ক্যাটাগরি Uncategorized

কাতারে করোনার প্রতিষেধক টিকা নিলে থাকতে হবে না কোয়ারেন্টাইনে।

কাতারে থেকে ফুল ডোজ করোনা ভ্যাকসিন গ্রহণ করলে কোনো ধরনের কোয়ারেন্টাইনে থাকতে হবে না বিদেশিদের। প্রবাসীরা ছয় মাস ছুটি কাটিয়ে কাতার ফিরে আসলে লাগবে না হোটেল ও হোম কোয়ারেন্টাইন। তবে ভ্যাকসিন দ্বিতীয় ডোজ দেয়ার ১৪ দিন পর থেকে ছয় মাস গণনা শুরু হবে বলে জানিয়েছে কাতার সরকার। এর আগে, কম ঝুঁকিপূর্ণ ১৮ দেশ থেকে কাতার ফিরে আসলে ৭ দিন হোম কোয়ারেন্টাইন ও বাকি সবদেশ থেকে কাতার ফিরে আসলেই বাধ্যতামূলক ৭ দিন হোটেল কোয়ারেন্টাইনে থাকতে হয়। তবে এখন থেকে টিকা নিলে থাকতে হবে না কোয়ারেন্টাইনে।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

দেশে আটকে পরা কর্মীদের মালয়েশিয়ায় ফেরার সুযোগ।

ছবিঃ সংগৃহীত

করোনার কারণে দেশে ছুটিতে এসে আটকা পড়াদের মালয়েশিয়া ফিরে যাওয়ার সুযোগ দিয়েছে দেশটির সরকার। ইতিমধ্যে অনেকে মালয়েশিয়ায় প্রবেশের অনুমতি পেয়ে ফিরে গেছেন। (My travel pass) নামে একটি অ্যাপের মাধ্যমে আবেদন করে শর্তসাপেক্ষ দেশটিতে ফিরতে পারছেন। মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্টদূত গোলাম সারোয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তবে এক্ষেত্রে মালয়েশিয়া সরকারের নীতিমালা অনুসরণ করতে হবে। যারা পিএলকেএস এর ক্যাটাগরি প্লানটেশন, এগ্রিকালচার ও কনস্ট্রাকশন ভিসা রয়েছে তারা আগে অনুমতি পাচ্ছেন। কারণ এসব সেক্টরে শ্রমিক সংকটের কারণে উৎপাদনে সমস্যা হচ্ছে।

এদিকে, মালয়েশিয়ায় ফেরা না ফেরা নির্ভর করছে স্ব-স্ব মালিক বা নিয়োগকর্তার সহযোগিতার উপর। আবেদন করে মালিকের মাধ্যমে ইমিগ্রেশন বিভাগের অনুমতি নিলেই দেশটিতে প্রবেশ করা সম্ভব। এক্ষেত্রে কোন দালাল বা এজেন্ট এর মাধ্যমে কন্ট্রাক করে প্রতারিত না হওয়ার জন্য দূতাবাস থেকে সতর্ক করা হয়েছে। কারণ দালাল বা এজেন্ট এর মাধ্যমে মালয়েশিয়ায় প্রবেশ সম্ভব নয়।

আবেদন প্রক্রিয়ার প্রথমেই মালিকের সাথে যোগাযোগ করে পাসপোর্ট ও ভিসা কপি দিয়ে (My travel pass) নামক ওয়েবসাইটে আবেদন করতে হবে। এরপর আবেদন গৃহীত হলে কোভিট-১৯ টেস্ট রিপোট, বিমান টিকিট, কোয়ারেন্টাইনে থাকার খরচের ব্যাবস্থা করতে হবে।

ছুটিতে থাকা প্রবাসীদের ফেরার ব্যাপারে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ গোলাম সারোয়ার বলেন, দেশে ছুটিতে গিয়ে যে সকল প্রবাসী আটকে আছেন তাদেরকে “মাই ট্রাভেল পাস” অ্যাপের মাধ্যমে আবেদনের ভিত্তিতে পর্যায়ক্রমে ফিরিয়ে আনার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে। তবে এটি নির্ভর করছে সম্পূর্ণ নিয়োগকর্তার উপর। এজন্য সবাইকে যার যার নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেন তিনি।

সূত্রঃ যমুনা টিভি।

নাম্বার প্লেট লুকানোর দায়ে ১৬ জন গাড়ি চালকের বিরুদ্ধে ব্যবস্হা নিয়েছে ট্রাফিক বিভাগ।

কাতার প্রতিনিধিঃ-

ট্রাফিক বিভাগ গাড়ির নম্বর প্লেট লুকানোর জন্য ১৬ জনকে পাবলিক প্রসিকিউশনে রেফার করেছে। অন্যান্য লঙ্ঘনের জন্য ৪৫ টি গাড়ির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিয়েছে ট্রাফিক বিভাগ।

লুকানো নম্বর প্লেটের ১৫ টি লঙ্ঘন সিলিন এরিয়ায় ১৩ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ এর মধ্যে হয়েছে। ট্রাফিক বিভাগের দেওয়া ছবিগুলি থেকে দেখে মনে হয়েছিল যে অনেক গাড়িচালক সাধারণত কোভিড-১৯ মহামারীটির বিরুদ্ধে সতর্কতামূলক ব্যবস্থার জন্য ব্যবহৃত ফেসমাস্ক ব্যবহার করে নম্বর প্লেট লুকিয়ে রেখেছিলো।

আদালতে রেফারেল ছাড়াও কোনও গাড়ির নম্বর প্লেট লুকিয়ে রাখার জরিমানা তিন দিনের পর্যন্ত কারাদণ্ড রয়েছে।

ট্রাফিকের মহাপরিচালক যেকোন ট্রাফিক লঙ্ঘন করার বিরুদ্ধে সতর্ক করে দিয়েছিল এবং বলেছে যে তারা পর্যটন এলাকা সিলাইন অঞ্চলে বিশেষত লঙ্ঘন সহ্য করবে না। ট্র্যাফিক নিরাপত্তা বজায় রাখার জন্য আইন ও নির্দেশিকাগুলি মেনে চলার প্রয়োজনীয়তার উপরও এটি জোর দেয় ট্রাফিক বিভাগ।

খালেদিয়া এলাকায় বাংলাদেশী গৃহকর্মীর আত্বহত্যা !!

কুয়েতে “খালেদিয়া” এড়িয়াতে #বাংলাদেশী গৃহকর্মীর আত্বহত্যা…

কুয়েতি রুমাল (শেমাগ) দ্বারা আত্বহত্যা করেছে একজন বাংলাদেশী গৃহকর্মী। যিনি জন্মগ্রহন করেছিলেন ১৯৯৬ সালে।আত্বহত্যার অপরাধ হিসাবে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং এর তদন্ত শুরু করেছে কুয়েতের স্বরাষ্ট্রমন্ত্রনালয়।

স্পন্সার/কফিল জানায়-সে কোনো সমস্যাতে ভুগছে কিনা বা দেশে যেতে চায় কিনা আত্বহত্যার আগে এব্যপারে কিছুই জানায় নি।

সুত্রঃ দারওয়াজা নিউজের টুইটার থেকে।

দেশে আরো বাড়ল করোনায় মৃত্যু, শনাক্ত ১৭৭৩,,,,,

মহামারি করোনা ভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ২৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৫৭১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৭৭৩ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫৯ হাজার ১৬৮ জন।

করোনাভাইরাস নিয়ে সোমবার (১৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ৪৩২ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১৩ হাজার ১২৭ জন।

এর আগে রোববার (১৪ মার্চ) দেশে আরও ১ হাজার ১৫৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (১৫ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনা আক্রান্ত হয়েছেন ১২ কোটি ৪০ লাখ ৭ হাজার ৬২০ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৬৪ হাজার ৯৬৩ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৬৯ লাখ ৫৬ হাজার ৩২৬ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ৩ কোটি ৮১ হাজার ৬৫৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৪৭ হাজার ২৩৪ জনের।আক্রান্তে ও মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা ব্রাজিলে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১৪ লাখ ৮৩ হাজার ৩৭০ জন এবং মারা গেছেন ২ লাখ ৭৮ হাজার ৩২৭ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে চতুর্থ অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১৩ লাখ ৮৫ হাজার ১৫৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে এক লাখ ৫৮ হাজার ৭৬২ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৯০ হাজার ৬০৮ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৯২ হাজার ৯০ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ৫৮ হাজার ৪৩৮ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৫ হাজার ৫১৬ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ সালের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।১৫ মার্চ (সোমবার)-এর আপডেট

সৌদি প্রবাসীদের এক্সিট রি-এন্ট্রি ভিসা সংক্রান্ত বিজ্ঞপ্তি।

গতকাল রবিবার (১৪ মার্চ) সৌদি আরবের শ্রম মন্ত্রণালয়ের নতুন ঘোষণা অনুযায়ী, এক্সিট রি-এন্টির জন্য প্রবাসীদের ১০দিন আগে নতুন প্লাটফর্মে আবেদন করতে হবে। সেই আবেদন কপিল বা কোম্পানির কাছে চলে যাবে । কোম্পানি বা কপিল রেস্পন্স না করলে অটোমেটিক ছুটি বা এক্সিট লেগে যাবে। এক্সিট লাগার পর সময়সীমা থাকবে মাত্র ১৫ দিন যা আগে ছিল ৬০ দিন।

সূত্র: সৌদি গেজেট।

দেশে ২৯ মার্চ শবেবরাত পালিত হবেঃ ইসলামিক ফাউন্ডেশন।

আগামী ২৯ মার্চ সোমবার দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে বলে জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি। রোববার সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সূত্র: Independent Tv.

মৃত্যুর পর আপনার গুগল অ্যাকাউন্টের কী হবে?

জন্ম-মৃত্যু কোনোটাই আমাদের হাতে থাকে না। অন্য কারও মর্জিমাফিকেই তা নির্ধারিত হয়। কিন্তু যা আমাদের হাতে থাকে। এই যেমন ধরুন আপনার গুগল অ্যাকাউন্ট। যেখানে জীবনের বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য সেভ করা থাকে। হঠাৎ যদি কোনও কারণে আপনি মারা যান, তাহলে কী হবে সেই অ্যাকাউন্টের? আপনার গোপনীয় তথ্য, ছবি, ইমেল ছাড়াও গুগোল অ্যাকাউন্টে এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য সেভ করা থাকে, যেগুলো একান্তই ব্যক্তিগত। কিন্তু মৃত্যুর পর সেগুলির কী হবে? অন্য কারও হাতে পৌঁছে যাবে? এমন কাণ্ড যাতে না ঘটে, তা নিশ্চিত করতে সম্প্রতি নতুন এক ফিচার নিয়ে হাজির হয়েছে গুগোল। সেই ফিচারটির পোশাকি নাম Inactive Account Manager। নতুন এই ইনঅ্যাকটিভ অ্যাকাউন্ট ম্যানেজার ফিচারের সাহায্যে মৃত্যুর পর আপনার গুগোল অ্যাকাউন্টের কী হবে তা এখন থেকেই ঠিক করে রাখতে পারেন।

অ্যাকাউন্ট ব্যবহার বন্ধ করলে গুগলের সেভ থাকা তথ্যের কী হবে, তা-ও এখন থেকেই ঠিক করতে পারবেন আপনি। নির্দিষ্ট দিনের জন্য অ্যাকাউন্ট ব্যবহার না করলে, আপনি যে কোনও প্রিয়জনকে সেই বিষয়ে নোটিফাই করতে পারবেন। এছাড়াও আপনার সব তথ্য গুগলকে ডিলিট করে দেওয়ার অনুরোধও জানানো যাবে। এর ফলে নির্দিষ্ট সময় আপনি অ্যাকাউন্ট ব্যবহার না করলেও, আপনার অ্যাকাউন্টের সব ডেটা ডিলিট করে দেবে গুগোল। Inactive Account Manager কীভাবে সেটআপ করবেন? আসুন জেনে নিই সে বিষয়ে:# ব্রাউজার খুলুন এবং তারপরে https://myaccount.google.com/ -এ ক্লিক করুন।

# বাঁ দিকে Data & Personalization অপশনে ক্লিক করুন।# স্ক্রল ডাউন করে ‘Download, delete, or make a plan for your data’ অপশনে ক্লিক করুন।# এবার Make a plan for your account অপশনে ক্লিক করে Start বাটনে ট্যাপ করুন।# এর পর কতদিন অ্যাকাউন্ট ব্যবহার না করলে তা ইনঅ্যাকটিভ হবে, সিলেক্ট করুন।# তার জন্য পেনসিল আইকনে ক্লিক করে ৩ মাস থেকে শুরু করে ৬ মাস, ১২ মাস বা ১৮ মাস পর্যন্ত সময় সিলেক্ট করা যাবে।# এবার একটি ফোন নম্বর অ্যাড করুন। অ্যাকাউন্টের তথ্য ডিলিট করার আগে এই নম্বরে মেসেজ করে পাঠাবে গুগোল।# ১০ জন মানুষকেও সিলেক্ট করতে পারবেন। এই মানুষদের আপনি নিজের ব্যক্তিগত তথ্যর কিছু অংশ শেয়ার করতে পারবেন।# তার জন্য আপনাকে Add Person সিলেক্ট করে তাদের ইমেল অ্যাড্রেস দিতে হবে। এছাড়াও আর কী কী তথ্য শেয়ার করতে চান তা-ও সিলেক্ট করুন।# এবার তাদের ফোন নম্বর এন্টার করে সেভ করুন। এছাড়াও চাইলে আপনি ব্যক্তিগত মেসেজ যোগ করতে পারবেন। অ্যাকাউন্ট সেট আপের সময় কন্টাক্টের কাছে কোনও মেসেজ যাবে না।# তার ঠিক পরেই সাবজেক্ট অ্যাড করে সেভ করুন।# Next সিলেক্ট করে ‘Yes, delete my inactive Google Account’ টগল এনাবল্ করুন। এর পর নির্দিষ্ট সময়ে আপনার অ্যাকাউন্ট ডিলিট হয়ে যাবে।# চাইলে আপনি অ্যাকাউন্ট ডিলিট না করার সিদ্ধান্তও নিতে পারেন। সেক্ষেত্রে টগলটি ডিসেবল্ রাখতে হবে।# এবার সব কাজ ঠিকঠাক করলে কী না, তা যাচাই করতে প্রথমে Review Plan-এ ক্লিক করুন। তার পরে সেভ করতে Confirm Plan-এ ক্লিক করুন।# নির্দিষ্ট সময়ের পরে আপনি চাইলে আপনার অ্যাকাউন্টের সব তথ্য ডিলিট করে দেবে Google।

কুয়েতে কারফিউ ভঙ্গের দায়ে গতকাল ১৩/৩/২০২১,বিদেশীসহ ১১ জন আটক।

করেছে পুলিশ, গতকাল মঙ্গলবার কারফিউ চলাকালে বিধি ভঙ্গ করায় তাদের আটক করা হয় ।

আজ বুধবার দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে, ৭ জন কুয়েতি ও ৪ প্রবাসীকে আংশিক কারফিউ লঙ্ঘন দায়ে অভিযুক্ত করা হয়েছে ।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল টুইটে এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, কারফিউ আইন লঙ্ঘনকারী মধ্যে জাহারায় ৩, ফারওয়ানিয়া ২, আল,আহমদী ৬, জনকে আটক করা হয় ।

তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করে তদন্তকারী কর্তৃপক্ষের কাছে প্রেরণ করা হয়েছে ।

কুয়েতে আরো ১ ০৬৩ জন শনাক্ত’ সুস্থ হয়েছে ১৩৯০ জন এবং মৃত্যু ৭ জন’

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,০৬৩ জন, সুস্থ হয়েছে ১৩৯০ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের ।

ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন ।

মোট আক্রান্ত হয়েছে ২০৯,৫২৩ জন।
মোট মৃতের সংখ্য ১১৭২ জন।
মোট সুস্থ হয়েছেন ১৯৪,১৭২ জন।

আজ রবিবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৬১৭৩ জন, মোট টেস্টের সংখ্যা ১৯০৭,২১৪ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৪,১৭৯ জন এবং আইসিইউতে আছেন ২০৯ জন ।