ক্যাটাগরি Uncategorized

আজকের কুয়েতের গুরুত্বপূর্ণ খবর গুলো……?

𝗡𝗲𝘄𝘀:1 ~ গত ২৪ ঘন্টায় কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১,৫১৯ জন। এবং #মৃত্যু ৮ জনের।
▪️সূত্র: স্বাস্থ্যমন্ত্রনালয় কুয়েত,

𝗡𝗲𝘄𝘀:2 ~ কারফিউ চলাকলিন গত ১১ দিনে কুয়েতে করোনাতে ভাইরাসে আক্রান্ত হয়েছে ১৪,২৪৫ জন। এবং ইন্তেকাল করেছে ৭৪ জন।
(৭ থেকে ১৭ মার্চের হিসাব)
▪️সূত্র: আল কাবাস

𝗡𝗲𝘄𝘀:3 ~ স্বাস্থ্যমন্ত্রনালয় থেকে প্রবাসী এবং কুয়েতি নাগরিক সহ সবাইকে করোনা ভ্যাকসিন গ্রহনের জন্য অনুরোধ করা হয়েছে।
▪️সূত্র: আখবার আল উম্মাহ্।

𝗡𝗲𝘄𝘀:4 ~ কুয়েতে এপর্যন্ত কুয়েতি নাগরিক ও প্রবাসী সহ মোট ৪ লাখ ৪৫ হাজার জন ভ্যাকসিন (টিকা) দেওয়া হয়েছে ।(সংক্ষিপ্ত)
▪️সূত্র: আল কাবাস।

𝗡𝗲𝘄𝘀:5 ~ কুয়েতে করোনা ভাইরাসে আক্রান্তের মধ্যে ♦কুয়েতি নাগরিক- ৬৭% এবং,
♦বিভিন্ন প্রবাসীরা -৩৩%
▪️সূত্র: আল কাবাস।

𝗡𝗲𝘄𝘀:6 ~ পাবলিক অথরিটি ফর সিভিল ইনর্ফমেশনের মতে কুয়েতে গৃহকর্মীর (খাদেম/খাদ্দামার) মোট সংখ্যা : ৭ লাখ ৩২ হাজার।
▪️সূত্র: আল কাবাস।

𝗡𝗲𝘄𝘀:7 ~ কুয়েতের ফিহা (Fiha) এলকায় একটি বাড়িতে আগুন লাগে। ঘটনাস্থলে কুয়েতের দমকল বাহিনি আসে এবং আগুন নিয়ন্ত্রন করে। এতে তিন জনকে উদ্ধার করে তারা।
▪️সূত্র: আল হাকিয়া।

𝗡𝗲𝘄𝘀:8 ~ Homemade মদ্যপানে এক কুয়েতি মেয়ের মৃত্যু।
▪️সূত্র:আল হাকিয়া

𝗡𝗲𝘄𝘀:9 ~ গতকাল কারফিউ লঙ্ঘনের দায়ে ১৯ জনকে গ্রেপ্তার করা হয় এর মধ্যে – কুয়েতি নাগরিক ১৫ জন্য এবং প্রবাসী ৪ জন।
▪️সূত্র:Moi,Kuw

𝗡𝗲𝘄𝘀:10 ~ আবদালী এলাকায় ল্যাম্পপোস্টের সাথে গাড়ির সংঘর্স হয়। এতে গাড়িতে আগুন লাগে এবং ড্রাইভার আগুনে পুড়ে মারা যায়। মৃতের কোনো পরিচয় পাওয়া যায়নি।
▪️সূত্র: আল রাই

𝗡𝗲𝘄𝘀:11 ~ কুয়েতের বিভিন্ন শপিংমল, সবজি মার্কেট, মাছের বাজার এবং গানাম বাজার গুলিতে সাড়াশি অভিযান চালায় কুয়েতের মিউনিসিপ্যালিটি (বলদিয়া)।
▪️সূত্র:Cpd Kw.

𝗡𝗲𝘄𝘀:12 ~ #প্রবাসীদের ভ্যাকসিন গ্রহন করার জন্য স্বাস্থ্য মন্ত্রনালয় থেকে দেওয়া ওয়েব লিংকে রেজিষ্ট্রেশন করতে অনুরোধ করা হয়েছে।
▪️সূত্র: স্বাস্থ্যমন্ত্রনালয়, কুয়েত।

News:13~#কুয়েতে অফরা শহরে প্রাইভেটকার গান প্রাইভেট কার এক্সিডেন্ট করে মাহাবুব (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মাহাবুব ঢাকা কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর বাউল বিটি এলাকার ছেলে।

শনিবার মাঠে নামছে বাংলাদেশ-নিউজিল্যান্ড।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড। ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে ম্যাচটি শুরু হবে শনিবার (২০ মার্চ) ভোর ৪টায়।

তিন ফরম্যাট মিলিয়ে নিউজিল্যান্ডে ২৬ ম্যাচ খেলে জয়ের খাতা শূন্য বাংলাদেশ ক্রিকেট দলের। ঘরের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হবার পর, এবারও মহাচাপ নিয়েই কিউইদের ঘরে গেছে ডমিঙ্গো বাহিনী। তবে, বিরুদ্ধ কন্ডিশনেই নতুন ইতিহাস লেখার স্বপ্ন দেখছেন টাইগার কোচ। সেই লক্ষ্য পূরণে প্রত্যয়ী পুরো দল। ম্যাচের আগে ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে অনুশীলন করেছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ড দলে এবার নেই দুই অভিজ্ঞ ক্রিকেটার কেন উইলিয়ামসন ও রস টেলর। টাইগারদের জন্য এটা খুশির খবর হলেও, এ নিয়ে ভাবছেন না তামিম। বরং সবাই মিলে সেরাটা দিয়েই কিউইদের মাটিতে অধরা জয় পেতে চান তিনি। সিরিজে পেসাররা বড় ভূমিকা রাখবে বলে মনে করেন টাইগার অধিনায়ক। 

এদিকে, নিজেদের কন্ডিশনে প্রতিপক্ষকে সমীহ করছেন নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথামও। স্মরণীয় করে রাখতে চান নিজের শততম ওয়ানডে ম্যাচ।নিউজিল্যান্ড ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক টম লাথাম বলেন, ‘অনেকদিন পর ওয়ানডে সিরিজ খেলার সুযোগ পেয়ে আমরা রোমাঞ্চিত। এটা একটা ভাল সুযোগ। এটা আমার শততম ওয়ানডে ম্যাচ। জয় পেলে খুব ভাল লাগবে। বাংলাদেশ বেশ অনেকদিন হয়ে গেছে এখানে এসেছে। কোয়ারেন্টিন শেষে কন্ডিশনের সঙ্গেও মানিয়ে নিয়েছে। তাই ম্যাচটা বেশ কঠিন হবে আমাদের জন্য। তবে, আমরা জিততে চাই।’

প্রবাসীদের সাথে চুক্তির জন্য ডিজিটাল প্লাটফর্ম চালু করলো সৌদি আরব।

সৌদি আরবের মানবসম্পদ এবং সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় জানিয়েছে, প্রাইভেট সেক্টরের সকল প্রবাসী কর্মীদের কাজের চুক্তি বা কন্ট্রাক্ট এখন কুইয়া (QIWA) প্লাটফর্মের মাধ্যমে দেখা যাবে এবং প্রয়োজনে সংস্কার করা যাবে। এছাড়াও নতুন কর্মীদের জন্য কাজের কন্ট্রাক্ট তৈরী করা যাবে এই প্লাটফর্মে। মন্ত্রণালয় সৌদি আরবের সকল ব্যবসা মালিকদের উৎসাহিত করছে এই ডিজিটাল সার্ভিস ব্যবহার করার জন্য। নতুন এই সার্ভিসটি কুইয়া পোর্টালে চলমান ৮৫ টি সার্ভিস এর পাশাপাশি নতুন একটি সার্ভিস হিসেবে যোগদান করেছে।

১৫৮ অভিবাসীকে উদ্ধার করলো তুরস্ক।

নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ১৫৮ অভিবাসনপ্রার্থীকে উদ্ধার করলো তুরস্কের কোস্টগার্ড। গতকাল বৃহস্পতিবার (১৮ মার্চ) প্রকাশ করা হয় একটি ভিডিও। জানানো হয়, ইজমির উপকূলে লাইফবোটে ভাসছিলো এসব মানুষ। তাদের শনাক্ত করতে পেরে সহযোগিতার জন্য এগিয়ে যায় তুর্কি কোস্টগার্ড। উদ্ধার পাওয়াদের অভিযোগ, গ্রিক কর্তৃপক্ষ তাদের আটক করেছিলো। পরে নৌযান কেড়ে নিয়ে তুর্কি সমুদ্রসীমায় ছেড়ে দেয়।

সূত্র: যমুনা টিভি।

সৌদিআরবে গত ২৪ ঘণ্টায় নতুন ৩৯১ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৫ জন।

সুস্থ হয়েছে ২৬৩ জন । মোট সুস্থের সংখ্যা ৩৭৩,৮৬৪ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৩৮৪,২৭১ জন।
মোট মৃতের সংখ্যা ৬৫৯৬ জন ।

Covid_19 #Saudi_Moh

আরব আমিরাতে গত ২৪ ঘণ্টায় নতুন ২১৬০ জন করোনা রোগী শনাক্ত, মারা গেছেন ৮ জন।

সুস্থ হয়েছে ২৩৯১ জন । মোট সুস্থের সংখ্যা ৪১৮,৪৯৬ জন।
মোট আক্রান্তের সংখ্যা ৪৩৬,৬২৫ জন।
মোট মৃতের সংখ্যা ১৪২৮ জন ।

Moh_Uae

কুয়েতে বৈদ্যুতিক খুঁটির সাথে সংঘর্ষে গাড়িতে আগুন, চালক নিহত।

কুয়েতের আবদালি এলাকায় একটি বৈদ্যুতিক খুঁটির সাথে ধাক্কা লেগে আগুনে পুড়ে যায় একটি প্রাইভেট গাড়ী, এবং গারিতে পুড়ে মারা যায় চালক।

আরবী দৈনিক আল রাই সংবাদে প্রকাশ, তাৎক্ষনিক ভাবে নিহত চালকের পরিচয় জানাতে পারেনি কতৃপক্ষ ।
বিশদ বিবরণে জানা যায়, আবদালি কেন্দ্রের ফায়ার ব্রিগেড আজ শুক্রবার সকালে আবদালি অঞ্চলে একটি লাইটিং খুঁটির সাথে একটি গাড়ির সংঘর্ষের ঘটনা ঘটে এবং এই দুর্ঘটনাস্থলে আগুনে পুড়ে মারা যায় চালক।

কুয়েতে করোনায় আরো ১৫১৯ শনাক্ত, এবং মৃত্যু ৮ জন’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৫১৯ জন, সুস্থ হয়েছে ১২৭৩ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২১৬,৫৮৬ জন।
মোট মৃতের সংখ্য ১২১০ জন।
মোট সুস্থ হয়েছেন ২০০,৮২২ জন।

আজ শুক্রবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯৭৪২ জন, মোট টেস্টের সংখ্যা ১৯৫১,৬৫১ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,৫৪৪ জন এবং আইসিইউতে আছেন ২২৫ জন ।

কুয়েতে,আরো,একজন রেমিটেন্স যোদ্ধা প্রাণ গেলে।কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু।

কুয়েতে অফরা শহরে প্রাইভেটকার গান প্রাইভেট কার এক্সিডেন্ট করে মাহাবুব (৩৩) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। আজ শুক্রবার নিজ কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। মাহাবুব ঢাকা কেরানীগঞ্জ উপজেলার আব্দুল্লাহপুর বাউল বিটি এলাকার ছেলে।

বিস্তারিত আসছে……….