বাংলাদেশ দূতাবাস কাউন্সেলর কুয়েতের স্বনামধন্য কোম্পানি Fajer Al-Khaleej For Building Cont. Co. W.L.L. আবাসস্হল ও সুযোগ-সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করেন,,

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

হোম,জাতীয়,আন্তর্জাতিক,খেলাধুলা,বিনোদন,বাংলাদেশ,ইসলামী,কুয়েত

প্রকাশের সময় : ২২ মার্চ, ২০২২, ১:৪০ পিএম

বাংলাদেশ থেকে কর্মী আনার জন্যে Fajer Al-Khaleej For Building Cont. Co. W.L.L. -কোম্পানি কর্তৃক চাহিদাপত্র দাখিল করলে দূতাবাসের মান্যবর কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন শ্রমিকদের জন্য উক্ত কোম্পানি প্রদত্ত আবাসস্হল ও সুযোগ-সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করেন। উক্ত সময় মান্যবর কাউন্সেলর কে স্বাগতম জানান উক্ত কোম্পানীর ম্যানেজার জনাব শেখ ফরিদ, জনাব নয়ন আহমেদ,ওই কোম্পানির আরো অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন, মান্যবর কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন উক্ত কোম্পানীর শ্রমিকদের আবাসস্থল পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন। বর্তমান সময়ে কুয়েতের সেরা কোম্পানির তালিকার শীর্ষে অবস্থান করছে, Al-Khaleej For Building Cont. Co. W.L.L. সময় মতো বেতন পরিশোধ এবং আবাসস্থল ও ব্যবস্থাপনা সবদিক দিয়ে কোম্পানি, ভালো সার্ভিস পরিচালনা করছে। উক্ত কোম্পানি বিশেষ দিক হল Fajer Al-Khaleej For Building Cont. Co. W.L.L.আর Wael Al Nusif Trading And Co Wll, একই মলিকের কুয়েতে বেশিরভাগ বাংলাদেশীরা Wael Al Nusif Trading And Co Wll, নামে চিনে বেতন আর কাজ সকল সুযোগ সুবিধা একই। শুধু লাইসেন দুইটা।

বাংলাদেশ থেকে কর্মী আনার জন্যে Adnok International Company কর্তৃক চাহিদাপত্র দাখিল করলে মান্যবর রাষ্ট্রদূতের নির্দেশনায় দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মোহাম্মদ আবুল হোসেনের নেতৃত্বে দূতাবাসের প্রতিনিধি দল শ্রমিকদের জন্য উক্ত কোম্পানি প্রদত্ত আবাসস্হল ও সুযোগ-সুবিধাদি সরেজমিনে পরিদর্শন করেন।

ইউক্রেন যুদ্ধের ২৭তম দিনে যা বোঝা যাচ্ছে

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

২৭তম দিনে গড়ালো ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন। বড় ধরনের হামলার শঙ্কায় কারফিউ চলছে রাজধানী কিয়েভে। স্থানীয় সময় বুধবার (২৩ মার্চ) সকাল ৭টা পর্যন্ত জারি থাকবে এই নির্দেশনা। এরই মধ্যে রুশ বাহিনী ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ছুড়তে শুরু করেছে। আর অন্যদিকে যুক্তরাষ্ট্র আরও অত্যাধুনিক ও বিধ্বংসী অস্ত্র দিচ্ছে ইউক্রেনকে। ফলে এমন সময় এসে মনে হচ্ছে, দ্রুতই যুদ্ধ পরিস্থিতি কোনো নতুন দিকে মোড় নিতে পারে।

এরই মধ্যে শুরু হয়েছে উদ্ধার অভিযান। নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বাসিন্দাদের। সোমবার ৮ শতাধিক শিশুসহ নিরাপদে আশ্রয়ে পাঠানো হয়েছে দেড় হাজারের বেশি মানুষকে।

এদিকে বন্দরনগরী মারিওপোল দখলে নিতে জোরালো অভিযান চালাচ্ছে রুশ বাহিনী। চলছে দফায় দফায় গোলাবর্ষণ। শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে তীব্র প্রতিরোধ গড়ে তোলার দাবি জেলেনস্কি সরকারের।

নতুন করে হামলা চালানো হচ্ছে কৃষ্ণ সাগরের উপকূলীয় অঞ্চল ওডেসায়। এছাড়া স্বাধীন ঘোষণা করা দোনেৎকে দুই দেশের সেনাদের মধ্যে চলছে তুমুল লড়াই। সেখানকার বেশিরভাগ এলাকা রুশপন্থীদের নিয়ন্ত্রণে গেলেও তৎপরতা রয়েছে ইউক্রেন সেনাদের।

এরইমধ্যে ইউক্রেনে হাইপারসনিক মিসাইল ব্যবহারের অভিযোগ উঠেছে রুশ বাহিনীর বিরুদ্ধে। গত শনি ও রোববার ইউক্রেনে পরপর দুই দফা বিধ্বংসী হাইপারসনিক মিসাইল হামলা চালিয়ে কিয়েভের একটি অস্ত্রাগার ও জ্বালানি ডিপো গুঁড়িয়ে দেয় রুশ সেনারা। জানা গেছে, পশ্চিমাদের ভীত সন্ত্রস্ত করতেই যুদ্ধের কৌশল হিসেবে হাইপারসনিকের মতো বিধ্বংসী ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে রাশিয়া। ইউক্রেনে পরপর দুই দফা উচ্চগতি ও ধ্বংসাত্মক এ অস্ত্রের ব্যবহারের পর এমনটাই মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। এ ধরনের মিসাইল হামলায় যুদ্ধক্ষেত্রে বড় কোনো পরিবর্তন আসবে না বলেও মন্তব্য তাদের। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার শঙ্কা প্রকাশ করেন তারা।

এদিকে শক্তিশালী রুশ বাহিনীর সাথে যুদ্ধে টিকে থাকতে ইউক্রেনে আরও বিপুল পরিমাণ অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র। যা আগের দেয়া অস্ত্রগুলোর চেয়েও বেশি বিধ্বংসী। সেই তালিকায় রয়েছে বিমান বিধ্বংসী স্টিংগার, অত্যাধুনিক জ্যাভেলিন ক্ষেপণাস্ত্রসহ শত কোটি ডলারের হাজার হাজার মারণাস্ত্র। তবে টানা হামলার মধ্যে এসব অস্ত্রের চালান সংগ্রহ এবং বণ্টন জেলেনস্কি প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ বলে মনে করছে যুক্তরাষ্ট্র।

মূলত যুক্তরাষ্ট্রের পাঠানো ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিন মিসাইল, পুতিন বাহিনীর কাছে এখন আতঙ্কের কারণ। ইউক্রেনের দাবি, এখন পর্যন্ত রাশিয়ার ৪ শতাধিক ট্যাংক ধ্বংস করা হয়েছে। গুঁড়িয়ে দেয়া হয়েছে দুই হাজারের বেশি সাঁজোয়া যান, ভূপাতিত করা হচ্ছে রুশ ড্রোন ও হেলিকপ্টার।

ইউক্রেন সেনারা বলছেন, প্রতিটি চেকপয়েন্টে এখনও তাদের নিয়ন্ত্রণে। রুশদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য সব ধরনের অস্ত্র আছে তাদের কাছে। হামলার পর অনেক রুশ সেনা অস্ত্র রেখেও পালাচ্ছে বলেও জানায় সেনারা।

জেলেনস্কি বাহিনীকে শক্তিশালী করতে আরও শত কোটি ডলারের অস্ত্র পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র।হোয়াইট হাউজ জানিয়েছে, বিশাল এই চালানে পাঠানো হবে, বিমান বিধ্বংসী স্টিংগার, ট্যাংক ও সাঁজোয়া ধ্বংসকারী জ্যাভেলিন ক্ষেপণাস্ত্র, এমনকি গণবিধ্বংসী হাজার হাজার অস্ত্র।

শুধু অস্ত্র সহায়তাই নয় রুশ আগ্রাসন ঠেকাতে তুরস্ককে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-ফোর হান্ড্রেড পাঠানোর আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

দুর্ধর্ষ চেচেন সেনারা যা করছে ইউক্রেনে

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

রাশিয়ার হয়ে মারিওপোলে যুদ্ধে নেমেছে দুর্ধর্ষ চেচেন বাহিনীর সেনারা। প্রতিটি সড়কেই মহড়ার পাশাপাশি চালাচ্ছে স্থল অভিযান।

যুদ্ধে সেনাদের বিশেষ অভিযানের একটি ভিডিও পোস্ট করেছেন রুশ প্রেসিডেন্ট পুতিনের মিত্র হিসেবে পরিচিত চেচেন নেতা রমজান কাদিরভ। এতে দেখা যায়, শহরের আবাসিক এলাকায় ইউক্রেন সেনাদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে যোদ্ধারা। গোলার পাশাপাশি মুহুর্মুহু গুলি চালাতে দেখা যায় তাদের।

ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর পর সেখানে সেনা পাঠানোর ঘোষণা দেয় চেচনিয়া। তারই অংশ হিসেবে প্রায় ১ হাজার যোদ্ধা ইউক্রেনে পাঠানো হয়েছে।

এর আগে ২০১৪ সালে ক্রাইমিয়া দখলের সময়ও রুশ সেনাদের সাথে অভিযানে অংশ নেয় চেচেন যোদ্ধারা।

ইহুদিদের রক্ষায় এগিয়ে আসুন, ইসরায়েলের প্রতি জেলেনস্কি

মঙ্গলবার, ২২ মার্চ ২০২২, ০৮ চৈত্র ১৪২৮, ১৮ শাবান ১৪৪৩ হিজরী

ইসরায়েলের প্রতি আহ্বান জানাচ্ছি, ইউক্রেনে ইহুদিদের রক্ষায় এগিয়ে আসুন। ইসরায়েলি পার্লামেন্টে দেয়া ভাষণে এ কথা বলেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। এছাড়া, যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে যে কোনো সময় আলোচনার জন্য প্রস্তুত রয়েছে ইউক্রেন, বলেও জানান তিনি। খবর নিউইয়র্ক পোস্টের।

রোববার (২০ মার্চ) ভার্চুয়াল ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট জানান, শীর্ষ পর্যায়ের শান্তি আলোচনার জন্য জেরুজালেমই হতে পারে সম্ভব্য ভেন্যু। এছাড়া মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ইসরায়েল, এমন মন্তব্যও করেন তিনি। এ সময় ইসরায়েলকে তার দেশে অস্ত্র সহায়তা পাঠানোর আহ্বান জানান জেলেনস্কি। একই সাথে মস্কোর ওপর কেন নিষেধাজ্ঞা দিচ্ছে না ইসরায়েল, তা নিয়েও প্রশ্ন তোলেন। এর আগে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য এবং জার্মানির পার্লামেন্টে ভাষণ দেন জেলেনস্কি। প্রত্যেক দেশকেই তাদের জনগণের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

ভোলদেমির জেলেনস্কি বলেন, গোটা বিশ্বের মধ্যে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সবচেয়ে ভালো, এটা সবাই জানে। দেশ এবং জনগণের স্বার্থ রক্ষায়ও সবচেয়ে ঐক্যবদ্ধ এই জাতি। তাই আমাদের সহায়তায় নিশ্চিতভাবেই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে ইসরায়েল। আহ্বান জানাবো, ইউক্রেনে ইহুদিদের রক্ষায় এগিয়ে আসুন।

করোনায় মৃত্যু নেই, শনাক্তের হার ১ দশমিক ৬ শতাংশ

সোমবার, ২১ মার্চ ২০২২, ০৭ চৈত্র ১৪২৮, ১৭ শাবান ১৪৪৩ হিজরী

দেশে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে কারো মৃত্যু হয়নি। ১১৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৭২৫ জনে। শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। 

সোমবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ১৪০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৭১ হাজার ৬১১ জন।

২৪ ঘণ্টায় ১০ হাজার ৯২৭টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১০ হাজার ৮৯৯টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ০৬ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ২১ শতাংশ।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের। 

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় গত বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে।  ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল। 
২০২১ সালের ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু। এরপর বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। 

এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।
২০২০ সালের এপ্রিলের পর গত বছরের ১৯ নভেম্বর প্রথম করোনাভাইরাস মহামারিতে মৃত্যুহীন দিন পার করে বাংলাদেশ। সর্বশেষ দ্বিতীয়বারের মতো ৯ ডিসেম্বর মৃত্যুশূন্য দিন পার করেছে দেশ। 

ডিসেম্বরের মাঝামাঝি সময় পর্যন্ত পরিস্থিতি অনেকটা নিয়ন্ত্রণেই ছিল।  কিন্তু এরমধ্যেই বিশ্বে শুরু হয় ওমিক্রন ঝড়। ৩ জানুয়ারি দৈনিক শনাক্তের হার ৩ শতাংশ এবং ৬ জানুয়ারি তা ৫ শতাংশ ছাড়ায়। এরপর থেকে সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে।  সম্প্রতি সে পরিস্থিতি প্রায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।

ফেসবুক ইনস্টাগ্রাম নিষিদ্ধ করে দিল রাশিয়া

সোমবার, ২১ মার্চ ২০২২, ০৭ চৈত্র ১৪২৮, ১৭ শাবান ১৪৪৩ হিজরী

যুক্তরাষ্ট্রের বিলিয়নিয়ার মার্ক জুকারবার্গের মেটা কোম্পানির ফেসবুক ও ইনস্টাগ্রামকে নিষিদ্ধ করে দিয়েছে রাশিয়া। 

ফেসবুকের মাদার কোম্পানি মেটাকে সন্ত্রাসী সংঘটন আখ্যা দিয়ে অনতিবিলম্বে রাশিয়ায় তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছে দেশটির একটি আদালত। খবর দ্য গার্ডিয়ানের। 

সংবাদ সংস্থা রয়টার্স দুই সপ্তাহ আগে এক প্রতিবেদনে জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মৃত্যু কামনা ও রুশ সেনাদের নিয়ে আপত্তিকর মন্তব্য করার বিষয়ে ফেসবুক ছাড় দিয়েছিল।

কারও মৃত্যু কামনা করা ফেসবুকের নীতি বিরোধী। কিন্তু তারা তাদের নীতি ভেঙেছিল।

এ খবর ফাঁস হওয়ার পর রাশিয়ার পক্ষ থেকে জানানো হয়েছিল খবরটি সত্যি হলে মেটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। অবশেষে সেই নিষেধাজ্ঞা এল।

এদিকে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা টাস নিউজ জানিয়েছে,  রাশিয়ায় যেন ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধ না হয় এবং মেটার বিরুদ্ধে যেন সন্ত্রাসী সংঘটন হিসেবে কোনো অভিযোগ না আনা হয় সে আবেদন করেছিল মেটা। কিন্তু তাদের আবেদন প্রত্যাখান করে দেওয়া হয়। 

সংবাদ সংস্থা টাস নিউজ  আরও জানিয়েছে, মেটা আইনি কার্যক্রম আরও গুছিয়ে নেওয়ার জন্য সময় চেয়েছিল। তাছাড়া রাষ্ট্রের অনুরোধে রাশিয়ায় ফেসবুক ও ইনস্টাগ্রাম বন্ধ করে দেওয়ার বৈধতা নিয়েও প্রশ্ন তোলে তারা। কিন্তু মেটাকে সে সুযোগ দেওয়া হয়নি। 

সূত্র: দ্য গার্ডিয়ান

স্বর্ণের দাম আরও কমল।

সোমবার, ২১ মার্চ ২০২২, ০৭ চৈত্র ১৪২৮, ১৭ শাবান ১৪৪৩ হিজরী

আবারও স্বর্ণের দাম কমেছে। এবার ভরিতে ১ হাজার ৫০ টাকা করে কমল স্বর্ণের দাম। এর ফলে ২২ ক্যারেটের (সবচেয়ে ভালো মানের) প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে  ৭৭ হাজার ৯৯ টাকা।

মঙ্গলবার থেকে এই দাম কার্যকর হবে বলে সোমবার বাংলাদেশ জুয়েলারি সমিতির (বাজুস) সভায় সিদ্ধান্ত নেয়া হয়। সংগঠনটি বলছে, আন্তর্জাতিক বাজারে দাম কমায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে গত ১৫ মার্চ ভরিতে এক হাজার ১৬৬ টাকা ক‌মি‌য়ে সোনার নতুন দাম নির্ধারণ করে বাজুস। ফলে ভরি স্বর্ণের দাম হয়৭৮ হাজার ১৫৯ টাকা। 

বাজুসের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কাল থেকে ভালো মানের ২২ ক্যারেট প্রতি ভরি সোনা কিনতে খরচ পড়বে ৭৭ হাজার ৯৯ টাকা। ২১ ক্যারেটের সোনার দাম এক হাজার ৫০ টাকা কমিয়ে ৭৩ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম কমানো হয়েছে ৯৩৩ টাকা— এখন বিক্রি হবে ৬৩ হাজার ১০২ টাকায় এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ৭৫৮ টাকা কমি‌য়ে নির্ধারণ করা হয়েছে ৫২ হাজার ৬০৫ টাকা।

তবে রূপার দাম অপরিবর্তিত রাখা হয়েছে। ক্যাটাগরি অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রূপার মূল্য নির্ধারণ করা হয়েছে ১৫১৬ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ১৪৩৫ টাকা, ১৮ ক্যারেটের দাম ১২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রূপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত রাখা হ‌য়েছে।

সুখী দেশের তালিকায় বাংলাদেশ, পাকিস্তান থেকে পিছিয়ে ভারত!

সোমবার, ২১ মার্চ ২০২২, ০৭ চৈত্র ১৪২৮, ১৭ শাবান ১৪৪৩ হিজরী

২০১৪ সালে ক্ষমতায় আসার আগে প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি ভারতের জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন, ক্ষমতায় এসে দেশের মানুষের জন্য ‘অচ্ছে দিন’ নিয়ে আসবেন। সেই প্রতিশ্রুতির কথা মাথায় রেখে, জনগণ তাকে প্রধানমন্ত্রীর ক্ষমতায় এনেও ছিল। শুধু ২০১৪-ই নয়, ২০১৯-এর লোকসভা নির্বাচনেও মানুষ আরও একবার কেন্দ্রের ক্ষমতায় প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদিকে সামনে রেখে বিজেপিকে ক্ষমতায় আনে। প্রথমে ‘অচ্ছে দিন’-এর কথা বলা প্রধানমন্ত্রী দ্বিতীয় ধাপে প্রতিশ্রুতি হিসেবে ‘ডিজিটাল ইন্ডিয়া’র স্বপ্ন দেখিয়েছিলেন। দেখতে দেখেতে আরও একটা লোকসভা নির্বাচন শিয়রে। তাহলে মোদির প্রতিশ্রুতি কি আদৌ পূরণ হয়েছে?

এবার তাহলে ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্টটা একবার দেখে নেওয়া যাক। তাহলেই এই প্রতিশ্রুতি কতোটা পূরণ হয়েছে, তারও কিছুটা আন্দাজ পাওয়া যাবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট মোতাবেক ভারত আছে ১৩৬ নম্বরে। বিশ্বের ১৪৬টি দেশের মধ্যে সুখের মাপকাঠির বিচারে ভারত এই স্থানেই রয়েছে বর্তমানে। যদিও এটা ২০২১ সালের রিপোর্ট। নতুন বছরের সবে মাত্র তিন মাস হয়েছে। একটা বছর শেষ হওয়ার পরই এই রিপোর্ট তৈরি করা হয়। সেই অনুযায়ী, এটাই ইউনাইটেড নেশনস সাসটেনেবল ডেভলপমেন্ট সলিউশনস নেটওয়ার্কের শেষ রিপোর্ট।

এই রিপোর্ট বলছে, ভারত শেষের দিক থেকে রেকর্ড করার কাছাকাছি আছে। এককথায়, এই রিপোর্ট অনুযায়ী, বিশ্বের অসুখী দেশগুলোর মধ্যে অন্যতম মোদির এই ‘ডিজিটাল ইন্ডিয়া’। ভারতের পরেই রয়েছে আফগানিস্তান। তালেবান ক্ষমতায় আসার পর যুদ্ধ-বিদ্ধস্ত দেশটির বৈদেশিক তহবিল আটকে দেয় যুক্তরাষ্ট। ফলে প্রবল আর্থিক সঙ্কটে রয়েছে দেশটি। অন্যদিকে, এই রিপোর্ট বলছে, অনেক সীমাবদ্ধতা থাকলেও, অনেক বিষয়ে পিছিয়ে থাকলেও ভারতকে সুখী দেশের বিচারে টেক্কা দিয়েছে প্রতিবেশী ছোট্ট দেশ নেপাল। শুধু যে টেক্কাই দিয়েছে তাই নয়, ভারতের থেকে অনেকটা এগিয়ে।

ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট মোতাবেক নেপাল ৮৪ নম্বরে রয়েছে। এর থেকে কিছুটা পিছিয়ে রয়েছে আবার বাংলাদেশ, ৯৪ নম্বরে। এর থেকে আরও কিছুটা দূরে পাকিস্তান। পকিস্তানের স্থান ১২১ নম্বরে। নেপাল এবং বাংলাদেশ যেমন তালিকায় নম্বরের বিচারে কাছাকাছি রয়েছে, তেমনই পাকিস্তান ও শ্রীলঙ্কা কাছাকাছি রয়েছে। শ্রীলঙ্কা তালিকায় ১২৭ নম্বরে রয়েছে। এদের সবার থেকেই পিছিয়ে রয়েছে ভারত। টানা পঞ্চমবার জাতিসংঘের বার্ষিক সূচকে ফিনল্যান্ডকে বিশ্বের সবচেয়ে সুখী দেশ হিসাবে ঘোষণা করা হয়েছে। আর সমৃদ্ধিতে সর্বাধিক বৃদ্ধির রেকর্ড করেছে সার্বিয়া, বুলগেরিয়া এবং রোমানিয়া। অর্থনৈতিক পতনের সম্মুখীন লেবানন রয়েছে ১৪৫ নম্বরে। তার ঠিক উপরে রয়েছে জিম্বাবুয়ে (১৪৪)। ১৪৬টি দেশের সূচকে শেষ স্থানে আফগানিস্তান।

হ্যাপিনেস রিপোর্টটি অবশ্য তৈরি হয়েছে ইউক্রেনে রাশিয়ার আক্রমণের আগে। উত্তর ইউরোপীয়রা বরাবরই সুখের ব্যাপারে তালিকার উপরের দিকে আধিপত্য বিস্তার করে। ডেনমার্ক, ফিনল্যান্ড, আইসল্যান্ড, সুইজারল্যান্ড এবং নেদারল্যান্ডস গড়ে সুখী দেশ। সুখের ব্যাপারে আমেরিকা তিন ধাপ উঠে ১৬তম স্থানে এসেছে। তারা ব্রিটেনের চেয়ে এক ধাপ এগিয়ে। ফ্রান্স উঠে এসেছে ২০ নম্বরে। কোভিডের আগে এবং পরে মানুষের আবেগ তুলনা করার জন্য সামাজিক মিডিয়া থেকে ডেটা ব্যবহার করা হয়েছে। ১৮টি দেশে উদ্বেগ এবং দুঃখ বেড়েছে। তবে রাগের অনুভূতি হ্রাস পেয়েছে।

একনজরে বিশ্বের প্রথম ১০ সুখী দেশ: ১. ফিনল্যান্ড, ২. ডেনমার্ক, ৩. আইসল্যান্ড, ৪. সুইজারল্যান্ড, ৫. নেদারল্যান্ডস, ৬. লুক্সেমবার্গ, ৭. সুইডেন, ৮. নরওয়ে, ৯. ইসরাইল, ১০. নিউজিল্যান্ড। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস।

সাজা ভোগের পর কুয়েত থেকে ফেরত পাঠানোর নির্দেশ দুই মিশরীয়কে।

সোমবার, ২১ মার্চ ২০২২, ০৭ চৈত্র ১৪২৮, ১৭ শাবান ১৪৪৩ হিজরী

কুয়েত সিটি: আপিল আদালত নিম্ন আদালতের রায় বহাল রেখেছে এবং একজন মিশরীয় নার্স এবং একজন মিশরীয় ব্যক্তিকে যথাক্রমে সাত বছর এবং চার বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে ।

আল-রাই দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস এই রিপোর্ট করেছে।

দৈনিকটি যোগ করেছে যে, দোষীদের কোভিড -১৯ টিকার সনদ জাল করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।

আদালত তাদরকে ৮০০ দিনার জরিমানা দেওয়ারও নির্দেশ দিয়েছে।

কুয়েত স্বাস্থ্য মন্ত্রকের কর্মরত নার্স কোভিড সনদ জাল করে ১০০ দিনার ঘুষ গ্রহণ করেছে বলে জানা গেছে।

সাজা ভোগ করার পর এই দম্পতিকে দেশ থেকে বিতাড়িত করা হবে।

নজরদারিতে পুরো কুয়েতে ক্যামেরা স্থাপণের সুপারিশ করেছেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী।

কুয়েতকে পুরোপুরি নজরদারিতে রাখতে সমস্ত কুয়েত জুড়ে সিসি ক্যামেরা স্থাপণের জন্য – কুয়েত প্রবাসী সাপোর্ট টি মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারিদের সাথে বৈঠককালে সুপারিশ করেন কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ আহমেদ আল – নওয়াফ ।