ক্যাটাগরি Uncategorized

শেকড় শুকিয়ে যাচ্ছে আরবদের, সামনে বিপর্যয়।

মধ্যপ্রাচ্য বলতেই সামনে ভেসে ওঠে তেল সম্পদের অট্টালিকা। গোটা দুনিয়ার তেলের বাজার নিয়ন্ত্রণ করে মধ্যপ্রাচ্য। তেল থেকেই তাদের সরকারি আয়-ব্যয় নির্বাহ হয়। উপসাগরীয় সহযোগিতা সংস্থা বা জিসিসি ভুক্ত দেশগুলোর অর্থনীতির চাকা ঘোরে তেল সম্পদের শক্তিতে।

কিন্তু সামনের বছরগুলো তাদের জন্য হয়ে উঠছে কঠিন। বদলে যাচ্ছে পরিস্থিতি। ফুরিয়ে আসছে তেল সম্পদ। ফলে বাহরাইন, ওমান, কুয়েত, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে টিকে থাকার জন্য এখন বিকল্প অর্থনীতির দিকে ঝুঁকতে হচ্ছে।তেল নির্ভরতা থেকে বেরিয়ে আসতে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করেছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার দেশের অর্থনীতিকে তথ্য-প্রযুক্তি ও পর্যটন নির্ভর করতে রাষ্ট্রীয় সংস্কার করছেন। তবে, তার পরিকল্পনা কতটা বাস্তবায়ন হবে তা নিয়ে বিশ্লেষকদের সন্দেহ রয়েছে।

গাল্ফ দেশগুলোর তেল সম্পদের গতিপথ নিয়ে একটি বিশ্লেষণ প্রকাশ করেছে ইসরাইলের প্রভাবশালী সংবাদমাধ্যম হারেৎজ। বিশ্লেষণটি লিখেছেন অর্থনীতিবিদ ও কলামনিস্ট ডেভিড রোজেনবার্গ।ডেভিড রোজেনবার্গ বলেছেন, গাল্ফভুক্ত দেশগুলো বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার ঘটিয়েছে ১৯৭০ এর দশক থেকে। তেল সম্পদ ব্যবহার করে তারা যেমন সম্পদের বিস্তার ঘটিয়েছে তেমনি জীবনযাত্রাকে নিয়ে গেছে অন্য উচ্চতায়। কিন্তু তারা বিভিন্ন সমস্যার সমাধান না করে জিইয়ে রেখেছে।আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সম্প্রতি এক প্রতিবেদনে বলেছে, গাল্ফভুক্ত বা এটিএম দেশগুলোর অর্থ দ্রুত ফুরিয়ে আসছে। এসব দেশের অর্থনীতি সম্পূর্ণ তেলের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। যদি তারা তেলের ওপর নির্ভরশীলতা কমাতে না পারে বা বিকল্প অর্থনীতির পথ খুঁজে বের করতে না পারে তাহলে আগামী ১৫ বছরের মধ্যে তাদের জমা হওয়া দুই লাখ কোটি ডলার শেষ হয়ে যাবে।বর্তমানে প্রতি ব্যারেল তেলের দাম ১০০ ডলার। দেশগুলোর সরকারি ব্যয় মেটাতে যে পরিমাণ অর্থ দরকার তাতে যদি তারা বর্তমান হারে তেল উৎপাদন করতে থাকে তাহলে ২০৫১ সালের মধ্যে তাদের অর্থ শেষ হয়ে যাবে। আর যদি তেলের দাম ব্যারেল প্রতি ২০ ডলার  কমে যায় তাহলে ২০২৭ সালের মধ্যে তা শেষ হয়ে যাবে।দুনিয়া এগিয়ে যাচ্ছে দ্রুত। নতুন নতুন প্রযুক্তির ব্যবহার বাড়ছে। জ্বালানি হিসেবে তেলের বিকল্পও তৈরি হচ্ছে। জীভাশ্ম জ্বালানির ব্যবহার নিয়ে প্রযুক্তি খাত অনেক দূর এগিয়েছে। তাছাড়া বিভিন্ন দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে তেলের ওপর নির্ভরশীলতা কমেছে। সামনের দিনে সেটি আরও কমতে থাকবে। ফলে আরবরা তেল নির্ভরশীল থাকলে নিজেদের অবস্থান ধরে রাখতে ঝুঁকিতে পড়বে।অঢেল সম্পদের কারণে আরবরা যে মানের জীবনযাত্রায় অভ্যস্ত হয়ে উঠেছে তা থেকে তাদের বেরিয়ে আসাও সহজ নয়। কিন্তু সরকার তার ব্যয় মেটাতে নাগরিকদের ওপর কর আরোপ শুরু করলে পরিস্থিতি ঘোলাটে হতে পারে। দেখা দিতে পারে নাগরিক অস্থিরতা। বর্তমানে বড় বড় সরকারি প্রতিষ্ঠানে নাগরিকদের চাকরির সুযোগ থাকলেও তা ভবিষ্যতে না থাকার ঝুঁকি রয়েছে। এতে সঙ্কট আরও বাড়তে পারে।- ডেভিড রোজেনবার্গের বিশ্লেষণ অবলম্বনে লিখেছেন পলাশ মাহমুদ।

সুত্র ঃ-https://m.somoynews.tv/pages/details/198138

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আরেকটি লাশ উপহার দিলেন।সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত।

মৌলভীবাজারের জুড়ি সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

শনিবার ভোর ৪টার দিকে ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি ওই যুবকের গুলিবিদ্ধ মরদেহ পাওয়া যায়।

নিহত যুবকের নাম বাপ্পা মিয়া (৪০)। তিনি একই এলাকার আবদুর রউফের ছেলে। স্থানীয়রা জানান, বাপ্পা গরুর ব্যবসা করেন। শুক্রবার সন্ধ্যার দিকে তিনি বাড়ি থেকে বের হন।

শনিবার ভোরে সীমান্তে কয়েকটি গুলির শব্দ শোনা যায়। সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয় লোকজন সীমান্তখুঁটির কাছে শূন্যরেখায় একটি মরদেহ পড়ে থাকতে দেখেন।

পরে বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) স্থানীয় ফুলতলা ক্যাম্পের লোকজনকে জানানো হয়।

ফুলতলা ইউনিয়ন পরিষদের (ইউপি) মেম্বার মইনুদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার ভোর ৪টার দিকে উপজেলার ফুলতলা ইউনিয়নের পূর্ব বটুলী এলাকায় বাংলাদেশি পিলার ৮২৩ এর বিপরীত পাশে ভারতীয় কাঁটাতারের বেড়ার অভ্যন্তরে রাগনা চেকপোস্টের কাছাকাছি বাপ্পার মরদেহ পাওয়া যায়।

বাপ্পা মিয়া গরু ব্যবসায়ী ছিলেন। সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে বলে শুনেছি।

বিজিবির ৫২ ব্যাটালিয়নের ফুলতলা ক্যাম্পের কমান্ডার সুবেদার দেলোয়ার হোসেন বলেন, সীমান্তে এক ব্যক্তির মরদেহ পড়ে থাকার খবর শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

আন্তর্জাতিক, খবর,…. জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত, সুনামি সতর্কতা জারি।

জাপানের ৭ দশমিক ২ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির আবহাওয়া বিভাগ জানায়, স্থানীয় সময় শনিবার (২০ মার্চ) সকাল ৬টা ৯ মিনিটে দেশটির উত্তর-পূর্ব উপকূলে এটি আঘাত হানে।

জাপানের আবহাওয়া বিভাগ আরও জানায়, প্রশান্ত মহাসাগরীয় জলসীমায় মিয়াগি অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পের গভীরতা ছিল ৬০ কিলোমিটার। ভূমিকম্পের পর উপকূলীয় এলাকায় সুনামি পূর্বাভাস দেওয়া হয়েছে।দেশটির সরকারি সম্প্রচার মাধ্যম এনএইচকে জানায়, সমুদ্রের ঢেউ এক মিটার পর্যন্ত উঁচু হতে পারে। সুনামির ব্যাপারে বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মসজিদে নববীতে এবার উন্মুক্ত তারাবি নামাজ।

পবিত্র মদিনায় মসজিদে নববীতে এবার উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করা যাবে। তবে করোনার সংক্রমণ রোধে নেওয়া হবে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সৌদি আরবের পবিত্র দুই মসজিদের সভাপতি শেখ আব্দুর রহমান আল সুদাইস এসব তথ্য জানিয়েছেন।

করোনাভাইরাসের কারণে গত বছর পবিত্র রমজানে সৌদি আরবের পবিত্র দুই মসজিদ- মসজিদে নববী এবং মসজিদুল হারামে তারাবির নামাজ হয়েছিল সংক্ষিপ্ত পরিসরে। তবে চলতি বছর দেশটিতে করোনা কিছুটা নিয়ন্ত্রণে থাকায় সিদ্ধান্ত বদলেছে সৌদি সরকার।পবিত্র দুই মসজিদের সভাপতি এক বিবৃতিতে জানিয়েছেন, চলতি বছর মসজিদে নববীতে মুসল্লিরা উন্মুক্তভাবে তারাবির নামাজ আদায় করতে পারবেন।

তিনি আরো জানান, তারাবির নামাজ শেষ হওয়ার ৩০ মিনিট পর পর্যন্ত মসজিদ খোলা থাকবে।তবে করোনা যাতে ছড়িয়ে পড়তে না পারে সে জন্য নেওয়া হবে নানা সতর্কতামূলক ব্যবস্থা। সামাজিক দূরত্ব এবং মুসল্লিদের মাস্ক পরা নিশ্চিত করা হবে।সৌদি কর্তৃপক্ষ জানায়, পবিত্র রমজানে এবার মসজিদে নববীতে ৬০ হাজার মুসল্লি একত্রে তারাবির নামাজে অংশ নিতে পারবেন।করোনা মহামারির কারণে মক্কা-মদিনাসহ বিভিন্ন স্থানে প্রবেশের জন্য পূর্ব অনুমতিসহ মুসল্লিদের মানতে হয় নানা শর্ত। তবে মসজিদে নববীতে নামাজ আদায়ের জন্য এসব শর্ত কিছুটা শিথিলের কথা বলছে সৌদি আরব।

সুত্র ঃ- সময় টিভি

ইতালিতে কয়েকটি অঞ্চলকে রেড জোন ঘোষণা, হতাশায় বাংলাদেশিরা।

রেড জোনের কারণে ইতালির বেশির ভাগ মানুষ রয়েছেন চরম হতাশায়। বার রেস্টুরেন্টসহ বহু ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে। এদিকে শুক্রবার (১৯ মার্চ) থেকে ইতালিতে স্থগিত হওয়া অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ আবারো শুরু হয়েছে। এ অবস্থার মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।

ইতালিতে শুক্রবার আরো দুটি অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকায় বার রেস্টুরেন্টসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। অনেকেই দোকান ভাড়া দিতে না পেরে ছেড়ে যাচ্ছে দীর্ঘদিনের ব্যবসা। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও রয়েছেন চরম হতাশায়।এদিকে সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দরিদ্র মানুষের জন্য ১১ মিলিয়ন ইউরো অর্থ বরাদ্দ দিয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে এ অর্থ নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে।

এদিকে দেশটিতে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৫৫ বছর বয়সের বেশি নাগরিকদের দেয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এক ডোজের ভ্যাকসিন জনসন অ্যান্ড জনসন ইতালির ফার্মেসিতেও পাওয়া যাবে।শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী নিজেও অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানিয়েছেন। যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেয়া হবে বলেও জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে ক্লাসে আগ্রহী নয় বাংলাদেশি শিশুরা।এদিকে ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ।

সুত্র ঃ- সময় টিভি

কুয়েতে কারফিউ: শ্রমিকদের বেতন নিয়ে বিপাকে ব্যবসায়ীরা।

করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কুয়েতে কারফিউ অব্যাহত রয়েছে। এ কারণে লোকসানের মুখে প্রবাসী ব্যবসায়ীরা। হঠাৎ করে করোনা আবারও লাগামহীন হয়ে উঠেছে কুয়েতে।

সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ৭ মার্চ থেকেই কারফিউ জারি করে কুয়েতে সরকার। বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১২ ঘণ্টার কারফিউ এক মাসের জন্য জারি করা হয়েছে।কারফিউয়ের সরাসরি প্রভাব পড়েছে ব্যবসা প্রতিষ্ঠানের ওপর। ক্রেতাশূন্য মার্কেটগুলোতে আগের মতো বেচাকেনা না থাকায় লোকসান গুনতে হচ্ছে ব্যবসায়ীদের। দোকান ভাড়া ও শ্রমিকদের বেতন-ভাতা দিতে হিমশিম খাচ্ছেন তারা।

কুয়েতে প্রায় তিন লাখ প্রবাসী বাংলাদেশি রয়েছেন। তাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত আছেন বলে জানা গেছে।ব্যবসায় মন্দার কারণে অনেকেই ইতোমধ্যে তাদের ব্যবসা প্রতিষ্ঠান বিক্রি করে দেশে ফিরে গেছেন। তবে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের আশা, শিগগিরই মহামারি কাটিয়ে আবারো তাদের ব্যবসায় প্রাণ ফিরবে।৪ মার্চ (বৃহস্পতিবার) দেশটির মন্ত্রিপরিষদ বৈঠকে করোনারোধে ১২ ঘণ্টার কারফিউ দেওয়া হয়। মন্ত্রিপরিষদের বৈঠকের বরাত দিয়ে স্থানীয় আরবি দৈনিক আল কাবাস ও আল আনবাসহ একাধিক গণমাধ্যমে সংবাদটি প্রকাশ করা হয়।খবরে বলা হয়, ৭ মার্চ থেকে ১ মাসের জন্য প্রতিদিন বিকেল ৫টা থেকে ভোর ৫টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। করোনা পরিস্থিতি পর্যালোচনা পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।বাহিরের দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে পরবর্তী  নির্দেশনা না দেওয়া পর্যন্ত। লোকসমাগমের স্থানসমূহ পার্ক, বাংলো বন্ধ থাকবে।

সুত্র ঃ- সময় টিভি,

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ ৩২৮ শ্রমিক আটক।

সাধারণ ক্ষমা ঘোষণার পরও অবৈধ অভিবাসীদের আটক করতে মালয়েশিয়া সরকার হঠাৎ অভিযান শুরু করায় দেশটিতে থাকা বাংলাদেশি কর্মীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বহু বাংলাদেশি গ্রেপ্তার এড়াতে পালিয়ে থাকতে বাধ্য হচ্ছেন। রাজধানী কুয়ালালামপুরের জালান ইম্বির একটি নির্মাণস্থলে অভিযান চালিয়ে সর্বমোট ৩২৮ জন বিদেশিকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন পুলিশ। 

আটককৃতদের মধ্যে বাংলাদেশি ২০৪ জন, ইন্দোনেশিয়ান ১০৮ জন, মিয়ানমারের ৯ জন, ভারতের ৪ জন এবং অন্যান্য দেশের ৩ জন নাগরিক রয়েছে। তাদের সবার বয়স ২২ থেকে ৬৩ বছরের মধ্যে এবং বেশির ভাগই আশপাশের নির্মাণস্থলে কর্মরত ছিলেন। 
স্থানীয় সময় শনিবার (২০ মার্চ) ভোরে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে বলে জানিয়েছেন দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি ইসমাইল মোহাম্মদ সাইদ। মন্ত্রী জানান, অভিযানের সময় গ্রেফতার এড়াতে মলভর্তি একটি নালায় পড়ে যাওয়ার আগে তিনজন অবৈধ অভিবাসী প্রায় ২০ ফুট উঁচু একটি দেয়ালে উঠে পড়ে। তিনি আরও জানান, আটকদের বেশির ভাগই আগে অবৈধ বসবাসের অভিযোগে ধরা পড়েন এবং অনেকেই এক কোম্পানির ভিসা দিয়ে অন্য কোম্পানিতে কাজ করছেন। এই বিষয়টি অবিলম্বে মানবসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হবে। 

এ ছাড়াও যদি তদন্তে দেখা যায় যে বিদেশি শ্রমিকরা তাদের নথিতে নিবন্ধিত কাজের বিপরীতে বিভিন্ন খাতে কাজ করছে, তাহলে নিয়োগকর্তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনার শিকার প্রবাসী বাংলাদেশি।

মালয়েশিয়ায় রাস্তা পারাপারে সময় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৩৫ বছর বয়সী এক বাংলাদেশি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ মার্চ) কুয়ালালামপুরের জালান মাহারাজালেলা এলাকায় সকাল ১১টার দিকে হাঁটতে গিয়ে রাস্তা পার হওয়ার সময় একটি সাদা রঙের বিএমডব্লিউ গাড়ি তাকে চাপা দেয়। এতে তার হাতে, কনুইয়ে, হাঁটুতে আঘাত লাগার পাশাপাশি তার কপাল ছুলে যায়। তারপর থেকে ধারণকৃত ফুটেজটি ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।এদিকে, নগরের ট্রাফিক বিষয়ক তদন্ত ও শৃঙ্খলা রক্ষা বিভাগের প্রধান সহকারী কমিশনার জুলকেফলি ইয়াহিয়া জানান, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে যে, দুর্ঘটনার শিকার হওয়া বাংলাদেশি গাড়ির কাছাকাছি থাকায় চালক সময় মতো গাড়ি থামাতে পারেননি। দুর্ঘটনার পর চালক গাড়ি থেকে বেরিয়ে আসেন এবং আহত ব্যক্তিকে দ্রুত কুয়ালালামপুর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।

তিনি আরও বলেন, এই মামলাটিতে ট্রাফিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ৫০ এলএন১৬৬/৫৯ ধারায় তদন্ত চলছে।

তথ্য প্রযুক্তির…অফলাইনেও হোয়াটসঅ্যাপে চ্যাট করবেন যেভাবে।

ধরুন বিশেষ বন্ধুর সঙ্গে অনেকক্ষণ চ্যাট করছেন। আর সেই সময়ে কেউ কৌতূহলী হয় বার বার জিজ্ঞেস করে চলেছেন ‘কীরে, এতক্ষণ অনলাইন, কার সঙ্গে গল্প করছিস?’ এছাড়া নানান রকমের ঝামেলা তো রয়েছেই।

হোয়াটসঅ্যাপে অনলাইনে থাকার বড় অসুবিধা হল লিস্টে থাকা ছাড়াও অন্যরাও দেখতে পায় আপনি অন রয়েছেন। এগুলি ছাড়াও, অনেক পরিচিতি আপনাকে অনলাইনে দেখে টেক্সট শুরু করে। এই ক্ষেত্রে, আপনি অন্য অপরের চোখ এড়িয়ে এই কৌশলটি ব্যবহার করতে পারবেন। বর্তমানে, আপনি যদি অনলাইনে উপস্থিত না হয়ে হোয়াটসঅ্যাপে চ্যাট করতে চান, তবে জেনে রাখুন এই কৌশল:# প্রথমে আপনাকে গুগল প্লে স্টোরে গিয়ে চ্যাটের জন্য WA bubble for chat ডাউনলোড করতে হবে।

# এর পরে, অ্যাপটি ফোনর অ্যাক্সেসিবিলিটি পারমিটের জন্য অনুমোদন চাইবে যা অনুমতি দিতে হবে।# এরপর হোয়াটসঅ্যাপে আসা টেক্সটগুলি আপনার কাছে bubble-এ আসবে।# এখানে চ্যাটিং করলে কেউ আপনাকে অনলাইন দেখতে পাবেন না এবং অফলাইনে থাকা সত্ত্বেও আরামে চ্যাট করতে পারবেন।# এছাড়াও আপনার হোয়াটসঅ্যাপের Last Seen ও কেই দেখতে পাবে না।শুধু তাই নয়। এই অ্যাপের প্রধান সুবিধা হল এর বাবেল ডিজাইন। মেসেঞ্জারে যেভাবে অন্য অ্যাপের উপর থেকে বাবল-এ ট্যাপ করে মেসেজ করা যায়, ঠিক সেভাবেই এখানেও হোয়াটসঅ্যাপকে ব্যবহার করা যায়। ফলে অন্যান্য অ্যাপ ব্যবহার করতে করতে চ্যাট করা আরও সহজ হয়। এক ঝলকে কে মেসেজ করছেন, তাও দেখে নিতে পারবেন। 

কাতারে ন্যূনতম মাসিক মজুরি ২৩ হাজার টাকা।

কাতারে এখন থেকে শ্রমিকেরা প্রতিমাসে ন্যূনতম মজুরি হিসেবে শ্রমিকেরা পাবেন ১ হাজার কাতারি রিয়াল, যা বাংলাদেশি টাকায় প্রায় ২৩ হাজার টাকা। শনিবার (২০ মার্চ) থেকে শ্রমিকদের ন্যূনতম মজুরি আইন কার্যকর হয়েছে দেশটিতে।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে কর্মরত যেকোনো দেশের যে কোনো খাতের শ্রমিকের ক্ষেত্রে এ মজুরি প্রযোজ্য হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে কাতার প্রথম আইন পরিবর্তন করে ন্যূনতম মজুরি বেঁধে দিল।আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, শ্রমিকেরা প্রতি মাসে ন্যূনতম ১ হাজার কাতারি রিয়েল বা ২৭৫ মার্কিন ডলার মজুরি পাবেন। একই সঙ্গে মজুরির বাইরে প্রতি মাসে শ্রমিকেরা খাবার খরচ বাবদ ৩০০ রিয়েল ও আবাসন ব্যয় হিসেবে আরও ৫০০ রিয়েল পাবেন। তবে যেসব শ্রমিক মালিকপক্ষের কাছ থেকে খাবার ও আবাসন সুবিধা পান, তারা প্রতি মাসে অতিরিক্ত এই ৮০০ রিয়েল পাবেন না।

আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) বলছে, মজুরি আইন কার্যকর হওয়ায় কাতারের বেসরকারি খাতে কর্মরত ২০ শতাংশ শ্রমিক সরাসরি উপকৃত হবেন। সংখ্যার হিসাবে তা ৪ লাখের বেশি। আল-জাজিরা জানায়, দেশটিতে এরই মধ্যে ৫ হাজারের বেশি প্রতিষ্ঠান সংশোধিত আইনের আওতায় তাদের মজুরি ব্যবস্থা বদলে ফেলেছে।কাতার ২০২২ সালে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ। যদিও করোনা মহামারির কারণে এই আয়োজন নিয়ে শঙ্কা রয়েছে। এ মহাযজ্ঞের আগেই নানা সমালোচনার মুখে দেশটি শ্রমব্যবস্থা সংস্কারে নানা উদ্যোগ নেয়। এর অংশ হিসেবে সংশোধন আনা হয়েছে মজুরি আইনে।এর আগে কাতার সরকার আলোচিত-সমালোচিত কাফালা পদ্ধতি বাতিল করে। কোনো এক ব্যক্তির অধীন বিদেশি শ্রমিকদের নিয়োগ দেওয়াই হলো কাফালা পদ্ধতি। যেখানে একজন কফিল কোনো বিদেশিকর্মীকে স্পনসর করলে সেই কর্মী কাতার যেতে পারেন এবং সেখানে যাওয়ার পর ওই নিয়োগকর্তার অধীন কাজ করতে হয় তাকে। এ ক্ষেত্রে ওই কর্মীর কাজ পরিবর্তনসহ সার্বিক সব বিষয় নির্ভর করে নিয়োগকর্তার ওপর। শ্রম আইনের এই বিশেষ বিধান বাতিলের পর দেশটিতে এখন বিদেশি শ্রমিকদের চাকরি বদলাতে কফিলের অনুমতির দরকার হয় না। যদিও আল-জাজিরার সঙ্গে আলাপকালে অনেক শ্রমিক এখনো বিষয়টি নিয়ে নানাভাবে হয়রানির অভিযোগ তুলেছেন।