কাস্টমকে বিএফসিসিতে প্রবেশে বাঁধা অতপর ৮ কেজি সোনা উদ্ধার

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবস্থিত বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টার। তথ্য রয়েছে এই ক্যাটারিং সেন্টারে কাজ করা এক ব্যক্তির মাধ্যমে সোনা চোরাচালান হবে। কিন্তু বিমানের ক্যাটারিং সেন্টারে কোনভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না কাস্টমসকে। কিন্তু কাস্টমসও নাছোড় বান্দা। দীর্ঘ ৭ ঘন্টা পরে বিমানের ক্যাটারিং সার্ভিসের গেইটের সামনে থেকেই আটক করা হয় সোনা চোলানে জড়িত ব্যক্তিকে।

সোনা চোরাচালানে জড়িত ব্যক্তি বাংলাদেশ বিমানের ফ্লাইট ক্যাটারিং সেন্টারে কর্মরত মো আব্দুল আজিজ আকন্দ’র। তার শরীরের পরিহত শার্ট,প্যান্টসহ বিভিন্ন জায়গাতে উদ্ধার করা হয় প্রায় ৮ কেজি সোনা।
 
বুধবার (২৫মে) রাতে সোনা আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কাস্টম হাউসের উপ-কমিশনার মো সানোয়ারুল কবির।
 
তিনি জানান, ঢাকা কাস্টম হাউসের প্রিভেনটিভ ইউনিটের কাছে তথ্য ছিলো বিমানের ক্যাটারিং সার্ভিসে কর্মরত এক ব্যক্তির মাধ্যমে সোনা পাচার হবে। সেই তথ্যের ভিত্তিতে দুপুর ১টার দিকে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করতেই বাঁধার মুখে পড়তে হয়। দুটি গেইটের একটি গেইট দিয়েও প্রবেশ করতে দেওয়া হয় না কাস্টম কর্মকর্তাদের। বিমানের ক্যাটারিং সেন্টার নানা টালবাহানা করা হয়। এরপর গোয়েন্দা সংস্থা এনএসআই এর মাধ্যমে বিমানের ক্যাটারিং সেন্টারে প্রবেশ করে কাস্টম কর্মকর্তারা। তখন ক্যাটারিং সেন্টার থেকে জানানো হয় আব্দুল আজিজ দুপুর ১টা ৪৯ মিনিটের দিকে অফিস থেকে বেরিয়ে গিয়েছেন।
 
সানোয়ারুল কবির আরও জানান, এরপর দুপুর থেকে রাত ৮টা পর্যন্ত বিমানের ক্যাটারিং অফিসের গেইটের সামনে কাস্টমসের দুইজন ব্যক্তি নজরদারিতে থাকেন। অতপর রাত ৮টার দিকে সোনা চোরালকারী আব্দুল আজিজ বিমানের ক্যাটারিং অফিসের গেইটের সামনে আসেন। এসময় কাস্টম কর্মকর্তারা আব্দুল আজিজকে আটক করেন। অতপর আব্দুল আজিজকে তল্লাশী করে তার কাছ থেকে কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ৪টি সোনার বারের বান্ডেল উদ্ধার করা হয়। যার আনুমানিক ওজন প্রায় ৮ কেজি। উদ্ধার হওয়া এই সোনার বাজারমূল্য প্রায় সাড়ে ৬ কোটি টাকা।
 
জানা যায়, দেশে আসা এই সোনা দুবাই ফেরত একটি বিমানের মাধ্যমে বাংলাদেশে আসে। এরপর আব্দুল আজিজের মাধ্যমে এই সোনা পাচার হওয়ার কথা ছিলো। আটক ব্যক্তির বিরুদ্ধে ফৌজদারি আইন এবং কাস্টমস আইনে মামলা দায়ের করা হবে।

দেশে,এক রেটে বিক্রি হবে ডলার।

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

ডলার মার্কেটে অস্থিরতা কাটাতে দেশের সব এক্সচেঞ্জ হাউসের জন্য অভিন্ন ডলার রেট (এক রেট) বাস্তবায়নে যৌথভাবে কাজ করবে এবিবি ও বাফেদা। বিষয়টি পর্যালোচনা করবে বাংলাদেশ ব্যাংক। 

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক, অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) ও বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) ত্রিপক্ষীয় এক বৈঠক শেষে এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সিরাজুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবিরের সভাপতিত্বে বৈঠকে বাফেদার চেয়ারম্যান আতাউর রহমান প্রধান, এবিবির চেয়ারম্যান সেলিম আর এফ হোসেনসহ বিভিন্ন ব্যাংকের এমডিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয়তার নিরিখে ডলার বিক্রি (লিকুইডিটি সাপোর্ট দেওয়া) অব্যাহত রাখবে। রপ্তানিকারকের ব্যাংকের মাধ্যমে রপ্তানিমূল্য ডিসকাউন্টটিংসহ রপ্তানি মূল্য ওই ব্যাংকেই বিক্রি করতে হবে। বাফেদা এবং এবিবি একত্রে এক্সচেঞ্জ হাউসের জন্য ইউনিফর্ম এক্সচেঞ্জ রেট (এক রেট) নির্ধারণ কাজ করবে। যা দেশের সব এডি (অথোরাইজড ডিলার) ব্যাংক মেনে চলবে। বাফেদার পক্ষ থেকে ইন্টার ব্যাংক রেট (আন্তঃব্যাংক রেটহার) প্রস্তাব করার পর বাংলাদেশ ব্যাংক তা পর্যালোচনা করবে। উল্লিখিত সব সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করা হয়েছে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আগামী রোববার। 

দেশে,নোট বাতিল হওয়ার বিজ্ঞপ্তি গুজব: বাংলাদেশ ব্যাংক।

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

বাংলাদেশ ব্যাংকের কোনো মূল্যমানের নোট বাতিল ঘোষিত হয়নি। এ ব্যাপারে ব্যাংকের নোট বাতিল হওয়াসংক্রান্ত যে কোনো বিজ্ঞপ্তি গুজব, ষড়যন্ত্রমূলক ও মিথ্যা। বৃহস্পতিবার ইস্যু করা কেন্দ্রীয় ব্যাংকের এক জরুরি বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। 

সূত্র জানায়, সাম্প্রতিক বিভিন্ন সামাজিক মাধ্যম ও অনলাইনে প্রচারিত হচ্ছে, বিশেষ কিছু নোট বাংলাদেশ ব্যাংক বাতিল করেছে। এগুলো নির্দিষ্ট সময়ের পর আর চলবে না। এ বিষয়ে হুবহু কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তির আদলে একটি নোটিশ ইস্যু করা হয়েছে, যা বিভিন্ন মাধ্যমে প্রচারিত হয়ে মানুষের মধ্যে বিভ্রান্তির সৃষ্টি করেছে।  

কেন্দ্রীয় ব্যাংক অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছে, দেশে প্রচলিত কোনো মানের নোটই বাতিল করা হয়নি। প্রচলিত সব নোট চলমান রয়েছে এবং থাকবে। এ ব্যাপারে সাধারণ মানুষকে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

রেমিট্যান্স হয়ে ফিরবে পাচারের অর্থ!

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

ডলার সংকট কাটাতে সব চেয়ে বড় ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এতে কালো টাকা বা পাচারের অর্থ সহজেই দেশে ফেরত আসার সম্ভাবনা তৈরি হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, অর্থ পাচার বড় ধরনের নিন্দনীয় কাজ। তবে এ মুহূর্তে পাচার করা টাকার কিছু অংশও ফেরত আসলে তা দেশের উপকারে লাগবে। সে বিবেচনায় এই ছাড় কিছুটা ইতিবাচক।

জানা গেছে, এখন থেকে রেমিট্যান্স হিসাবে পাঠানো পাঁচ লাখ টাকার বেশি অর্থের উৎস দেশে-বিদেশে কোথাও জানতে চাওয়া হবে না। ডলার সংকট এবং রিজার্ভ কমে যাওয়ার পর এমন উদারনীতি গ্রহণ করেছে বাংলাদেশ ব্যাংক।

ফলে প্রবাসী আয় বাবদ দেশে যত অঙ্কের ডলার পাঠানো হোক না কেন, তার উৎস নিয়ে কোনো প্রশ্ন করবে না বিদেশি এক্সচেঞ্জ হাউজগুলো। আবার এর বিপরীতে আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনাও দেওয়া হবে।

এর আগে পাঁচ হাজার মার্কিন ডলার বা পাঁচ লাখ টাকার বেশি রেমিট্যান্স পাঠাতে আয়ের নথিপত্র জমা দিতে হতো। যে কারণে এর চেয়ে বেশি অর্থ একবারে পাঠাতে পারতেন না বিদেশে থাকা বাংলাদেশিরা। নতুন সিদ্ধান্তের ফলে বিদেশ থেকে তাদের টাকা আনতে আর কোনো বাধা থাকবে না।

এ নিয়ে দেশে-বিদেশে কোথাও প্রশ্ন করা হবে না। সরকারের সিদ্ধান্তে ২৩ মে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

প্রজ্ঞাপনে বলা হয়, পাঁচ হাজার ডলার অথবা পাঁচ লাখ টাকার বেশি প্রবাসী আয়ের ক্ষেত্রে প্রণোদনা প্রদানে রেমিটারের কাগজপত্র বিদেশের এক্সচেঞ্জ হাউজ থেকে প্রেরণের বাধ্যবাধকতা আছে। তবে এখন থেকে বৈধ উপায়ে দেশে রেমিট্যান্স প্রেরণের বিপরীতে রেমিট্যান্স প্রণোদনা প্রদানে রেমিটারের কাগজপত্র ছাড়াই আড়াই শতাংশ হারে নগদ প্রণোদনা প্রযোজ্য হবে। প্রজ্ঞাপন জারির সঙ্গে সঙ্গে নির্দেশনাটি কার্যকর হয়েছে।

১২ মে বাংলাদেশ ব্যাংকের রেমিট্যান্স অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছিলেন, ‘দেশ থেকে যেসব টাকা দেশের বাইরে চলে গেছে (পাচার হয়েছে), তা আবার ফেরত আসবে। বিদেশে টাকা রাখলে লাভের বদলে ব্যাংকগুলোকে সার্ভিস চার্জ বাবদ টাকা দিতে হয়। এতে লাভের চেয়ে লোকসান বেশি হয়।’ এরপরই সরকারি সিদ্ধান্তের বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ ব্যাংক।

জানতে চাইলে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ যুগান্তরকে বলেন, এর মাধ্যমে অর্থ পাচাকারীরা কিছুটা উৎসাহী হতে পারেন। এটা গভীর পর্যবেক্ষণে রাখতে হবে। কারণ অর্থ পাচারকারীরা খুবই সাবধানী। এরা চট করে বেশি অঙ্কের টাকা নাও পাঠাতে পারেন। অল্প অল্প করে পাঠাবেন। সেদিকে লক্ষ্য রাখতে হবে। পাচারকারীরা একদিকে টাকা আনবে, অন্যদিকে নিয়ে যাবে। মাঝখানে আড়াই শতাংশ প্রণোদনা উপভোগ করবে।

এ প্রসঙ্গে বিআইবিএমের সাবেক মহাপরিচালক অধ্যাপক ড. মইনুল ইসলাম বলেন, এতে রেমিট্যান্স কিছুটা বাড়বে। কিন্তু আসল সুবিধাভোগী দুর্নীতিবাজ আমলা, ব্যবসায়ী ও রাজনীতিবিদরা। তারা অবৈধভাবে বিদেশে টাকা পাঠিয়ে বৈধভাবে তা দেশে নিয়ে আসবেন। এতে তাদের কালোটাকা সাদা হয়ে যাবে। তবে ডলার সংকট কাটাতে এটারও প্রয়োজন আছে।

জানা গেছে, রপ্তানি ও প্রবাসী আয় দিয়ে আমদানির খরচ মেটানো যাচ্ছে না। কারণ, আন্তর্জাতিক বাজারে ভোগ্যপণ্য, জ্বালানি, মূলধনি যন্ত্র ও কাঁচামালের দাম বেড়ে গেছে। সেই সঙ্গে বেড়েছে জাহাজ ভাড়াও। এতে ডলারে টান পড়েছে। বেড়ে গেছে ডলারের দামও। যার প্রভাব পড়েছে খাদ্যপণ্যের দামে। হু হু করে বাড়ছে ভোগ্যপণ্যের দাম। চাপে রয়েছে মধ্যবিত্ত ও নিু মধ্যবিত্ত শ্রেণি।

সংকট কাটাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বিদেশ সফর বন্ধ করে দিয়েছে সরকার। আর ব্যাংক কর্মকর্তাদের বিদেশ সফর বন্ধ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি গাড়ি ও ইলেকট্রনিকস ব্যবহার্য পণ্য আমদানিতে ৭০ শতাংশ টাকা জমা দেওয়ার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে। পাশাপাশি বিলাসপণ্য আমদানি বন্ধের চিন্তাভাবনা চলছে সরকারি পর্যায়ে।

এদিকে চলতি ১-১৯ মে পর্যন্ত ১৩১ কোটি ডলার প্রবাসী আয় এসেছে। এপ্রিলে এসেছিল ২০০ কোটি ডলার। আর গত জুলাই-এপ্রিলে যে প্রবাসী আয় এসেছে, তা আগের বছরের একই সময়ের চেয়ে ১৬ শতাংশ কম। এই নতুন সিদ্ধান্তের ফলে প্রবাসী আয় বেড়ে যাবে বলে আশা করছেন ব্যাংকাররা। পাশাপাশি ঈদুল আজহার কারণে আয় এমনিতেই বাড়বে বলে জানিয়েছেন তারা। তখন সংকট অনেকটা কেটে যাবে।

বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত জানানোর পাশাপাশি ২৩ মে ডলারের দাম ৮৭ টাকা ৯০ পয়সা নির্ধারণ করে দিয়েছে। তবে ব্যাংকগুলোতে ডলারের দাম এখনো ৯৫ টাকার বেশি। এই দামে প্রবাসী আয় আনছে ও রপ্তানি বিল নগদায়ন করছে। আর এর চেয়ে বেশি দামে আমদানিকারকদের থেকে দায় মেটাতে বিল আদায় করছে।

এর আগে ১৬ মে মার্কিন ডলারের বিপরীতে টাকার মান কমানো হয় ৮০ পয়সা। তখন ডলারের দর নির্ধারণ করা হয়েছিল ৮৭ টাকা ৫০ পয়সা। আবার গত ৯ মে ডলারের বিনিময় মূল্য ২৫ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ৭০ পয়সা নির্ধারণ করা হয়। এরও আগে জানুয়ারির শুরুতে ডলারের বিনিময় মূল্য ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা, ২৩ মার্চ ২০ পয়সা বাড়িয়ে ৮৬ টাকা ২০ পয়সা করা হয়েছিল।

আর গত ২৭ এপ্রিল ২৫ পয়সা বাড়িয়ে করা হয় ৮৬ টাকা ৪৫ পয়সা। ডলারের মান বাড়ানোর অর্থই হচ্ছে এতে রপ্তানিকারকরা লাভবান হন। প্রবাসীরাও রেমিট্যান্স পাঠিয়ে বেশি অর্থ পান। তবে এতে আমদানি পণ্যের খরচ বেড়ে যায়। বিপদে পড়েন ভোক্তারা।

কুয়েতে ৫২ কিলো গাজাসহ ২ ইন্ডিয়ান গ্রেপ্তার’

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতের মাদক অধিদফতরের ভারপ্রাপ্ত মহাপরিচালক কর্নেল মুহাম্মদ কাবজার্ডের নেতৃত্বে ৫২ কিলো গাজাসহ ২ ইন্ডিয়ান নাগরিককে গ্রেপ্তার করেছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের বরাত দিয়ে আল আনবা পত্রিকায় সংবাদের নিশ্চিত করা হয়।

দুই ভারতীয় নাগরিক, যাদের কাছে ৫২ কিলো হাশিশ পাওয়া গেছে, তারা স্বীকার করেন যে, এটি নিষিদ্ধ পদার্থ “টেনবাক” এর সাথে মেশানো হয়েছিল, তাদের ব্যবসায় বেশী মুনাফা বাড়ানোর জন্য উক্ত পদার্থ মিশিয়েছিল।

তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে কতৃপক্ষের নিকট রেফার করা হয়েছে ।

জরিমানা ছাড়াই কুয়েত ত্যাগের সু্যোগ পেতে পারে অবৈধ প্রবাসীরা’

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতঃ (আল-আনবা) কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিদেশী স্পনসরদের উপর জরিমানা আরোপ করতে চলেছে যারা “ভিজিট” এন্ট্রি ভিসা নিয়ে দেশে এসেছেন এবং তাদের দেশে ফিরে যাননি, এবং শর্ত থাকে যে, ঐ সকল স্পনসরদের ২ বছরের জন্য ভিসা প্রদান নিষিদ্ধ করা হবে ।

অন্যদিকে, কুয়েতে অবৈধ বিদেশী নাগরিকের সংখ্যা ১৫০,০০০ হাজারে পৌঁছেছে, তাদেরকে জরিমানা ছাড়াই দেশ ছাড়ার সময়সীমা ঘোষণা করার প্রস্তাব করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

একটি সূত্র জানিয়েছে যে, প্রথম উপ-প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী লেফটেন্যান্ট-জেনারেল এম শেখ আহমেদ আল-নাওয়াফের নেতৃত্বে রেসিডেন্স অ্যাফেয়ার্স সেক্টরের প্রতিবেদন জমা দেওয়ার পরে এই ব্যবস্থাগুলি স্বরাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা অধ্যয়ন করা হচ্ছে।

ব্রিগেডিয়ার জেনারেল ওয়ালিদ আল-তারাওয়া জানান যে, ১৪,৬৫৩ জন প্রবাসী গত মে মাসের প্রথম পর্যন্ত অবৈধ হয়েছেন, যারা ভিজিট ভিসায় কুয়েত প্রবেশ করেছেন।

সূত্রটি বলেছে যে, মে ২০২২ সাল পর্যন্ত অবৈধ প্রবাসীর সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৪৯,১৯৫ জন, একটি নতুন সময়সীমা নির্ধারণ করে, তাদেরেকে বকেয়া জরিমানা না দিয়েই কুয়েত ত্যাগ করার অনুমতি দেওয়ার জন্য কাজ করছে মন্ত্রণালয়ের প্রবাসী বিষয়ক কমিটি ।

সূত্রটি বলেছে যে, সময় সীমা শেষ হলে, মন্ত্রণালয় বর্ধিত প্রচারাভিযান শুরু করবে এবং লঙ্ঘনকারীদের যারা তাদের আশ্রয় দেয় তাদের বিরুদ্ধে অতিরিক্ত ব্যবস্থা গ্রহণ করবে।
#আরবী দৈনিক আল আনবা থেকে আংশিক অনুবাদ।

কুয়েতে আজ উদযাপিত হবে বৈশাখী মেলা ১৪২৯”

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

কুয়েতে প্রবাসীদের বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বাঙালির উৎসব বৈশাখী মেলা ১৪২৯ উদযাপিত হবে।

আজ শুক্রবার (২৭ মে) কুয়েতের আব্বাসিয়া ট্যুরিস্টিক পার্কে সকাল থেকে আয়োজনের মধ্য দিয়ে মেলার উদ্বোধন করবেন রাষ্ট্রদূত মেজর জেনারেল (অবঃ) আশিকুজ্জমান।

মেলা আয়োজনে বাংলাদেশ দূতাবাসের সাথে সার্বিক সহযোগিতায় থাকছেন বাংলাদেশ কমিউনিটি, কুয়েত।
মেলায় প্রবেশ ফ্রি, সকল বাংলাদেশীদের বৈশাখী মেলার আমন্ত্রণ জানিয়েছেন মান্যবর রাষ্ট্রদুত।

কুয়েতে নতুন ভিসা নিয়ে আগতদের জন্য নতুন আইন প্রণয়নের প্রস্তাবগুলি পর্যালোচনা করা হচ্ছে …!!

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

গতকাল,২৬ মে: বৃহস্পতিবার সংসদীয় অভ্যন্তরীণ ও প্রতিরক্ষা বিষয়ক কমিটি বিদেশী আবাসিক আইন সংশোধনের জন্য সরকারের প্রস্তাব নিয়ে আলোচনা করেছেন। কমিটির চেয়ারম্যান এমপি সাদউন হাম্মাদ নিশ্চিত করেছেন যে কমিটি প্রস্তাবটি অনুমোদন করেছেন এবং এটি ভোটের জন্য বিধানসভায় পাঠানো হবে।

বিলের গুরুত্বপূর্ণ অনুচ্ছেদগুলো নিম্নরূপ:

■ প্রবাসীদের জন্য সর্বোচ্চ বসবাসের সময়কাল পাঁচ বছর নির্ধারণ করা; তাই, এই সময়ের পরে রেসিডেন্সি পুনর্নবীকরণের আবেদন প্রত্যাখ্যান হলে তাদের অবশ্যই দেশ ত্যাগ করতে হবে।

■ বিদেশী বিনিয়োগকারীদের জন্য সর্বাধিক বসবাসের সময়কাল থাকবে ১৫ বছর।

■ অ-কুয়েতিদের সাথে বিবাহিত কুয়েতি মহিলাদের, সেইসাথে রিয়েল এস্টেট সম্পত্তির মালিকদের সন্তানদের জন্য সর্বাধিক বসবাসের সময়কাল হল ১০ বছর৷

■ সর্বাধিক পারিবারিক ভিজিট ভিসার মেয়াদ তিন মাস থেকে এক বছর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

■ বসবাসের অনুমতির মেয়াদ শেষ হয়ে গেলেও দেশে থাকার জন্য দৈনিক জরিমানা ২ দিনারের থেকে ৪ দিনার পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

■ স্পনসর বা নিয়োগকর্তাদের অবশ্যই প্রবাসী কর্মীদের নির্বাসনের খরচ বহন করতে হবে।

■ জনস্বার্থে, জাতীয় নিরাপত্তা বজায় রাখার জন্য এবং নৈতিক কারণে প্রবাসীদের নির্বাসন করার ক্ষমতা স্বরাষ্ট্রমন্ত্রীর রয়েছে।

■ গৃহকর্মী বা খাদেম একামা যারা আছেন তারা কুয়েতের বাহিরে চার মাসের বেশি থাকতে পারবেন না।

■ অন্যান্য একামা বহনকারী যারা আছেন তারা ৬ মাসের বেশি কুয়েতের বাহিরে থাকতে পারবেন না।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/1279802592139669/posts/5088808144572409/

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/185411171491289/posts/5514386321927054/

✍️ Collected, translated and posted by #MN_Nahar_Hoque

নতুন আরেকটি ভাইরাস টমেটো ফ্লু” মহামারী… তা ভারতে ছড়িয়ে পড়ছে!

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

ভারতীয় মিডিয়া, পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশার সরকারি চিকিৎসা সূত্রের বরাত দিয়ে জানিয়েছেন যে অন্তত ২৬ জন শিশুর “টমেটো ফ্লু” নির্ণয় করা হয়েছে, যার লক্ষণগুলি মুখের চারপাশে এবং ভিতরে, হাত ও পায়ে স্ফীত ক্ষত এবং ফুসকুড়ি হিসাবে দেখা যায় এবং তারপর শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে।

সূত্রগুলি উল্লেখ করেছে যে “টমেটো ফ্লু” হল গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল ফিভার ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ যা পিকোর্নাভাইরাস পরিবারের অন্তর্গত, এবং এটি বিশেষ করে দশ বছরের কম বয়সী শিশুদেরকে প্রভাবিত করে এবং চিকিৎসাগতভাবে ফুট-এন্ড গ্রুপের অন্তর্গত।

📌 নিউজ লিংক 👇 নিচে দেওয়া হয়েছে….

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/156961937665270/posts/5832942320067175/

✍️ Collected, translated and posted by #MN_Nahar_Hoque

১ জুন থেকে ভোগান্তি দূর হচ্ছে বিমান যাত্রীদের বোর্ডিং পাশের

বৃহস্পতিবার  ২৬ মে ২০২২, ১২ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৪ শাওয়াল ১৪৪৩ হিজরী

যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১ জুন থেকে অভ্যন্তরীণ রুটের যাত্রীদের জন্য ওয়েব চেক-ইন সেবা চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে যাত্রীরা নিজেরাই তাদের পছন্দের আসনসহ ডিজিটাল বোর্ডিং পাশ বের করতে পারবেন। ফলে বিমানবন্দরে বোর্ডিং পাশ সংগ্রহের জন্য যাত্রীদের অপেক্ষার সময় কমে আসবে।

বিমানের ওয়েবসাইট http://www.biman-airlines.com-এ প্রবেশ করে ওয়েব চেক-ইন এর জন্য নির্ধারিত অপশন থেকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ২৪ ঘণ্টা এবং সর্বনিম্ন ৩ ঘণ্টার মধ্যে ওয়েব চেক-ইন করা যাবে। তবে যদি কোনো যাত্রী ২৪ ঘণ্টার মধ্যে রিটার্ন ফ্লাইটে ভ্রমণ করেন সেক্ষেত্রে প্রথম যাত্রা সমাপ্তির পর রিটার্ন যাত্রার জন্য পুণরায় ওয়েব চেক-ইন করতে হবে।

ওয়েবসাইট থেকে ওয়েব চেক-ইন সম্পন্নের পর পাওয়া ডিজিটাল বোর্ডিং পাশ বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে দেখিয়ে অথবা প্রিন্ট করে জমা দিয়ে বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

যাত্রীদেরকে ফ্লাইট ছাড়ার সর্বনিম্ন এক ঘন্টা পূর্বে বিমানবন্দরের ওয়েব চেক-ইন কাউন্টারে ব্যাগেজ জমা দিতে হবে এবং বোর্ডিং কার্ডের হার্ডকপি সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ওয়েব চেক-ইন এর পাশাপাশি সাধারণ চেক-ইন ব্যবস্থাও চালু থাকবে। অভ্যন্তরীণ রুটের পাশাপাশি ১ জুলাই ২০২২ তারিখ থেকে পর্যায়ক্রমে আন্তর্জাতিক রুটেও ওয়েব চেক-ইন ব্যবস্থা চালু করা হবে।