
মিয়ানমারে সেনা অভ্যুত্থানের বিরুধে চলমান বিক্ষোভের মধ্যে দেশটির সেনাপ্রধান মিন অং লাইং নতুন নির্বাচনের ঘোষণা দিয়েছেন। গতকাল সোমবার (৮ ফেব্রুয়ারি) জাতির উদ্দেশে দেয়া ভাষণে এই ঘোষণা দেন। প্রতিশ্রুতি দেন, নির্বাচনে যারা জয়ী হবে তাদের কাছেই ক্ষমতা হস্তান্তর করা হবে। তবে, ভোট আয়োজন করবে নতুন নির্বাচন কমিশন। সে সাথে, বিক্ষোভে উত্তাল এলাকাগুলোয় রাত ৮টা থেকে ভোর ৪টা পর্যন্ত জারি করেন কারফিউ। শহরগুলোতে পাঁচ জনের বেশি মানুষের সমাবেশ নিষিদ্ধ।
সূত্রঃ যমুনা টিভি।