ক্যাটাগরি Uncategorized

কঠিন পরিস্থিতিতেও কাজ করে যাচ্ছেন কুয়েতের নিরাপত্তা বাহিনিরা।

কঠিন পরিস্থিতিতেও আংশিক নিষেধাজ্ঞা কার্যকর করতে কাজ করে যাচ্ছেন কুয়েতের নিরাপত্তা বাহিনিরা…….

মন্ত্রিপরিষদের সিদ্ধান্তে বর্তমানে সময়ে একমাসের জন্য আংশিক কারফিউ দেওয়ার ফলে প্রতিটা কুয়েতি নাগরিক এবং প্রবাসীরা খুব শীঘ্রই বাড়ি ফিরে বিশ্রাম নেয় এবং বাবা-মা এবং বাচ্চাদের সাথে সময় কাটায় এটা একটা সুযোগ। কিন্তু কুয়েতের নিরাপত্তা বাহিনিরা অনবরত কাজ করে যাচ্ছে প্রবাসী ও এদেশের নাগরিকদেরকে সুরক্ষিত রাখতে। যাতে করোনার ভাইরাসের সংক্রমণ ব্যপক বিস্তার না ঘটে। কারন করোনার দ্বিতীয় তরঙ্গ (Wave) চলছে কুয়েতে।

কারফিউর প্রিরিয়ড বাস্তবায়নে ঘড়ির কাটায় যখন বিকাল ৫ টা ঠিক তখনই নিরাপত্তা বাহিনিদের যেনো বাড়ে দায়িত্ব কারন সুরক্ষায় রাখবে দেশকে। কারফিউ চলাকালিন সময়ে মহাসড়ক অভ্যন্তরে সড়কসহ আবাসিক অঞ্চলে ছড়িয়ে পড়ে তাঁরা দায়িত্ব পালন করার জন্য। এই দায়িত্ব কার্য সম্পাদন করতে ক্লান্তি বা একঘেয়েমি ছাড়াই দেশপ্রেমিক চেতনা আইন প্রয়োগের জন্য সজাগ দৃষ্টি রাখার জন্য সমন্বিত পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পুরো কুয়েত জুড়ে প্রায় ৮০০ সুরক্ষা পয়েন্টে (মোবাইল ক্যাম্পিং) স্থাপন করা হয় এবং প্রায় ১২,০০০ নিরাপত্তা বাহিনি মোতায়েন করা হয় সমস্ত গভর্নরকে অন্তর্ভুক্ত করে। এতে কুয়েত ট্রাফিক, পুলিশ, রেসকিউ টিম, ফৌজদারি তদন্ত,স্পেস্যাল ফোর্স এবং বন্দর সুরক্ষার অন্তর্ভুক্তসহ স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সমস্ত সেক্টরের নন-কমিশনড অফিসার ও ব্যক্তিবর্গ রয়েছে।

কুয়েতের নিরাপত্তা বাহিনারা কারফিউ প্রিরিয়ডে মা- বাবা, পরিবার, বাচ্চাদের থেকে দূরে সরে প্রায় ১২ ঘন্টা সময়ই কাজ করে যাচ্ছে। কখনো আবহাওয়া অনুকূলে আকার কখনো প্রতিকূলে, প্রচন্ড বাতাস খারাপ আবহাওয়াতেও সহ্য করতে হয় সব। কারন তাঁরা প্রতিজ্ঞাবদ্ধ এবং দায়িত্বটা যে জাতীয় কর্তব্য।

কারফিউ চলাকালিন সময়ে নিরাপত্তায় থাকা কর্মীরা যে ক্রমাগত ১২ ঘন্টা ডিউটি করে যাচ্ছে, এতে অনেক গুলো প্রয়োজন থেকে তারা বিচ্ছিন্ন যেমন নিষেধাজ্ঞার সময় দোকানপাট,হোটেল বন্দ করে দেওয়া হয় যার ফলে তাদের খাবার এবং পানির প্রয়োজনীয়তা অক্ষমতা প্রতিফলিত হয়। তবে এই দূর্ভোগের কারনে বিগত দিনগুলো থেকে অভিজ্ঞতা নিয়ে নিজেস্ব প্রচেষ্টায় তারা বাড়ি থেকে বক্সে করে খাবার নিয়ে আসে এবং খাবার নিয়ে আসতে বাধ্য হয়।

তদুপরি, তারা তাদের নিজস্ব ব্যয় থেকে তাদের সমস্ত চাহিদা ক্রয় করে যা তাঁদের পক্ষে এটি উপযুক্ত নয়। সকাল থেকে পরের দিন ভোর অবধি কারফিউ নিয়ন্ত্রণ পয়েন্টগুলিতে , যেমন বেসরকারী সংস্থাগুলির সাথে চুক্তির সময় সুরক্ষা পয়েন্টগুলি নিরাপদ রাখা প্রয়োজন।

এখানে, এটি অবশ্যই লক্ষ করা উচিত যে গত বছর আংশিক ও সম্পূর্ণ নিষেধাজ্ঞার সিদ্ধান্ত বাস্তবায়নের সময় কয়েকটি দাতব্য কমিটি এবং স্বেচ্ছাসেবক দলগুলি নিরাপত্তা বাহিনিদের জন্য খাবার সরবরাহ করেছিলো এছাড়ড়া কিছু কিছু প্রবাসীদের বাড়ির সামনে থাকা সুরক্ষা পয়েন্টগুলি খাবার দিয়েছিলো।

কিন্তু বর্তমানে দুর্ভোগের সাথে যুক্ত হ’ল শৌচাগার বা এর মতো প্রয়োজনীয় সরবরাহ সহ সুরক্ষা পয়েন্টগুলি সুরক্ষিত করতে ব্যর্থতা। যা অত্যান্ত ভোগান্তির এক অশহনীয় ব্যপার।

মহামারী শুরু হওয়ার পর থেকে নিরাপত্তা বাহিনিদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলো যে তারা “প্রথম সারি” বোনাস রয়েছে – এমনকি তাদের বীরত্বপূর্ণ দায়িত্ব পালনে সম্পূর্ণ নিষ্ঠা ও উৎসাহের সাথে কাজ করে যাচ্ছে কিন্তু গত ১ বছরে এর তেমন কিছুই ঘটেনি। এমনকি “করোনার” ভাইরাসের বিরুদ্ধে ভ্যাকসিনও ।

গত বছরের থেকে আজ অবধি নিষেধাজ্ঞার বাস্তবায়নে অংশ নেওয়া স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সকল কর্মচারীদের সম্মান জানানো এবং তাদের ন্যায্যতা প্রদান করা এবং তাদের সকল মৌলিক চাহিদ পূরন করা প্রয়োজন। কারন তারা দেশ সুরক্ষাতে সরকারের হয়ে কাজ করে যাচ্ছে কারন এটা তাঁদের জাতীয় কর্তব্য।

এত এত দুর্ভোগ থাকা সত্ত্বেও, হতাশা আর দু:খ নিয়ে সুরক্ষা বাহিনিরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছে। আমাদের নিরাপদে রেখেছে। তাই সকল নাগরিক ও প্রবাসীদের প্রয়োজন এদের কাজে সহযোগিতা করা এবং তাঁদের সম্মান করা।

আমাদের সুরক্ষিত রাখতে কুয়েতে নিরাপত্তা সেক্টরে কাজ করা প্রতিটা কর্মীকে স্যালুট।

সুত্রঃ আল-রায়

ভাঙল ৮০০ বছরের ‘ঘুম’, ছড়াচ্ছে আতঙ্ক।

ভেঙেছে ৮০০ বছরের ঘুম। আইসল্যান্ডের রাজধানী রেইকজাভিক থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরেই অবস্থিত এই আগ্নেয়গিরি হঠাৎ জেগে উঠেছে। এ ঘটনায় আশপাশের বিমানবন্দরগুলোতে ফ্লাইট ওঠানামা বন্ধ রয়েছে। দূরে সরিয়ে রাখা হয়েছে বাসিন্দাদের। 

আবহাওয়া দফতর সতর্কবার্তা দিয়েছে, অগ্ন্যুৎপাত ও ভূমিকম্পের ফলে রাজধানী ও তার আশপাশের বিভিন্ন এলাকায় ভূমিধস দেখা দিতে পারে।দুই টেকটোনিক প্লেটের মাঝামাঝি অবস্থানের কারণে আইসল্যান্ডে নিয়মিতই মৃদুমাত্রার ভূমিকম্প হয়।  

হেলিকপ্টার থেকে কোস্টগার্ডের ধারণকৃত ছবিতে দেখা যায়, ফাগরাদালফজাল পর্বতের কাছে অবস্থিত জেলডিংডালুর থেকে আইসল্যান্ডের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রেকইকজেনিস পর্যন্ত বয়ে আসছে উত্তপ্ত লাভা।  আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, আগ্নেয়গিরির কয়েক কিলোমিটারের মধ্যে অবস্থিত গ্রিনদাবিক বন্দরে বিপদ এড়াতে মানুষের প্রবেশ ও মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। আইসল্যান্ডের আবহাওয়া দপ্তর (আইএমও) জানিয়েছে, এখন পর্যন্ত বিপজ্জনক মাত্রায় উদগিরণ শুরু হয়নি। পরিস্থিতি পর্যবেক্ষণ করছে পুলিশ ও কোস্টগার্ড।শেষ বার ১২৪০ সালে আগ্নেয়গিরিটি সক্রিয় ছিল বলে জানিয়েছে আইএমও। সে হিসাব অনুযায়ী, ৭৮১ বছর পর আগ্নেয়গিরিটি থেকে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। গত ২৪ ফেব্রুয়ারি মাউন্ট কেইলিরের কাছে ৫ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পের পর থেকেই অঞ্চলটির পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছিল। ওই ভূমিকম্পের পর ৫০ হাজারের বেশি মৃদু কম্পন অনুভূত হয় সেখানে। বিষয়টিকে অস্বাভাবিক বলছেন পরিবেশবিদরা।

করোনা ভাইরাস আপডেট কাতার?

করোনা ভাইরাস আপডেট কাতার
২১/০৩/২০২১

📌 আজকে টিকা দিয়েছে – ১৫২৭৫ জন

📌 সর্বমোট টিকা দিয়েছে – ৫৯৪৬১৩ জন

📌 আজকে নতুন আক্রান্তের সংখ্যা – ৫০৩ জন

📌 সর্বমোট আক্রান্ত – ১৭৩৭০৯ জন

📌 আজকে সুস্থ হয়েছে – ৩৩৬ জন

📌 সর্বমোট সুস্থ হয়েছে – ১৬০৪৫১ জন

📌 চিকিৎসাধীন আছে – ১২৯৮৫ জন

📌 আজকে মৃত্যু বরণ করেছে – ০১ জন তার বয়স ছিল ৬৩ বছর।

📌 সর্বমোট মৃত্যু বরণ করেছে – ২৭৩ জন

📌 আইসিইউতে আছে – ১৭৯ জন

জিকু ভূঁইয়া
দোহা- কাতার

দেশে আরও ২২ জনের প্রাণ কেড়ে নিল করোনা।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২২ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৯০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ২ হাজার ১৭২ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৭০ হাজার ৮৭৮ জনে।

করোনাভাইরাস নিয়ে রোববার (২১ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬৮৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ২২ হাজার ৪০৫ জন।এর আগে শনিবার (২০ মার্চ) দেশে আরও ১ হাজার ৮৮৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ২৬ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৩৪ লাখ ৩০ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ২২ হাজার ৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯৪ লাখ ১৫ হাজার ৭৯৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৪ লাখ ৮২ হাজার ১২৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫৪ হাজার ৮৭১ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৯ লাখ ৫০ হাজার ৪৫৯ জন এবং মারা গেছেন ২ লাখ ৯২ হাজার ৮৫৬ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ১৫ লাখ ৯৮ হাজার ৭১০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৭৯০ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৪৭ হাজার ৫৭০ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৪ হাজার ৬৫৯ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৯১ হাজার ২১৭ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৬ হাজার ১২২ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২১ মার্চ (রোববার) এর আপডেট

বাংলাদেশে খেলতে আসা প্রবাসী খেলোয়াড়ের সবকিছু চুরি!

বড় স্বপ্ন নিয়ে বাংলাদেশে এসেছেন ইংল্যান্ড প্রবাসী মুরহাদ হোসেন। লাল-সবুজ দলের হয়ে টেবিল টেনিসে প্রতিনিধিত্ব করাই তার লক্ষ্য। সেজন্য পল্টন শহীদ তাজউদ্দীন উডেন ফ্লোর জিমনেসিয়ামে কয়েক দিন ধরে অনুশীলনও করেছেন। আজ শুরু হওয়া টেবিল টেনিস প্রতিযোগিতায় খেলছেন পাললিকের হয়ে। কিন্তু প্রথম দিনে অনাকাঙ্ক্ষিত ঘটনার শিকার হয়েছেন বাংলাদেশে। চুরি হয়ে গেছে মুরহাদের তিনটি ক্রেডিট কার্ড,১০ হাজার টাকা ও দামি মোবাইল ফোন!

ফরিদপুরে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে; নিহত ৬, আহত ৩।

আজ রবিবার (২১ মার্চ) সকালে ফরিদপুরে ট্রাক মাইক্রোবাস সংঘর্ষে সড়ক দুর্ঘটনায় ৬ জন নিহত হয়েছে। নিহত ৬ জনই মাইক্রোবাসের যাত্রী। আহত হয়েছে ৩ জন। ঝিনাইদহ থেকে ঢাকা আসার সময় এই দুর্ঘটনা ঘটে।

সূত্র: Independent Tv.

ইউএস-বাংলার বহরে যুক্ত হয়েছে ব্র্যান্ডনিউ এটিআর ৭২-৬০০।

দেশের বেসরকারি বিমান পরিবহন সংস্থা ইউএস-বাংলা বিমানের বহরে যুক্ত হয়েছে ৭ম ব্র্যান্ড নিউ এটিআর ৭২-৬০০ বিমান। গতকাল শনিবার রাতে বিমানটি ঢাকা বিমানবন্দরে এসে পৌঁছায়। ফ্রান্সের ফ্র্যান্কাজল এয়ারপোর্ট থেকে গ্রিস, সংযুক্ত আরব আমিরাত ও ভারতের আহমেদাবাদ হয়ে নতুন সংযোজিত এয়ারক্রাফটটি ঢাকায় এসে পৌঁছায়। নতুন এই বিমান দিয়ে ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে অভ্যন্তরীণ রুটে অধিকতর ফ্লাইট পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

সৌদিতে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন।

সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতায় এসএসসি ও এইচএসসি শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করলেম শিক্ষামন্ত্রী। 

গতকাল শনিবার (২০ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে এই কার্যক্রমের উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

দূতাবাসের আয়োজনে ভার্চুয়াল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।

ভার্চুয়াল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে হলে শিক্ষার কোন বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন সৌদি আরবে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের মাধ্যমে অভিবাসীরা নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে সক্ষম হবে।

এদিকে, সভাপতির বক্তব্যে রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) বলেন, সৌদি আরবের ভিশন ২০৩০ ও বাংলাদেশের ভিশন ২০৪১ বাস্তবায়নের লক্ষ্যে দক্ষ অদক্ষ প্রবাসী শ্রমিকদের শিক্ষার মানোন্নয়ন অপরিহার্য। সৌদি আরবে যুগোপযোগী ও অধিক দক্ষতাসম্পন্ন আধুনিক শ্রমবাজার গড়ার লক্ষ্যে বাংলাদেশ দূতাবাসের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি্র বক্তব্যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক ড. এম এ মান্নান বলেন, সৌদি আরবে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম অত্যন্ত উপযোগী ও সার্থক হবে এবং প্রবাসী বাংলাদেশিরা এতে উপকৃত হবে। তিনি সৌদি আরবে স্নাতক পর্যায়ের কোর্স চালু করার ব্যাপারে আশাবাদ প্রকাশ করেন।

দূতাবাসের প্রথম সচিব (প্রেস) মোহাম্মদ ফখরুল ইসলামের উপস্থাপনায় জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেটের দায়িত্বপ্রাপ্ত কনসাল জেনারেল এস এম আনিসুল হক ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ওপেন স্কুলের ডীন ড. সাবিনা ইয়াসমিন বক্তব্য প্রদান করেন।

গত কালকের কুয়েতর মিডিয়ার টপ নিউজ গুলির সংক্ষিপ্ত বুলেটিন……

🔴 #মুবারকআলকেবির এলাকাতে ২ বছর বয়সি কুয়েতি বাচ্চা মেয়ের মৃত্যু। বাচ্চাটি বাথরুমের ৬০ সেন্টিমিটার গভিরতার বাথটোপে ডুবে মারা গেছে। (ইন্নানিল্লাহ….)
✳সূত্র: দারওয়াজা নিউজ।

🔴গতকাল কারফিউ আইন লঙ্ঘনের কারনে ২৪ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্যে ১৮ জন কুয়েতি নাগরিক এবং ৬ জন প্রবাসী।
✳সূত্র: Moi,Kuw.

🔴২০২১ সালের জন্য পরিসংখ্যান অনুযায়ী উপসাগরীয় দেশগুলোর মধ্যে গ্লোবাল “হ্যাপিনেস ইনডেক্সে” হিসেবে বিশ্বব্যাপী ৪র্থ তম স্থান অর্জন করেছে কুয়েত।
✳সূত্র: আল রাই।

🔴কুয়েতে আজকে করোনাভাইরাসে নতুন #আক্রান্ত হয়েছে ১,৩৪৭ জন এবং #মৃত্যু ৫ জনের এবং আজকে #সুস্থতা লাভ করেছেন ১,৩৮৬ জন।
সূত্রঃ MOH

🔴কুয়েতে করোনা ভ্যাকসিন গ্রহনের কেন্দ্র প্রতি প্রতি সাপ্তাহে “শনিবার থেকে বৃহস্প্রতিবার” পর্যন্ত খোলা থাকবে।
✳সূত্র: আল আনবা।

🔴গত ১ সাপ্তাহে ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ২২,২৭৪ জনকে আটক করেছে কুয়েতের ট্রাফিক ডিপার্টমেন্ট। এতে ৩ জন ছিলো লাইসেন্সবিহিন।
✳সূত্র: আল আনবা।

🔴কুয়েতের বাণিজ্যিক কমপ্লেক্সে গুলোতে স্বাস্থ্য প্রয়োজনীয়তা বাস্তবায়নের লক্ষ্যে অভিযান অব্যাহত রেখেছে মিউনিসিপ্যালিটি (বলদিয়া)।
✳সূত্র: আখবার আল উম্মাহ।

🔴যারা পবিত্র হজ্ব ব্রত পালনে আগ্রহী, তাদের ভ্যাকসিন গ্রহণ বাধ্যতামূলক।
সৌদি আরবের সরকারি নীতিমালা অনুসারে তথ্যটি প্রকাশ করে কুয়েতের মিনিষ্ট্রি অফ এনডোমেন্টস।
✳সূত্র: আল মাজালিস।

🔴আমেরিকা’র লস অ্যাঞ্জেলসে ট্র্যাফিক দুর্ঘটনায় ২৭ বছর বয়সী কুয়েতের শিক্ষার্থীর মৃত্যু।
✳সূত্র: আল হাকিয়া।

ডাঃ আল-আলাউয়ী তাঁর টুইট বার্তায় বলেন নিষেধাজ্ঞার দুই সপ্তাহ পরের অবস্থা…

যা আমরা নিষেধাজ্ঞার শুরুতে নিবিড় পরিচর্যায় আসিউতে ১৭০ জন দিয়ে শুরু করেছি আজ আমরা পৌঁছে গিয়েছি ২৩০ জনে।

এটি এখন “সরকারী” হিসাবে ঘোষণা করা যেতে পারে – এবং পুরো আত্মবিশ্বাসের সাথে – যে নিষেধাজ্ঞাটি খারাপভাবে ব্যর্থ হয়েছে …

মহামান্য স্বাস্থ্যমন্ত্রীকে কুয়েতি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে।
… এবং তার পদত্যাগ জমা দেওয়ার জন্য, তাঁর শ্রমচেতনার জন্য কৃতজ্ঞ যা দেশকে ধ্বংস করার থেকে মুক্ত করতে হবে!

✍️ Collected, Translated and posted by Nahar Hoque – দ্বীনের আলো