ভাড়া দিতে না পারায় চলন্ত বাস থেকে বাক প্রতিবন্ধী নারী যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়ার ঘটনায় ‘এন মল্লিক’ পরিবহনের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে র্যাব-১০। গ্রেফতারকৃতরা হচ্ছেন, চালক সবুজ মিয়া ও হেলপার হাসান। গত ৭ মার্চ সকালে রাজধানীর কেরানীগঞ্জে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ভাইরাল হলে র্যাব অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করে।
অবৈধভাবে ২৭ কোটি টাকা অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় ২০০৮ সালে হাজী সেলিমকে ১০ বছরের কারাদণ্ড দেয় অাদালত। সে মামলায় হাজী সেলিম অাপিল করলেও হাইকোর্টের বিচারক তার ১০ বছরের কারাদণ্ড বহাল রাখে।
বিশ্ববিদ্যালয় খোলার আগে ১ লাখ ৩০ হাজার আবাসিক শিক্ষার্থীকে ভ্যাকসিন দেয়া হবে বলে আজ মঙ্গলবার (৯ মার্চ) জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আগামী ১৭ মে খুলবে আবাসিক হল আর ২৪ মে খুলবে সব বিশ্ববিদ্যালয়। শিক্ষা প্রতিষ্ঠান খোলার আগে শিক্ষার্থীকে টিকা দিবে বলে শিক্ষামন্ত্রী জানান।
বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত বছরের এই দিনে। চীনের উহানে প্রথমে শনাক্ত হওয়া করোনা ভাইরাস খুব দ্রুতই ছড়িয়ে পড়ে বিশ্বের দেশে দেশে। প্রতিদিনই মৃত্যুর তালিকায় যুক্ত হচ্ছে নতুন নতুন নাম। বাড়ছে আক্রান্তের সংখ্যাও। যদিও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃতের সংখ্যা কম, তারপরও থামেনি করোনার ভয়াবহতা।
করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৩ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৮৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৯১২ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫২ হাজার ৮৭ জন।করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার (৯ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ২২৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৫ হাজার ৩৪৯ জন।এর আগে সোমবার (৮ মার্চ) দেশে আরও ৮৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৪ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭৭ লাখ ৪৫ হাজার ২৮৪ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ১১ হাজার ৭৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ৩৪ লাখ ১৭ হাজার ৬৭৫ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৭ লাখ ৪৪ হাজার ৬৫২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৮ হাজার ৬২৮ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ৪৪ হাজার ৬২৪ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৯৬৬ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১০ লাখ ৫৫ হাজার ৪৮০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৬ হাজার ৬১৪ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ৩৩ হাজার ২৯ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৮৯ হাজার ৪৭৩ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ২৩ হাজার ২৩২ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৫৬৬ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯-এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯। ৯ মার্চ (মঙ্গলবার)-এর আপডেট
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৮ম ফ্লাইটে আজ বৈরুত থেকে দেশে ফিরছে বাংলাদেশি প্রবাসীরা। আজ সকাল ১১ টায় দেশে ফেরার কথা রয়েছে তাদের। বাংলাদেশ দূতাবাসের সহায়তায় তাদেরকে দেশে ফেরত পাঠানো হচ্ছে।
পূর্ব আফ্রিকার দেশ মোজাম্বিকে হৃদরোগে আক্রান্ত হয়ে মোহাম্মদ দেলোয়ার হোসেন (৪৭) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। গত রোববার মোজাম্বিক মানিকা প্রভিন্সিয়া ভেনডুজি ডিস্ট্রিকের ব্যবসায়ী মোহাম্মদ দেলোয়ার হোসেন বাসায় হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত তাকে সিমুই সিটির এক প্রাইভেট হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। মৃত মোহাম্মদ দেলোয়ার হোসেন চট্রগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গন্ডামারা বড়ঘোনা ইউনিয়নের বাসিন্দা।
একজনের উমরাহ পারমিট দিয়ে আরেকজন উমরাহ করতে পারবেন ? জনমনে ঘুরতে থাকা এরকম জিজ্ঞাসায় একেবারে জল ঢেলে দিল সৌদি হজ মন্ত্রণালয়। তারা সাফ জানিয়ে দিয়েছে যে একজনের উমরাহ পারমিট দিয়ে আরেকজন উমরাহ আদায় করতে পারবেন না।
সৌদি হজ মন্ত্রণালয় কঠোরভাবে জানিয়্যে দিয়েছে যে ইতমারনা অ্যাপের মাধ্যমে যিনি উমরাহের জন্য রেজিস্ট্রেশন করেছেন তিনি ছাড়া আর কেউ উমরাহে ওই পারমিট ব্যাবহার করে অংশ নিতে পারবেন না।
উল্লেখ্য যে এইবার তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে উমরাহ রেজিস্ট্রেশন হচ্ছে না।
ইতমারনা অ্যাপের মাধ্যমে উমরাহের পারমিট প্রদান চলছে।
চলতি মার্চ মাসের শেষ পর্যন্ত উমরাহের পারমিট গ্রহণ করা যাবে।
যে কেউ উমরাহ আদায় করতে পারবেন। সৌদি নাগরিক, প্রবাসী, ভিজিটর সকলের জন্যই উমরাহ উন্মুক্ত রয়েছে।
উল্লেখ্য যে উমরাহের পারমিট নিতে কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ আবশ্যক নয়।
উমরাহ নিয়ে যে কোন তথ্য জানতে (8004304444) এই টোল ফ্রি নাম্বারে কল দিতে নির্দেশ দিয়েছে সৌদি হজ মন্ত্রণালয়।