চাকরির প্রলোভনে ইরাক পাঠিয়ে বাংলাদেশিকে নির্যাতন।

শুক্রবার, ২৫ মার্চ ২০২২, ১১ চৈত্র ১৪২৮, ২১ শাবান ১৪৪৩ হিজরী

ফরিদপুরের কৃষ্ণপুর ইউপি সদস্য জসিম ফকির গড়ে তুলেছেন পারিবারিক মানবপাচার চক্র। প্রথমে চাকরির প্রলোভন দেখিয়ে টুরিস্ট ভিসায় ইরাকে পাঠান। পরে ইরাকে থাকা ভাই-ভাতিজাদের দিয়ে অপহরণ করান। তারপর নির্যাতনের দৃশ্য দেখিয়ে আদায় করা হয় মুক্তিপণ।

সম্প্রতি ইউপি সদস্য জসিম ও তার শ্যালক মাহবুবকে গ্রেপ্তারের পর এসব তথ্য দিয়েছে গোয়েন্দা পুলিশ।
ইরাক দূতাবাস থেকে এমন বেশকিছু অভিযোগ পেয়ে প্রযুক্তির সহায়তায় ফরিদপুরের জসিম ফকিরকে শনাক্ত করে ডিবি। গ্রেপ্তার করতে গিয়ে জানা যায় সে কৃষ্ণপুর ইউপির সদস্য। পরে গ্রেপ্তার হন তার শ্যালক মাহবুবও।

সূত্রঃ Independent tv

অত্যাধুনিক টার্মিনাল পাচ্ছে শীঘ্রই ঢাকা বিমানবন্দর।

শুক্রবার, ২৫ মার্চ ২০২২, ১১ চৈত্র ১৪২৮, ২১ শাবান ১৪৪৩ হিজরী

চলছে রাতদিন ২৪ ঘন্টাই কাজ। ২,৩০,০০০ বর্গমিটার আয়তনের টামিনাল ভবনটির ৩০ শতাংশ কাজ শেষ হয়েছে। ২০২৩ সালে ডিসেম্বরে মধ্যে কাজ শেষ হবে বলে আশা করছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তৃতীয় টার্মিনালে ২৪টি বোডিং ব্রিজের ব্যবস্থা থাকলেও প্রকল্পের প্রথম ধাপে ১২টি বোডিং ব্রিজ চালু করা হবে। বহির্গমনের জন্য ১৫টি সেলফ সার্ভিস চেক ইন কাউন্টারসহ মোট ১১৫টি চেক ইন কাউন্টার থাকবে। এছাড়া, ১০টি স্বয়ংক্রিয় পাসপোর্ট কন্ট্রোল কাউন্টারসহ মোট ৬৬টি ডিপারচার ইমিগ্রেশন কাউন্টার থাকবে। আগমনীর ক্ষেত্রে পাঁচটি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টারসহ মোট ৫৯টি পাসপোর্ট এবং ১৯টি চেক ইন অ্যারাইভেল কাউন্টার থাকবে। টার্মিনালে ১৬টি আগমনী ব্যাগেজ বেল্ট স্থাপন করা হবে। এছাড়া, অতিরিক্ত ওজনের ব্যাগেজের জন্য চারটি পৃথক বেল্ট স্থাপন করা হবে।

তথ্য #বাংলা_এভিয়েশন
ছবি #সংগ্রহ

ইউক্রেনে এস-৪০০ পাঠানোর প্রস্তাব প্রত্যাখ্যান করল তুরস্ক।

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১০ চৈত্র ১৪২৮, ২০ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেনে রাশিয়ার তৈরি এস-৪০০ পাঠানোর বিষয়ে মার্কিন প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তুরস্ক। বৃহস্পতিবার এমন সংবাদ প্রকাশ করেছে ডেইলি সাবাহ।

রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার জন্য তুরস্ককে পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র। ইউক্রেনকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়া হলে পশ্চিমাদের সাথে সম্পর্ক উন্নয়ন হবে বলেও মন্তব্য করা হয়েছে। তবে এ বিষয়টাকে অবাস্তব বলে আখ্যায়িত করেছে তুরস্ক।

এ বিষয়ে ওয়াল স্ট্রিট জার্নালের যোগাযোগ বিভাগের প্রধান ফাহরেটিন আলতুন জানিয়েছেন, যদিও এখনো এ বিষয়টাকে (তুরস্ক কর্তৃক) অবাস্তব বলে আখ্যায়িত করা হয়েছে, তবে এটা ছিল একটা সুযোগ। এর মাধ্যমে তুরস্ক তাদের সমস্যাগুলো নিয়ে পশ্চিমাদের সাথে আলোচনার সুযোগ পেত।

এ সপ্তাহে চলমান ঘটনা প্রবাহ অনুসারে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ২৪ ফেব্রুয়ারি তারিখে রাশিয়ার আক্রমণ প্রতিরোধে ইউক্রেনকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেয়ার জন্য তুরস্ককে অনানুষ্ঠানিকভাবে পরামর্শ দিয়েছিল যুক্তরাষ্ট্র।

এর আগে গত সপ্তাহে প্রকাশিত এক প্রবন্ধে ফাহরেটিন আলতুন বলেছেন, ইউক্রেনকে এস-৪০০ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দিলে তুরস্কের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ভালো হওয়ার সম্ভাবনা ছিল।

তবে তুরস্কের শীর্ষ কর্মকর্তারা জোর দিয়ে বলেছেন, এসব অনানুষ্ঠানিক প্রস্তাবে সম্পর্ক ভালো হয় না। উল্টো তারা যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোকে বিনা শর্তে এফ-৩৫ যুদ্ধবিমান ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তুরস্ককে সরবরাহ করার বিষয়ে জোর দিয়েছেন। সূত্র : ডেইলি সাবাহ

শুক্রবার ১ মিনিট অন্ধকারে থাকবে পুরো বাংলাদেশ।

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১০ চৈত্র ১৪২৮, ২০ শাবান ১৪৪৩ হিজরী

অতীতের ন্যায় এবারও শুক্রবার (২৫ মার্চ) গণহত্যা দিবসে এক মিনিট অন্ধকারে (ব্ল্যাক আউট) থাকবে সারাদেশ। এদিন রাত ৯টা থেকে ৯টা ১ মিনিট পর্যন্ত জরুরি স্থাপনা ছাড়া সারাদেশে প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করা হবে।

বৃহস্পতিবার (২৪ মার্চ) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে সরকারি তথ্য বিবরণীতে এই তথ্য জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়, ২৫ মার্চ রাতে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি ভবন ও স্থাপনায় কোনো আলোকসজ্জা করা যাবে না। তবে ২৬ মার্চ সন্ধ্যা থেকে আলোকসজ্জা করা যাবে।

২৫ মার্চ গণহত্যা দিবসের জাতীয় কর্মসূচি বাস্তবায়নে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান এবং সর্বসাধারণকে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।

বাঙালির স্বাধীনতার আকাঙ্ক্ষা মুছে দেওয়ার চেষ্টায় ১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা শুরু করেছিল পাকিস্তান সেনাবাহিনী। তারপর নয় মাসের সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা।

ইউক্রেন ইস্যুতে বাংলাদেশের প্রতি রাশিয়ার কৃতজ্ঞতা।

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১০ চৈত্র ১৪২৮, ২০ শাবান ১৪৪৩ হিজরী

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের জরুরি অধিবেশনে প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া।

বৃহস্পতিবার (২৪ মার্চ) রুশ দূতাবাস আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কৃতজ্ঞতা প্রকাশ করেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত আলেক্সান্ডার মান্টিটস্কি।ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযানের’ এক মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

তিনি বলেন, ২ মার্চ জাতিসংঘের সাধারণ পরিষদের জরুরি অধিবেশনের এক প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকে বিরত থেকেছে বাংলাদেশ। ভোটাভুটির আগে বাইরের প্রবল চাপ সত্ত্বেও বাংলাদেশ নিরপেক্ষতা বজায় রাখায় আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।

আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, ওই প্রস্তাবের বিষয়ে বাংলাদেশ দায়িত্বশীল ও ভারসাম্যপূর্ণ আচরণ করেছে। যা সত্যিই প্রশংসনীয়।

রুশ রাষ্ট্রদূত আরও বলেন, ওয়াশিংটনের নিষেধাজ্ঞা শুধু রাশিয়ার জন্য নয়, বাংলাদেশসহ সবার জন্য হুমকি তৈরি করেছে। এ পরিস্থিতি সামাল দিতে এবং নির্বিঘ্নে বহুমাত্রিক সহযোগিতা এগিয়ে নিতে ঢাকার সাথে কাজ করতে আগ্রহী মস্কো। এজন্য বাংলাদেশের সঙ্গে ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখতে বার্টার বাণিজ্যের পাশাপাশি তৃতীয় দেশের ব্যাংকিং সুবিধা গ্রহণের মতো নানা বিকল্প নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা হচ্ছে।

পাশ্চাত্যের নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশ-রাশিয়ার অর্থনৈতিক সহযোগিতায় প্রভাব নিয়ে এক প্রশ্নের উত্তরে আলেক্সান্ডার মান্টিটস্কি বলেন, আমরা বুঝতে পারি, বর্তমান পরিস্থিতির কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নিয়ে বাংলাদেশের দুশ্চিন্তা রয়েছে। এখন পর্যন্ত সব কাজ নির্ধারিত সময় ধরেই এগোচ্ছে। কাজেই প্রকল্প শেষ করার জন্য আগে যে সময়সীমা ঠিক করা হয়েছিল, সে অনুযায়ী তা হবে।

যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ পাশ্চাত্যের মিত্ররা সুইফট ব্যবস্থার ওপর রাশিয়ার আর্থিক প্রতিষ্ঠানগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। এতে বাংলাদেশের সঙ্গে রাশিয়ার লেনদেনে একধরনের অনিশ্চয়তা দেখা দিয়েছে। এ নিয়ে জানতে চাইলে রাশিয়ার রাষ্ট্রদূত বলেন, গত সপ্তাহে মস্কোতে বাংলাদেশ দূতাবাস বার্টার বাণিজ্যের (পণ্যের বিনিময়ে পণ্য, যা বার্টার বা কাউন্টার ট্রেড নামে পরিচিত) বিষয়টি বিবেচনায় নেওয়া যায় কি না, তা নিয়ে প্রস্তাব দিয়েছে। আমি এটুকু বলতে পারি, দুই দেশ ব্যবসা ও লেনদেন অব্যাহত রাখার স্বার্থে বার্টার, এক দেশের সঙ্গে অন্য দেশের মুদ্রা বিনিময় (রুবল ও টাকার মধ্যে) এবং তৃতীয় দেশের ব্যাংক ব্যবহারের মতো বিকল্পগুলো নিয়ে আলোচনা করছে।

রুশ রাষ্ট্রদূত আরো বলেন, রাশিয়া বাংলাদেশের সঙ্গে ব্যবসা-বাণিজ্য কমানো নয়, বাড়াতে আগ্রহী। এ মুহূর্তে পশ্চিমা অনেক প্রতিষ্ঠান তাদের সরকারের চাপে রাশিয়া থেকে ব্যবসা গুটিয়ে নিয়েছে।যা আমাদের বাংলাদেশের অংশীদারদের জন্য এক দারুণ সুযোগ তৈরি করেছে।

সাড়ে ৬ কেজি স্বর্ণসহ কাতার এয়ারওয়েজ কর্মী আটক।

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১০ চৈত্র ১৪২৮, ২০ শাবান ১৪৪৩ হিজরী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৬ কেজি স্বর্ণসহ একজনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তির নাম মো. তাজুল ইসলাম। তিনি কাতারের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান কাতার এয়ারওয়েজের এয়ারপোর্ট সার্ভিস এজেন্ট হিসেবে কর্মরত। আজ বৃহস্পতিবার বিকালে তাকে আটক করে ঢাকা কাস্টম হাউস।

ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, তাজুলকে বিমানবন্দরের বোর্ডিং ব্রিজ এলাকা থেকে আটক করা হয়। তার কাছ থেকে ৫৬টি স্বর্ণের বার উদ্ধার করা হয়েছে, যার ওজন প্রায় সাড়ে ৬ কেজি। ওই বারগুলো ফ্লাইটের একযাত্রী তাকে হ্যান্ডওভার করে। আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরসহ বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।

© Banikbarta

বিদেশী নাগরিক যারা কুয়েতে কাজের জন্য প্রবেশ করবেন,DNA পরীক্ষা করাতে হবে..!!

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১০ চৈত্র ১৪২৮, ২০ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েত সংসদ সদস্য বাদের আল-হুমাইদি একটি আইনের প্রস্তাব করেছেন, আইনটি হলোঃ #বিদেশী নাগরিক যারা কুয়েতে কাজের জন্য প্রবেশ করবেন, তাদের সম্পর্কে অধ্যয়ন করে বা তাদের পরিবারের সাথে যোগদানের জন্য আবেদন করে তাদের #DNA পরীক্ষা করাতে হবে..!!

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/80073822064/posts/10160065987877065/

কুয়েতে প্রবাসীদের বসবাসের মেয়াদ ৫ বছরের মধ্যে সীমাবদ্ধ করা হচ্ছে শীঘ্রই..!!

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১০ চৈত্র ১৪২৮, ২০ শাবান ১৪৪৩ হিজরী

গতকাল অভ্যন্তরীণ ও প্রতিরক্ষা কমিটির বৈঠকে হাম্মাদ, আল-সালেহ এবং আল-কাত্তান ওফাহাদ আল-শামরি এবং হামাদ আল-হামদান –
বিদেশীদের জাতীয়তা এবং বাসস্থান আইন সংশোধন সংক্রান্ত বিষয় এবং আরো একটি সহ দুটি বিলের সরকারি সংশোধনী জাতীয় পরিষদে ট্রানজিট ভিসা পাওয়ার , সংসদীয় অভ্যন্তরীণ ও প্রতিরক্ষা কমিটি গতকাল সরকারের পক্ষের দুটি বিলের বিষয়ে ঐকমত্য ঘোষণা করেন।

কমিটি তার পরবর্তী বৈঠকের সময়, দুটি প্রকল্পে ভোট দিতে যাচ্ছে, সূত্র আল-কাবাসকে জানিয়েছেন, আলোচনার পরে গতকাল উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ আল-নাওয়াফ এবং মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে প্রকল্প দুটির সিদ্ধান্ত নেয়া হবে,,

ফরেনার্স রেসিডেন্স আইনে অন্তর্ভুক্ত সংশোধনীগুলি ৫ বছরের বেশি নয় এমন একটি সময়ের জন্য দেশে প্রবাসীদের বসবাস সীমিত করার আইন করতে যাচ্ছে,

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/1279802592139669/posts/4915693435217215/

অশ্লীল গল্প, সেক্স ভিডিও এসব দেখার আগে দয়া করে এই পোস্টটি পড়ুন।

বৃহস্পতিবার, ২৪ মার্চ ২০২২, ১০ চৈত্র ১৪২৮, ২০ শাবান ১৪৪৩ হিজরী


যদিও ছেলের কথাটি উল্লেখ করা আছে কিন্তু ছেলে মেয়ে দুজনের জন্যই এই পোস্টটি।

চোখ বড় বড় করে তাকিয়ে ছেলেটি মোবাইলে কি যেনো একটা দেখছে! অন্ধকার গাঢ় আবছা, কানে ইয়ারফোন।

দেখছে যিনার দৃশ্য। স্বাদ নিচ্ছে তার চোখ। বড় বড় করে তাকিয়ে আছে ছেলেটি দেখছে গোপনে নিকৃষ্ট দৃশ্যগুলি।

নিস্তব্ধ রাত ১১ টা বেজে ২০ মিনিট। নেকেড দেখছে, বা অবৈধ কোনো নারীর সাথে যিনার আলাপ করছে নিভৃতে। কত স্বাদ গুনাহ করতে!

হঠাৎ – আচমকা শরীরটা ঝাকুনি দিয়ে উঠলো! ছেলেটির মনে হলো কে যেনো ঢুকেছে রুমে কিন্তু, রুমের দরজা তো আটকানো। কি ব্যাপার, কে ঢুকলো রুমে অন্ধকারে?
হঠাৎ – শরীরটা শিউরে উঠলো। অজানা কেমন একটা শব্দ কানে বাজলো। অনুভব করতে পারলো, কেনো জানি শরীরটা অবস হয়ে যাচ্ছে!

  • হঠাৎ বা দিকে দেখলো এটা কি?
  • ওমাহ কে এটা? বিশাল বড় কে? আমার পাশে দাড়িয়ে আছে। কিভাবে ঢুকলো রুমে, হায় মাবুদ এ কেমন ভয়ানক মূর্তি দাড়িয়ে আছে আমার সামনে। থর থর করে কাপছে শরীর, হাত থেকে বুকের উপর পড়লো মোবাইলটা।

নেকেড চলছে পুরোদমে। মোবাইলটা বুকের উপর থেকে পিছলে ছেলেটির গায়ের পাশে গিয়ে পড়লো, কিন্তু চলছে উলঙ্গ নারী – পুরুষের যিনার ভিডিও।

হয়তো মৃত্যুর ডাক পড়ে গেলো তার।

  • সে দেখছে মালাকুল মউতকে দাড়িয়ে আছে মৃত্যু দূত।

একটু আগেও দেহটা ছিলো অনেক গরম, কিন্তু মুহূর্তেই ঝিম মেরে ঠান্ডা হয়ে গেছে। মৃত্যু আজ তার সামনে, মনে মনে ভাবছে হায় আপসোস! একটু যদি তওবা করতে পারতাম! কিন্তু সময় যে আর নেই।

ছেলেটি পাপ ছাড়তে পারেনি এর আগেই ডাক পড়ে গেছে মৃত্যুর। সময় ও পাইনি তওবা করতে। মোবাইলে ছিলো অগনিত উলঙ্গ ভিডিও ছিলো কত রঙ, বেরঙের সুরেলা গান। ডিলিট ও করতে পারেনি তার আগেই মৃত্যু হাজির।

  • মৃত্যু ডাকছে তাকে, আসো হে নাপাক আত্মা!
  • আসো হে নাপাক জালিম! নফসের উপর অত্যাচারী রুহু।

ভয়ে রুহু দৌড়াদৌড়ি শুরু করলো দেহের আনাচে কানাচে। পা দুটি হিম ঠান্ডা হতে শুরু করলো। কেউ নেই পাশে চোখ উল্টিয়ে ভয়ে, গলাটাও শুকিয়ে গেছে। পাশেই পড়ে আছে নেকেডের মোবাইলটা।

হঠাৎ লাফ দিয়ে উঠে বসে হুম! কেউতো নেই, মৃত্যু দূত চলে গেছে আমাকে সুযোগ দিয়ে।

  • তাই সময় থাকতেই ভাই, মোবাইলটা হাতে নিয়ে যা অশ্লীল কিছু আছে সব ডিলিট করো। যতো অবৈধ কিছু আছে সব মুছে ফেলো, তওবা করো,, হে আল্লাহ তুমিতো মহান, ক্ষমতাশীল, দয়াবান, মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দাও।

কুয়েতে পুলিশ অফিসারকে লাঞ্ছিত করায় ৫ হাজার দিনার জরিমানা ও ৫ বছরের জেল !!

বুধবার, ২৩ মার্চ ২০২২, ০৯ চৈত্র ১৪২৮, ১৯ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েত সিটিঃ দায়িত্ব পালনের সময় একজন পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত হলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইনগতভাবে মোকাবিলা করবে।

সাম্প্রতিক সময়ে, পুলিশ কর্মকর্তাদের উপরে দুর্ব্যবহারের বেশ কয়েকটি ঘটনা জানা গেছে।

পুলিশ বাহিনীর একজন সদস্য যে তার দায়িত্ব পালনের সময় তাকে বাধা দেওয়ার বা প্রতিরোধ করার অভিপ্রায়ে লাঞ্ছিত হন, দোষী ব্যাক্তিকে ৫ হাজার দিনার জরিমানা ও ৫ বছরের কারাদণ্ড দিয়েছে কুয়েতের একটি আদালত।

এছাড়াও মৌখিকভাবে বা অঙ্গভঙ্গির মাধ্যমে সংঘটিত হামলার শাস্তি হল দুই বছরের কম কারাদণ্ড ও ৩ হাজার দিনার জরিমানা।

জনগণের আস্থা বজায় রাখার জন্য, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের এবং নাগরিকদের আইন মেনে চলার আহ্বান জানিয়েছে।

Source: Kuwaitlocal