সারা দেশে উচ্চগতির থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রয়েছে। মোবাইল ফোন গ্রাহকরা ভোর থেকে উচ্চগতির নেটওয়ার্ক পাচ্ছেন না। তবে টু জি সেবা সচল রয়েছে।
সোশাল মিডিয়ায় সাম্প্রদায়িক উসকানি ছড়িয়ে দুদিন আগে কুমিল্লাসহ কয়েকটি জেলায় পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাংচুরের ঘটনায় বুধবার থেকেই ছয় জেলায় মোবাইল ফোনে উচ্চগতির ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়েছিল।
শুক্রবার বিজয়া দশমীর দিন সকাল থেকে সারা দেশেই একই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মোবাইল ফোন অপারেটদের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা।
তারা বলছেন, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির নির্দেশনা পেয়েই শুক্রবার ভোর ৫টা থেকে তারা থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধ রেখেছেন।
পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেবা বন্ধ রাখতে বলেছে বিটিআরসি।
তবে বিটিআরসির কর্মকর্তারা এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।
এ বিষয়ে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার গণমাধ্যমকে বলেন, কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।’
কুয়েত এমপি ওসামা আল-মেনওয়ার প্রবাসীদের রেমিট্যান্সের উপর কর আরোপের জন্য একটি বিল জমা দিয়েছেন। বিলে প্রবাসীদের রেমিট্যান্স প্রক্রিয়াকরণকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে অন্য দেশে স্থানান্তরিত অর্থের উপর কর আদায়ের নির্দেশ দেওয়া হয়েছে।
অর্থ মন্ত্রণালয় করের পরিমাণ নির্দিষ্ট করবে, যা স্থানান্তরিত পরিমাণ প্রবাসী শ্রমিকের বার্ষিক আয়ের ৫০ শতাংশের বেশি হলে পাঁচ শতাংশের কম হবে না। এক বছরের মধ্যে প্রবাসী কর্মীর ব্যাংক অ্যাকাউন্টে জমা করা সমস্ত টাকা অন্তর্ভুক্ত করে বার্ষিক আয় গণনা করা হবে। করের পরিমাণ প্রতি বছরের শেষে গণনা করা হবে এবং সংগৃহীত কর সরকারি কোষাগারে যোগ করা হবে। প্রবাসীরা যাদের বেতন প্রতি মাসে ৩৫০ দিনারের চেয়ে কম তাদের এই বিধান থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার লেবাননের কুয়েত দুতাবাস, এক বিবৃতিতে নাগরিকদের লেবানন ছেড়ে যেতে বলেছেন এবং যারা ভ্রমণ করতে ইচ্ছুক তাদের “অপেক্ষা” করার জন্য লেবাননের সংঘঠিত ঘটনাবলী বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছে।
বৈরুতে পৃথক রক্তক্ষয়ী সংঘর্ষের কয়েক ঘন্টা পরে লেবাননে কুয়েতি দূতাবাস এই বিবৃতি দিয়েছে, সরকারী সংবাদ সংস্থা (কুনা) বিষয়টি নিশ্চিত করেছে ।
দূতাবাস তার নাগরিকদের সতর্কতা অবলম্বন এবং কিছু এলাকায় জমায়েত স্থান এবং নিরাপত্তা বিঘ্ন থেকে দূরে থাকতে এবং বাসস্থান ও স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশ মেনে চলার আহ্বান জানিয়েছে।
কুয়েতের বাণিজ্য ও শিল্প মন্ত্রী ডঃ আবদুল্লাহ আল-সালমান জনশক্তির জন্য পাবলিক অথরিটির মহাপরিচালক আহমেদ আল-মুসাকে “ষাট বছরের সিদ্ধান্তের” কারণে চাকরি থেকে বরখাস্ত করার সিদ্ধান্ত জারি করেছেন।
এই সিদ্ধান্তের সাথে বাণিজ্যিক এবং রাজনৈতিক মহল থেকে সন্তুষ্টি প্রকাশ করা হয় ।
আজ কুয়েতের বিভিন্ন মিডিয়া ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংবাদটি বেশ ফলাও করে প্রচার পায় ।
৬০ বছর বয়সী প্রবাসীদের একামা নবায়ন নিষিদ্ধ থাকায় ক্ষতির সম্মুখীন হয়েছে ব্যবসাযী মহল, কুয়েতে ছেড়ে চলে গেছে হাজারো দক্ষতা সম্পন্ন প্রবাসীরা।
এর আগে, বাণিজ্য ও শিল্প মন্ত্রী, ড: আবদুল্লাহ আল-সালমান, জনশক্তির জন্য জনপ্রশাসন কর্তৃপক্ষের মহাপরিচালক, আহমেদ আল-মৌসাকে আইনগত পরিণতির মুখোমুখি করার পটভূমির বিরুদ্ধে তদন্তের জন্য পাঠিয়েছেন।
মধ্যবর্তী সার্টিফিকেট বা কম বয়সী ষাট বছর বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট প্রদান নিষিদ্ধ করা বৈধ ছিলনা বলে ফতোয়া ও আইন বিভাগ একটি রায় জারি করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়, কারণ এটি এক অ-যোগ্য ব্যক্তির দ্বারা জারি করা হয়েছিল।
দেশে মোবাইল ফোন ব্র্যান্ড নকিয়ার উৎপাদন শুরু হয়েছে। পরীক্ষামূলক প্রথম লটের উৎপাদন শেষে এখন দ্বিতীয় লটের উৎপাদন শুরুর প্রক্রিয়া শুরু হয়েছে। অপরদিকে শাওমি ব্র্যান্ডও দেশে মোবাইল ফোনের কারখানা চালু করতে যাচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটি এ বিষয়ে ঘোষণা দিতে পারে বলে জানা গেছে।
নকিয়া সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি সেপ্টেম্বর মাসের মাঝামাঝি নিজস্ব কারখানায় মোবাইল ফোন তৈরি (সংযোজন) করা শুরু করে। প্রথমবার নকিয়ার ৩.৪ মডেলের স্মার্টফোন তৈরি করা হয়। এই মডেলের ১০ থেকে ১২ হাজার ইউনিট মোবাইল প্রতিষ্ঠানটির বাজারে ছাড়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে। প্রতিদিন ৩০০-৫০০ ইউনিট মোবাইল কারখানায় তৈরি হয়। বাজারে ছাড়ার পরে ভালো সাড়া পড়েছে বলে জানিয়েছে নকিয়া কর্তৃপক্ষ। নভেম্বর মাসে এই ব্র্যান্ডটি জি-১০ মডেলের স্মার্টফোন তৈরির মাধ্যমে দ্বিতীয় লটের উৎপাদন শুরু করতে পারে।
যুক্তরাজ্যভিত্তিক ভাইব্র্যান্ট সফটওয়্যার ও বাংলাদেশের ইউনিয়ন গ্রুপের জয়েন্ট ভেঞ্চার ভাইব্র্যান্ট সফটওয়্যার (বিডি) লিমিটেড নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি থেকে চলতি বছরের মার্চ মাসে নকিয়া ফোন উৎপাদনের জন্য ৩ বছরের জন্য লাইসেন্স নেয়। গাজীপুরের কালিয়াকৈরের বঙ্গবন্ধু হাইটেক সিটির ৫ নম্বর ব্লকে পাঁচ একর জমি বরাদ্দ নিয়ে কারখানা গড়ে তুলেছে ভাইব্র্যান্ট।
শিগগিরই মোবাইল উৎপাদনে যাচ্ছে শাওমি
আরেক জনপ্রিয় ব্র্যান্ড শাওমি বাংলাদেশে কারখানা চালু করতে যাচ্ছে। শিগগিরই প্রতিষ্ঠানটি এ বিষয়ে ঘোষণা দিতে পারে। কবে নাগাদ শাওমির কারখানা চালু হতে পারে জানতে চাইলে এ দেশে শাওমির কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়া উদ্দিন চৌধুরী কোনও মন্তব্য করতে চাননি।
জানা গেছে, আগামী ২১ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে একটি জমকালো অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে শাওমি। ওই অনুষ্ঠানে কয়েকটি ঘোষণা আসতে পারে। তার মধ্যে একটি হতে পারে দেশের স্থানীয় কারখানায় শাওমি মোবাইল তৈরির ঘোষণা। যদিও এ বিষয়ে শাওমির বাংলাদেশ অফিস কোনও মন্তব্য করেনি। তবে আয়োজনের ঘনঘটা দেখে সংশ্লিষ্টরা ধারণা করেছেন এমনটা। ব্র্যান্ডটির নতুন পরিকল্পনা, অফার ও ঘোষণার অপেক্ষায় প্রযুক্তি বাজার।
দেশে শাওমির মোবাইল ফোনের কারখানা চালুর বিষয়ে জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, শাওমি মোবাইল উৎপাদনের জন্য লাইসেন্সপ্রাপ্ত একটি প্রতিষ্ঠান। শাওমি শিগগিরই উৎপাদনে যাবে বলে আমরা জানি। মন্ত্রী আরও বলেন, আমাদের এখানে উৎপাদন মানে তো অ্যাসেমব্লিং (সংযোজন)। আমরা আপাতত এতেই খুশি।
মন্ত্রী জানান, দেশেই এখন ফাইভ-জি ফোন তৈরি হচ্ছে। রফতানিও হচ্ছে। আমি আশা করবো, শাওমি এ দেশে ফাইভ-জি স্মার্টফোন তৈরি করবে। তিনি আরও জানান, দেশের মোবাইল ফোনের কারখানাগুলোতে তৈরি ফোন এখন বাজার দখল করতে শুরু করেছে। এটা একটা ভালো দিক যে দেশের মানুষ দেশে তৈরি ফোনে আস্থা রাখতে শুরু করেছেন।
প্রসঙ্গত, দেশে স্যামসাং, সিম্ফনি, ওয়ালটন, ভিভো, অপো, রিয়েলমি, টেকনো, আইটেল, ইনফিনিক্স, ফাইভস্টার, নকিয়া ইত্যাদি ব্র্যান্ডের নিজস্ব কারখানা রয়েছে এবং এসব কারখানায় মোবাইল ফোন তৈরি হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক- বিল গেটস এবং মিলিন্টা গেটস এর বড় মেয়ে জেনিফার গেটসের বিয়ে আগামী শনিবার। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে খবরটি নিশ্চিত করেছেন জেনিফার নিজেই।
তিনি লিখেছেন, ‘এই সপ্তাহান্তে ওয়েস্টচেস্টার কাউন্টিতে বিস্তৃত ঘোড়ার খামারে অসাধারণ এক আয়োজনের মাধ্যমে আমরা বিয়ে করতে যাচ্ছি।
নিউ ইয়র্ক পোস্টের খবরে বলা হয়, আগামী শনিবার ২৫ বছর বয়সী জেনিফর গেটস ও তার বন্ধু নায়েল নাসেরের (৩০) বিয়ে হবে নর্থ সালেমের ১২৪ একরের খামারে। এই খামারের মূল্য ১৬ মিলিয়ন মার্কিন ডলার। ২০১৮ সালে স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করার পর জেনিফারের ধনকুবের বাবা-মা এই খামারটি তাকে উপহার দিয়ে ছিলো।
গত দুই সপ্তাহ ধরে খামার বাড়িতে সাজসজ্জার কাজ চলছে। এরই মধ্যে শ্রমিকদের কাজের আকর্ষণীয় কিছু ছবিও প্রকাশ্যে এসেছে। বাড়ির লন, মেঝে থেকে সিলিংয়ের কাচের জানালাসহ সব কিছুই নতুন করে সাজানো হচ্ছে। এছাড়া বড় মঞ্চ তৈরীর জন্য দিনরাত কাজ করে যাচ্ছেন কর্মীরা। দূর থেকে যা একটি বড় বৃত্তাকার মনে হয়।
ওই খামারের প্রতিবেশী লিন্ডা ডুপ্রি (৬৬) বুধবার নিউইয়র্ক পোস্টকে বলেছেন, আর একদিন অপেক্ষার পরই বিশাল মঞ্চের বড় ধরণের একটি কাঠামো চোখে পড়বে। তিনি বলেন, ‘এটি হবে আমাদের শহরে দেখা সবচেয়ে বড় পার্টি। সূত্র : নিউ ইয়র্ক পোস্ট
গত মাস থেকে ফ্ল্যাটবেড ট্রাক, ভার উত্তলনে সহায়ক ফর্কলিফ্ট ও অনেক সহায়তাকারী কর্মীতে ওই এলাকা ছেয়ে গেছে। ওই নির্জন এলাকায় এমন সব কর্মকাণ্ড প্রতিবেশীদের অস্থির করে রেখেছে। এমনকি ওই এলাকার কাছাকাছি স্থানে থাকা সাবেক ‘রাত্রিকালীন টিভি শো’ পরিচালনাকারী ডেভিড লেটারম্যান নিজেকে নিবৃত্ত রাখতে পারেননি। তার প্রতিবেশীরা জানিয়েছেন, তিনি ওই হৈচৈ দেখতে দেখতে জেনিফার গেটসের ওই ঘোড়ার খামারের পাশ দিয়ে বেশ কয়েকবার পায়চারি করেছেন।
বুধবার ওই এলাকায় অনেক নির্মাণ শ্রমিককে দেখো গেছে তারা ক্রমাগত কাজ করে যাচ্ছিলেন বিস্তৃত কাচের কাঠামো তৈরি করতে। এখানে বিয়ের রিসেপশন থাকবে। এছাড়া ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের দেখা গেছে বিভিন্ন কসরত করতে যাতে করে ওই বিয়ের অনুষ্ঠানটি নিরাপদে সম্পন্ন করা যায়।
এদিকে, বিয়ের প্রাক্কালে বুধবার মা মেলিন্ডা গেটসের সাথে যুক্তরাষ্ট্রের ম্যানহাটানের একটি বিলাসবহুল হোটেলে পৌঁছেছেন জেনিফার। এ সময় ২৫ বছর বয়সী জেনিফারের পরনে সাদা লেসের গাউন ও হাতে ম্যানিং ব্যাগ বহন করতে দেখা গেছে। এদিকে মেলিন্ডার (৫৭) পরনে গোলাপী রঙের পোশাক ছিল বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে। পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েই তারা হোটেলে পৌঁছান।
নায়েলও একই দিন ওই হোটেলে পৌঁছান। এ সময় নায়েলের পরনে ছিল জিন্স আর স্নিকার। নিজের এসইউভিতে চড়েই ৩০ বছর বয়সী নায়েল ওই হোটেলে পৌঁছান বলে ওই প্রতিবেদনে বলা হয়েছে।
তবে বিল গেটসকে ওই হোটেলে আসতে দেখা যায়নি। গত রোববার ক্যার্লিফোনিয়ায় একটি ওপেন টেনিস টুর্নামেন্টের গ্যালারিতে বিল গেটসকে দেখা গেছে বলে ওই প্রতিবেদনে জানা গেছে।
জেনিফার গেটস এর হুবু স্বামী নাসেরের বাড়ি মিসরে। তিনি বড় হয়েছেন কুয়েতে। ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় দু’জনের পরিচয় হয়। দু’জনেরই ঘোড়দৌড়ের প্রতি ভালোবাসা তাদের কাছকাছি আনে।
প্রায় ৬০ বছর পর ২০২০ সালের অলিম্পিকের (টোকিয়ো) চূড়ান্ত পর্বে মিসরের জায়গা করে নেয়ার পেছনে নাসেরের অনন্য ভূমিকা আছে। আর বর্তমান বিশ্বের তৃতীয় শীর্ষ ধনী বিল গেটসের কন্যা জেনিফারও অংশ নিয়েছেন বিভিন্ন পেশাদার ঘৌড়দৌড় প্রতিযোগিতায়।
কুমিল্লা মহানগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তায় নির্মিত একটি পূজামণ্ডপের ঘটনায় জেলা প্রশাসন ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে। বুধবার রাতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. সায়েদুল আরেফিনকে প্রধান করে এবং অতিরিক্ত পুলিশ সুপার এম. তানভীর আহমেদ ও আদর্শ সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া আফরিনকে সদস্য করে এ কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে ঘটনার বিষয়ে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
এদিকে বৃহস্পতিবারও (১৪ অক্টোবর) নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির টহল অব্যাহত ছিল। এছাড়া বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে আসেন সংসদীয় কমিটির একটি প্রতিনিধি দল। বিষয়টি তদন্ত করতে আওয়ামী লীগের একটি সংসদীয় টিম বৃহস্পতিবার সকালে কুমিল্লায় ঘটনাস্থল পরিদর্শন করে হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলেন। ওই কমিটির নেতৃত্বে রয়েছেন জাতীয় সংসদের হুইপ ও আওয়ামী লীগের সাংগঠিনক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) আবু সাঈদ আল মাহমুদ স্বপন। একই সময়ে ঘটনাস্থলে আসেন পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন। কমিটির নেতৃবৃন্দ কুমিল্লা সার্কিট হাউজে দলীয় ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে বৈঠক করেন।
ঘটনাস্থলে জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন সাংবাদিকদের বলেন, দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অংশ হিসেবে একটি গোষ্ঠি ন্যাক্কারজনক এ ঘটনা ঘটিয়েছে। যারাই এ ঘটনা ঘটিয়েছে, তাদের সকলকে আইনের আওতায় আনা হবে। পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত ফয়েজ আহমদ নামের প্রধান এক সন্দেহভাজনসহ ৪৩ জনকে আটক করা হয়েছে। ঘটনার শুরু করে নগরীতে ঘটে যাওয়া প্রতিটি ঘটনারই মামলা দায়ের হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে। এর আগে গত বুধবার (১৩ অক্টোবর) সকালে নগরীর নানুয়া দীঘির উত্তর পাড়ে রাস্তার উপর নির্মিত একটি পূজামণ্ডপে হনুমানের মূর্তির পায়ের উপর পবিত্র কোরআন দেখতে পাওয়া যায়। বিষয়টি দেখে ৯৯৯-এ পুলিশকে মোবাইল ফোনে কল করে। এমন খবর পেয়ে কোতোয়ালি মডেল থানা পুলিশ তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে পবিত্র কোরআন শরীফখানা সরিয়ে আনে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এদিকে ধর্মগ্রন্থ অবমাননার এ বিষয়টি মুহুর্তের মধ্যে লোকজনের মুখে মুখে জানাজানি ও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছবি ও ভিডিও ভাইরাল হয়ে পড়লে ধর্মপ্রাণ মুসলমানেরা সেখানে জড়ো হতে থাকে এবং সেখানে ক্ষুব্দ জনতার ঢল নামে। এসময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা সেখানে যান এবং ক্ষুব্দ জনতাকে শান্ত থাকার আহবান জানান।
এতেও পরিস্থিতি অস্বাভাবিক হতে থাকলে পুলিশ টিয়ার শেল ও ফাঁকা গুলি চালায়। আহত হয় পুলিশসহ অন্তত ৩০ জন। পরে বিক্ষোভ নগরীর কয়েকটি স্থানে ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে নগরীতে পুলিশের পাশাপাশি র্যাব ও বিজিবি মোতায়েন করা হয়। এ ঘটনার বিষয়ে বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আওয়ামী লীগের প্রতিনিধি দল ও পুলিশের কর্মকর্তাসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন মহলের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় হয়।
আফগানিস্তানের ক্ষমতা নিয়ন্ত্রণে নেওয়ার প্রথমবারের মতো তুরস্কে গিয়ে তালেবান প্রতিনিধি দল। বৃহস্পতিবার আলোচিত ওই বৈঠক অনুষ্ঠিত হয়। খবর এএফপির।
খবরে বলা হয়, বৃহস্পতিবার তালেবান প্রতিনিধি দল তুরস্কের রাজধানী আঙ্কারায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু।
তালেবান প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকী।
তুরস্ক জানিয়েছে, আফগানিস্তানে যে মানবিক সংকট তৈরি হয়েছে তাতে তারা সহযোগিতা করবে। কিন্তু সহযোগিতার আশ্বাস দিলেও এখনও স্বীকৃতির ব্যাপারে প্রতিশ্রুতি দেওয়া হয়নি।
কাতারের রাজধানী দোহায় যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে বৈঠকের পর আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকী আঙ্কারার উদ্দেশে রওনা দেন।
আঙ্কারায় পৌঁছালে তাদেরকে স্বাগত জানান তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভাসুগলু।
পরে তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তালেবান প্রতিনিধি দলের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। ওই রুদ্ধদ্বার বৈঠকে তালেবানদের বিশেষ বার্তা দেওয়া হয়েছে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, তালেবান প্রশাসনের সঙ্গে সংযুক্ত হয়ে কাজ করার বিষয়টি গুরুত্ব দেওয়ার জন্য আমরা আন্তর্জাতিক সম্প্রদায়কে বলেছি। এমনকি স্বীকৃতি ও সংযুক্তি দুইভাবেই এটা হতে পারে।
তিনি বলেন, আফগানিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি ভেঙে পড়তে দেওয়া উচিত নয়। যেসব দেশ আফগানিস্তানের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে তাদের আমরা বলেছি, এগুলো খুলে দিলে তাদের বেতনভাতা দেওয়া সহজ হবে।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, আফগানিস্তানের নিরাপত্তা ইস্যু শুধু আমাদের বিষয় নয়, গোটা বিশ্বের জন্য এটা প্রয়োজন। আন্তর্জাতিক বিমান চলাচলের জন্য তাদের বিমানবন্দরগুলো সচল হওয়া প্রয়োজন।
তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তিনিও তালেবানদের নারী শিক্ষা ও নারীদের চাকরির সুযোগ রাখার জন্য তালেবানদের প্রতি আহ্বান করেছেন।
তিনি বলেন, আমরা আমাদের শর্ত বা চাহিদার কথা তাদের (তালেবানদের) কাছে জানিয়েছি। এটা শুধু আমাদের প্রত্যাশা নয় এটা গোটা মুসলিম বিশ্বের প্রত্যাশা।
বৈঠকের পর তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক কোনো কথা বলেননি।
করোনাভাইরাস প্রতিরোধে প্রথম সফল টিকা উদ্ভাবক তুর্কি বংশোদ্ভূত মুসলিম জার্মান দম্পতি উগুর শাহিন ও ওজলেম তুরেসিকে দেশটির মর্যাদাবান পুরস্কার দিয়েছে গ্রিস।
বুধবার (১৩ অক্টোবর) দুই মুসলিম বিজ্ঞানীকে গ্রিসের ‘ইমপ্রেস থিওফানো প্রাইজ’ দেয়া হয় বলে খবর দিয়েছে তুরস্কের জনপ্রিয় সংবাদমাধ্যম হুররিয়াত ডেইলি নিউজ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে গ্রিক প্রেসিডেন্ট ক্যাটেরিনা সাকারানাপুলু বলেন, ‘বিখ্যাত বিজ্ঞানী দম্পতিকে ইমপ্রেস থিওফানো প্রাইজ দিতে পেরে আমরা খুবই আনন্দিত। জীবন ও বিজ্ঞানকে তারা এক সাথে ধারণ করে মানুষের কল্যাণে কাজ করছেন।’
তিনি আরও বলেন, ‘মানবতার সেবায় শাহিন ও তুরেসির গুরুত্বপূর্ণ অবদানের জন্য তারা এবং তাদের দলের সবাই সম্মান পাওয়ার যোগ্য। আমরা তাদের বিশ্বাস, নিষ্ঠা, অধ্যবসায় ও শক্তিকে পুরস্কৃত করেছি।’
এর আগে শাহিন ও তুরেসি দম্পতিকে টিকা আবিষ্কারের জন্য জার্মানির সর্বোচ্চ অর্ডার অব মেরিট সম্মাননা পুরস্কার দেয়া হয়। জার্মান প্রেসিডেন্টের সরকারি বাসভবন বেলভাই প্রাসাদে এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে সম্মাননা তুলে দেন প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ওয়াল্টার স্টেইনমিয়ার। সেখানে জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মেরকেল উপস্থিত থেকে এ দম্পতির ভূয়সী প্রশংসা করেন।
২০০৮ সালে শাহিন ও তুরেসি নিজস্ব ফার্মাসিটিক্যাল কোম্পানি বায়ো-এনটেক প্রতিষ্ঠা করেন। জার্মানির প্রতিষ্ঠানটি যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজারের সাথে মিলে ‘ফাইজার-বায়োএনটেক’ নামে করোনার প্রথম টিকা আবিষ্কার করে।
তুরস্ক থেকে জার্মানিতে ১৯৬০-এর দশকে আসা অভিবাসী পরিবারে শাহিন ও তুরেসি জন্ম নেন। চিকিৎসা বিষয়ে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন শেষে ক্যানসার চিকিৎসা, আণবিক জীববিদ্যা ও টিকা প্রযুক্তি নিয়ে গবেষণায় একত্রে সফল ক্যারিয়ার গড়ে তোলেন তারা।
শাহিন ও তুরেসি বুধবার গ্রিক শহর থেসালোনিকির আতাতুর্ক হাউসে যান। সেখানে সংরক্ষিত বইয়ে তারা লিখেছেন, ‘তুর্কি বংশোদ্ভূত হয়ে এ পুরস্কার পাওয়া খুবই গর্বের। আধুনিক তুরস্কের জনক মোস্তফা কামাল আতাতুর্ক মুক্ত চিন্তাধারা ও বিজ্ঞানের মৌলিক গুরুত্ব বুঝতে পেরেছিলেন। আমরা তার সাথে একমত। বিজ্ঞানই জীবনের একমাত্র সঠিক পথপ্রদর্শক।’
শাহিন ও তুরেসি দম্পতির ফাইজার টিকা করোনা প্রতিরোধে ৯০ শতাংশের বেশি কার্যকর। অত্যাধুনিক এমআরএনএ প্রযুক্তির ওপর নির্ভর করে তারা এ টিকা আবিষ্কার করেন।
০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্লেক্ষ করুন।
০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপরটিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদিন টা পরিপূর্ণ করতে কোন রকম ঝামেলায় পড়তে না হয়।
★কি কি ডকুমেন্ট লাগবে?
(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে। (খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি। (গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি। (ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি। (অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি। (আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি। ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই। তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।
★এবার আসি আবেদনের ব্যপারে।
০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে।account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন। ০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন। ০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পুরন করুন। এটা পুরন করতে গিয়ে প্রতিটা ষ্টেপে “Save and Continue” নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে “Confirm and Submit” অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে। সব কিছু ঠিক থাকলে “Confirm and Submit” বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ ফিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।
নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।
আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।
এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মুল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্নি নিয়ে নিরভুল্ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি সাক্ষর ও তারিখ দিন। এবার পর্যায়ে ক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি, (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে স্টেপ্লার করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।
দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর ছিল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের লেন্স নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। পরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে। ও ভেরিফিকেশন সম্পন্ন করা হবে।
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে ৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে ৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে ৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে ৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে সুপার এক্সপ্রেস ডেলিভারিতে
তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয় ১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না। ২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না। ৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন ৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান ৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসীত করেন তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।
ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন: ১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি ২: আপনার জাতীয় পরিচয়পত্র
পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে: ১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র ২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড। ৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।