
আজ মঙ্গলবার ২ মার্চ ২০২১ ইং
স্বরাষ্ট্রমন্ত্রী রেসিডেন্সির আইন লঙ্ঘনকারীদের জন্য সময়সীমা আরও এক মাস বাড়িয়েছেন।নতুন সময়সীমা এই মার্চের শেষে শেষ হবে।
আরবী দৈনিক “আল- আনবা ” নিউজ জানতে পেরেছিলেন যে, স্বরাষ্ট্রমন্ত্রনালয় এই মাসের শেষ অবধি লঙ্ঘনকারীদের জন্য নির্ধারিত সময়সীমা বাড়ানোর জন্য আজ ২ মার্চ, ২০২১ সালে একটি সিদ্ধান্ত জারি করেছিলেন। করোনা মহামারী ছড়িয়ে পড়ার ফলে এবং এর ফলে বিমানের ট্র্যাফিক ব্যাহত হওয়ার কারণে দেশটি যে ব্যতিক্রমী পরিস্থিতিগুলির মধ্যে দিয়ে যাচ্ছে, সে কারণে রেসিডেন্সি আইন লঙ্ঘনকারীদের পক্ষে আরও সহজ করার উদ্দেশ্যে এই সিদ্ধান্তটি নিয়েছেন।
সিদ্ধান্তের দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়েছে যে, “যে কেউ এই সিদ্ধান্তের ১ নং অনুচ্ছেদে উল্লিখিত সময়কালে রেসিডেন্সী আইন লঙ্ঘন করার পরেও সে তার অবস্থান সংশোধন করার জন্য কাগজ পত্র জমা দেয়নি তাদেরকে আইনে নির্ধারিত শাস্তি সাপেক্ষে অনুমোদন দেওয়া হবে না কুয়েতে থাকার জন্য এবং তাদেরকে দেশ থেকে নির্বাসন (বহিস্কার) করা হবে এবং পূনরায় ফিরে আসার অনুমতি দেওয়া হবে না।
নতুন সময়সীমা কাজে লাগাতে এবং একামা সংশোধন করার জন্য মন্ত্রণালয়ের কর্তৃক গৃহীত সুযোগটি কাজে লাগাতে তাদের উৎসাহিত করার আহ্বান জানিয়ে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।
📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে..
✍️ Collected, Translated and posted by Nahar Hoque