থাইল্যান্ডে মার্চে ভ্যাকসিন পাসপোর্ট চালুর পরিকল্পনা।

থাইল্যান্ড ভ্রমণার্থীদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ও কোয়ারেন্টাইন ছাড় দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। গতকাল শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ূথ চান-ওচা চলতি সপ্তাহে আন্তর্জাতিক ভ্রমণে বিদেশিদের জন্য পাসপোর্টের সাথে ভ্যাকসিন সার্টিফিকেটও পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। ভ্যাকসিন নেওয়ার পর থাইল্যান্ডে আসা ভ্রমণার্থীদের নির্দিষ্ট কিছু পর্যটন স্পটে দুই সপ্তাহ আলাদাভাবে থাকতে হবে। এজন্য তারা ছাড়ও পাবেন। এদিকে, দেশটির সাধারণ মানুষ চান আগামী পহেলা জুলাই থেকে থাইল্যান্ডে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন যেন তুলে দেওয়া হয়।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

এখানে আপনার মন্তব্য রেখে যান