ক্যাটাগরি সৌদি আরব

সৌদি আরবে উটের সৌন্দর্য প্রতিযোগিতায় প্রথমবার নারী প্রতিযোগী।

বুধবার, ১২ জানুয়ারী ২০২২, ২৮ পৌষ ১৪২৮, ০৮ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

রক্ষণশীল সৌদি আরবে নারীদের পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। রাস্তায় গাড়ি চালানোর অনুমতিসহ নানা বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। দেশটিতে প্রথমবারের মতো উটের সৌন্দর্য প্রতিযোগিতায় এবার নারীরাও তাঁদের উট নিয়ে অংশ নিয়েছেন। তাঁরা তাদের ঘোড়ায় চড়ে অনুষ্ঠানে যোগ দেন।
এর আগে দেশটিতে এমন ঘটনা ঘটেনি। এত দিন কিং আবদেল আজিজ উৎসবে সাধারণত পুরুষেরাই তাঁদের উট নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতেন।
এই প্রতিযোগিতায় প্রাধান্য পায় উট কতটা লম্বা, ঝুলে যাওয়া ঠোঁট, বড় নাক ও সুঠাম কুঁজ।
নারীদের জন্য এই প্রতিযোগিতায় ৪০ জন অংশগ্রহণকারীর মধ্যে শীর্ষ ৫ জন ২ লাখ ৬০ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছেন।
এর আগে গত ডিসেম্বর মাসে কয়েকজন প্রতিযোগীকে এ প্রতিযোগিতায় সুযোগ দেওয়া হয়নি। কারণ, তাদের উটের সৌন্দর্য বৃদ্ধিতে বিশেষ ইনজেকশন ব্যবহারের প্রমাণ মেলে।
অনুষ্ঠানের ব্যবস্থাপক মোহাম্মদ আল-হারবি বলেন, ‘বেদুইন সমাজের অবিচ্ছেদ্য অংশ নারী। তাঁদের কাছে উটের মালিকানা থাকে এবং উটের দেখাশোনাও করেন তাঁরা। এই উৎসবে নারীদের অংশগ্রহণ ঐতিহাসিক ঐতিহ্যকে রক্ষা করবে।’
গত মাসে শুরু হওয়া ৪০ দিনের এ অনুষ্ঠান বেদুইনদের বার্ষিক আয়োজন। অনুষ্ঠানে উপসাগরীয় অঞ্চল থেকে বিভিন্ন প্রতিযোগী অংশ নেন। এ আয়োজনের পুরস্কারের মোট অর্থমূল্য ৬ কোটি ৬০ লাখ মার্কিন ডলার। সূত্র – প্রথম আলো

যৌন হয়রানির দায়ে দোষী ব্যক্তির নাম প্রচারের নির্দেশ সৌদি আদালতের।

রাজ্যে হয়রানির দায়ে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২৭,০০০ ডলার জরিমানা
সৌদি আরবের একটি আদালত প্রথমবারের মতো যৌন হয়রানির দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তির নাম উল্লেখ করে জনসমক্ষে লজ্জিত করার আদেশ দিয়েছে।
ইয়াসির আল-আরাভিকে মদিনার ফৌজদারি আদালত অশ্লীল মন্তব্য ব্যবহার করে একজন মহিলাকে হয়রানি করার জন্য দোষী সাব্যস্ত করে তাকে আট মাসের কারাদণ্ড এবং ১,৩৩০ ডলার (£৯৮০) জরিমানা করে।
এক বছর আগে হয়রানি বিরোধী আইন সংশোধন করা হয়েছিল যাতে অপরাধীদের নাম এবং শাস্তি স্থানীয় সংবাদপত্রে তাদের নিজস্ব খরচে প্রকাশ করা বিধান রাখা হয় ।
২০১৮ সালে কার্যকর হওয়া এই আইনে ইতোমধ্যে যৌন হয়রানির অভিযোগে দোষী সাব্যস্ত ব্যক্তিদের দুই বছর পর্যন্ত কারাদণ্ড এবং ২৭,০০০ ডলার পর্যন্ত জরিমানা ধার্য করা হয়েছে। পুনরাবৃত্তি করলে অপরাধীদের পাঁচ বছর পর্যন্ত কারারুদ্ধ করা হয় এবং $80,000 পর্যন্ত জরিমানা করা হয়।
সূত্র – বিবিসি নিউজ

সৌদির রাস্তায় সাম্বা নাচের ঝড় তুললেন তিন তরুণী,

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

সাম্বা ড্যান্স মানেই ব্রাজিল, যা ব্রাজিলের ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ। সাধারণত খোলামেলা পোশাকে নারীরা এই এই ড্যান্সে অংশ নেয়।
অন্যদিকে, সৌদি আরব রক্ষণশীল দেশ, যেখানে সাধারণ নারীদের পর্দায় থাকার বিধান জারি আছে।
তবে এবার সেই সৌদির রাস্তায়ই হয়ে গেল সাম্বা নাচের ঝড়।

এই নাচের ভিডিও গত সপ্তাহ থেকে সৌদির সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। পরে অবশ্য প্রকাশ্যে এমন নাচ করায় সমালোচনা ঝড় উঠে।

দেশটির উত্তরাধিকারী যুবরাজ মোহাম্মদ বিন সালমান দেশটিতে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচি গ্রহণ করেছেন। সৌদি আরব তাদের বিনোদন জগত বৈচিত্রপূর্ণ করার উদ্যোগ নিয়েছে। এর অংশ হিসেবে বছরজুড়েই সৌদি আরবে গানের বিশাল কনসার্টসহ বিভিন্ন উৎসব ও খেলাধুলা অনুষ্ঠিত হয়। মূলত তেল নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে ইউরোপ-আমেরিকার বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করার জন্যই এই সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
সম্প্রতি দক্ষিণ সৌদির জাজান প্রদেশে শীতকালীন উৎসবে তিন বিদেশি নারী খোলামেলা পোশাক পরে রাস্তায় সাম্বা নাচ পরিবেশন করেন। এর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।

খবরে বলা হয়েছে, সাম্বা নাচ পরিবেশনকারী নারীরা ব্রাজিলের ঐতিহ্যবাহী পালকের রঙ আকৃতির পোশাক পরেন।

সৌদির রাষ্ট্রীয় মালিকানাধীন আল আখবারিয়া টিভি এই অনুষ্ঠানের ফুটেজ প্রচার করে। কিন্তু এতে ওই নারীদের ছবি ঝাঁপসা করে দেওয়া হয়

সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার জন্য দায়ীদের বিচারের মুখোমুখি করার দাবি উঠেছে। সমালোচনার মুখে জাজানের গভর্নর মোহাম্মদ বিন নাসের শনিবার ঘটনার তদন্ত এবং উৎসবের নামে এমন ধরনের অপব্যবহার বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া কথা বলেছেন।

ওদিকে, সমালোচক এবং মানবাধিকার গোষ্ঠীগুলো বলছে, ২০১৮ সালে সাংবাদিক জামাল খাশোগির নির্মম হত্যাকাণ্ড এবং দুর্বল মানবাধিকার রেকর্ড গোপন করার জন্য সৌদি আরব ক্রীড়া এবং বিনোদন অনুষ্ঠানকে ব্যবহার করছে। সূত্র: জাগো নিউজ, আল-আরাবি ইউকে, গালফ নিউজ, পারসি বেকন নিউজ

প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল পুনরায় চালুর ঘোষণা সৌদি আরবে

সোমবার, ১০ জানুয়ারী ২০২২, ২৬ পৌষ ১৪২৮, ০৬ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

সৌদি আরবে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুল পুনরায় চালুর ঘোষণা দিয়েছে দেশটির শিক্ষা মন্ত্রণালয়। ১৮ মাসেরও বেশি বন্ধ থাকার পর ২৩ জানুয়ারি থেকে প্রাথমিক ও কিন্ডারগার্টেন স্কুলগুলো খুলছে। ৯ জানুয়ারি প্রকাশিত একটি প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আরব নিউজ।

গত বছরের অক্টোবরে স্কুল খোলার সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল।

সৌদি শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ইবতিসাম আল-শেহরি বলেন, অভিভাবকদের উচিত স্কুলে তাদের সন্তানকে পাঠানোর জন্য প্রস্তুত করা।
শিক্ষা মন্ত্রণালয় শিক্ষার্থীদের স্বাগত জানানোর প্রস্তুতির অংশ হিসেবে স্কুলে মাস্ক, স্যানিটাইজার ও সামাজিক দূরত্বের মতো সতর্কতামূলক ব্যবস্থা বাস্তবায়ন করছে।

জানা গেছে, সৌদি আরব ২০২০ সালে মহামারির শুরুতে মাদরাসাটি (মাই স্কুল) নামে একটি শিক্ষা প্ল্যাটফর্ম চালু করে। যা ৫০ লাখেরও বেশি শিক্ষার্থী ব্যবহার করেছিল

তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী

রোববার, ০৯ জানুয়ারী ২০২২, ২৫ পৌষ ১৪২৮, ০৫ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

কারাগারে প্রায় তিন বছর বন্দী থাকার পর মুক্তি পেয়েছেন সৌদি আরবের রাজকুমারী বাসমা বিনতে সৌদ (৫৭) ও তাঁর মেয়ে সুহোউদ। মানবাধিকার বিষয়ক সংস্থা এএলকিইএসটি শনিবার এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলছে, মেয়েসহ রাজকুমারীকে কোনো অভিযোগ ছাড়াই বন্দী করে রাখা হয়েছিল।
বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, রাজকুমারী বাসমাকে ২০১৯ সালের মার্চে আটক করা হয়। পরে ২০২০ সালের এপ্রিলে স্বাস্থ্যগত বিষয় বিবেচনায় নিয়ে সৌদি বাদশা সালমান ও যুবরাজ মুহাম্মদ বিন সালমানের কাছে মুক্তির আরজি জানান তিনি। গত তিন বছরে তাঁকে রাজধানী রিয়াদের আল-হাইর কারাগারে রাখা হয়েছিল। এই কারাগারের রাজনৈতিক অনেক বন্দীকেই রাখা হয়।
অসুস্থতার কারণে তিনি হুমকির মুখে ছিলেন। এরপরও তাঁকে প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল। বন্দী রাখার পুরো সময়ের মধ্যে তাঁর বিরুদ্ধে কোনো অভিযোগ আনা হয়নি। এদিকে বাসমার মুক্তির বিষয়ে তাৎক্ষণিকভাবে এএফপির কাছে কোনো মন্তব্য করেননি সংশ্লিষ্ট সৌদি কর্মকর্তারা।
বাসমার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনা হলেও, তাঁর পরিবার ২০২০ সালে জাতিসংঘের কাছে একটি লিখিত বিবৃতি পাঠায়। বিবৃতিটি হাতে এসেছে এএফপির। সেখানে বাসমার পরিবার অভিযোগ করে, অনাচারের বিরুদ্ধে রাজকুমারীর কড়া সমালোচনাই তাঁকে আটক রাখার বড় কারণ হতে পারে।
সৌদি আরবে নারী অধিকার এবং সাংবিধানিক রাজতন্ত্রের সমর্থক হিসেবে দীর্ঘদিন ধরে পরিচিতি রয়েছে বাসমার। আটকের আগে চিকিত্সার জন্য তিনি সুইজারল্যান্ডে যাওয়ার পরিকল্পনা করেছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ এক সূত্র। এর পরপরই তাঁকে আটক করা হয়। তবে সৌদি রাজকুমারী কোন রোগে ভুগছেন তা কখনোই সামনে আসেনি।
সূত্র – প্রথম আলো

পবিত্র ওমরাহ পালনে সৌদি আরবের নতুন নির্দেশনা,,,?

বৃহস্পতিবার, ০৬ জানুয়ারী ২০২২, ২২ পৌষ ১৪২৮, ০২ জামাদিউস সানি ১৪৪৩ হিজরী

গতকাল বুধবার দেশটির সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়েছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের টুইটারেও এ নতুন নির্দেশনা জারি করা হয়েছে। এ নির্দেশনা সব বয়সী মানুষের জন্য।
টুইটের নির্দেশনায় বলা হয়েছে, প্রথমবার ওমরাহ পালন শেষে দ্বিতীয়বার ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিদের ইটামারনা বা তাওয়াক্কলনা অ্যাপের মাধ্যমে আবার আবেদন করতে হবে। ১০ দিন পর তাঁদের ওমরাহ পালনে অনুমতি দেওয়া হবে।
সৌদি আরবে গত মাসে করোনার সংক্রমণ একলাফে অনেক বেড়ে গেছে। করোনার নতুন ধরন ওমিক্রনের বিস্তার ঠেকাতে আবার সামাজিক দূরত্বের বিধিনিষেধ আরোপ করেছে দেশটি। সৌদি আরব সব জায়গায় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলার জন্য বাধ্যবাধকতা জারি করেছে। এর সঙ্গে মিলিয়ে মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে একই বিধান চালু করা হয়েছে। করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় ১০ দিন বিরতির নতুন নির্দেশনা দেওয়া হলো।
সূত্র – প্রথম আলো

চার বছর পর সউদী সফরে এরদোগান।

মঙ্গলবার, ০৪ জানুয়ারী ২০২২, ২০ পৌষ ১৪২৮, ৩০ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

২০১৮ সালে খাসোগি-হত্যাকাণ্ডের পর এই প্রথম সউদী আরব সফরে যাচ্ছেন তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান।

আগামী মাসে এরদোগান সউদী আরবে যাবেন। ২০১৮ সালে ইস্তাম্বুলে সাংবাদিক জামাল খাসোগির মৃত্যুর পর তুরস্ক ও সউদীর সম্পর্ক খারাপ হয়। তারপর থেকে এরদোগানও আর সউদীতে যাননি। কিন্তু এরদোগান সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে জানিয়েছেন, আগামী মাসে তিনি সউদী সফরে যবেন।

খাসোগি হত্যার পর দুই দেশের সম্পর্ক খুবই খারাপ হয়ে যায়। এরদোগান তখন বলেছিলেন, সউদী সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্তার নির্দেশে খাসোগিকে হত্যা করা হয়েছে। তিনি অবশ্য সউদীর যুবরাজ ও ক্ষমতার আসল চাবিকাঠি যার হাতে সেই মোহাম্মদ বিন সালমানের নাম নেননি।

সউদী আরবও প্রত্যাঘাত করে। তুরস্কের বিরুদ্ধে অঘোষিত বাণিজ্য নিষেধাজ্ঞা চালু হয়। তুরস্কে না যাওয়ার নির্দেশও দেয়া হয়। ফলে তুরস্কের অর্থনীতির উপর চাপ পড়ে। এই মুহূর্তে তুরস্কের অর্থনীতি রীতিমতো চাপে।

গত মে মাসে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী সউদী সফরে যান। তিনি সউদীর পররাষ্ট্রমন্ত্রীকে ‘ভাই’ বলে সম্বোধন করে জানিয়েছিলেন, আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে। এরদোগানও গতমাসে সউদীর যুবরাজের সঙ্গে কাতারে একটি বৈঠক করতে চেয়েছিলেন। কিন্তু সেটা সম্ভব হয়নি।

বিশ্বের প্রায় সবকটি প্রধান সংবাদপত্রে খাসোগি হত্যাকাণ্ডের খবর গুরুত্ব সহকারে ছাপা হয়েছিল। খাসোগি ছিলেন সউদী শাসকদের বিরোধী। তিনি ওয়াশিংটন পোস্টের সঙ্গে জড়িত ছিলেন এবং অ্যামেরিকায় থাকতেন। ইস্তাম্বুলের সউদী কনসুলেটে তাকে হত্যা করা হয়।

সম্প্রতি অ্যামেরিকার গোয়েন্দারা রিপোর্ট দিয়েছেন যে, যুবরাজের সম্মতিতেই খাসোগিকে হত্যা করা হয়েছে। যে ১৫ জনের দল খাসোগিকে হত্যা করার জন্য গিয়েছিল, তার মধ্যে সাতজন যুবরাজের এলিট দেহরক্ষী বাহিনীর সদস্য। তারা যুবরাজ ছাড়া আর কাউকে রিপোর্ট করে না। সূত্র: এএফপি, রয়টার্স।

হজ ও ওমরাহ পালনকারীদের জন্য বায়োমেট্রিক নিবন্ধন বাধ্যতামূলক

বুধবার, ২৯ ডিসেম্বর ২০২১, ১৪ পৌষ ১৪২৮, ২৪ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

২০২২ সাল থেকে হজ এবং ওমরাহ যাত্রী বাংলাদেশিদের সউদী ভিসা পেতে হলে বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক নিবন্ধন ( আঙুলের ছাপ ও মুখমণ্ডলের ছবি) সম্পন্ন করতে হবে। আজ বুধবার (২৯ ডিসেম্বর) ঢাকায় অবস্থিত সউদী আরব দূতাবাসের কাউন্সেলর বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে দেশের সব হজ ও ওমরাহ এজেন্সিকে একথা জানিয়েছে। সউদী সরকারের এ সিদ্ধান্ত আগামী ১ জানুয়ারি, ২০২০ সাল থেকে কার্যকর হবে। এজন্য সউদী ভিসা বায়ো অ্যাপের মাধ্যমে বায়োমেট্রিক ডেটা দিতে হবে। গুগল প্লে স্টোর ও অ্যাপলের অ্যাপ স্টোর থেকে এটি ডাউনলোড করা যাবে। উল্লেখিত তারিখ থেকে ওই অ্যাপে নিবন্ধন এবং বায়োমেট্রিক ব্যবস্থা চালুর প্রক্রিয়া সম্পন্ন করা ছাড়া হজ ও ওমরাহর জন্য কোনো ভিসা পাবেন না। 

সৌদি আরবে হয়ে গেল বিশাল এক সংগীত উৎসব। চার দিনের উৎসবে ছিল আলোর ঝলকানি। জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা মঞ্চ মাতিয়েছেন।

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সৌদি আরবে হয়ে গেল বিশাল এক সংগীত উৎসব। চার দিনের উৎসবে ছিল আলোর ঝলকানি। জনপ্রিয় আন্তর্জাতিক তারকারা মঞ্চ মাতিয়েছেন। রিয়াদের মরুভূমিতে নেচে-গেয়ে তাঁদের সঙ্গ দিয়েছেন নারী-পুরুষ সবাই। উৎসবের অনুমতি ও অর্থায়ন করেছে সৌদি রাজপরিবার। এ উৎসবের আয়োজন সৌদিতে বিরল ঘটনা।

জাঁকজমকপূর্ণ এ উৎসবে পূর্ণ সমর্থন, সহযোগিতা, পৃষ্ঠপোষকতা ছিল সৌদি রাজপরিবারের। বিশ্বের বিভিন্ন স্থান থেকে জনপ্রিয় সব তারকা সংগীত উৎসবে যোগ দেন। টিয়েস্তো, মার্টিন গ্যারিক্স, ডেভিড গুয়েটার মতো তারকারাও ছিলেন। এ ছাড়া বিশ্বের জনপ্রিয় সব ডিজে (ডিস্ক জকি) উৎসবের মঞ্চ মাতিয়েছেন।

ডিজে ডেভিট গুয়েটা বলেন, ‘প্রথমবারের মতো (সৌদি আরবে) সবাই একসঙ্গে নাচার সুযোগ পেয়েছিল। এ ছাড়া সৌদি আরবের জন্য এটা ঐতিহাসিক একটা ঘটনা। এমন ঐতিহাসিক একটি মুহূর্তের অংশ হতে পেরে আমি আনন্দিত।’

উৎসবে নারী ও পুরুষের জন্য পৃথক ব্যবস্থা ছিল না। এ আয়োজনের মধ্য দিয়ে দেশটি বড় এক পরিবর্তনের সাক্ষী হয়ে থাকল।

সংগীত উৎসবে ধর্মীয় কোনো বিধিনিষেধ দেওয়া হয়নি। কয়েক বছর আগেও সৌদি আরবে এমনটা ছিল অকল্পনীয়। এ মাসে সৌদি আরবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন হয়েছে। লোহিত সাগর পারে ওই উৎসবের কয়েক দিনের মাথায় ‘অতি রক্ষণশীল’ বলে পরিচিত সৌদি আরবে এবার সংগীত উৎসব হয়ে গেল।

সূত্রঃ প্রথম আলো

ধর্মত্যাগ ও নাস্তিকতার অভিযোগে সৌদিতে এক ব্যক্তির ১৫ বছরের সাজা

বুধবার, ২২ ডিসেম্বর ২০২১, ০৭ পৌষ ১৪২৮, ১৭ জামাদিউল আউয়াল ১৪৪৩ হিজরী

সৌদি আরবের আদালত এক ইয়েমেনের এক ব্যক্তিকে ধর্মত্যাগ ও নাস্তিকতা ছড়ানোর অভিযোগে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে। গত সোমবার (২০ ডিসেম্বর) হিউম্যান রাইটস ওয়াচ জানায় এই খবর।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, আলি আবু লুহুম (৩৮) নামের সেই ব্যক্তির বিরুদ্ধে ‘দুটি বেনামী টুইটার অ্যাকাউন্টের মাধ্যমে’ ধর্মত্যাগ ও নাস্তিকতায় উৎসাহ দেয়ার অভিযোগ আনা হয়, যে অ্যাকাউন্টগুলোর সাথে আলি আবু লুহুমের ফোন নাম্বার যুক্ত করা ছিল। আদালত তদন্ত বিচার করে দেখেছে যে, সেই অ্যাকাউন্টগুলো থেকে করা বিভিন্ন টুইটে টুইটগুলি ধর্মত্যাগ, ঈশ্বরের অস্তিত্বে অবিশ্বাস এবং নাস্তিকতা প্রচার হচ্ছে। মানবাধিকার সংস্থাটি আরও জানায়, অভিযুক্তের পক্ষে কোনো সাক্ষী ছাড়াই অনুষ্ঠিত হয় এই বিচার।

অভিযোগে আরও বলা হয়, ঈশ্বরের অস্তিত্বে অস্বীকার এবং সেই সাথে এমন সব বক্তব্য প্রকাশ করেন আবু লুহুম যা প্রচলিত ধ্যানধারণাকে আঘাত করে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের নৈতিকতার প্রদর্শন, ধর্মীয় মূল্যবোধ, এবং জনশৃঙ্খলা বজায় রাখার জন্য প্রচলিত অনেক রীতিকেই কুসংস্কার বলে আখ্যায়িত করেছেন আবু লুহুম। ধর্মত্যাগে উসকানি দেয়ার অভিযোগ আনা হলেও আবু লুহুম ঠিক কী কী বলেছেন তা পরিষ্কার করা হয়নি অভিযোগে।