প্রেমের টানে গাজীপুরে এসে প্রেমিকাকে বিয়ে করলেন আমেরিকান যুবক

শনিবার, ০৪ জুন ২০২২, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৩ যিলক্বদ ১৪৪৩ হিজরী

প্রকাশ: ২০২২-০৬-০৪ ১৮:১৩:২৬ || আপডেট: ২০২২-০৬-০৪ ১৮:১৫:১৯

মেট্রোপলিটন করেসপনডেন্ট, গাজীপুর:

এক বছরের সম্পর্কের পর যুক্তরাষ্ট্রের মিসৌরীর ক্যানসাস থেকে বাংলাদেশে এসে প্রেমিকা সাইদা ইসলাম (২৬) কে বিয়ে করেছেন রায়ান কফমান (৩৭) নামের এক মার্কিন যুবক।

রোববার (২৯ মে) গাজীপুর সিটির বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকায় সাইদার বাড়িতে এসে উঠেন তিনি।

জানা গেছে, সাইদা ইসলাম গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার ভোগড়া মধ্যপাড়া এলাকার মোশারফ হোসেন মাস্টারের নাতনী ও মৃত সিকন্দার আলীর মেয়ে। তার প্রেমিক রায়ান কফমান যুক্তরাষ্ট্রের ক্যানসাস সিটির বাসিন্দা। তিনি সেখানে একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অপারেটর হিসেবে কাজ করেন। পড়াশোনা করেছেন মাধ্যমিক স্কুল পর্যন্ত। পরিবারে তার মা-বাবা ছাড়াও এক বড় ভাই রয়েছেন। তারা সেখানে প্রত্যেকেই আলাদাভাবে বসবাস করেন বলে জানা গেছে।

এ বিষয়ে সাইদার নানা মোশারফ হোসেন মাস্টার বলেন, সাইদার বাবা সিকন্দার আলী ঢাকার দনিয়া এলাকার বাসিন্দা ছিলেন, ২০১৯ সালে তিনি মৃত্যুবরণ করলে মা ও ছোট বোনকে নিয়ে গাজীপুরে নানার বাড়িতে চলে আসে সাইদা। বর্তমানে তারা এখানেই বসবাস করছে। সাইদা ২০২০ সালে স্নাতক সম্পন্ন করেছে।

সম্পর্কের বিষয়ে সাইদা ইসলাম বলেন, ২০২১ সালে ফেসবুকে প্রথম পরিচয় হয় রায়ান কফমানের সাথে। পরে নিজেদের আলাপচারিতায় ফোন নম্বর ও ঠিকানা বিনিময় হয়। নিয়মিত যোগাযোগ হতো, মাঝে মধ্যেই ভিডিও কলে কথা বলতাম। এতে দুজনের মধ্যে ঘনিষ্ঠতা আরও বৃদ্ধি পায়। এক বছর প্রেমের পর দুজনে সিদ্ধান্ত নিই বিয়ে করার।

জানা গেছে, রায়ান বিয়ে করার জন্য তার দেশেই খৃষ্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এ বছরের ২৯ মে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে পৌঁছান তিনি। এদিনই দুইজনের প্রথম দেখা হয়। পরে সামাজিক ও ধর্মীয় রীতি অনুযায়ী বুধবার (১ জুন) বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা শেষ হয়। রাইয়ান এখন গাজীপুরে মোশারফ মাস্টারের বাড়িতে অবস্থান করছেন।

রায়ান বলেন, বাঙালিরা খুবই অতিথিপরায়ণ। আমেরিকায় অচেনাদের সাথে কেউ খুব একটা কথা বলে না বা মিশতে চায় না। কিন্তু বাংলাদেশে আসার পর দেখছি, আমার প্রতি সবাই খুবই আন্তরিক। খাবার-দাবার ও যত্ন নেয়ার বিষয়ে শ্বশুরবাড়ির লোকজন খুবই তৎপর যা আমেরিকায় বিরল। আনুষঙ্গিক কাগজপত্র ও ভিসা প্রসেসিং হতে কয়েক মাস সময় লাগতে পারে। এসব সম্পন্ন হলেই সাইদাকে আমেরিকা নিয়ে যাবেন বলেও জানান রায়ান।

এদিকে, সুদূর আমেরিকা থেকে সুদর্শন ও ৬ ফুট উচ্চতার এ যুবক গাজীপুর এসে স্থানীয় এক তরুণীকে বিয়ের খবরে ভিড় জমিয়েছেন উৎসুক জনতা।

দুবাইতে লটারিতে ৫০ কোটি টাকা জিতলেন প্রবাসী বাংলাদেশি আরিফ”

শনিবার, ০৪ জুন ২০২২, ২১ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৩ যিলক্বদ ১৪৪৩ হিজরী

প্রকাশ: ২০২২-০৬-০৪ ১৪:২৬:৩৯ || আপডেট: ২০২২-০৬-০৪ ১৪:২৮:৫১

সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে ২০ মিলিয়ন দিরহাম (প্রায় ৫০ কোটি টাকা) জিতেছেন বাংলাদেশি মুহাম্মদ আরিফ খান। শুক্রবার (৩ জুন) এ লটারি বিজয়ীর নাম ঘোষণা করা হয়। গত ২৭ মে এ টিকিট কিনেছিলেন মুহাম্মদ আরিফ।

আরিফ খান বাংলাদেশের ঢাকার বাসিন্দা। ৩৬ বছর বয়সী এ বাংলাদেশি শারজাহতে থাকেন, সেখানে তার একটি মোটর রিপেয়ারিংয়ের দোকান রয়েছে। 

আরিফ জানান, টাকা ভয়ংকর জিনিস, তাই এই অর্থ অন্যদের সাহায্য করতেই ব্যয় করতে চান। তাকে প্রশ্ন করা হয়, তিনি জানেন কি না ২০ মিলিয়ন দিরহামে বাংলাদেশে কত টাকা হয়। তিনি কিছুক্ষণ হিসাব করে হাল ছেড়ে দেন। বলেন, আমি আমার ভাগ্য পরীক্ষা করে দেখছিলাম। এর আগে আমি কখনোই লটারির টিকিট কিনিনি। 

আরিফ বলেন, ‘আমি আগে কোনো দিন টিকিট কিনিনি। এক বছর আগে থেকে কেনা শুরু করেছি। সব সময় একা একাই টিকিট কিনতাম। আমি আমার ভাগ্য পরীক্ষা করছিলাম। গত ২৭ মে ১৪৪৪৮১ নাম্বারের বিগ টিকিট আবুধাবির ‘মাইটি ২০ মিলিয়ন’ র‌্যাফেল ড্রয়ের এই টিকিটটি কিনেছিলাম।’

তিনি বলেন, আমার দুই সন্তান, স্ত্রী ও বাবা-মা রয়েছে। আমার ভাইও এখানে একটি দোকান চালায়। আমরা সুখী পরিবার। আমি আশা করি, এই অর্থ অন্যদের সাহায্যে কাজে আসবে।

সুত্র: কালের কন্ঠ।

বাংলাদেশ নিজেদের ২য় ম্যাচে আফগানিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ,

কুয়েত ক্রিকেট বোর্ড আয়োজিত ৬ জাতি ক্রিকেট লীগের উদ্ভোধনী ২য় দিনে আফগানিস্তানের নিকট ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

কুয়েতে, পাকিস্তান, বাংলাদেশ , ভারত, আফগান, ও শ্রিলংককে নিয়ে আয়োজিত ৬ জাতি ক্রিকেট লীগ ২০২২ এর উদ্ভোধনী ২য় দিনে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আজ নিজেদের ২য় ম্যাচ সোলাবিয়ার ক্রিকেট গ্রাউন্ডে খেলার শুরুতে ১মে ব্যাট করতে নেমে হোটচ খায় বাংলাদেশ দল, 

Bangladesh XI Innings61/10 (18.5 Ovs)

Bangladesh XI: 

Al AminAlias Miah,=17

Morshid Mustafa Sarwar,=7

Touhidul Islam,=16

Yousuf Mohiuddin,=1

Md Shohel Rana,=3

Mohammed Bulbul Ahmed ©,=3


Sharif miah=0

Mohammed Sumon,=1

sujan miah =not out =4

Afghanistan XI Innings65/3 (12.1 Ovs

Afghanistan XI:

 Mirwas Masoom=23

Irfan Sultanzai,= 6

Khan Wali,= 2

Fareed Sayed=7

Basir Khan, = 25

Bahram Saleh, Fazal Haq-I, Sayed Monib, Din Muhammad, Muhammad Nawaz-I, Moladad Safi

কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন প্রবাসী ঐক্য পরিষদের নতুন কমিটি গঠন

বৃহস্পতিবার ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরী

প্রকাশ: ২০২২-০৬-০৩ ১১:০১:৩৩ PM|| আপডেট: ২০২২-০৬-০২ ১১:০৩:১২ PM

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার সালুয়া ইউনিয়নের প্রবাসীদের প্রাণের সংগঠন “সালুয়া ইউ‌নিয়ন প্রবাসী ঐক‌্য প‌রিষ‌দ” এর নতুন কমিটি গঠন করা হয়েছে।
নতুন কমিটির

<><>সভাপতি><>< =নির্বা‌চিত হ‌য়ে‌ছেন কু‌য়েত প্রবাসী আজিজুর রহমান আজিজ,

><><সাধারণ সম্পাদক><>< =ইটালি প্রবাসী আদনান সানি রাজিব।

><><সাংগঠনিক সম্পাদক,><><=কুয়েত প্রবাসী আনোয়ার হোসেন,

সৌদি আরব প্রবাসী মোঃ সবুজ মিয়া কোষাধ্যক্ষ

দুবাই প্রবাসী মোঃ সোহেল মিয়া প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন।
পূর্ণাঙ্গ কমিটি বিষয়ে সংগঠনটির প্রতিষ্টাতা মোঃ মাসুদ রানা মাইনু বলেন, অল্প সম‌য়ের ম‌ধ্যে পূর্ণাঙ্গ ক‌মি‌টি ঘোষণা করা হ‌বে। এ সময় তিনি নতুন কমিটির সকলের জন্য দেশবাসীর দোয়া কামনা করেছেন।

পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ,

শুক্রবার, ০৩ জুন ২০২২, ২০ জ্যৈষ্ঠ ১৪২৯, ০২ যিলক্বদ ১৪৪৩ হিজরী

কুয়েত ক্রিকেট বোর্ড আয়োজিত ৬ জাতি ক্রিকেট লীগের উদ্ভোধনী দিনে পাকিস্তানের নিকট ৬ উইকেটে হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল।

কুয়েতে, পাকিস্তান, বাংলাদেশ , ভারত, আফগান, ও শ্রিলংককে নিয়ে আয়োজিত ৬ জাতি ক্রিকেট লীগ ২০২২ এর উদ্ভোধনী দিনে ৩টি ম্যাচ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার সোলাবিয়ার ক্রিকেট গ্রাউন্ডে খেলার শুরুতে ১মে ব্যাট করতে নেমে হোটচ খায় বাংলাদেশ দল, পাক বোলার কুদ্দুসের বলে ২ রানে বোল্ট হন বাংলাদেশী তৌহিদুল ইসলাম ।

বাংলাদেশের পক্ষে একমাত্র মোঃ বুলবুল আহমেদ ৩২ রান সংগ্রহ করেন, বাকীদের মধ্যে আল আমিন ১৩, রুবেল হোসেন ১০ সোহেল রানা ৯ রান সংগ্রহ করেন।

১৯.৪ ওভারে ৮ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৯৩ রান।

৯৪ রানের ক্ষুদ্র টার্গেটে ব্যাট করতে নেমে ১১.৪ ওভারে ৪ উইকেট হারিয়ে জয় পেয়ে যায় পাকিস্তান ক্রিকেট দল।

পাকিস্তানের পক্ষে আদনান ২২, বিলাল ২্‌ খালিদ ১৮, মোঃ আমিন ১৫ রান সংগ্রহ করে।

অন্য ২টি ম্যাচে শ্রিলংকার নিকট হারে আফগানিস্তান এবং ইন্ডিয়ার নিকট হারে কুয়েত।

আবারও কমলো টাকার মান।

প্রকাশ: ২০২২-০৬-০৩ ১২:৪০:৪০ || আপডেট: ২০২২-০৬-০২ ১২:৪১:১৮

ডলারের বিপরীতে টাকার মান আরও ৯০ পয়সা কমেছে। ফলে প্রতি ডলারের বিনিময়মূল্য বেড়ে হয়েছে ৮৯ টাকা ৯০ পয়সা। এর আগে গত সোমবার (৩০ মে) ডলারের বিপরীতে টাকার মান ১ টাকা ১০ পয়সা কমানো হয়েছিলো।

বৃহস্পতিবার (২ জুন) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম সংবাদ মাধ্যমকে এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ওপেন মার্কেট যেভাবে ডিমান্ড করেছে সেই বিষয়টি বিবেচনায় নিয়েই দর নির্ধারণ করা হয়েছে। যারা দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন তারা প্রতি ডলারে ৮৯ টাকায় স্বাচ্ছন্দ্যবোধ করছেন না। তাই প্রবাসীদের খুশি করার জন্য প্রকৃত দরের ওপর মূল্যায়ন করে ডলারের দাম ৮৯ টাকা ৯০ পয়সা নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও জানান, চলতি অর্থবছরে এখন পর্যন্ত ব্যাংকগু‌লোর কাছে ৬ বিলিয়নের বেশি ডলার বিক্রি করা হয়েছে। যখনই প্রয়োজন হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক ডলার সরবরাহ করছে।

২০২০ সালের জুলাই থেকে গত বছরের আগস্ট পর্যন্ত আন্তঃব্যাংক মুদ্রাবাজারে ডলারের দাম ৮৪ টাকা ৮০ পয়সায় স্থিতিশীল ছিলো। কিন্তু এরপর থেকে বড় ধরনের আমদানি ব্যয় পরিশোধ করতে গিয়ে ডলার সংকট শুরু হয়। যা এখন পর্যন্ত অব্যাহত আছে।

গত ৫ মাসে কুয়েত থেকে ৪০০ জন প্রবাসীকে ডিপোর্টেশন করা হয়েছে কেবল মাদক সেবনের অপরাধে…

প্রকাশ: ২০২২-০৬-০২ ২১:০১:৪৮ || আপডেট: ২০২২-০৬-০২ ২১:০৫:১৩

এদিকে গত ৩ বছর ধরে কুয়েতে কঠোরভাবে অভিযান চালাচ্ছে মাদক নির্মূলে। মাদক গুলো মূলত কুয়েতের বাহির থেকে আসে এবং কোন কোন দেশ থেকে আসে তা প্রকাশ করেছে জায়ান্ট পত্রিকা আল-কবাস:

** গাঁজা (হাশিশ) আসে #ইরান #ইরাক এবং #সিরিয়া থেকে,

** ক্যাপ্টাগন ট্যাবলেট আসে #লেবানন এবং #সিরিয়া

** ট্রামাডল ট্যাবলেট আসে #মিশর থেকে,

** শাবু আসে #ফিলিপাইন এবং অন্যান্য এশিয়ান দেশ থেকে,

তবে হেরোইন চোরাকারবারীদের মধ্যে সবচেয়ে এগিয়ে #ভারতীয়রা। 😆

কুয়েতের পরিসংখ্যান মতে গত এক বছরে মাদক সেবন ও মাদককারবারের সঙ্গে যুক্ত থাকায় ৮৬৬ জন প্রবাসীকে কুয়েত থেকে ডিপোর্টেশন করা হয়েছে।

ইনশর্টঃ আল-কাবাস।

ডলারের দাম ব্যাংকের হাতেই ছেড়ে দিল বাংলাদেশ ব্যাংক।

প্রকাশ: ২০২২-০৬-০২ ১২:১৬:৪১ || আপডেট: ২০২২-০৬-০২ ১২:২৯:২২

প্রবাসী আয় আনতে ডলারের দামের সীমা তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোকে জানিয়ে দেওয়া হয়, বাজারের সঙ্গে সংগতি রেখে ব্যাংকগুলো নিজেরাই ডলারের দাম নির্ধারণ করতে পারবে। তবে হঠাৎ যেন ডলারের দাম বেশি বাড়িয়ে না ফেলা হয়, সেদিকে নজর রাখতে বলা হয়েছে ব্যাংকগুলোকে। পাশাপাশি বিদেশি এক্সচেঞ্জ হাউসগুলো যাতে দাম বেশি বাড়াতে না পারে, সেদিকেও খেয়াল রাখতে বলা হয়েছে।

ডলারের দামের সীমা তুলে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম। তিনি আজ দুপুরে প্রথম আলোকে বলেন, ‘ব্যাংকের মাধ্যমে তথা বৈধপথে প্রবাসী আয় কমে যাচ্ছে। এ জন্য প্রবাসী আয় আনার ক্ষেত্রে ডলারের কোনো নির্দিষ্ট দাম থাকছে না। ব্যাংকগুলো বাজারের সঙ্গে সংগতি রেখে ও চাহিদা বিবেচনায় ডলারের দাম ঠিক করবে। আজ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।’

প্রবাসী আয়ে ডলারের দাম বাজারমূল্যে নির্ধারণ হওয়ায় আমদানিতেও একইভাবে ডলারের দাম নির্ধারণ করা হবে। পাশাপাশি রপ্তানি আয় নগদায়ন হবে বাজারমূল্যে। ব্যাংকগুলো যে দামে ডলার কিনবে, বিক্রি করবে তার চেয়ে কিছু বেশি দামে।

ডলারের দাম বাড়তে থাকায় গত রোববার দাম বেঁধে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। প্রবাসী আয় আনার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য ডলারের দাম বেঁধে দেওয়া হয়েছিল ৮৯ টাকা ২০ পয়সা। এ দাম নির্ধারণের পর কমে গেছে প্রবাসী আয়। রপ্তানিকারকেরাও বেঁধে দেওয়া দামে রপ্তানি বিল নগদায়ন করছেন না। এতে আমদানি বিল মেটাতে গিয়ে গতকাল সংকটে পড়ে বেসরকারি খাতের কয়েকটি ব্যাংক।

এমন পরিস্থিতিতে গতকাল বুধবার সন্ধ্যা সাতটায় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) চেয়ারম্যান ও ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সেলিম আর এফ হোসেন। জানা গেছে, এ সময় বাস্তব পরিস্থিতি তুলে ধরা হয়। তাতেই ডলারের দামের সীমা তুলে দেওয়ার বিষয়ে একমত পোষণ করে বাংলাদেশ ব্যাংক।

তবে বেঁধে দেওয়া দাম তুলে দেওয়া হলেও ডলারের বাজারে তদারকি জোরদার করবে কেন্দ্রীয় ব্যাংক, যাতে কেউ কৃত্রিম সংকট তৈরি করে মুনাফা করার সুযোগ না পান।

বিমানবন্দরে দুই যাত্রীর কাছে ২ লাখ ৩০ হাজার ৫০০ অবৈধ ডলার

প্রকাশ: ২০২২-০৬-০২ ১২:১৯:৫৯ || আপডেট: ২০২২-০৬-০২ ১২:২৩:১৮

বৈধ ঘোষণা ছাড়া বিপুল পরিমাণ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর দিয়ে দেশের বাইরে যাওয়ার চেষ্টাকালে দুই যাত্রীকে গ্রেপ্তার করা হয়। দুই যাত্রীর কাছ থেকে মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার জব্দ করা হয়েছে।

গতকাল বুধবার সন্ধ্যা ও রাতে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৃথক এই ঘটনা ঘটে। ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছে।

মার্কিন ডলারসহ গ্রেপ্তার দুই যাত্রীর নাম মাহমুদা ফিরোজ ও মেহমেত রেমজি।

মাহমুদা ফিরোজ বাংলাদেশি। তিনি যুক্তরাষ্ট্রে যাচ্ছিলেন। আর মেহমেত রেমজি তুরস্কের নাগরিক। তিনি তুরস্কে যাচ্ছিলেন।

ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, গতকাল সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে মাহমুদা ফিরোজ নামের যাত্রীকে বিমানবন্দরের ৭ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তাঁর কাছে ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি এমিরেটস এয়ারলাইনের ইকে-৫৮৭ ফ্লাইটের যাত্রী ছিলেন।

ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, একই দিন রাত সাড়ে ৯টার দিকে মেহমেত রেমজি নামের যাত্রীকে বিমানবন্দরের ১০ নম্বর বোর্ডিং গেটে আটক করা হয়। তাঁর কাছে দুই লাখ মার্কিন ডলার পাওয়া যায়। তিনি টার্কিশ এয়ারলাইনসের টিকে ৭১৩ ফ্লাইটের যাত্রী ছিলেন।

ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা বলেন, কোনো প্রকার বৈধ ঘোষণা ছাড়াই এই দুই যাত্রী মোট ২ লাখ ৩০ হাজার ৫০০ মার্কিন ডলার সঙ্গে নিয়ে বিমানবন্দর পার হওয়ার চেষ্টা করছিলেন। তাঁদের কাছ থেকে জব্দ করা ডলার কাস্টমসের গুদামে জমা দেওয়া হয়েছে।

দুই যাত্রীর বিরুদ্ধে পৃথক দুটি ফৌজদারি মামলা করা হয়েছে বলে জানায় ঢাকা কাস্টমস হাউস কর্তৃপক্ষ। দুজনকে ইতিমধ্যে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

বোরখা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার: উচ্চ আদালত।

প্রকাশ: ২০২২-০৬-০২ ১০:৫৯:৩৪ || আপডেট: ২০২২-০৬-০২ ১১:০১:০৮

বোরখা বা হিজাব পরা সাংবিধানিক অধিকার বলে জানিয়েছেন উচ্চ আদালত। সারাদেশের বিভিন্ন জেলায় ১৫টি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা বোরখা বা হিজাব পরায় হেনস্থার শিকার হওয়ার ঘটনায় তদন্ত করার নির্দেশও দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (২ জুন) সকালে বিচারপতি মজিবুর রহমান মিয়া এবং বিচারপতি খিজির হায়াতের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন। এসব ঘটনা তদন্ত করে সরকারের সংশ্লিষ্ট পক্ষগুলোকে আগামী ৬০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

আদালত বলেন, বাংলাদেশ ধর্মনিরপেক্ষ দেশ। সকল ধর্মের মানুষের এখানে সমান অধিকার। কারো ধর্মীয় অনুশাসন মেনে চলা এবং রাষ্ট্রকর্তৃক সেই অধিকার সমুন্নত রাখা একটি সাংবিধানিক দায়িত্ব। বোরখা বা হিজাব পরায় শিক্ষার্থীদের আদৌ শিক্ষার্থীদের হেনস্থা করা হয়েছে কিনা, যদি হেনস্থা করা হয়ে থাকে এর পিছনে কারা দায়ী এবং তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয়া হয়েছে সেটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করতে হবে। আগামী ১১ আগস্ট মামলাটি আবার শুনানির জন্য আসবে।