
গতকাল ১০ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৪ টার দিকে, সৌদি আরবের মদিনায় অগ্নিদগ্ধ হয়ে ৭ প্রবাসীর মৃত্যু হয়েছে। মৃত ৭ প্রবাসীর মধ্যে ৬ জন বাংলাদেশী প্রবাসী। সৌদির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের পক্ষ থেকে এক বিবৃতিতে অগ্নিদগ্ধ ৬ জন বাংলাদেশীর মধ্যে ৫ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে।
মদিনায় অগ্নিদগ্ধ ৬ বাংলাদেশীর মধ্যে ৫ জনের নাম পরিচয় মিলেছে। গতকাল ১০ ফেব্রুয়ারি (বুধবার) রাত ৪ টার দিকে সৌদি আরবের মদিনা শহরের এক সোফা কারখানায় মর্মান্তিক অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
সোফা কারখানার এই দুর্ঘটনায় এখন পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৬ জন বাংলাদেশী প্রবাসী। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জানা যায়, মদিনার রোহিঙ্গা অধ্যুষিত এলাকা বার্মা কলোনির একটি সোফা কারখানাতে এই আগুনের ঘটনা ঘটে। কারখানার মালিকও একজন বার্মিজ নাগরিক । ঘটনার সময় সোফা কারখানার এই ৭ জন কর্মীর সকলেই কারখানার ভেতরে ঘুমন্ত অবস্থায় ছিলেন। আগুন লাগার এক পর্যায়ে তারা জেগে উঠেন। ততক্ষণে আগুন ভয়াবহ রূপে ছড়িয়ে পড়ে। কারখানা থেকে বের হবার পথও আগুনের কবলে বন্ধ হয়ে যায। ৭ জন মানুষ ভেতরেই প্রাণ হারান।
নিহত ৬ বাংলাদেশীর মধ্যে ৫ জনের পরিচয় প্রকাশ করেছে সৌদির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
যারা অগ্নিকান্ডে মৃত্যুবরণ করেছেন তারা হলো-
- ১. জনাব মিজানুর রহমান। পিতা- সুলতান আহমেদ। পাসপোর্ট নাম্বার- বিই -০৯৬০৭৭৩। ঠিকানা- লোহাগড়া, সাম্বিরপাড়া, ওয়ার্ড-৯, লোহাগড়া, চট্টগ্রাম।
- ২. জনাব মোঃ আরাফাত হোসেন মানিক। পিতা- সুলতান আহমেদ। পাসপোর্ট নাম্বার- ইবি ০৪৫২৪৫৯। ঠিকানা- সাউথ শুকচারী, ওয়ার্ড -৯। দক্ষিণ শুকচারী, দরবার শরীফ,লোহাগড়া, চট্টগ্রাম।
- ৩. জনাব ইসহাক মিয়া। পিতা- জালাল আহমেদ। পাসপোর্ট নাম্বার- ইএ ০৫৭৮০০৫। ঠিকানা- ঘাতিভাংগা, ওয়ার্ড -১। কুতুবজম, মহেশখালী, কক্সবাজার।
- ৪. জনাব আব্দুল আযিয। পিতা- কবির আহমেদ। পাসপোর্ট নাম্বার- বিএফ ০০৩৯০৪৯। ঠিকানা- ঘাতিভাংগা, ওয়ার্ড -১। কুতুবজম, মহেশখালী, কক্সবাজার।
- ৫. জনাব মোঃ রফিক উদ্দিজ। পিতা- আব্দুর গফুর। পাসপোর্ট নাম্বার- বিকিইউ ০৪৫৬৫৬৬। ঠিকানা- ডেমবুনি পাড়া, ঘাতিভাংগা, ওয়ার্ড -১। কুতুবজম, মহেশখালী, কক্সবাজার।