ক্যাটাগরি সৌদি আরব

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের ক্ষমতাসীন দলের মুখপাত্রের নিন্দা জানিয়ে বিবৃতি জারি করেছেন।

সোমবার , ০৬ জুন ২০২২, ২৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ০৫ যিলক্বদ ১৪৪৩ হিজরী

“#সৌদিআরাবিয়া রাজ্য #ভারতীয় জনতা পার্টির মুখপাত্রের দেওয়া বক্তব্যের নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন যা নবী মুহাম্মদ (সাঃ) কে অপমান করে।”

📌 নিউজ লিংক 👇নিচে দেওয়া হয়েছে….

✍️ Collected, translated and posted by #MN_Nahar_Hoque

সৌদি আরবে নির্দিষ্ট ব্যক্তিদের করোনা ভ্যাকসিন এর চতুর্থ ডোজ প্রদান করা হবে।

শুক্রবার   ২৭ মে ২০২২, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৫ শাওয়াল ১৪৪৩ হিজরী

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৬ ধরণের ব্যক্তিদের করোনা ভ্যাকসিন এর চতুর্থ ডোজ অর্থাৎ করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় বুস্টার ডোজ প্রদান করা হবে। মন্ত্রণালয় আরো জানিয়েছে, যেসকল ব্যক্তিরা এই নির্দিষ্ট ৬ ধরণের শ্রেণীর মধ্যে পড়েন, তারা করোনা ভ্যাকসিন এর প্রথম বুস্টার ডোজ গ্রহণ করার ৪ মাস অতিবাহিত হবার পরে দ্বিতীয় বুস্টার ডোজ গ্রহণ করার জন্য এপয়েন্টমেন্ট গ্রহণ করতে পারবেন।

৬ ধরণের ব্যক্তিদের করোনা ভ্যাকসিন এর দ্বিতীয় বুস্টার ডোজ প্রদান করবে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়।

তারা হলেনঃ-,,,,,

১/ ৫০ বছর বা তার অধিক বয়সী ব্যক্তিবর্গ।

২/ যারা কিডনী বিকল রোগে আক্রান্ত অবস্থায় রয়েছেন।

৩/ যেসকল রোগী বিগত ২ বছরের মধ্যে বোন ম্যারো ট্রান্সপ্লান্ট এর মধ্য দিয়ে গিয়েছেন।

৪/ যেসকল ক্যান্সার রোগী বর্তমানে চিকিৎসা গ্রহণ করছেন।

৫/ যেসকল রোগী রোগ প্রতিরোধ ক্ষমতা কমিয়ে দেয় – এসকল রোগে আক্রান্ত রয়েছেন। (যেমন, এইচআইভি)

৬/ যেসকল রোগীর অঙ্গ প্রতিস্থাপিত হয়েছে এবং তারা বর্তমানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধির জন্য ওষুধ গ্রহণ করছেন।

মৃত্যুর দুয়ার থেকে ফিরলাম” সৌদি থেকে দেশে ফিরে পলি।

বুধবার ২৫ মে ২০২২, ১১ জ্যৈষ্ঠ ১৪২৯, ২৩ শাওয়াল ১৪৪৩ হিজরী

পরিবারের সচ্ছলতা ফেরাতে দালাল ধরে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন পলি বেগম (৪৫)। সেখানে যাওয়ার পরই তাঁর ওপর শুরু হয় শারীরিক ও মানসিক নির্যাতন। নির্যাতনের শিকার হয়ে সৌদির একটি হাসপাতালের আইসিইউতে ভর্তি হতে হয় পলিকে। স্থানীয় সময় মঙ্গলবার রাতে হাসপাতাল থেকে ছাড়া পান। সেখান থেকে ভোর পৌনে তিনটায় বিমানে ওঠেন পলি। আজ বুধবার বিকেল সাড়ে পাঁচটায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। সংবাদ দৈনিক প্রথম আলোর ।

বিমানবন্দরে নেমে স্বামী আসির উদ্দিনের মুঠোফোনে পলি বেগম প্রথম আলোকে বলেন, ‘আট মাসের প্রথম ১৫ দিন ভালো ছিলাম। প্রথম প্রথম ঘরের দরজা খোলা রাখা হতো। এরপর থেকে তালা দেওয়া হয়। এই আট মাস বাইরে বের হতে পারিনি। স্বামীর সঙ্গে কয়েক দিন কথা বলেছি। পরে ফোনটিও ভেঙে ফেলা হয়। মারধর করে মৃতপ্রায় অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। মনে হচ্ছিল মরেই যাব। মৃত্যুর দুয়ার থেকে ফিরলাম। আমার স্বামী আমার জন্য অনেক করেছেন। আপনারাও পাশে ছিলেন। দেশে আপনজনের কাছে ফিরতে পেরে ভালো লাগছে।’

হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে তাঁকে কফিলের (মালিক) বাসায় নেন। সেখান থেকে হাতে তিন মাসের বেতন ধরিয়ে বিমানবন্দরের টিকিট কেটে দেয়। টিকিটও ওই তিন মাসের টাকা থেকে নেওয়া। কাপড়চোপড় কিছুই দেয়নি। মোবাইলও দেয়নি। আমি একটি নরকে ছিলাম।
পলি বেগম
পলি আরও বলেন, ‘হাসপাতাল থেকে মঙ্গলবার রাতে তাঁকে কফিলের (মালিক) বাসায় নেন। সেখান থেকে হাতে তিন মাসের বেতন ধরিয়ে বিমানবন্দরের টিকিট কেটে দেয়। টিকিটও ওই তিন মাসের টাকা থেকে নেওয়া। কাপড়চোপড় কিছুই দেয়নি। মোবাইলও দেয়নি। আমি একটি নরকে ছিলাম। এর জন্য বিচার চাই।’

পলির স্বামী আসির উদ্দিন প্রথম আলোকে বলেন, গত রাতে তাঁর কাছে ফোন দেন পলি। জানান, বাংলাদেশ সময় ভোরে বিমানে দুবাই হয়ে বাংলাদেশে ফিরবেন তিনি। আরও কিছু শোনার আগেই ফোনটি কেটে যায়। সে জন্য আজ দুপুর থেকে বিমানবন্দরে স্ত্রীর অপেক্ষায় বসে ছিলেন তিনি। বিকেল সাড়ে পাঁচটায় পলি বিমান থেকে নামেন। এখন তিনি বাড়ির পথে। মোটামুটি সুস্থ পলি। তাঁর এখন বিশ্রাম দরকার।

পরিবার সূত্রে জানা গেছে, পলির বাড়ি গাজীপুরে। তাঁর বিয়ে হয়েছে ময়মনসিংহের ভালুকা উপজেলার বাটাজোর গ্রামে। পলিকে নির্যাতনের বিষয়ে ১১ মে ঢাকার জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সেলে লিখিত অভিযোগ করেন পলির স্বামী আসির উদ্দিন।

অভিযোগে বলা হয়, গত বছরের ১৯ অক্টোবর মেসার্স জেনিয়া ওভারসিজের (আরএল-১২২০) মাধ্যমে সৌদি আরবে গিয়েছিলেন পলি। সেখানে যাওয়ার পর থেকে তাঁর স্ত্রীকে অত্যাচার, মারধর, নির্যাতন করা হচ্ছে বলে তাঁরা জানতে পেরেছেন। তাঁর স্ত্রীকে দ্রুত দেশে ফিরিয়ে আনা প্রয়োজন। বিষয়টি তিনি এজেন্সিকে জানালেও সেখান থেকে কোনো সহায়তা পাননি বলে তিনি অভিযোগে উল্লেখ করেন।

অভিযোগের পরপরই পলির স্বামী জানতে পারেন, নির্যাতনের শিকার পলিকে ১৬ মে সৌদি আরবের রিয়াদের অ্যাটলাস জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। এই খবর পরিবার জানত না। ওই হাসপাতালে রিংকু শেখ নামের ভারতের কলকাতার এক নাগরিক কাজ করেন। রিংকু শেখের সহায়তায় পলি ইমোতে পরিবারের সঙ্গে যোগাযোগ করেন। এ সময় তাঁকে দেশে ফিরিয়ে নিতে আকুতি জানান পলি। সে সময় হোয়াটসঅ্যাপের মাধ্যমে প্রথম আলোর সঙ্গেও পলি দেশে ফেরার আকুতি জানান। এ নিয়ে ১৮ মে প্রথম আলোর অনলাইনে ‘পরিবারের সচ্ছলতা ফেরাতে সৌদি আরবে, নির্যাতনের শিকার হয়ে হাসপাতালে’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়।

জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (প্রশাসন) উপপরিচালক জোহরা মনসুর প্রথম আলোকে বলেন, তাঁদের কাছে অভিযোগ আসার পরপরই তাঁরা এজেন্সিকে এ বিষয়ে ব্যবস্থা নিতে বলেছিলেন। পলির হাসপাতালে ভর্তি হওয়ার কথাও তাঁরা জানিয়েছিলেন। এরপরই এজেন্সি ব্যবস্থা নেয়।

জেনিয়া ওভারসিজ এজেন্সির কম্পিউটার অপারেটর মো. ইমাম হাসান প্রথম আলোকে বলেন, পলি গত রাতে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু তাঁরা জানতেন না যে আজই তিনি দেশে ফিরছেন। তাঁরা বিকেলে জানতে পেরেছেন আজ দেশে ফিরবেন পলি। তাঁর সব বকেয়া পরিশোধ করা হবে। তিনি দাবি করেন, তাঁদের সঙ্গে এ ব্যাপারে তাঁর স্বামী কোনো যোগাযোগ করেননি। বরং দালালের সঙ্গে যোগাযোগ করেছেন। আগে যোগাযোগ করলে আগেই ব্যবস্থা নিতেন বলে তিনি

তুরস্ক সফরের পরিকল্পনা করছেন সউদী যুবরাজ

মঙ্গলবার, ২৪ মে ২০২২, ১০ জ্যৈষ্ঠ ১৪২৯, ২২ শাওয়াল ১৪৪৩ হিজরী

সউদী যুবরাজ মোহাম্মদ বিন সালমান তুরস্ক এবং কয়েকটি দেশ সফরের পরিকল্পনা করছেন।

এই পরিকল্পনার সাথে যুক্ত সূত্রগুলো সোমবার জানিয়েছে, আঙ্কারা এবং রিয়াদ মধ্যকার সম্পর্ক উন্নয়ন সফরের লক্ষ্য।

এর আগে দীর্ঘ সময় পর গত মাসের শেষের দিকে সৌদি আরব সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এক দশক ধরে চলা উত্তেজনা কমাতে চলতি মাসগুলোতে দেশ দুটি চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিশেষ করে ২০১৮ সালে ইস্তাম্বুলে সৌদি দূতাবাসে রাজপরিবারের কট্টর সমালোচক হিসেবে পরিচিত দেশটির ভিন্ন মতাবলম্বী সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার পর থেকেই দুই দেশের সম্পর্কে অবনতি ঘটে।

তুরস্ক ছাড়াও চারটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান গ্রিক সাইপ্রাস, গ্রিস, জর্ডান ও মিশর সফর করবেন। সফরে তিনি আঞ্চলিক এবং আন্তর্জাতিক সমস্যা নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি কয়েকটি চুক্তি করবেন।

খাশোগি হত্যাকাণ্ড এবং করোনা মহামারীর প্রাদুর্ভাবের পর এটিই হবে যুবরাজের প্রথম কোনো বিদেশ সফর। সর্বশেষ ২০১৯ সালে তিনি জি-২০ শীর্ষ সম্মেলনের জন্য জাপান সফর করেছিলেন।

সৌদি কর্মকর্তারা জানান, যুবরাজ কবে এই সফরে যাবেন, এ ব্যাপারে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে জুনের শুরুর দিকে সফরে যেতে পারেন বলে ধারণা করা হচ্ছে। সূত্র : ডেইলি সাবাহ

সৌদি আরবে প্রবেশে ভ্যাকসিনেশন সার্টিফিকেট এর প্রয়োজন হবে না।

শনিবার , ২৬ মার্চ ২০২২, ১২ চৈত্র ১৪২৮, ২২ শাবান ১৪৪৩ হিজরী

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন থেকে সৌদি আরবে প্রবেশ এর জন্য করোনা ভ্যাকসিনেশন সার্টিফিকেট এর প্রয়োজন হবে না। এছাড়াও করোনা মহামারী চলাকালীন সময়ে সৌদি আরবে প্রবেশের সময়ে যেসকল নিয়ম এবং নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো, তার মধ্যে বেশিরভাগই ইতিমধ্যে তুলে নেয়া হয়েছে।

এখন থেকে সৌদি আরবে প্রবেশ করার সময়ে করোনা ভ্যাকসিন গ্রহণ এর সার্টিফিকেট, নেগেটিভ পিসিআর টেস্ট এর রিপোর্ট, ইত্যাদি প্রদর্শন করতে হবে না। এর পাশাপাশি সৌদি আরবে প্রবেশের পরে প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন বা হোম কোয়ারান্টাইন এর নিয়মও তুলে নেয়া হয়েছে।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবে বর্তমানে করোনাভাইরাস সম্পূর্ণ নিয়ন্ত্রনে রয়েছে, এবং নতুন করে করোনা আক্রান্তের হার বর্তমানে ৪ শতাংশের চেয়েও কম, এবং দিনদিন তা আরো কমছে। এর পাশাপাশি সৌদি আরবে ১২ বছরের বেশি বয়সী সকল মানুষের মধ্যে ৯৯ শতাংশ করোনা ভ্যাকসিন গ্রহণ করেছেন। এসকল কারনেই প্রবাসী, ভ্রমণকারী, এবং উমরাহ হাজীদের সৌদি আরবে প্রবেশের সময় ভ্যাকসিনেশন সার্টিফিকেট ও পিসিআর টেস্ট এর রিপোর্ট প্রদর্শন এর বাধ্যকতা তুলে নেয়া হয়েছে।

কাল ঢাকা যাচ্ছেন সউদী পররাষ্ট্র মন্ত্রী।

সোমবার, ১৪ মার্চ ২০২২, ২৯ ফাল্গুন ১৪২৮, ১০ শাবান ১৪৪৩ হিজরী

রাজনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে আগামীকাল মঙ্গলবার (১৫ মার্চ) ঢাকা আসছেন সউদী আরবের পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিন ফারহান আল সাউদ। বুধবার (১৬ মার্চ) পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার প্রথম রাজনৈতিক সংলাপ হওয়ার কথা রয়েছে। ঢাকার কাছে সামরিক অস্ত্র ও সরঞ্জাম বিক্রির প্রস্তাব দেবে রিয়াদ।
সউদী রাষ্ট্রদূত জানিয়েছেন, বিভিন্ন খাতে অন্তত ৬শ কোটি ডলার বিনিয়োগ করতে চায় তারা। পাশাপাশি, এদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে চায় সউদী সরকার। পররাষ্ট্রমন্ত্রীর এই সফরে কয়েকটি চুক্তি ও সমঝোতা স্মারক সই হওয়ার কথা।
উল্লেখ্য, সউদী আরব বাংলাদেশের সবচে বড় শ্রমবাজার। অন্তত ২৩ লাখ বাংলাদেশি শ্রমিক কাজ করছে সেখানে। বর্তমানে দৈনিক ৬/৭ হাজার ভিসা ইস্যু করছে সউদী দূতাবাস। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত ইসা রবিন ইউসুফ আল দাহিলান বলছেন, এদেশ থেকে আরও শ্রমিক নিতে চান তারা। তিনি বলেন, ২০১৬ থেকে এখন পর্যন্ত সবসময় ফ্লাইট চালু ছিল আমাদের। আমরা আরও মানুষ নিতে চাই। সেক্ষেত্রে সউদী নিয়োগকর্তারা চাচ্ছেন দক্ষ আর প্রশিক্ষণপ্রাপ্ত লোকবল।
অবশ্য এই জনশক্তিনির্ভর সম্পর্ক থেকে বেরিয়ে এখন বাংলাদেশে বিনিয়োগের দিকে ঝুকছে রিয়াদ। গ্যাস, সোলার বিদ্যুৎ, রিফাইনারি ছাড়াও ওষুধ, জাহাজ নির্মাণ ও পাট শিল্পে আগ্রহ দেশটির। প্রাথমিকভাবে এ বিনিয়োগের পরিমাণ দাড়াতে পারে ৬শ কোটি ডলারের মত। সউদী রাষ্ট্রদূত বলেন, তরলীকৃত গ্যাস, রিফাইনারি ছাড়াও অন্যান্য খাতে বিনিয়োগ করতে আগ্রহী তারা। সব মিলিয়ে বিনিয়োগের জন্য সম্ভাবনাময় জায়গা এ দেশ, এমন মন্তব্যেও করেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রীর সাথে রাজনৈতিক সংলাপের পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও দেখা করবেন তিনি। ঢাকায় সউদী আরবের রাষ্ট্রদূত জানান, দুই দেশের শীর্ষ নেতৃত্বের কারণে গত পাঁচ বছরে নতুন উচ্চতায় আমাদের সম্পর্ক। এটা আরও জোরদার হবে। বিশ্ব ফোরামে আমরা অনেক ইস্যুতে একমত হয়ে কাজ করি। এই সফরেও অন্তত তিনটি সমঝোতা বা চুক্তি সই হতে যাচ্ছে।
বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক বাড়াতে কাজ করছে সউদী আরব। সেক্ষেত্রে দেশটির জেনারেল মিলিটারি কোম্পানির উৎপাদিত সামরিক সরঞ্জাম বেচার প্রস্তাব থাকছে এবারের সফরে। রাষ্ট্রদূত জানান, এবার অস্ত্র বিক্রির প্রস্তাব নিয়েও আলোচনা হবে। দুদিনের সফর শেষে বুধবার বিকেলে ঢাকা ছাড়বেন সউদী পররাষ্ট্র মন্ত্রী। সূত্র : ইউএনবি

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

রোববার, ১৩ ফেব্রুয়ারি ২০২২, ৩০ মাঘ ১৪২৮, ১১ রজব ১৪৪৩ হিজরী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহফুজ আহমেদ নামে এক বাংলাদেশি প্রবাসী মৃত্যুবরণ করেছেন। তার দেশের বাড়ি ময়মনসিংহের ত্রিশাল থানার চরমাদা গ্রামে। মাহফুজ আহমেদ গত ৮ ফেব্রুয়ারি নিজ গাড়িতে করে দাম্মাম যাওয়ার সময় ট্রেলারের সঙ্গে সংঘর্ষে ঘটনাস্থলেই তিনি মারা যান।

সূত্রঃ আমরা সৌদি আরব বাংলাদেশি প্রবাসী।

সড়ক দুর্ঘটনায় সৌদিআরবে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত

বুধবার, ০৯ ফেব্রুয়ারি ২০২২, ২৬ মাঘ ১৪২৮, ০৭ রজব ১৪৪৩ হিজরী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মাহফুজ আহম্মেদ বাবু (২৩) নামে এক সৌদিআরব প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। গত সোমবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৫টার দিকে সৌদি আরবের দাম্মাম শহরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাহফুজ আহম্মেদ বাবু (২৩) ময়মনসিংহের জেলার ত্রিশাল উপজেলার বালিপাড়া ইউনিয়নের চরমাদাখালী গ্রামের মো. ইব্রাহিম হোসেনের ছেলে।
সৌদি প্রবাসী মাহফুজ পেশাগত ড্রাইভার ছিলেন। অপর প্রান্ত থেকে আসা দ্রুত গতির মালবাহী গাড়ির মুখোমুখি সংঘর্ষে মাহফুজ গাড়িতে থাকা অবস্থায় মৃত্যুবরণ করেন।
গাড়িতে আরেক বাংলাদেশি মাহফুজের বন্ধু রানা রহমানও আহত হয়েছেন। তাঁকে স্থানীয় মেডিকেলে ভর্তি করা হয়েছে। রানা চিকিৎসারত আছেন। তাঁর অবস্থা বর্তমানে আশঙ্কামুক্ত রয়েছে। নিহত মাহফুজের মরদেহ স্থানীয় হাসপাতাল দাম্মাম মেডিকেল কমপ্লেক্স মর্গে সংরক্ষণ করে রাখা হয়েছে।
অপরদিকে মাহফুজের মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকার মানুষের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সূত্র – সময়ের কণ্ঠস্বর।

ওমরাহ করতে প্রয়োজন হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট

মঙ্গলবার, ০৮ ফেব্রুয়ারি ২০২২, ২৫ মাঘ ১৪২৮, ০৬ রজব ১৪৪৩ হিজরী

সৌদি আরবের মক্কায় ওমরাহ পালন করতে যাওয়া বিদেশী নাগরিকদের প্রদর্শন করতে হবে করোনা নেগেটিভের সার্টিফিকেট ।

সোমবার (৭ ফেব্রুয়ারি) নতুন এ নির্দেশনা জারি করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ বিষয়ক মন্ত্রণালয়। 

নির্দেশনায় আরও বলা হয়, সৌদি আরবে পৌঁছানোর অন্তত ৪৮ ঘণ্টা আগে পিসিআর বা র‍্যাপিড অ্যান্টিজেন পরীক্ষা করতে হবে। ৪৮ ঘণ্টার আগে পরীক্ষা করলে সেটির ফলাফল গ্রহণযোগ্য হবে না বলেও জানানো হয়েছে। 

উল্লেখ্য, ওমিক্রনের প্রভাবে বিশ্বের অন্যান্য স্থানের মতো সৌদি আরবেও সাম্প্রতিক সময়ে বৃদ্ধি পেয়েছে করোনা আক্রান্তের সংখ্যা। ফলে বাড়তি সতর্কতার অংশ হিসেবে ওমরাহ পালন করতে যাওয়া মানুষদের ক্ষেত্রে করোনা নেগেটিভ থাকার বিষয়টির ওপর জোর দিচ্ছে সৌদি প্রশাসন।

সুত্র ঃ- https://www.facebook.com/526492510779948/posts/4992972587465229/

সউদীতে একসঙ্গে পাঁচ জোড়া সন্তান প্রসব।

বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২, ০৬ মাঘ ১৪২৮, ১৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

সউদী আরবের এক নারী একসঙ্গে পাঁচ জোড়া যমজ সন্তান প্রসব করেছেন। ১২ জানুয়ারি রাজধানী রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতালে স্বাভাবিকভাবেই ওই শিশুদের জন্ম হয়। গতকাল বুধবার সউদী গেজেটের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, ৩৪ বছর বয়সী ওই নারী একসঙ্গে ৫ জোড়া সন্তানের জন্ম দেন। সব সন্তান সুস্থ আছে। শিশুদের ওজন ৯৫০ গ্রাম থেকে ১ হাজার ১০০ গ্রামের মধ্যে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।
গর্ভধারণের ২৮ সপ্তাহের মাথায় ওই নারী সন্তানদের জন্ম দেন। সউদী আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় টুইটারে এ খবর শেয়ার করেছে। তবে সেই টুইটার অ্যাকাউন্টে বা সউদী গণমাধ্যমে নবজাতকদের কোনো ছবি প্রকাশ করা হয়নি। এ খবরে সবাই চিকিৎসকদের প্রশংসা করেছেন, আর নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছে।
রিয়াদের কিং সালমান আর্মড ফোর্সেস হাসপাতাল ১৯৮০ সালে যাত্রা শুরু হয়। দেশটির অন্যতম বড় হাসপাতাল এটি। সূত্র : সউদী গেজেট