ক্যাটাগরি Uncategorized

ট্রাভেল পাস অ্যাপের সফল পরীক্ষা চালিয়েছে আইএটিএ।

আন্তর্জাতিক ভ্রমণে ট্রাভেল পাস অ্যাপের সফল পরীক্ষা চালিয়েছে দ্য ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন (আইএটিএ)।
লন্ডনের হিথ্রো বিমানবন্দরে সিঙ্গাপুর এয়ালাইন্সের যাত্রীদের স্বাস্থ্যগত সাধারণ অবস্থা ঠিকঠাক যাচাইয়ের মাধ্যমে এই অ্যাপের কার্যকারিতা পরীক্ষা করা হয়। এই প্রযুক্তির মাধ্যমে ভ্রমণকারী ও সরকারি কর্তৃপক্ষ উভয় পক্ষই সহজ, নিরাপদ ও কার্যকর উপায়ে স্বাস্থগত প্রমানাদি সম্পর্কে নিশ্চিত হতে পারবে। এই অ্যাপের ফলে সিঙ্গাপুরে ফ্লাইট নিষেধাজ্ঞা শিথিল করা সম্ভব হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে ৫ টি সমঝোতা স্মারক সই।

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষের সাথে দ্বিপক্ষীয় বৈঠকে ৫ টি সমঝোতা স্মারক সই হয়েছে। আজ শনিবার (২০ মার্চ) দুই দেশের প্রধানমন্ত্রীর বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, জাহাজ চলাচল, প্রযুক্তিসহ পারস্পরিক সহযোগিতামূলক বিষয়গুলো নিয়ে চুক্তি হয়েছে। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রঃ যমুনা টিভি।

দক্ষিণ আফ্রিকায় আবারো বাংলাদেশি খুন।

জন সিদ্দিক, ঢাকা:
দক্ষিণ আফ্রিকার নর্থ ওয়েস্ট প্রদেশের মাগোবিস্টাব নামক স্থানে খন্দকার আব্দুর রহিম নামে এক বাংলাদেশি প্রবাসী গত সোমবার (১৫ মার্চ) খুন হয়েছেন। খন্দকার আবদুর রহিম টাঙ্গাইলের মির্জাপুর থানার আমাইতারা ইউনিয়নের চামারি ফতেহপুর গ্রামের বাসিন্দা। ইতিমধ্যে, ময়না তদন্ত শেষে রহিমের মৃতদেহ বাংলাদেশে পাঠানোর প্রস্তুতি চলছে। তবে কি কারণে এই বাংলাদেশিকে নির্মমভাবে খুন করা হয়েছে তা এখনো জানা যায়নি।

করোনার প্রতিষেধক টিকা নিলেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

অক্সফোর্ড/এস্ট্রাজেনেকার করোনার টিকা নিরাপদ এমন ধারণার প্রতি আস্থা অবিচল রাখতে টিকা নিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। গতকাল শুক্রবার (১৯ মার্চ) তিনি মধ্য লন্ডনের সেইন্ট থমাস হাসপাতালে এই টিকা নেন। গত বছর এপ্রিলে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর সেইন্ট থমাস হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছিলেন জনসন। শুক্রবার সেখানেই তার বাম বাহুতে টিকা প্রয়োগ করেন নার্স লিলি। টিকা নেয়ার পর জনসন দু’হাতের বুড়ো আঙ্গুল উঁচিয়ে উল্লাস প্রকাশ করেন বরিস জনসন।

সূত্র: বিবিসি নিউজ।

সৌদিআরবে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৮২ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৬ জন।

সুস্থ হয়েছে ২৭১ জন । মোট সুস্থের সংখ্যা ৩৭৪,১৩৫ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৩৮৪,৬৫৩ জন।
মোট মৃতের সংখ্যা ৬৬০২ জন ।

Covid_19 #Saudi_Moh

আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় নতুন ২০১৩ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৫ জন।

সুস্থ হয়েছে ২২৪০ জন । মোট সুস্থের সংখ্যা ৪২০,৪৩৬ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৪৩৮,৬৩৮ জন।
মোট মৃতের সংখ্যা ১৪৩৩ জন ।

Moh_Uae

কুয়েতে এক সপ্তাহে ২২,২৭৪ ট্রাফিক জরিমানা’।

কুয়েতের ট্রাফিক বিভাগ এক সপ্তাহে পরিবহন আইন লঙ্গনের দায়ে ২২,২৭৪ টি জরিমানা করেছে, যার অধিকাংশই মোবাইল সংক্রান্ত ।

লাইসেন্সবিহীন গাড়ী চালিয়ে আটক হয়েছে ৩ নাবালক ।

@Moi_kuw

কুয়েতে করোনায় ১৩৪৭ শনাক্ত’ সুস্থ ১৩৮৬ জন এবং মৃত্যু ৫ জন’।

কুয়েতে ফের বেঁড়েছে করোনা সংক্রমণ, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৩৪৭ জন, সুস্থ হয়েছে ১৩৮৬ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২১৭,৯৩৩ জন।
মোট মৃতের সংখ্য ১২১৫ জন।
মোট সুস্থ হয়েছেন ২০২,২০৮ জন।

আজ শনিবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৮৪৪৭ জন, মোট টেস্টের সংখ্যা ১৯৬০,১৩৮ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৫১০ জন এবং আইসিইউতে আছেন ২৩০ জন ।

কাতারে ১০১৮ বাংলাদেশী শ্র’মিকের মৃ’ত্যু!।

এক দশক আগে বিশ্বকাপ ফুটবলের আয়োজক দেশ হিসেবে দায়িত্ব পাওয়ার পর থেকে ২০২০ সাল পর্যন্ত কাতারে সাড়ে ছয় হাজার অ’ভি’বা’সী শ্র’মিক মা;রা গেছেন। এটি শুধু ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও

বাংলাদেশের শ্র’মিক মৃ;ত্যু;র হিসাব। কাতারে শ্র’মিক পাঠানো অন্য প্রধান দেশগুলোর মধ্যে ফিলিপাইন ও কেনিয়ার নাগরিকদের মৃ;ত্যু;র পরি’সংখ্যান বি’বেচনায় নিলে মোট মৃ;ত্যু আরো অনেক বাড়বে বলেই ধারণা

করা হচ্ছে।কাতার ও সংশ্লিষ্ট দেশগুলোর সরকারি হিসাবের ভিত্তিতে বিশেষ প্রতিবেদনে এমন চিত্র তুলে ধরেছে ব্রিটিশ ইংরেজি দৈনিক দ্য গার্ডিয়ান। গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, সরকারি সূত্রে যে পরিসংখ্যান পাওয়া গেছে সে হিসাবে বিশ্বকাপ আয়োজনের গৌরব অর্জনের পর থেকে কাতারে দক্ষিণ এশীয় ওই পাঁচ দেশ থেকে যাওয়া শ্র’মি’কদের মধ্যে প্রতি সপ্তাহে গড়ে ১২ জনের মৃ;ত্যু হয়েছে। এর মধ্যে পাকিস্তান বাদে ৪টি দেশে গার্ডিয়ানের নির্ভরযোগ্য সূত্র ও দেশগুলোর সরকারি হিসাব অনুযায়ীই,

২০১১ থেকে ২০২০ পর্যন্ত ৫ হাজার ৯২৭ জন প্রবাসী শ্র’মি’কের মৃ;ত্যু হয়েছে। এর মধ্যে মৃ;ত বাংলা’দেশী শ্র’মি’কের সংখ্যা ১ হাজার ১৮। কাতারে পাকিস্তান দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুযায়ী, এ সময়ে ৮২৪ জন পাকিস্তানি শ্র’মিক মা;রা গেছেন। ২০১০ সালের ডিসেম্বরে বিশ্বকাপ ফুটবল আয়োজনের দায়িত্ব পাওয়ার পর গত ১০ বছরে বিপুল ও বৃহৎ সব প্রকল্প হাতে নিয়েছে কাতার। সাতটি নতুন স্টেডিয়াম নির্মাণ করা হয়েছে। নতুন একটি বিমানবন্দরসহ নতুন রাস্তাঘাট ও আধুনিক গণপরিবহনব্যবস্থা চালু করা হচ্ছে।

বড় বড় সব স্থাপনা ও উন্নয়নকাজের জন্য বিপুল সংখ্যক জ’নশ’ক্তির দরকার হয়েছে দেশটির। শুধু বিশ্বকাপ উপলক্ষে ২০ লাখ প্রবাসী শ্র’মি’ক এখন কাতারে অ’বস্থা’ন করছেন। গত ১০ বছরে কাতারে মা;রা যাওয়া প্রবাসী শ্র’মি’কের হিসাব দিলেও বিশ্বকাপ আয়ো’জন প্রকল্পের সঙ্গে এসব মৃ;ত্যু;র সরাসরি সম্পর্ক আছে কিনা তা নিশ্চিত করেনি গার্ডিয়ান।

তবে মধ্যপ্রাচ্যে শ্র’মিক’দের অধিকার নিয়ে কাজ করা ফে’য়ারস্কো’’য়ার প্র’জেক্ট’সের পরিচালক নিক ম্যা’কগি’হান বলছেন, ২০১১ সাল থেকে কাতারে যেসব প্রবাসী শ্রমিক মা;রা গেছেন, তাদের অধিকাংশই কাতার বিশ্বকাপ আয়োজনের সুযোগ পাওয়ার পর সেখানে গেছেন।

প্রবাসীর বৃদ্ধ বাবাসহ ৩ জনকে কুপিয়ে হত্যার চেষ্টা।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমির বিরোধে প্রবাসীর বৃদ্ধ বাবাসহ ৩ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা । গত ১৪ মার্চ (রোববার) রাতে এই গুরুতর হামলার ঘটনা ঘটে।

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তর। বেশ কয়েক বছর ধরে জমি দখলের চেষ্টা করছিল মদদপুষ্ট দুর্বৃত্তরা। এই জবরদখলের বিরুদ্ধে মামলাও চলছিল আদালতে।

জানা যায়, ১৪ই মার্চ রোববার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার মাইজবাগ ইউনিয়নের দত্তগ্রাম বাজার থেকে ফেরার পথে তাদের অটো থামিয়ে চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয় সন্ত্রাসীরা। পথরোধ করে এলোপাথরি কোপাতে থাকে ১০ থেকে ১২ জনের একটি দল । এতে গুরুতর জখম হন সৌদি প্রবাসীর বৃদ্ধ পিতাসহ পরিবারের আরো ৩ সদস্য।

আহতরা হলেন সৌদি প্রবাসী আব্দুল্লাহ নুমানের পিতা -মোঃ আব্দুল হাই (৭০), প্রবাসীর ভাই মঞ্জরুল হক ( ৪০) এবং এমদাদুল হক ( ৩৫)। আহতরা বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন । এদের মধ্যে আব্দুল হাই ও মঞ্জুরুল হকের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন কর্তব্যরত চিকিৎসক।

এদিকে আহত এমদাদুল হক জানান, ১০ থেকে ১২ জনের যে গ্রুপ তাদের উপর ভয়াবহ এই হামলাটি চালিয়েছে তাদের মধ্য থেকে কয়েকজনকে তারা চিনতে পেরেছেন। এদের মধ্যে অন্যতম সজিম উদ্দিন, যে নেতৃত্ব দিচ্ছিল বলে অভিযোগে জানান ভুক্তভোগীরা । বাকি হলেন শাহিন , তুহিন, লিজন ।

হামলার নেতৃত্বে থাকা সজিম উদ্দিন এর আগেও তার বিরুদ্ধে করা মামলা তুলে নেয়ার জন্য নানাভাবে হুমকি দিয়ে আসছিল।

এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলে জানান আব্দুল হাই এর আরেক ছেলে এনামুল হক।

এদিকে বৃদ্ধ বাবা এবং ভাইদেরকে হত্যার চেষ্টায় যারা হামলা করেছে তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সৌদি প্রবাসী আব্দুল্লাহ নুমান ।

সোর্সঃ ডাকঘর ২৪