সিন্ডিকেট, সিডিউল এবং প্রবাসীদের অবমূল্যায়নের জন্য বিমানের টিকেট করা থেকে বিরত থাকে অনেক প্রবাসী। প্রায় প্রবাসী দেশের বিমানে যেতে চাইলেও মিলে না টিকেট নামের সোনার হরিণ। সে জন্য প্রবাসীরা মুখ ফিরিয়ে নিচ্ছে বিমান এয়ারলাইন্স থেকে। এসব সিন্ডিকেটদের জন্য বিমান থেকে প্রবাসীরা মুখ ফিরিয়ে এনেছে। প্রতিবছর সরকার আমাদের রেমিটেনস এর টাকা দিয়ে ঘাটতি পূরণ করে ক্ষতিতে। একটা বাস্তব সত্য কথা বলি ; একজন কুয়েত প্রবাসী আগামী পরশু দেশে যাবে, সে আমাকে নিয়ে টিকেট করতে চেয়েছিল, সে কোন ভাবেই বিমানে যাবে না, দরকার হলে ২০০ দিনারের উপরে হলেও অন্য বিমানে যেতে চায়। অনেক বুঝিয়ে শুনিয়ে আবদার করে বিমানের টিকেট কেটে দিয়েছি, তাঁর টাকা বাঁচিয়েছে প্রায় ৭০ দিনার। এতো স্বস্তা পেয়ে বিমানের টিকেট করতে অনিহা দেখা দেয় প্রবাসীদের মাঝে, তার একমাত্র কারন ঐসব সিন্ডিকেট চুরাবাজীদের কারনে। প্রতিটি ট্রাভেলস এজেন্সির কাছে গেলে একটা কথাই শুনতে হয় ” বিমানের সিট খালি নাই ” এই সপ্তাহ, এই মাস, আগামী মাসে ” কোন টিকেট নাই। ঐসব সিন্ডিকেটদেরকে বের করে শাস্তি দেন, তা না হলে বিমান এয়ারলাইন্স বেইমান এয়ারফাইন্স হিসবে প্রবাসীদের কাছে পরিচিত লাভ করবে সম্মানিত বেসরকারী বিমান ও পর্যটন মন্ত্রনালয় 👍
জেনে নিন আজকের টাকার রেট কত। আজ সোমবার , ৯ মে ২০২২ ইং, বাংলা: ২৫ বৈশাখ ১৪২৯, আরবি: ৭ শাওয়াল ১৪৪৩, চলুন দিনের শুরুতেই দেখে নেওয়া যাক বিভিন্ন দেশের মুদ্রার বাংলাদেশি টাকায় আজকের টাকার রেট কতো।
প্রবাস থেকে সঠিক রেটে দেশে টাকা পাঠাতে সবসময় টাকার প্রকৃত বিনিময় মূল্য জেনে টাকা পাঠাবেন। এখানে বৈদেশিক মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে বাংলাদেশি টাকায় যে মূল্য পাওয়া যাবে তা উল্লেখ করা হলো। অপরদিকে আপনি যদি বাংলাদেশি টাকায় বৈদেশিক মুদ্রা ক্রয় করতে চান তবে তার মূল্য ভিন্ন হবে।
প্রতিদিনের সর্বশেষ আপডেট নিচের দেখুন। আপডেট হয়েছে: ০৭:০০:০০ (০৮/০৫/২০২২) ইউটিসি+০৮:০০ – প্রবাসীর দিগন্ত লিমিটেড।দেশ ও বৈদেশিক মুদ্রাবাংলাদেশি টাকা – ৳ (BDT)মালয়েশিয়ান ১ রিংগিত২০ টাকা ৫০ পয়সা ● (ব্যাংক/বিকাশ/ক্যাশ)সৌদির ১ রিয়াল২৩ টাকা ৯৩ পয়সা ● (ব্যাংক/বিকাশ) (ক্যাশ ২৩.৯৬)মার্কিন ১ ডলার৯০ টাকা ০২ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ৮৯.৭৫) (ক্যাশ ৮৭.৬২)ইউরোপীয় ১ ইউরো৯৪ টাকা ৯৪ পয়সা ▲ (ব্যাংক) (বিকাশ ৯৩.৯৮) (ক্যাশ ৯৫.২৩)ব্রিটেনের ১ পাউন্ড১১০ টাকা ৮৪ পয়সা ▲ (ব্যাংক) (বিকাশ ১০৯.৮৯) (ক্যাশ ১০৬.০৮)সিঙ্গাপুরের ১ ডলার৬৫ টাকা ৩৬ পয়সা ▲ (ব্যাংক) (বিকাশ ৬৫.৪৭) (ক্যাশ ৬৪.৮৪)অস্ট্রেলিয়ান ১ ডলার৬৩ টাকা ৯১ পয়সা ▲ (ব্যাংক) (বিকাশ ৬৩.৩৯) (ক্যাশ ৬৩.০৩)নিউজিল্যান্ডের ১ ডলার৫৭ টাকা ৬০ পয়সা ▲ (ব্যাংক) (বিকাশ ৫৭.৬৮) (ক্যাশ ৫৫.৯৫)কানাডিয়ান ১ ডলার৬৯ টাকা ৪০ পয়সা ▲ (ব্যাংক) (বিকাশ) (ক্যাশ ৬৮.৪৯)ইউ এ ই ১ দিরহাম২৩ টাকা ৫৬ পয়সা ● (ব্যাংক/বিকাশ/ক্যাশ)ওমানি ১ রিয়াল২২৪ টাকা ৭০ পয়সা ● (ব্যাংক/বিকাশ/ক্যাশ)বাহরাইনি ১ দিনার২৪০ টাকা ১২ পয়সা ● (ব্যাংক/ক্যাশ) (বিকাশ ২৩৯.৮৭)কাতারি ১ রিয়াল২৪ টাকা ০১ পয়সা ▲ (ব্যাংক/বিকাশ/ক্যাশ)কুয়েতি ১ দিনার২৯২ টাকা ৪৯ পয়সা ● (ব্যাংক/ক্যাশ) (বিকাশ ২৯৫.১৫)সুইজারল্যান্ডের ১ ফ্রেঞ্চ৯০ টাকা ৫৪ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ৮৯.৯০) (ক্যাশ ৮৬.৩২)দক্ষিণ আফ্রিকান ১ রান্ড৫ টাকা ৪০ পয়সা ●জাপানি ১ ইয়েন০ টাকা ৬৯১ পয়সা ● (ব্যাংক) (বিকাশ ০.৬৯২) (ক্যাশ ০.৬৮৯)দক্ষিণ কোরিয়ান ১ ওন০ টাকা ০৬৮ পয়সা ●ইন্ডিয়ান ১ রুপি১ টাকা ১৭ পয়সা ●
(●) টাকার রেট অপরিবর্তিত রয়েছে। – প্রবাসীর দিগন্ত।
উল্লেখিত মুদ্রার বিনিময় মূল্য শুধুমাত্র প্রবাস থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে প্রযোজ্য। স্থান এবং সময়ের ব্যবধানে প্রকৃত মূল্য আংশিক পরিবর্তন হতে পারে। এছাড়াও অনলাইন মাধ্যমে ট্রান্সফার, এজেন্টের মাধ্যমে ট্রান্সফার, ব্যাংক ট্রান্সফার, ক্যাশ পিকআপ ও এজেন্ট কমিশনের ভিন্নতার কারণে প্রকৃত মূল্য কিছুটা কম বেশি হতে পারে। সর্বশেষ মূল্য জানতে আপনার নিকটস্থ ব্যাংকের থেকে তথ্য জানতে পারেন। গুগল বা কারেন্সি কনভার্টর ব্যবহার করবেন না। ওখানে ক্রয় ও বিক্রয় এর গড় দেয়া থাকে। প্রবাসীর দিগন্ত কোন বৈদেশিক মুদ্রা ক্রয় বিক্রয় করে না। প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর সুবিধার্থে আমরা দৈনিক বিভিন্ন দেশের মুদ্রা বাংলাদেশি টাকায় পরিবর্তন করা হলে কত মূল্য পাওয়া যাবে তার একটি বাস্তব রেট দিয়ে থাকি।
আপনার কষ্টার্জিত অর্থ নিরাপদে দেশে পাঠাতে ব্যাংক মাধ্যমে পাঠান। হুন্ডির মত অবৈধ পন্থা এড়িয়ে চলুন। ব্যাংকের মাধ্যমে অথবা বৈধ ভাবে দেশে রেমিটেন্স পাঠালে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা পাবেন সরকারের পক্ষ থেকে। প্রতিদিনের টাকার রেট / বৈদেশিক মুদ্রার বিনিময় মূল্য জানতে চোখ রাখুন প্রবাসীর দিগন্তে।
১৮৮৬ সালের এদিনে বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা। আজ মে দিবস, মাঠে-ঘাটে, কল-কারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা।
এদিন শ্রমিকরা আট ঘণ্টা কাজের দাবিতে যুক্তরাষ্ট্রের সব শিল্পাঞ্চলে ধর্মঘটের ডাক দিয়েছিলেন। সে ডাকে শিকাগো শহরের তিন লক্ষাধিক শ্রমিক কাজ বন্ধ রাখেন। শ্রমিক সমাবেশকে ঘিরে শিকাগো শহরের হে মার্কেট রূপ নেয় লাখো শ্রমিকের বিক্ষোভ সমুদ্রে।
এক লাখ ৮৫ হাজার নির্মাণ শ্রমিকের সঙ্গে আরও বহু বিক্ষুব্ধ শ্রমিক লাল ঝা-া হাতে সমবেত হন সেখানে। বিক্ষোভের এক পর্যায়ে পুলিশ শ্রমিকদের ওপর নির্বিচারে গুলি চালালে অন্তত ১০ জন শ্রমিক প্রাণ হারান।
হে মার্কেটের ওই শ্রমিক বিক্ষোভ ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। গড়ে ওঠে শ্রমিক-জনতার বৃহত্তর ঐক্য। অবশেষে তীব্র আন্দোলনের মুখে শ্রমিকদের দৈনিক আট ঘণ্টা কাজের দাবি মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র সরকার।
১৮৮৯ সালের ১৪ জুলাই প্যারিসে অনুষ্ঠিত দ্বিতীয় আন্তর্জাতিক শ্রমিক সম্মেলনে শিকাগোর রক্তঝরা অর্জনকে স্বীকৃতি দেয়া হয়। ওই ঘটনার স্মারক হিসেবে ১ মে ‘আন্তর্জাতিক শ্রমিক সংহতি দিবস’ হিসেবে ঘোষণা করা হয়। ১৮৯০ সাল থেকে প্রতি বছর দিবসটি বিশ্বের বিভিন্ন দেশ ‘মে দিবস’ হিসাবে পালন করতে শুরু করে।
তারই ধারাবাহিকতায় আজকে কিছু আরব ও এশিয়ান নাগরিক কে ভিক্ষা করার অভিযোগে গ্রেফতার করে কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ( মুহাস হিজরা) ইমিগ্রেশন সি আই ডি সদস্যরা, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে, সকল আইনি প্রক্রিয়া শেষে তাদের কে নিজ নিজ দেশে পাঠানো হবে,।
বিঃদ্রঃ দেশ থেকে টাকা খরচ করে প্রবাসে এসে আমাদের কিছু লোকেরা ও ভিক্ষা করে, এই কতিপয় কিছু লোকের কারণে প্রবাসে দেশের বদনাম হচ্ছে সেই সাথে আমাদের বাকি ভাইয়েরা যারা বলদিয়ার ডিউটি করে তাদের ও লজ্জা পেতে হয় এই রকম কিছু খাচ্ছর লোকের কারণে। যারা ভিক্ষা করেন তাদের কি চোখে লজ্জা ও নেই, ভাই পরিশ্রম করে টাকা ইনকাম করেন, কেনো ভিক্ষা করতে যান,
আল্লাহর রাসুল সাঃ ও ভিক্ষাবৃত্তি কে হালাল কাজের মধ্যে সর্বনিকৃষ্ট বলেছেন,
এখন একদল আইসা জ্ঞান দিবেন এইটা ঐটা, এইভাবে না ঐভাবে,। ভাই
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সৌদি আরবে প্রবেশ এর জন্য করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট এর প্রয়োজন হবে না। এছাড়াও করোনা মহামারী চলাকালীন সময়ে সৌদি আরবে প্রবেশের সময়ে যেসকল নিয়ম এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো, তার মধ্যে বেশিরভাগই ইতিমধ্যে তুলে নেয়া হয়েছে।
এখন থেকে সৌদি আরবে প্রবেশ করার সময়ে করোনা ভ্যাকসিন গ্রহণ এর সার্টিফিকেট, নেগেটিভ পিসিআর টেস্ট এর রিপোর্ট, ইত্যাদি প্রদর্শন করতে হবে না। এর পাশাপাশি সৌদি আরবে প্রবেশের পরে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন বা হোম কোয়ারান্টাইন এর নিয়মও তুলে নেয়া হয়েছে।
সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বর্তমানে করোনাভাইরাস সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে, এবং নতুন করে করোনা আক্রান্তের হার বর্তমানে ৪ শতাংশের চেয়েও কম, এবং দিনদিন তা আরো কমছে। এর পাশাপাশি সৌদি আরবে ১২ বছরের বেশি বয়সী সকল মানুষের মধ্যে ৯৯ শতাংশ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এসকল কারনেই প্রবাসী, ভ্রমণকারী, এবং উমরাহ হাজীদের সৌদি আরবে প্রবেশের সময় ভ্যাকসিনেশন সার্টিফিকেট ও পিসিআর টেস্ট এর রিপোর্ট প্রদর্শন এর বাধ্যকতা তুলে নেয়া হয়েছে।
দেউলিয়া হওয়ার পথে শ্রীলঙ্কা। চিনসহ অনেক দেশের কাছে ঋণে জর্জরিত দেশটি। শ্রীলঙ্কায় নিত্যদিনের জিনিসপত্রের দাম আকাশ ছোঁয়া। এক কেজি চিনির দাম ৩২৮ টাকা। প্রতি কেজি চাল ৫৬৫ টাকা। আশ্চর্যের বিষয়, ৪০০ গ্রাম দুধের জন্য দিতে হচ্ছে প্রায় ৯০০ টাকা। খবর নিউজ এইটিনের।
শ্রীলঙ্কার অর্থ সংকট গ্রিসের কথা মনে করিয়ে দেয়। কীভাবে চোখের সামনে দেউলিয়া হয়ে যায় গ্রিস তা অজানা নয়। অর্থনীতিবিদদের মতে, শ্রীলঙ্কাও এখন দেউলিয়ার পথেই।
শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে এই ভঙ্গুর অর্থনীতির দায় একেবারেই নেননি। তিনি স্পষ্ট জানিয়েছেন, এই সংকটের কারণ আমি বা প্রশাসন নয়। তাই দোষ নিজের ঘাড়ে নিতে রাজি নই।
নিউজ এইটিনের এক প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারিতে শ্রীলঙ্কার বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ৭০% কমে ২.৩৬ বিলিয়ন ডলার হয়েছিল। আগামী ১২ মাসে শ্রীলঙ্কাকে প্রায় ৬০ হাজার কোটি টাকা বিদেশি ঋণ পরিশোধ করতে হবে। মোট ঋণের প্রায় ৬৮ শতাংশ চিনের। চিনকে দিতে হবে ৫ বিলিয়ন ডলার।
আজ ২৬শে মার্চ। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। বিশ্বের বুকে লাল-সবুজের পতাকা ওড়ানোর দিন আজ। ১৯৭১ সালের এই দিন বাংলাদেশের স্বাধীনতা ঘোষিত হয়েছিল। ২৫ মার্চের কালরাতের ধ্বংসস্তূপের মধ্য থেকে উঠে দাঁড়িয়ে বাঙালি এই দিন থেকে মুক্তিযুদ্ধ ও দেশ স্বাধীন করার শপথ গ্রহণ করে। শুরু হয় মুক্তিযুদ্ধ।
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দীর্ঘ আন্দোলন-সংগ্রামের স্ফুলিঙ্গে উজ্জীবিত সশস্ত্র জনযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয়েছে আমাদের মুক্তির ইতিহাস-স্বাধীনতার ইতিহাস। দীর্ঘ ৯ মাস সশস্ত্র যুদ্ধ শেষে ১৬ ডিসেম্বর বিজয় অর্জনের মাধ্যমে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ শত্রুমুক্ত হয়। কষ্টার্জিত স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংহত করার নতুন শপথে বলীয়ান হওয়ার দিন আজ। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় একের পর এক মাইলফলক অর্জন এবারের স্বাধীনতা দিবস উদযাপনকে মহিমান্বিত করেছে।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর পাশাপাশি স্বাধীন বাংলাদেশের স্রষ্টা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর বছর মুজিববর্ষ উদযাপনের পর এবার মহান স্বাধীনতা উদযাপনে যোগ হয়েছে ভিন্ন মাত্রা। এর আগে স্বাধীনতার ৫০ বছরে আর একটি নতুন পালক যোগ হয় স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণের জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ। অনেক প্রাপ্তি নিয়ে এবার স্বাধীনতা দিবস উদযাপিত হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে জাতীয় পর্যায়ে বিস্তারিত কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এদিন ঢাকাসহ সারা দেশে প্রত্যুষে তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হবে। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সাভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানো হবে। এ উপলক্ষে জাতির শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর সন্তানদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিশিষ্ট জনেরা শ্রদ্ধা জানাবেন।
এ দিবসে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি ভবনে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা এবং ঢাকা শহরে দৃশ্যমান ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। গুরুত্বপূর্ণ ভবন ও স্থাপনাসমূহ আলোকসজ্জায় সজ্জিত করা হয়েছে। দিবসের তাৎপর্য তুলে ধরে এদিন সংবাদপত্রসমূহ বিশেষ ক্রোড়পত্র প্রকাশ করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমি, বাংলা একাডেমি, জাতীয় জাদুঘর, মুক্তিযুদ্ধ জাদুঘর, বাংলাদেশ শিশু একাডেমিসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা; সাংস্কৃতিক অনুষ্ঠান; শিশুদের চিত্রাঙ্কন, রচনা ও ক্রীড়া প্রতিযোগিতা; মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্র এবং চলচ্চিত্র প্রদর্শনের আয়োজন করবে। এছাড়া মহানগর, জেলা ও উপজেলায় বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হবে। কোস্ট গার্ডের জাহাজসমূহ এদিন দুপুর ২টা হতে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে।
রাষ্ট্রপতির ভাষণ দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তার বাণীতে বলেন, স্বাধীনতার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে জনমুখী ও টেকসই উন্নয়ন, সুশাসন, সামাজিক ন্যায়বিচার, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দেশে ও প্রবাসে বসবাসরত সব বাংলাদেশিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘এই দিনে আমি পরম শ্রদ্ধার সাথে স্মরণ করছি স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। টেকসই উন্নয়নের এ অগ্রযাত্রা অব্যাহত থাকলে ২০৪১ সালের মধ্যেই বাংলাদেশ বিশ্বের বুকে একটি উন্নত-সমৃদ্ধ দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে, ইনশাল্লাহ।
প্রধানমন্ত্রীর বাণী প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বাণীতে স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের এই মাহেন্দ্রক্ষণে সব বাংলাদেশিকে ভেদাভেদ ভুলে মহান মুক্তিযুদ্ধের চেতনা ও আদর্শকে লালন করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের ক্ষুধা-দারিদ্রমুক্ত, আত্মপ্রত্যয়ী ও আত্মমর্যাদাশীল ‘সোনার বাংলাদেশ’ বিনির্মাণে অংশগ্রহণ করার আহ্বান জানান। তিনি বলেন, দেশে উন্নয়নের যে গতিধারা সৃষ্টি হয়েছে তা অব্যাহত থাকলে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ অচিরেই একটি উন্নত ও সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করবে। মুক্তিযুদ্ধের ৩০ লাখ শহিদের রক্ত এবং ২ লাখ সম্ভ্রমহারা মা-বোনের আত্মত্যাগের ঋণ কখনো শোধ হবে না। সম্মান জানাই যুদ্ধাহত মুক্তিযোদ্ধাসহ সব অকুতোভয় বীর মুক্তিযোদ্ধাকে। আমি কৃতজ্ঞতা জানাই সব বন্ধুরাষ্ট্র, সংগঠন, সংস্থা, ব্যক্তি এবং বিশেষ করে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর প্রতি, যারা মুক্তিযুদ্ধের সময় সর্বোতভাবে সহায়তা করেছিলেন।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আওয়ামী লীগের কর্মসূচি মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আওয়ামী লীগ বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্য রয়েছে, সূর্যোদয় ক্ষণে বঙ্গবন্ধু ভবন, কেন্দ্রীয় কার্যালয় এবং সারা দেশে সংগঠনের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। সকাল ৬টায় সীমিত পরিসরে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন। সকাল ৭টায় ধানমন্ডি ৩২ নম্বরে ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে আওয়ামী লীগ শ্রদ্ধার্ঘ্য অর্পণ করবে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আগামীকাল রবিবার বিকাল ৩টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের পক্ষ থেকে এক আলোচনাসভার আয়োজন করা হয়েছে। সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভাপতিত্ব করবেন এবং বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টি-জেপির বিবৃতি বাংলাদেশের স্বাধীনতার ৫২তম দিবস উপলক্ষে জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি ও দলের সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম দেশবাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। গতকাল এক বিবৃতিতে জেপি নেতৃদ্বয় বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের অন্যান্য সদস্যসহ কারাগারে নিহত জাতীয় চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ, ক্যাপ্টেন এম মনসুর আলী, এ এইচ এম কামরুজ্জামান এবং ৩০ লাখ শহিদ ও বীর মুক্তিযুদ্ধা যারা দেশ মাতৃকাকে শৃঙ্খল মুক্ত করতে নিজেদের আত্মোৎসর্গ করেছেন তাদের সবাইকে গভীর শ্রদ্ধা ও বিনম্র ভালোবাসায় স্মরণ করছি। বঙ্গবন্ধুর আজন্ম লালিত স্বপ্ন ‘সোনার বাংলা’ গঠনের শপথ গ্রহণ করতে হবে। অর্থনীতির অগ্রগতির পাশাপাশি আমাদের সামাজিক ন্যায়বিচার, মানবিক মূল্যবোধ, অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ এমন এক বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তোলোর দৃপ্ত শপথ গ্রহণ করতে হবে।
জেপির কর্মসূচি মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতীয় পার্টি-জেপি দুই দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির প্রথম দিন আজ সকাল ৬টায় জাতীয় পার্টি-জেপির কেন্দ্রীয় কার্যালয়সহ দলের সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় সাভারস্থ জাতীয় স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণ ও মুক্তিযুদ্ধে বীর শহিদদের শ্রদ্ধা জ্ঞাপন। বাদ জোহর মসজিদ ও অন্যান্য উপাসনালয়ে শহিদদের জন্য প্রার্থনা। দ্বিতীয় দিনের কর্মসূচি হলো :আগামীকাল রবিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে ‘জহুর হোসেন হলে’ (২য় তলায়) আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জাতীয় পার্টি-জেপির চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী শাজাহান খান এমপি। আলোচনাসভায় অংশ নেবেন বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী, একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক ও লেখক অজয় দাস গুপ্ত প্রমুখ। জাতীয় পার্টি-জেপির সাধারণ সম্পাদক শেখ শহীদুল ইসলাম জেপির সব শাখাকে কেন্দ্রের অনুরূপ কর্মসূচি গ্রহণ করে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালনে নির্দেশ দিয়েছেন।
জাতীয় স্মৃতিসৌধ সড়কে তোরণ নয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষে রাজধানীর গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনোভাবেই ত্রিমাত্রিক অথবা বক্স আকারে তোরণ তৈরি করা যাবে না। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এ সিদ্ধান্তের কথা জানায়।
যুদ্ধ চলাকালে প্রথমবারের মতো আনুষ্ঠানিক বন্দি বিনিময় করেছে রাশিয়া ও ইউক্রেন। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) দুপক্ষের ৫০ সেনা ও নৌ-কর্মকর্তাদের মুক্তি দেয়া হয় বলে জানা গেছে।
এ সময় আটক ১০ রুশ সেনার বিনিময়ে ছাড়িয়ে আনা হয়েছে ইউক্রেনীয় ১০ সেনা সদস্যকে। এদিকে, পৃথক উদ্যোগ নেয় দেশটির নৌবাহিনীও। হামলায় ওডেসা বন্দরে ডুবে যাওয়া রুশ জাহাজ থেকে আটক করা হয়েছিলো ১১ নাবিককে। তাদের বিনিময়ে মুক্ত করা হয় ১৯ ইউক্রেনীয় সমুদ্রে ভ্রমণকারীকে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এর সঙ্গে রোমানিয়ার রাষ্ট্রদূত মিজ দানিয়ালা মারিয়ানা সেজোনোভ তানি সাক্ষাৎ করেছেন। গতকাল বৃহস্পতিবার (২৪ মার্চ) মন্ত্রীর কার্যালয়ে বেলা সাড়ে ১২টায় এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন উপস্থিত ছিলেন।