ক্যাটাগরি Uncategorized

কুয়েতে কারফিউ ভঙ্গ করে আটক হলেন ১৬ কুয়েতি ও ৮ প্রবাসী’।

কুয়েতে কারফিউ আইন ভঙ্গ করে আটক হলেন জন, যাদের মধ্যে ১৬ জন কুয়েতি ও ৮ প্রবাসী রয়েছে ।

শনিবার (২০ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে, শুক্রবার দিবাগত রাতে চলমান কারফিউ আইন ভঙ্গের দায়ে তাদের আটক করে যথাযথ ব্যবস্থ গ্রহণ করা হয়েছে ।

আটককৃতদের মধ্যে আহমদী থেকে ৮, হাওয়ালী থেকে ১, জাহারা থেকে ৬, ফারওয়ানিয়া থেকে ৭, সিটি থেকে ৪ জন, আহমদী থেকে ৭, মোবারক কবির থেকে ২ জন রয়েছে ।

করোনায় আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ফয়সাল সুলতান এক টুইট বার্তায় এ খবর জানিয়েছেন। টুইটারে তিনি বলেন, ৬৮ বছর বয়স্ক প্রধানমন্ত্রী ইমরান খান কোভিড-১৯ পজিটিভ বলে টেস্টে ধরা পড়েছে। বর্তমানে তিনি তার বাসভবনে আইসোলেশনে আছেন। এ খবর দিয়েছে বিবিসি।

খবরে বলা হয়, আক্রান্তের মাত্র দু’দিন পূর্বেই ইমরান খান করোনাভাইরাসের ভ্যাকসিন গ্রহণ করেছিলেন। ভ্যাকসিন নিলে করোনাভাইরাস সংক্রমণ ঠেকানোর ক্ষমতা তৈরি হয়, কিন্তু এই ইমিউনিটি বা সুরক্ষা তৈরি হতে বেশ কয়েক সপ্তাহ সময় লাগে।

এদিকে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইমরান খান গত কিছু দিনে নিয়মিত অনেকগুলো সভায় অংশ নিয়েছেন। এর মধ্যে একটি ছিল রাজধানী ইসলামাবাদে একটি নিরাপত্তা সম্মেলন।
এতে বহু মানুষ যোগ দিয়েছিলেন। সেই সম্মেলনে ইমরান মাস্ক না পরেই বক্তৃতা দেন। এ ছাড়া গত শুক্রবার তিনি দরিদ্রদের জন্য একটি আবাসন প্রকল্প উদ্বোধন করার জন্য আরেকটি সভায় যোগ দিয়েছিলেন।

সুত্রঃ মানবজমিন ।

করোনা আক্রান্ত পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরানের সাথে সাক্ষাৎ হওয়া কুয়েতি মন্ত্রী সুস্থ’।

কুয়েতের পররাষ্ট্র ও মন্ত্রিপরিষদ বিষয়ক মন্ত্রী শেখ ডাঃ আহমেদ আল-নাসের জানান, তিনি ভাল আছেন এবং সুস্থ আছেন, এর আগে তার সাথে সাক্ষাৎ হয়েছে করোনা আক্রান্ত পাক প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে ।
তবে মন্ত্রী নিজ বাসভবনে আইসোলেশনে আছেন, শেখ নাসেরের করোনার পরীক্ষা করেছেন এবং ফলাফলগুলি নেতিবাচক ছিল, এটি নিশ্চিত করে যে তার সাম্প্রতিক পাকিস্তান সফরকালে তাঁর সাথে আসা সরকারী প্রতিনিধিদলের সাপেক্ষে কিছুদিন আগে পাকিস্তান সফরকালে তাঁর সাথে দেখা হওয়া পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান করোনা আক্রান্ত হওয়ার ঘোষণার পর, করোনা টেস্ট করা হয় । রিপোর্ট আল রাইয়ের ।

শেখ আল-নাসের আল-রাইকে বলেছেন: “আমি প্রতিনিধি দলের সকল সদস্যকে পৃথক পৃথক প্রবেশের জন্য এবং এই ক্ষেত্রে স্বাস্থ্য কর্তৃপক্ষের প্রয়োজনীয়তা ও নির্দেশনা মেনে চলার জন্য নির্দেশনা জারি করেছি, এবং পরবর্তী সময়ে সকলের পরীক্ষা পুনরায় করা হবে ।

আরও বাড়ল করোনায় মৃত্যু।

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৬৮ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৮৮৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৮ হাজার ৭০৬ জনে।

করোনাভাইরাস নিয়ে শনিবার (২০ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।এর আগে শুক্রবার (১৯ মার্চ) দেশে আরও ১ হাজার ৮৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।

এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে আরও মারা গেছেন ৯ হাজার ৬১৫ জন এবং একদিনে করোনা আক্রান্ত হয়েছেন পাঁচ লাখ ২ হাজার ৫২৭ জন।এ ছাড়া শনিবার (২০ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৮ লাখ ৬৮ হাজার ৫২৬ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ১২ হাজার ৫৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৯০ লাখ ২৬ হাজার ৯০০ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন তিন কোটি চার লাখ ২৪ হাজার ১৫৭ জন। মৃত্যু হয়েছে পাঁচ লাখ ৫৪ হাজার ৩৩ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৮ লাখ ৭৭ হাজার ৯ জন এবং মারা গেছেন দুই লাখ ৯০ হাজার ৫২৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৫ লাখ ৫৪ হাজার ৮৯৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৯ হাজার ৫৯৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ৩৭ হাজার ৯৩৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৪ হাজার ২৬৭ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৮৫ হাজার ৬৮৪ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৬ হাজার ২৬ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

‘সনাতন ধর্মকে কলংকিত করেছে ইসকন’।

ইসকন সনাতন ধর্মকে কলংকিত করেছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম প্রবর্তক সংঘের নেতৃবৃন্দ।

শনিবার (২০ মার্চ) সকালে, চট্টগ্রাম প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংঘের সাধারণ সম্পাদক তিনকড়ি চক্রবর্তী ইসকনকে উগ্রবাদী সংগঠন উল্রেখ করে বলেন, গত রবিবার (১৪ মার্চ) ইসকান মন্দির থেকে দুষ্কৃতিকারীরা দেশিয় অস্ত্র নিয়ে প্রবর্তক সংঘের কর্মচারীদের ওপর হামলা চালায়। এতে আহত হয় আন্তত ১২ জন।

সাধুর ছদ্মবেশে একদল সন্ত্রাসী প্রবর্তক শ্রী শ্রী কৃষ্ণ মন্দিরে অবস্থান করছে জানিয়ে তিনি আরো বলেন, ইসকনের পুরহিতদের কাজ পূজা, আর্চনা করা। কিন্তু ইসকনের সদস্যরা সংঘের ভূমি দখলসহ নানা অপতৎপরতায় লিপ্ত।

এসময় অবিলম্বে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান প্রবর্তক সংঘের নেতৃবৃন্দ।

সুত্র ঃ- https://dbcnews.tv/news/%E0%A6%B8%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%A4%E0%A6%A8-%E0%A6%A7%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%AE%E0%A6%95%E0%A7%87-%E0%A6%95%E0%A6%B2%E0%A6%82%E0%A6%95%E0%A6%BF%E0%A6%A4-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87%E0%A6%9B%E0%A7%87-%E0%A6%87%E0%A6%B8%E0%A6%95%E0%A6%A8

চার দেশের নারীদের বিয়ে করতে পারবে না সৌদিরা?

সৌদি আরব দেশের পুরুষদের বিদেশি নারী বিয়ে করার প্রবণতা নিরুৎসাহিত করছে। তাই চার দেশের নারীদের বিয়ে করতে সৌদি পুরুষদের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে দেশটির সরকার। শুক্রবার (১৯ মার্চ) এক সরকারি আদেশে বাংলাদেশ, পাকিস্তান,  আফ্রিকার চাদ ও মিয়ানমার- এই দেশগুলোর কোনো নারীকে বিয়ে করলে তা শাস্তিযোগ্য অপরাধ হবে বলে জানানো হয়। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস।

এদিকে শুধু যে ওই চার দেশের নারী তা নয়, অন্য দেশের নারীদের বিয়ে করতেও জারি করা হয়েছে বেশ কিছু বিধি-নিষেধের। সৌদি পত্রিকা মক্কা ডেইলিকে এ বিষয়ে মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরায়শি জানিয়েছেন, কোনো সৌদি পুরুষ বিদেশি কোনো নারীকে বিয়ে করতে চাইলে প্রথমে তাকে বিয়ের অনুমতি চেয়ে সরকারের কাছে আবেদন করতে হবে। আবেদনকারীর বয়স অবশ্যই পঁচিশের ঊর্ধ্বে হতে হবে এবং আবেদনপত্রে তিনি যে জেলার বাসিন্দা সেখানকার মেয়রের স্বাক্ষর থাকতে হবে। আবেদনকারী পুরুষ যদি ডিভোর্সড হন, সেক্ষেত্রে বিচ্ছেদের ছয় মাস পার হওয়ার আগ পর্যন্ত তিনি আবেদন করতে পারবেন না। পাশপাশি আবেদনপত্রের সঙ্গে নিজের পরিচয়পত্রের কপিসহ পরিবারের সদস্যদের পরিচয়পত্রের কপিও সংযুক্ত করতে হবে।

সৌদি পুরুষদের দ্বিতীয় বিয়ের ক্ষেত্রেও কড়াকড়ি আরোপ করা হয়েছে আদেশে। মক্কা ডেইলিকে আসাফ আল কুরায়শি বলেন, ‘আদেশে বলা হয়েছে, কোনো পুরুষ যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সে ক্ষেত্রে আবেদনপত্রে অবশ্যই এই তথ্য উল্লেখ করতে হবে। বর্তমানে তিনি যে স্ত্রীর সঙ্গে বসবাস করছেন, তিনি অক্ষম কিংবা দীর্ঘদিন ধরে অসুস্থ অথবা বন্ধ্যা এবং হাসপাতাল সনদের কপি আবেদনপত্রে সংযুক্ত থাকতে হবে।’

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

প্রবাসীদের সন্তানদের জন্য ফিঙ্গারপ্রিন্ট রেকর্ড বাধ্যতামূলকসকল প্রবাসীদের সন্তানদের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্টার করাতে হবে

সৌদি আরবের জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্ট (জাওয়াজাত) ঘোষণা করেছে, যে সৌদি আরবে বসবাসরত সকল প্রবাসীদের ৬ বছরের চাইতে বেশি বয়স্ক সন্তানদের ফিঙ্গারপ্রিন্ট তথ্য অর্থাৎ আঙ্গুলের ছাপ এবং বায়োমেট্রিক তথ্য রেজিস্টার করতে হবে।

জাওয়াজাত সৌদি আরবে পরিবারসহ বসবাসরত সকল প্রবাসীকে তাদের ৬ বা তার বেশি বয়সের সন্তানদের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন করার জন্য আহ্বান জানিয়েছে। রেসিডেন্সি পারমিট অর্থাৎ ইকামা এবং ভ্রমনের জন্য এই ফিঙারপ্রিন্ট এর রেজিস্ট্রেশন সম্পন্ন হওয়া প্রয়োজন বলে জানিয়েছে জাওয়াজাত।

উল্লেখ্য যে, ইতিমধ্যেই সৌদি আরবে অবস্থানরত সকল পুরুষ এবং নারী প্রবাসী, এবং অস্থায়ী ভ্রমনে আসা ভিজিটর এবং হাজী, সকলের ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন সম্পন্ন করেছে সৌদি সরকার। রেসিডেন্সি পারমিট এবং ভ্রমন পারমিট পাবার জন্য প্রবাসীদের এবং তাদের পরিবারের সদস্যদের বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

বিগত ২০১৫ সালে জাওয়াজাত সকল প্রবাসীকে এবং তাদের উপরে নির্ভরশীল সন্তান অথবা পরিবারের সদস্য, যাদের বয়স ১৫ বছরের অধিক, তাদের জন্য ফিঙ্গারপ্রিন্ট রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হিসেবে ঘোষণা করে। শুধুমাত্র ইকামা ইস্যু করার জন্য নয়, বরং এক্সিট এবং রিএন্ট্রি ভিসা পাবার জন্যও এই রেজিস্ট্রেশন সম্পন্ন করা বাধ্যতামূলক করা হয়। তবে, নতুন এই ঘোষণা অনুযায়ী প্রবাসীদের ৬ বা তার চাইতে অধিক বয়সের সন্তানদেরও বায়োমেট্রিক রেজিস্ট্রেশন করা বাধ্যতামূলক।

আজ থেকে ১২ কেজি গ্যাসের নির্ধারিত খুচরা মূল্য ৬০০ টাকা।দাম বেশি দেখলে ৯৯৯এ কল করুন।

দাম বাড়বে কমবে এটাই নিয়ম। তো আপনি যখন গ্যাস কিনবেন। তার আগে দেখে নিবেন দাম বেড়েছে কিনা। কারণ দাম যে কোন সময় ৬০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকাও হয়ে যেতে পারে।

বোতলের গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে, বন্যার কারণে গ্যাসের চাহিদা বেড়েছে।তাই গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে। বিভিন্ন সময় বিভিন্ন কথা বলে গ্যাস ব্যবসায়ীরা গ্যাসের দাম বেশি রাখে। এতো দিন খুচরা বাজারে গ্যাসের দাম ১০০০ টাকার বেশি বা তার আশে পাশে বিক্রি হতো।

ঝিনাইদহের একজন বলেছেন গত মাসে যে গ্যাস ৮০০ থেকে ৮৫০ টাকা করে কিনতে হতো, তার মূল্য এখন কমে ৭৩০ টাকা হয়েছে। আন্তজার্তিক বাজারে কাঁচা মালের দাম কমে যাওয়ায় সরকারি এলপিজির গ্যাসের দাম যা আগে ১০০০ টাকা ছিল তা কমে ৬০০ টাকা হয়েছে।

আজম জে চৌধুরী পেট্রোলিয়াম লিমিটেডের পরিচালক জানান, কাঁচা মালের দাম কমার ফলে আমরাও দাম কমিয়ে ফেলেছি।সরকারি গ্যাস ও বেসরকারি গ্যাস আলাদা হবার ব্যাপার তারা বিইআরসির সাথে কথা বলবে। যাতে সবাই একই দামে গ্যাস বিক্রি করে।

তাই সবাই কিছু দিন অপেক্ষা করুন দাম কমে যাবে। আর যদি ব্যবসায়ীরা দাম কম না রাখে সেক্ষেত্রে ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে জানাতে পারেন।

সুত্র ঃ-https://newstangail24.com/2020/08/06/আজ-থেকে-১২-কেজি-গ্যাসের-নি/

ওমানে নতুন করে যেতে কি কি লাগবে?

১। সব কাগজ পত্র নিয়ে, আপনার জেলায় অবস্থিত,, কারিগরি প্রশিক্ষণকেন্দ্রে যাবেন। সেখানে ৩ দিন ট্রেনিং করবেন। সার্টিফিকেট সংগ্রহ করবেন।

২। আপনার জেলায় আপনার ফিঙ্গার প্রিন্ট করবেন এবং বিএমইটি স্মার্ট কার্ড বা ম্যান পাওয়ার করবেন।

৩। বিমানের টিকেট করবেন সাথে (ওমানের এয়ারপোর্টে আপনাকে একটি ঘড়ির মত ইলেকট্রনিক যন্ত্র পড়ানো হবে, তার জন্য ওমানে ২৫ রিয়াল( বাংলা টাকায় ৫৫০০টাকার পেমেন্ট করতে হবে। এটা ট্রাভেল এজেন্সি থেকে করে নিবেন।

ফ্লাইটের ৭২ ঘন্টা আগে করোনা টেস্ট করবেন, সাথে পাসপোর্ট, টিকেট কপি নিয়ে যাবেন।

৪। যদি ওমানে কেউ থাকে তার মাধ্যমে হোটেল বুকিং করবেন( অন্যথায় অনলাইনে করবেন)

৫। ৭-৮ দিন হোটেলে থাকার পরে, করোনা টেস্ট করবেন ২০ রিয়াল খরচ করে। করোনা রিপোর্ট আসার পরে, যদি সব ঠিক থাকে তাহলে হাতের ঘড়িটি ডাক্তার খুলে নিবে। সে সাথে করোনা রিপোর্ট আসার আগ পর্যন্ত আপনাকে হোটেল এ অবস্তান করতে হবে।

সূত্র: প্রবাসের খবর।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু।

মোহাম্মদ হিমেল, দক্ষিণ আফ্রিকাঃ
দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় দুইজন বাংলাদেশির মৃত্যু হয়েছে এবং ৩ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত বুধবার (১৭ মার্চ) দেশটির নর্থ ওয়েস্ট প্রদেশে ছোয়াইজারেনেকের আমালিয়া রোড়ে মর্মান্তিক এই সড়ক দুর্ঘটনাটি ঘটে। আহত ৫ বাংলাদেশির মধ্যে গত বৃহস্পতিবার রাতে সিলেট গোপালগঞ্জের ইকবাল হোসেন ও বরিশালের মোঃ লালন মিয়া চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে মারা যান। এদিকে, মোঃ রহমত আলী ( সিলেট বিশ্বনাথ) মোঃ সৌরভ, (সিলেট মৌলভীবাজার) ও নাজিম হুসেইন ( সিলেট) এখনো ক্লার্সড্রপ হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে জানা গেছে।