আট বছর আগেও শ্রীলঙ্কায় রপ্তানিতে এগিয়ে ছিল বাংলাদেশ। পাল্টে গেছে সে চিত্র। এখন রপ্তানির চেয়ে দেশটি থেকে দ্বিগুণ আমদানি হয়। আর সে জন্য শুল্ক বাধাকেই দুষছেন ব্যবসায়ীরা। এক যুগ ধরে ঝুলে থাকা মুক্তবাণিজ্য চুক্তি হলেই বাণিজ্য ও বিনিয়োগ বহুগুণ বাড়াত বলে মনে করেন তারা। কলম্বো বন্দর ব্যবহারে অগ্রাধিকার পেতে কোস্টাল শিপিং চুক্তি সইয়েও অগ্রগতি নেই। তবে বাণিজ্যমন্ত্রী জানালেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আমন্ত্রিত শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার টেবিলে উঠবে এ ইস্যুগুলো।
সার্ক অন্তর্ভুক্ত দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। মানব উন্নয়ন সূচকে দক্ষিণ এশিয়ায় ঈর্ষণীয় অবস্থানে আছে দেশটি। স্বাধীনতার পর থেকে ক্রমশ দেশটির সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের আকার বাড়লেও পিছিয়ে পড়ছে বাংলাদেশ।রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০১১-১২ অর্থবছর পর্যন্ত আমদানির চেয়ে রপ্তানিতে এগিয়ে ছিল বাংলাদেশ। এরপর ক্রমশ কমতে থাকে রপ্তানি। ব্যবসায়ীরা এ জন্য শুল্ক বাধার পাশাপাশি রপ্তানি পণ্য বহুমুখীকরণ ও যথাযথ ব্র্যান্ডিংয়ের অভাবকে দুষছেন। যদিও শুল্ক বাধা কাটাতে এক যুগ ধরে মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চললেও নেই দৃশ্যমান অগ্রগতি। এ জন্য দুপক্ষের কার্যকর যোগাযোগ না থাকাকে দায়ী করছেন ব্যবসায়ীরা।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রিজওয়ান রাহমান বলেন, মুক্তবাণিজ্য চুক্তিটা হওয়া জরুরি। এর ফলে আমাদের বিভিন্ন ধরনের পণ্যের পথ খুলে যাবে।শ্রীলঙ্কার সঙ্গে উপকূলীয় নৌ-বাণিজ্য চুক্তি সইয়ের প্রক্রিয়াও ঝুলছে তিন বছর ধরে। অর্থনীতিবিদের মতে, আঞ্চলিক যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি দ্বিপাক্ষিক বাণিজ্য ও সেবা খাতে বিনিয়োগ বাড়লেই প্রসার হবে রপ্তানির বাজার।সম্মানীয় ফেলো মোস্তাফিজুর রহমান বলেন, শ্রীলঙ্কার সঙ্গে ট্রান্সপোর্ট খাত, সমুদ্রবন্দরের ব্যবহারকে সংযুক্ত করে পণ্য আমদানি রপ্তানি নয়। বিনিয়োগ সৃষ্টি করে পন্য রপ্তানির সুযোগ সৃষ্টি করতে হবে।বাণিজ্যমন্ত্রী টিপু মনুশি বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরে মুক্তবাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হবে।বর্তমানে বাংলাদেশ-শ্রীলকা দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ ১০ কোটি ডলারের কম।
মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৬৪২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৯৯ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মোট করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ লাখ ৬৬ হাজার ৮৩৮ জনে।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (১৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৬১৮ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৯ হাজার ১৪১ জন।
এর আগে বৃহস্পতিবার (১৮ মার্চ) দেশে আরও ২ হাজার ১৮৭ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৬ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ২৩ লাখ ৫৯ হাজার ৪৮৯ জন এবং মৃত্যু হয়েছে ২৭ লাখ ২ হাজার ৪৭৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৮৬ লাখ ৫৩ হাজার ৬৪০ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৩৫ লাখ ৮ হাজার ৮৮০ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৫২ হাজার ৪৭০ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১৭ লাখ ৮৭ হাজার ৬০০ জন এবং মারা গেছেন ২ লাখ ৮৭ হাজার ৭৯৫ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ১৫ লাখ ১৩ হাজার ৯৪৫ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ১ লাখ ৫৯ হাজার ৪০৫ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৪ লাখ ২৮ হাজার ২৩৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯৩ হাজার ৮২৪ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৮০ হাজার ৮৮২ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৫ হাজার ৯২৬ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, ইতালি সপ্তম, স্পেন অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ১৮ মার্চ (বৃহস্পতিবার) এর
মালয়েশিয়ায় চার বছর আগে বাংলাদেশি নারীকে মুক্তিপণের জন্য অপহরণের অভিযোগ থেকে এক নারীসহ চার ব্যক্তিকে অব্যাহতি প্রদান করেছে দেশটির উচ্চ আদালত।
মোহাম্মদ জাফরি আবু বাকের (৩৪) উমু আয়েশাহ বেগম আবদুল রহমান (২৮) কামাল হোসাইন (বাংলাদেশি) ও মোহাম্মদ কাউসার হোসেইন (বাংলাদেশি)-এর বিরুদ্ধে মামলার কার্যক্রমের চূড়ান্তলগ্নে এসে বিচারক দাতুক আহমদ শাহরিয়ার মোহাম্মদ সালেহ মামলা পরিচালনাকারী আইনজীবী কর্তৃক সুস্পষ্ট প্রমাণাদি হাজির করতে না পারার কথা জেনে উক্ত রায় প্রদান করেছেন।রায়ের সংক্ষিপ্ত বিবরণীতে বিচারক আহমদ শাহরিয়ার বলেন, নীলা আক্তার এলি, যিনি কিনা মামলা পরিচালনাকারী আইনজীবীর অষ্টম সাক্ষীও বটে, তাকে মুক্তি দানের জন্য মুক্তিপণ দাবি করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে থাকা অপহরণের অভিযোগ সাক্ষ্যপ্রমাণের অভাবে প্রমাণিত হয়নি।
বিচারক আহমদ শাহরিয়ার জানান, মুক্তিপণের বিষয়টি প্রমাণিত না হলে শুধু অপহরণের অভিযোগই যথেষ্ট নয়। আমার মতে, মামলার আইনজীবীরা অভিযুক্ত সকলের বিরুদ্ধে এই মামলার অভিযোগ সুস্পষ্টভাবে প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। তাই আমি তাদেরকে আত্মপক্ষ সমর্থনের জন্য না ডেকে তাদেরকে দায়মুক্তি ও অব্যাহত প্রদান করছি।উল্লেখ্য, এই চার জন ব্যক্তির বিরুদ্ধে ৩০ জুন, ২০১৭ তারিখে ২০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত মুক্তিপণ আদায়ের উদ্দেশ্যে কুয়ালালামপুরের মাসজিদ জামেক, জালান তুন পেরাক এলাকায় সেই বাংলাদেশি নারীকে অন্যায়ভাবে আটকে রাখা ও অপহরণ করার অভিযোগ আনা হয়েছিল।অপহরণ আইন ১৯৬১-এর অনুচ্ছেদ ৩-এর পাশাপাশি দণ্ডবিধির অনুচ্ছেদ ৩৪-এর অধীনে অভিযোগটি গঠন করা হয়েছিল, যেটিতে দোষী সাব্যস্ত হলে মৃত্যুদণ্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড ও বেত্রাঘাত করার উল্লেখ রয়েছে।ডেপুটি পাবলিক প্রসিকিউটর ফাতিন হানুম আব্দুল হাদি শুনানিতে উপস্থিত ছিলেন। এছাড়াও মোহাম্মদ জাফরির পক্ষে ছিলেন আইনজীবী এস নরাসিমহান, উমু আয়েশাহ বেগমের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন আফিফউদ্দীন আহমদ হাফিফি, সিতি সারাহ খলিল এবং দাতুক জি জয়া প্রেম, কামাল হোসাইনের পক্ষে ছিলেন, দাতুক এম গোবিনাথ এবং হোসেইন মোহাম্মদ কাউসারের পক্ষে ছিলেন আইনজীবী শামসুল সোলায়মান।
লুঙ্গি-গেঞ্জি পরে গলায় গামছা দিয়ে নিজ দেশ থেকে নিউইয়র্ক ফিরে গেলেন বাংলাদেশি যুবক জুয়েল মিয়া। তার লুঙ্গি গামছা পরে ইমিগ্রেশন পার হয়ে দেশ ছাড়ার ছবি ইতোমধ্যে ভাইরাল হয়েছে ফেসবুকে। ফেসবুকে ভাইরাল একটি ছবির ক্যাপশনে জুয়েল নামের ওই বাঙালি যুবক লিখেছেন, এখনো আকাশে উড়তেছি। বর্তমানে আটলান্টিক ওশানের ওপরে আছি। আরও ৩ ঘণ্টা লাগবে নিউইয়র্ক পৌঁছাতে।
‘ট্রাফিক এলার্ট’ নামের ফেসবুক পেজে প্রথমে ছবি দুটি ভাইরাল হয়। প্রথমে পোস্টটিতে ওই ব্যক্তিকে কেউই চিনতে পারেননি। পোস্ট করা ওই ছবির প্রথমটিতে লুঙ্গি-গেঞ্জি পরা যুবককে বিমানবন্দরের ইমিগ্রেশনে দাঁড়িয়ে থাকতে দেখা। তারপরের ছবিতেই ওই একই যুবক বসে আছেন বিমানের ভেতরে। পরে জুয়েল মিয়া নামের যুবককে ট্যাগ দিলে তার পরিচয় মেলে।জুয়েল হবিগঞ্জের বাহুবল উপজেলার মোল্লা বাড়ির হাজী দুদা মিয়ার ছেলে। গত ফেব্রুয়ারিতে তিনি দেশে আসেন। বুধবার (১৭ মার্চ) তিনি আমেরিকায় ফিরে যান। জুয়েলের বন্ধুরা জানান, এ রকম চমক দিতে পছন্দ করেন তিনি।
জাতিসংঘের ১৯৩ সদস্য দেশ থেকে হাজার হাজার ইয়ুথ লিডারের মধ্যে প্রতি বছর ৩৩ জন্য ইয়ুথ সাব কমিটির মেম্বার নির্বাচিত করা হয়। ২০১৮ সালের জন্য বাংলাদেশি আমেরিকান জুয়েল মিয়া তাদের মধ্যে একজন নির্বাচিত হয়েছিলেন।
ভ্রমণকালে ফ্লাইট অ্যাটেন্ডেন্টের (বিমান পরিচারক) কথামতো মাস্ক পরতে না চাওয়ায় এক যাত্রীকে ২০ হাজার মার্কিন ডলার ও আরেক যাত্রীকে ১২ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ইউএস ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন। বাংলাদেশ মুদ্রার এই জরিমানার পরিমাণ ২৭ লাখ ২০ হাজার টাকা।
অভিযোগ প্রমাণিত হওয়ায় বুধবার (১৭ মার্চ) এই জরিমানা করা হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়াভিত্তিক সংবাদমাধ্যম এয়ারলাইন্স রেটিং। এয়ারলাইন্স রেটিং অ্যাভিয়েশন খাতের হালনাগাদ নানা তথ্য পরিবেশন করে থাকে। করোনাকালে বিমান যাত্রায় কোনো যাত্রী যেন ন্যূনতম প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে তা নিশ্চিত করতেই জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এই জরিমানার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি। অবশ্য আগেই সতর্ক করা হয়েছে আকাশ পথে ভ্রমণকালে বিমান পরিচারকদের নির্দেশনা অমান্য করা মানে মার্কিন আইন অমান্য করা।
খবরে বলা হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের ষষ্ঠ বৃহত্তম বিমান সংস্থা জেটব্লু’র এক যাত্রীকে ২০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ ১৭ লাখ টাকা। গত ২৭ ডিসেম্বর বোস্টন থেকে পোর্তে রিকো রুটে ভ্রমণ করছিলেন অভিযুক্ত ওই যাত্রী। ফেডারেল অ্যাভিয়েশন প্রশাসন বলছে ওই মহিলা যাত্রীর বিপক্ষে অভিযোগ ছিল, কয়েকবার তাকে অনুরোধ করা হলেও তিনি মাস্ক না পরেই তার যাত্রা অব্যাহত রাখেন। এমনকি ফ্লাইট অ্যাটেনডেন্টকে তার পাশ থেকে সরিয়ে দিয়েছেন ও চাকরি খাওয়ার হুমকিও দিয়েছেন। শুধু তাই নয় ওই যাত্রী তার সিট বেল্ট দিয়ে ওই বিমান কর্মকর্তাকে শক্ত করে বেঁধেও রেখেছে। যাত্রীর এমন আচরণে পাইলট ফ্লাইট ঘুরিয়ে বোস্টনে ফিরে আসতে বাধ্য হয়। ৩১ ডিসেম্বরই ঘটে এমন আরেকটি অপ্রত্যাশিত ঘটনা। একই এয়ারলাইন্সের নিউইয়র্ক থেকে ডোমিনিকান রিপপাবলিক ফ্লাইটের এক যাত্রীকে ১২ হাজার ডলার জরিমানা করা হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় ১০ লাখ ২০ হাজার টাকা। এই জরিমানার মুখে পড়া যাত্রী একজন পুরুষ। বারবার বলা সত্ত্বেও তিনিও মাস্ক পরতে অস্বীকার করেন। এমনকি নিষেধ করার পরও তিনি তার ব্যক্তিগত অ্যালকোহলের বোতল থেকে তা পান করতে থাকেন। ফ্লাইট অ্যাটেনডেন্টের করা অভিযোগের ভিত্তিতে জানা যায়, বারবার দেয়া নির্দেশনা অমান্য করে ওই যাত্রী বিমান অবতরণকালেও সিট বেল্ট শক্ত করে না বাঁধায় রানওয়ে ছোঁয়ার মুহূর্তে লাগা ঝাঁকিতে তার হাতের বোতল পেছন দিকে ছুড়ে পড়ে যায়।
দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে শুক্রবার (১৯ মার্চ) সকাল পৌনে ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাজাপাকসে। তাকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সেখানে তাকে লালগালিচা সংবর্ধনা দেয়া হয়। রাজাপাকসেকে স্বাগত জানিয়ে ২১ বার তোপধ্বনি দেয়া হয়। এ সময় তিন বাহিনীর একটি সুসজ্জিত দল তাকে গার্ড অব অনার প্রদান করে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীকে লাইন অব প্রেজেন্টেশনের সঙ্গে পরিচয় করিয়ে দেন ।
সফরসূচি অনুযায়ী- শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী আজ বেলা ১১টায় সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন। এরপর তিনি সেখানকার দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন এবং সেখানে একটি গাছের চারা রোপণ করবেন।
পরে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন বিকেল ৩টায় হোটেল সোনারগাঁওয়ের প্রেসিডেন্সিয়াল স্যুইটে মাহিন্দা রাজাপাকসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডের অনুষ্ঠানে যোগ দেবেন।
তিনি সন্ধ্যা সাড়ে ৭টায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের গ্র্যান্ড হল রুমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নৈশভোজে যোগ দেবেন। শনিবার (২০ মার্চ) সকাল ১০টায় মাহিন্দা রাজাপাকসে ধানমন্ডি ৩২ নম্বর সড়কের ‘বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর’ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করবেন। তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন এবং সেখানে দর্শনার্থী বইয়ে স্বাক্ষর করবেন।
শনিবার সকাল ১০টা ২০ মিনিটে তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ে (পিএমও) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন। বেলা ১১টা ৪০ মিনিটে দুই সরকার প্রধানের উপস্থিতিতে দু’দেশের মধ্যে বেশ কয়েকটি স্মারক স্বাক্ষরিত হবে।
শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী বিকেল ৫টায় বঙ্গভবনের ক্রেডেনশিয়াল হলে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি সেখানেও দর্শনার্থীর বইয়ে স্বাক্ষর করবেন।
বাংলাদেশি-আমেরিকান কবি ও লেখক রাজুব ভৌমিক যুক্তরাষ্ট্রে নিউইয়র্ক পুলিশ বাহিনীতে পদে পদোন্নতি পেয়েছেন। বৃহস্পতিবার নিউইয়র্কের স্থানীয় সময় সকালে ড. রাজুব ভৌমিক পুলিশ অফিসার থেকে সার্জেন্ট পদে শপথ গ্রহণ করেন।
কুইন্সের পুলিশ একাডেমিতে পুলিশ কমিশনার ডেরমট শে এর উপস্থিতিতে তাঁর এই পদোন্নতি দেয়া হয়। মহামারী করোনার কারণে পদোন্নতির শপথ অনুষ্ঠানটি সংক্ষিপ্ত ও সীমাবদ্ধ আকারে অনুষ্ঠিত হয়। সার্জেন্ট পদে শপথ নেয়ার পর রাজুব ভৌমিক সময় নিউজকে বলেন, “এই শপথ অনুষ্ঠানের সময় পরিবারের সবাই এবং বন্ধুদেরকে ভীষণ মিস করেছি। যদিও সবাই পুলিশ একাডেমির বাইরে আমার জন্য অপেক্ষা করছিল তারপরও তারা সঙ্গে থাকলে বেশ আনন্দ হত। একজন বাংলাদেশি হিসেবে এই পদে শপথ নিতে পেরে আমি গর্বিত।” সার্জেন্টের পর নিউইয়র্ক পুলিশের পরের ধাপের পদবি লেফটেনেন্ট, যা সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এর আগে রাজুব ভৌমিক পুলিশ অফিসার হিসেবে নিউইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট ( এন ওয়াই পি ডি) তে একজন কাউন্টার টেরোরিজম অফিসার হিসেবে আট বছর ধরে কর্মরত ছিলেন। কবি ও লেখক, অধ্যাপক ড. রাজুব ভৌমিকের জন্ম বাংলাদেশের নোয়াখালী জেলাতে। বর্তমানে তিনি নিউইয়র্কে বসবাস করছেন।
উল্লেখ্য, ২০০৫ সালে রাজুব ভৌমিক পরিবারের সাথে আমেরিকায় পাড়ি দেন। গত ছয় বছর ধরে তিনি জন জে কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে তিনি অপরাধবিদ্যা, আইন ও বিচার বিভাগে অধ্যাপনা করছেন। এছাড়া তিনি হসটস কলেজ, সিটি ইউনিভার্সিটি নিউইয়র্কে মনস্তাত্তিক বিভাগে অধ্যাপনা করেন। ড. রাজুব ভৌমিকের বিভিন্ন ভাষায় প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঁচিশটিরও বেশী। সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কে তার প্রকাশিত তিনটি পাঠ্যপুস্তক নিয়মিত পড়ানো হয়।
মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের জাতীয় টিভি চ্যানেল ও পত্রিকার নিয়োগপ্রাপ্ত বৈধ প্রতিনিধিদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব’ মালয়েশিয়ার নেতৃবৃন্দ। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৮ মার্চ) দুপুর ১টায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনের সভাকক্ষে রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
এসময় প্রতিনিধিদলের সদস্যরা রাষ্ট্রদূতের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা ও এর প্রতিকার নিয়ে আলোচনা করেন। এর মধ্যে উল্লেখযোগ্য ছিল পাসপোর্টের মেয়াদ দশ বছর করা, মালয়েশিয়ার বিভিন্ন প্রদেশে স্থায়ী কনস্যুলার সেবা প্রদান, শ্রমিক ভিসাধারী প্রবাসি বাংলাদেশিদের সিঙ্গেল এন্ট্রি পাস থেকে মাল্টিপল পাস করা, জেলে আটকে থাকা প্রবাসীদের সাজা শেষে দ্রুত নিজ দেশে ফেরত পাঠানো, রিক্যালিব্রেশন প্রক্রিয়ায় বৈধতার বিষয়ে প্রবাসীদের সচেতন করা, পাসপোর্ট দ্রুত ডেলিভারি দেয়া, পাসপোর্ট শাখা নিরাপদ স্থানে স্থানান্তরিত করা, দেশে আটকে পড়া প্রবাসীদের ফিরিয়ে আনা, মধ্যস্বত্ত্বভোগীদের কবলে পড়ে বিভিন্নস্থানে বেতন-ভাতা বঞ্চিতদের আইনি সহায়তা দেয়া, অসাধু ভিসা ব্যবসায়ীদের বিরুদ্ধে পদক্ষেপ এবং শ্রমিকদের বিভিন্ন সমস্যা ও তার সমাধানে দূতাবাসের ভূমিকা গ্রহণ ও প্রবাসীদের অধিকার রক্ষায় হাইকমিশনকে আরো বেশি সচেতনসহ নানা বিষয়ে হাইকমিশন’কে কার্যকরী পদক্ষেপ নেয়ার অনুরোধ জানান সাংবাদিক নেতৃবৃন্দ। সোহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনায় হাইকমিশনার মো. গোলাম সারওয়ার বলেন, মালয়েশিয়া প্রবাসীদের নানাবিধ সমস্যা রয়েছে, সেসব সমস্যা খুঁজে বের করে তা সমাধানে বদ্ধ পরিকর হাইকমিশন। সকাল সন্ধ্যা এমনকি রাতে ঘুমাতে যাওয়ার আগেও প্রবাসিদের কল্যাণে করনীয় নিয়ে চিন্তিত থাকি। প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট যে কোন বিষয়ে হাইকমিশন অত্যন্ত আন্তরিক। দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী মালয়েশিয়া প্রবাসীদের কল্যাণে কাজ করছে এবং ভবিষ্যতেও তা অব্যহত থাকবে বলে মন্তব্য করেন তিনি। এসময় দেশের সম্মান অক্ষুন্ন রেখে প্রবাসীদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে সংবাদ পরিবেশনের জন্য প্রবাসী সাংবাদিকদের প্রতি আহ্বান জানান হাইকমিশনার।
এসময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখা হাসিনার সুদক্ষ নেতৃত্বে ডিজিটাল বাংলাদেশের পথচলায় মালয়েশিয়াস্থ বাংলাদেশ হাইকমিশনও সম্পূর্ণ ডিজিটাল রুপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলেও জানান তিনি।এছাড়া প্রবাসীদের যেকোন সমস্যা ও তার সমাধানে দূতাবাসের শরনাপন্ন হওয়ার জন্য প্রবাসীদের প্রতি আহ্বান জানান এই হাইকমিশনার। সৌজন্য সাক্ষাতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কমিউনিটি প্রেস ক্লাব, মালয়েশিয়ার সভাপতি ও আরটিভি প্রতিনিধি মোস্তফা ইমরান রাজু, সহ-সভাপতি ও এনটিভি প্রতিনিধি কায়সার হামিদ হান্নান, সাধারণ সম্পাদক ও সময় টিভি প্রতিনিধি মোহাম্মদ আবদুল কাদের, যুগ্ন-সাধারণ সম্পাদক ও ওআইসি টুডে প্রতিনিধি সাইদ হক ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক, ফ্রিল্যান্স ফটোসাংবাদিক এম ফরহাদ হোসেন।এসময় আরও আরো উপস্থিত ছিলেন, শ্রম কাউন্সেলর (২) মো. হেদায়েতুল ইসলাম মণ্ডল, দূতাবাসের প্রথম সচিব (রাজনৈতিক) ও দূতালয় প্রধান রুহুল অমিন।
গত শুক্রবার কুয়েতের ফরওয়ানিয়া এলাকায় যাব বলে বের হলাম। কিন্তু ফরওয়ানিয়া যাওয়ার গাড়ি না পাওয়ায় সেফদিতে নেমে পড়লাম। গাড়ি থেকে নেমে চোখে পড়ল হলুদ রঙের পোশাক গায়ে দেওয়া কয়েকজন লোক দাঁড়িয়ে আছেন। এঁদের বেশির ভাগ ২৫ থেকে ৩৫ বছর বয়সী। আমিও গাড়ির জন্য অপেক্ষা করলাম। অনেকক্ষণ গাড়ি না পাওয়ায় কৌতূহলবশত তাঁদের একজনের সঙ্গে আলাপ করলাম। ‘ভাই, সবাই একসঙ্গে দাঁড়িয়ে আছেন কি গাড়ির জন্য?’ ফুলবাবু (ছদ্মনাম) নামে ২৫ বছরের ছেলেটি আমাকে উত্তর দিলেন, ‘হ্যাঁ ভাই, আমাদের কোম্পানির গাড়ি আসবে।’
আমাকেও জিজ্ঞেস করলেন, ‘আপনিও কি গাড়ির জন্য অপেক্ষা করছেন?’ বললাম, ‘জি ভাই, ফরওয়ানিয়া যাব, কিন্তু গাড়ি পাচ্ছি না।’ ছেলেটি বললেন, ‘আপনি চাইলে আমাদের সঙ্গে যেতে পারেন, আমরাও ফরওয়ানিয়ার পাশে খায়তান যাব। যাক, তাহলে তো ভালোই।’ ছেলেটির কথা শুনে স্মার্ট শিক্ষিত মনে হলো। এমন সময় তাঁদের গাড়ি এসে দাঁড়াল। সবাই তাড়াহুড়ো করে উঠছেন। ডিউটি শেষ, সবাই বাসায় যাবেন। আমাকেও ডেকে নিয়ে গাড়িতে উঠালেন এবং নিজের পাশের সিটে বসতে দিলেন।
গায়ে সবার পোশাক দেখে বুঝে ফেললাম তাঁরা ক্লিনারের কাজ করেন। যেহেতু সুযোগ পেয়েছি, মনে হলো তাঁদের গল্পটাও শোনা দরকার। জিজ্ঞাস করলাম, ‘আপনার বাড়ি কোথায়?’ ছেলেটি উত্তর দিলেন ‘নোয়াখালী।’ বললাম, ‘আপনাকে দেখে তো শিক্ষিত মনে হচ্ছে। আপনি ক্লিনার ভিসায় আসলেন যে?’ ছেলেটি বললেন, ‘কেউ কি আর জেনেশুনে ক্লিনার ভিসায় আসে? আমি এসেছি মেডিকেল ভিসায়। কিন্তু এখন রাস্তার ময়লা পরিষ্কার করছি।’ মধ্যপ্রাচ্যে যাঁরা আছেন, তাঁরা জানেন দালালের কথার সঙ্গে কাজের কোনো মিল থাকে না। একটার কথা বললে কাজ দেয় আরেকটা। কিন্তু তাই বলে শিক্ষিত স্মার্ট একটা ছেলেকে এভাবে রাস্তা পরিষ্কার করার কাজে লাগিয়ে দেবে! শীতকালে না হয় সহ্য করে থাকা যায়, কিন্তু গরমকালে ৫০ ডিগ্রি তাপমাত্রায় কাজ করবেন কীভাবে! বললাম, ‘আসতে খরচ কত পড়ল?’ উত্তর দিলেন, ‘সব মিলিয়ে ৭ লাখ টাকা খরচ হয়েছে।’ ‘ক্লিনার ভিসাতে তো বেতন কম। শুনেছি ৬০-৮০ (বাংলা ১৬-২২ হাজার টাকা) দিনার।’ ছেলেটি বললেন, ‘হ্যাঁ ভাই, বেতন ৮০ দিনার তথা বাংলা ২২ হাজার টাকা। থাকা কোম্পানির হলেও খাওয়া নিজের।’ ‘এত টাকা দিয়ে এসে ২২ হাজার টাকার চাকরি করে চলেন কীভাবে?’ হাসিমুখে উত্তর দিলেন, ‘কী করব ভাই? কপালে যা থাকে তা–ই হবে। ৮ ঘণ্টা কোম্পানির ডিউটি শেষ করে বিকেলে একটা পার্টটাইম কাজ করি। এভাবে কোনোমতে নিজেকে চালিয়ে নিচ্ছি।’ হাসিমুখে কথা বললেও বুঝতে বাকি নেই বুকভরা কষ্ট নিয়ে কথাগুলো বলছেন।
জিজ্ঞাস করলাম, ‘কখন আসছেন?’ বললেন, ‘করোনার আগে আসছি। এরপর করোনার কারণে ২ মাস কাজ বন্ধ ছিল। বাড়িতে অনেক ধারদেনা করে আসছি। এগুলো টানছি এখন। প্রবাসে এসেছিলাম ভালো একটা সময় কাটানোর জন্য। ভালো বেতনে চাকরি করব, কিন্তু সেটা দুঃস্বপ্নই থেকে গেল। ভালো দিন বলতে কিছু নেই এখন। অভাবের সংসার। দেশে পরিবারকে খাওয়াতে হয়। কবে তাদের টাকা পাঠাব, সব সময় সেই টেনশনে থাকি। তাদের কাছে টাকা পাঠিয় ধারদেনা দিতে দিতে নিজের কাছে আর কিছুই থাকে না।’
ফুলবাবুর সঙ্গে ক্লিনারের কাজ করেন চাঁদপুরের রমিজ। অনেক বছর আগে তিনিও কুয়েত আসেন। ক্লিনার ভিসায় আসার পর আর ভিসা পরিবর্তন করতে পারেননি। শুনলাম তাঁর গল্পও। তিনিও দালালের মাধ্যমে কুয়েত এসেছেন। ভোর ৫টায় ঘুম থেকে উঠে কোম্পানির পোশাক পরে কাজে নেমে যেতে হয়। সারা দিন উত্তপ্ত গরমে কখনো আবার হাড়কাঁপানো শীতে রাস্তা পরিষ্কার করতে হয়। ডিউটি শেষে বাসায় গিয়ে আবার রান্না করতে হয়। এভাবে চলছে জীবন। কথা বলার এমন সময় হঠাৎ মাঝপথে গাড়ি থামিয়ে দিলেন চালক। সবাই গাড়ি থেকে নেমে যাচ্ছেন। কারণ কী? এখনো তো গন্তব্যে আসিনি। আমিও নেমে পড়লাম। নেমে দেখলাম, দুই লেনের মাঝখানে হলুদ রঙের অনেকগুলো পুঁটলি বাধা। যেটা তাঁদের পোশাকের সঙ্গে মিল পাওয়া যায়। পরে বুঝলাম, এগুলো রাস্তা থেকে কুড়িয়ে নেওয়া ময়লা। সব একজায়গায় জমাট বেঁধে রাখছে। এগুলো আবার সবাই ময়লার গাড়িতে তোলে দিচ্ছেন। অনেকের পার্টটাইম কাজ আছে, তাই তাড়াহুড়ো করছেন বাসায় যাওয়ার জন্য। কিন্তু কোম্পানির ফোরম্যান কাউকে ছাড়ছেন না। মন চাচ্ছিল তাঁদের সবার গল্পগুলো শোনার। একেকটা গল্পের সঙ্গে কতগুলো স্বপ্ন জড়িয়ে থাকে। সময়ের অভাবে আর কথা বলা হলো না। এভাবে চলছে প্রবাসজীবন। দালালের খপ্পরে পড়ে সর্বস্বান্ত হয়ে পড়ছেন অধিকাংশ প্রবাসী। ৭–৮ লাখ টাকায় এসে ২০–২২ হাজার টাকা বেতনে চাকরি করতে হচ্ছে বাধ্য হয়ে। কেউবা দেশে চলে যাচ্ছেন। অতিরিক্ত চাপ সহ্য করতে না পেরে স্ট্রোক করে অনেকে চলে যাচ্ছেন না–ফেরার দেশে। অনেকে বছরের পর বছর কাটিয়ে দিচ্ছেন প্রবাসে। পরিবার-পরিজনকে একটিবার দেখার সুযোগও হয় না তাঁদের।
𝐍𝐞𝐰𝐬:4~ গতকাল ২৪ ঘন্টায় কুয়েতে করোনা আক্রান্তের সংখ্যা ১,৩৯৪ জন এবং #মৃত্যুর সংখ্যা ৮ জনের। ✴সূত্র: Moh,kuwait
𝐍𝐞𝐰𝐬:5 ~ করোনা ভ্যাকসিন গ্রহনের পর পার্শ্বপ্রক্রিয়া বা রক্তজমাট বা কারো মৃত্যু হয়েছে এমন কোনো খবর পাওয়া যায়নি। ✴সূত্র: স্বাস্থ্যমন্ত্রনালয়,কুয়েত।
𝐍𝐞𝐰𝐬:6 ~ #এশিয়া থেকে আগত একটি পানির পাম্পের মধ্যে লুকানো ২ কেজি “হিরোইন” জব্দ করে কুয়েত কাস্টমস, যার বাজার মূল্য প্রায় ৭২ হাজার দিনার। ✴সূত্র: Moi,kuw
𝐍𝐞𝐰𝐬:7 ~ গতকাল কারফিউ আইন লঙ্ঘনের দায়ে ৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। এদের মধ্য ৩১ জন কুয়েতি এবং ২ জন প্রবাসী। ✴সূত্র: Moi kuw.
𝐍𝐞𝐰𝐬:8 ~ #বাংলাদেশ থেকে কুয়েত ফেরতগামীদের করোনা টেষ্ট করার জন্য দুইটি মেডকেলের নাম প্রকাশ করা হয়েছে… ⭕১ম: Prava healt Bangladesh. (প্রভা হেল্থ বাংলাদেশ) ⭕২য়: Precision Point Limited ✴সূত্র: আল কাবাস।
𝐍𝐞𝐰𝐬:9 ~ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মন্ত্রীপরিষদের সিদ্ধান্তের সাথে সামঞ্জস্য রেখে কাজ করতে চায় কুয়েতের সিভিল এভিয়েশন। পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত যাত্রীদের কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ নিষিদ্ধ বহাল থাকবে, কুয়েতি নাগরিক ব্যাতিত। ✴সূত্র: সিভিল এভিয়েশন,কুয়েত।
𝐍𝐞𝐰𝐬:10 ~ আসন্ন পবিত্র রমজান মাসকে ঘিরে কুয়েতের মসজিদ গুলোর প্রতি প্রস্তুতি চলছে। মসজিদে ধারন সক্ষতা স্বাভিকের চাইতে কম করা হবে।মসজিদের বাহিরে খালি জায়গাগুলো প্রতিরোধ করা হবে। ✴সূত্র: আখবার আল উম্মাহ
𝐍𝐞𝐰𝐬:11 ~গতকাল দুপুর ১২ টা ২০ মিনিটে #শুয়েখ শিল্পঞ্চলে একটি গ্যারেজে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রন করতে ছুটে আসে কুয়েতের দমকল বাহিনিরা এবং আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। এতে কেউ আহত হয়নি। তবে ঘটনা স্থলে প্যারামেডিকেল টিম ও কুয়েতের নিরাপত্তা বাহিনিরাও উপস্থিত হয়েছিলো। ✴সূত্র: আল রাই।