শ্রীলঙ্কায় নিষিদ্ধ হচ্ছে বোরখা পরা।

শ্রীলঙ্কায় বোরখা পরা নিষিদ্ধ করছে দেশটির সরকার। সে সাথে এক হাজারের বেশি ইসলামিক স্কুলও বন্ধ করে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দেশটির জনসুরক্ষা মন্ত্রী সরথ বীরাসেকেরা। আজ শনিবার (১৩ মার্চ) তিনি এ কথা জানান। শ্রীলঙ্কায় মুসলিম মহিলাদের মুখমণ্ডল ঢাকা পোশাক নিষিদ্ধ করতে স্বাক্ষর করেছেন মন্ত্রী। শ্রীলঙ্কার মন্ত্রিসভায় অনুমোদন মিললেই বোরখা পরা নিষিদ্ধ হয়ে যাবে। জাতীয় সুরক্ষার স্বার্থেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেছেন দেশটির মন্ত্রী। উল্লেখ্য, এর আগে ২০১৯ সালে ইস্টার সানডেতে ধারাবাহিক বিস্ফোরণের জেরে সাময়িকভাবে সে দেশে বোরখা পরা নিষিদ্ধ করা হয়েছিল। ওই হামলায় আড়াইশোরও বেশি মানুষের নিহত হয়। আহত হয়েছিলেন আরও অন্তত ৫০০ জন।

https://www.reuters.com/article/us-sri-lanka-islam-idUSKBN2B5091?utm_campaign=trueAnthem%3A+Trending+Content&utm_medium=trueAnthem&utm_source=facebook

সূত্রঃ রয়টার্স।

এখানে আপনার মন্তব্য রেখে যান