেশের জন্য প্রযোজ্য না। এছাড়া বাংলাদেশে গমের যথেষ্ট মজুদও আছে। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এর সুযোগ নিচ্ছে।

পেঁয়াজ প্রসঙ্গে বাণিজ্যমন্ত্রী বলেন, পেঁয়াজ নিয়ে এখনও চিন্তার কিছু হয়নি। আশার বিষয় পেঁয়াজের উৎপাদন অনেক বেড়েছে। এভাবে চললে ২০২৫ সাল নাগাদ আর পেঁয়াজ আমদানি করা লাগবে না। তাই পেঁয়াজ নিয়ে ভয়ের কিছু নেই।

বাণিজ্যমন্ত্রী আরও বলেন, বিপদ যখন বাড়ে তখন সবাইকে নিয়েই সে বিপদ মোকাবেলা করতে হয়। দুই-আড়াই বছরে রফতানি কম হয়েছে। এর জন্য এখন আমদানি বেড়েছে। যখন আমদানি কম হয়েছে তখন রিজার্ভ বেড়েছে। এখন যে রিজার্ভ আছে, তাতে ভয় পাওয়ার কিছু নেই। এরকমই রিজার্ভ থাকে সব সময়। তাই ঘাবড়ানোর কোনো কারণ নেই। এর সাথে শ্রীলংকার সাথে তুলনা করে কোনো লাভ নেই।

সুত্র ঃ-https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnews%2F348072&h=AT2bEsZ_7P9VXyf28WqzMmJEhlIh6fjaGBnD53ZdGj5AsaqfcPAZzsJO3WemUw8AqdHVqLP45ShpRX5cJtKA_ZxDuvmY4X2IXnVjBUtncQWuvtGvcwBrqesa8yY7e8Uui4bC

ডলার নিয়ে আতঙ্কিত না হতে বাংলাদেশ ব্যাংকের গভর্নরের আহ্বান।

বুধবার ,১৮ মে ২০২২, ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরী

ডলার নিয়ে আতঙ্কিত না হতে আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। বলেছেন, খাদ্য, সার, মূলধনী যন্ত্রাংশ, জ্বালানীসহ গুরুত্বপূর্ণ পণ্য আমদানির ক্ষেত্রে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে।

বুধবার (১৮ মে) সন্ধায় রাজধানীতে নন-ব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন (এনবিএফআই) মেলার সমাপনী অনুষ্ঠানে গভর্নর আরও বলেন, কার্ব মার্কেটে ডলারের দাম বেশি। কিন্তু এই মার্কেট থেকে কম সংখ্যাক মানুষ ডলার কেনে। কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ৮৭ টাকা ৫০ পয়সা ডলারের দাম নির্ধারণ করা হয়েছে। কিন্তু কিছু কিছু জায়গায় বেশি নেবার কথাও শোনা যাচ্ছে।

গভর্নর বলেন, এই কয়দিনে ৬ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। প্রয়োজন হলে আরও দেয়া হবে। কিছুদিন কমলেও এখন আবার ৪২ বিলিয়ন ডলার ছুঁয়েছে রিজার্ভ। কেন্দ্রীয় ব্যাংক সতর্ক উল্লেখ করে তিনি জানান, সংকট হলে যেকোনো পদক্ষেপ নিতে প্রস্তুত বাংলাদেশ ব্যাংক।

স্ত্রীকে নিয়ে পালিয়ে গেছেন পুলিশ সদস্য, সংবাদ সম্মেলনে অভিযোগ জাপান প্রবাসী স্বামীর।

বুধবার ,১৮ মে ২০২২, ০৪ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৬ শাওয়াল ১৪৪৩ হিজরী

জাপান প্রবাসীর স্ত্রীকে নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে রিমন বড়ুয়া নামের এক পুলিশ সদস্যের বিরুদ্ধে। তিনি কুমিল্লা হাইওয়ে পুলিশ সুপার কার্যালয়ে কর্মরত রয়েছেন। বুধবার (১৮ মে) বিকেলে চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ জানান ভুক্তভোগী প্রবাসী সুকুমার বড়ুয়া।

লিখিত বক্তব্যে তিনি জানান, ২০০৪ সালের ৮ নভেম্বর তারা পারিবারিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বর্তমানে তাদের সংসারে ১৭ বছরের এক মেয়ে ও ১১ বছরে এক ছেলে রয়েছে। দীর্ঘদিন ধরে জাপানে অবস্থান করার সুবাদে তার স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক গড়ে তোলেন পুলিশ কনস্টেবল রিমন বড়ুয়া। একপর্যায়ে তারা অবৈধভাবে শারীরিক সম্পর্কেও লিপ্ত হয়।

সুকুমার বড়ুয়া বলেন, আমার স্ত্রীর সঙ্গে রিমনের অবৈধ মেলামেশার বিষয়টি ছেলে-মেয়েরা দেখে ফেলেন। মুঠোফোনে বিষয়টি তারা আমাকে অবহিত করেন। এরপর আমি দেশে এসে রিমনকে আমার সংসার না ভাঙার অনুরোধ করি। একাধিকবার বলার পরও রিমন বিষয়টি আমলে নেয়নি। উল্টো র‍্যাবে চাকরি করার সুবাদে তিনি আমাকে ক্রসফায়ারে হত্যা করবে বলে হুমকি দেন।

সুকুমার অভিযোগ করেন, সবশেষ গত ১ মার্চ রিমন আমার স্ত্রীকে ঢাকা থেকে চট্টগ্রাম নিয়ে যায়। এ বিষয়ে রাজধানীর সবুজবাগ থানায় একটি সাধারণ ডায়েরি হয়। দুদিন অজ্ঞাত স্থানে রাখার পর ৩ মার্চ রিমন আমার স্ত্রীকে ঢাকায় পাঠিয়ে দেন। এরপর ২২ মার্চ পুনরায় নগদ ২০ লাখ টাকা ও স্বর্ণালংকারসহ আমার স্ত্রীকে রিমন নিয়ে যায়। সেই থেকে আমার স্ত্রীর আর খোঁজ পাওয়া যাচ্ছে না।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী সুকুমারের মেয়ে বলেন, পুলিশ সদস্য রিমন বড়ুয়া আমার বাবা ও আমাদেরকে ক্রসফায়ার দিয়ে মেরে ফেলার হুমকি দিচ্ছে। আমরা কয়েকমাস ধরেই মাকে পাচ্ছি না। আমরা আমাদের মাকে ফেরত চাই।

সুত্র ঃ-https://lm.facebook.com/l.php?u=https%3A%2F%2Fwww.jamuna.tv%2Fnews%2F348167&h=AT17o8GlN5njDSQfHGCnHH-HYOZo2_6sZo31eqLlVqWWwK7GGTJ65aI7-O8A1nO7deljZ9XBuOvw4rb23llO4V2nYi5t00IRG0xN1ndQH08itrgBIPn6uoHgLyeLfs62M5OC

খোলাবাজারে লাফিয়ে লাফিয়ে ‘সেঞ্চুরি’ করলো ডলারের দাম।

প্রকাশিত: ০৯:৩৪,am ১৮ মে ২০২২

খোলাবাজারে ডলারের দাম লাগামহীন ভাবে বাড়ছে। আজ ডলারের দর প্রথমবারের মতো ১০১ থেকে ১০২ টাকায় উঠে এসেছে। মঙ্গলবার (১৭ মে) বেশকিছু মানি এক্সচেঞ্জে ঘুরে দেখা যায় এই দাম।

এর আগে সোমবার খোলাবাজারে ৯৭ থেকে ৯৮ টাকা দরে ডলার বিক্রি হয়। দেশে সম্প্রতি বিদেশি পণ্য ব্যাপক হারে আমদানি প্রবৃদ্ধির পাশাপাশি রেমিট্যান্স প্রবাহ কমে যাওয়া সহ বিভিন্ন কারণে ডলারের ব্যাপক সঙ্কট তৈরি হয়েছে। 

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইলসাম জানান, আন্তঃব্যাংক লেনদেনে গত ৯ মে ডলার বিনিময় হয়েছিল ৮৬ টাকা ৪৫ পয়সায়। পরদিন টাকার মান ২৫ পয়সা কমানোয় বিনিময় হার বেড়ে হয় ৮৬ টাকা ৭০ পয়সা। সোমবার থেকে তা ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। টাকার বিপরীতে ডলারের দাম ৮০ পয়সা বৃদ্ধি একটি নতুন রেকর্ড।

চলতি ২০২১-২০২২ অর্থবছরের প্রথম ৯ মাসে (জুন-মার্চ) ৬ হাজার ১৫২ কোটি ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। ২০২০-২০২১ অর্থবছরের একই সময়ে ৪ হাজার ২৭৬ কোটি ডলারের পণ্য আমদানি হয়েছিল। এই নয় মাসে যেখানে বাংলাদেশের আমদানি ব্যয় ৪৩ দশমিক ৮৬ শতাংশ বেড়েছে। তার মানে ডলার খরচ বেড়েছে। বিপরীতে রফতানি বেড়েছে ৩২ দশমিক ৯২ শতাংশ। আর রেমিটেন্স কমেছে ১৭ দশমিক ৭৪ শতাংশ।  ডলার যা হাতে আসছে, তার চেয়ে বেরিয়ে যাচ্ছে বেশি।

গত আগস্টে ৪৮ বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করা রিজার্ভ এখন ৪১ বিলিয়র ডলারের দর নেমেছে। আমদানি দায় মেটাতে এখন সরকারকে ৯৭ টাকা পর্যন্ত দরে ডলার কিনতে হচ্ছে, যার প্রভাবে পণ্যমূল্য ব্যাপক বাড়তে পারে।

পরিস্থিতি সামলাতে বাংলাদেশ ব্যাংক আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার ৮৭ টাকা ৫০ পয়সা নির্ধারণ করে দিলেও কয়েকটি ব্যাংকে ইতোমধ্যে ডলারের দর উঠেছে ৯২ থেকে ৯৪ টাকায়। নাম প্রকাশে অনিচ্ছিুক একটি বেসরকারি কর্মকার্তা বলেন, বেসরকারি ব্যাংকেও এখন ডলার সঙ্কট রয়েছে। যেকারণে বিক্রির ক্ষেত্রে নিয়মিত গ্রাহকদের অগ্রাধিকার। 

চাহিদা বাড়ায় খোলাবাজারে (কার্ব মার্কেট) ডলারের দামি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। বিদেশফেরত প্রবাসী কর্মী ও পর্যটকদের কাছ থেকে মূলত ডলার বিক্রি করেন মানি চেঞ্জারগুলোর কাছে। আবার বিদেশগামীরা প্রয়োজন অনুযায়ী ডলার কিনে নেন এসব মানি এক্সচেঞ্জ থেকে। গেল সপ্তাহে মঙ্গলবার একদিনেই ডলারে দাম বাড়ে ৮০ পয়সা। যা গত ২১ বছরে কোনদিন একসঙ্গে এতো বাড়েনি এমনটিই জানিয়েছেন একজন মানি এক্সচেঞ্জ কর্মকর্তা। সেখানে আজ  মঙ্গলবার সেই ডলার বিক্রি হচ্ছে ৯৭ টাকায়, আমরা কিনছি এর চেয়ে ১০ থেকে ২০ পয়সা কমে। আবারও কেউ কেউ ১০১ থেকে ১০২ টাকায়ও বিক্রি করছে। 

কুয়েত,কাতার, সৌদি, আমিরাত, বাহরাইন, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুরে আজ টাকার রেট

আপডেটঃ ১৮-০৫-২০২২

আপনারা দেশে টাকা পাঠানোর আগে যাচাই বাছাই করে টাকা পাঠাবেন।

আগে রেট জানা থাকলে ভালো রেটে টাকা পাঠাতে পারবেন।

প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন।

আর সব সময় মনে রাখবেন টাকার বিনিময় হার যে কোনো সময় পরিবর্তন হতে পারে।

আমরা একটি নির্দিষ্ট সময়ের বিনিময় হার দিয়ে থাকি।

আপডেটঃ ১৮-০৫-২০২২

দেশ এবং বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকা

কুয়েতি ১ দিনার ৩০৬ টাকা ০৪ পয়সা

সৌদি আরব ১ রিয়াল ২৪ টাকা ৪৮ পয়সা

মার্কিন ১ ডলার ৯২ টাকা ০৬ পয়সা

ইউরোপীয় ১ ইউরো ৯৫ টাকা ৬৬ পয়সা

ব্রিটেনের ১ পাউন্ড ১১২ টাকা ৫১ পয়সা

সিঙ্গাপুরের ১ ডলার ৬৬ টাকা ৩৭ পয়সা

অস্ট্রেলিয়ান ১ ডলার ৬৩ টাকা ৯৮ পয়সা

নিউজিল্যান্ডের ১ ডলার ৫৭ টাকা ৪৯ পয়সা

কানাডিয়ান ১ ডলার ৭০ টাকা ৫৮ পয়সা

আমিরাত ১ দিরহাম ২৫ টাকা ২০ পয়সা

ওমানি ১ রিয়াল ২৩৫ টাকা ০০ পয়সা

বাহরাইনি ১ দিনার ২৫২ টাকা ৪০ পয়সা

কাতারি ১ রিয়াল ২৫ টাকা ৪৫ পয়সার

সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ ৯১ টাকা ২৩ পয়সা

দক্ষিণ আফ্রিকান ১ রান্ড ৫ টাকা ৩৮ পয়সা

জাপানি ১ ইয়েন ০ টাকা ৭১৪ পয়সা

দক্ষিণ কোরিয়ান ১ ওন ০ টাকা ০৬৮ পয়সা

ইন্ডিয়ান ১ রুপি ১ টাকা ১৯ পয়সা

উপরে দেওয়া মুদ্রার বিনিময় হার কেবল বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য।

বিভিন্ন কারণে এই বিনিময় হার পরিবর্তন হতে পারে।

দেশের সার্থে আপনার উপার্জিত অর্থ বৈধ পথে প্রেরণ করুন। হুন্ডির মত অ’বৈ’ধ পন্থা এড়িয়ে চলুন।

দেশে বৈধপথে টাকা পাঠালে ২.৫ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন।

কুয়েত একজন গৃহকর্মী (খাদ্যামা) তার স্পন্সারের ঘরে মদ 🍷 পান করে মাতাল হয়ে পড়লে পুলিশ তাকে গ্রেফতার করেন..!!

মঙ্গলবার,১৭ মে ২০২২, ০৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি, মে ১৭: কুয়েতের স্থানীয়ভাবে তৈরি অ্যালকোহল সেবন এবং পরিবার এবং শিশুদের জন্য হুমকি সৃষ্টি করার অভিযোগে একজন অজ্ঞাতপরিচয় খাদ্যামাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে,
আরবী দৈনিক আল-রাই দৈনিক রিপোর্ট করেছেঊ।

দৈনিকটি যোগ করেছেন, তার স্পন্সার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন বিভাগকে জানানোর পর গ্রেপ্তার করা হয় তাকে। পুলিশ বাড়িতে এসে গৃহকর্মীকে অস্বাভাবিক অবস্থায় দেখতে পায়। তার পান করা মদের বোতলও উদ্ধার করেছেন পুলিশ।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/5487041957994824/

✍️ Collected, translated and posted by #MN_Nahar_Hoque

কুয়েতে চার মাসে ৮০০০ মামলা ও প্রায় ৬০০০ প্রবাসী আটক।

মঙ্গলবার,১৭ মে ২০২২, ০৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতে জানুয়ারি ২০২২ সালের শুরু থেকে গত এপ্রিলের শেষ পর্যন্ত চার মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স প্রায় ১৩০০টি অপরাধ এবং ৬৭০০টি অপকর্ম সহ প্রায় ৮০০০টি বিভিন্ন মামলা রেকর্ড করা হয়েছে।

আরবী দৈনিক আল-কাবাসে প্রকাশিত সংবাদে আরো জানানো হয়েছে যে, সম্প্রতি আত্ম-আগ্রাসন সম্পর্কিত অপরাধের লক্ষণীয় বৃদ্ধি প্রকাশ করেছে।

মন্ত্রণালয় উদ্বেগ প্রকাশ করেছে যে, সমাজে হত্যা একটি সহজ বিষয় হয়ে উঠেছে, তা চুরি, সম্মান, প্রতিশোধ, মাদক মামলা এবং অন্যান্য কারণে হোক না কেন, এবং অপরাধে বিভিন্ন অস্ত্র ব্যবহার হয়ে থাকে।

সূত্রগুলি ইঙ্গিত করেছে যে গত বছর এবং এই বছরের প্রথম তৃতীয়াংশে দুষ্কৃতিগুলিও উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, অস্ত্রের বিস্তার, বিশেষ করে সাদা অস্ত্র, এবং তদারকি ছাড়াই বাজারে সেগুলি পাওয়ার সহজতা অপরাধের মাত্রা গুলিকে ব্যাপক করে তুলেছে।

তিনি উল্লেখ করেন যে, নিরাপত্তা পরিষেবাগুলি ১১৫০ নিরাপত্তা এবং অপরাধী সন্দেহভাজন, প্রায় ১০০০ রেসিডেন্সি আইন লঙ্ঘনকারী, ১১০০টি মাদক মামলা এবং ৩৫০ জনকে ইনহাস ( অনুপস্থিত থাকা) মামলার বিরুদ্ধে নথিভুক্ত করতে সক্ষম হয়েছে।

বিগত চার মাসে আটকদের সংখ্যা প্রায় ৬,০০০ জন ছুঁয়েছে।