ক্যাটাগরি Uncategorized

দেড় টন গাঁজা জব্দ করেছে সৌদি বর্ডার গার্ড।

সৌদি আরবের দক্ষিন অঞ্চলের সীমান্তে বিশাল পরিমান গাঁজা এর একটি চোরাচালান জব্দ করেছে সৌদি বর্ডার গার্ড বাহিনী। সৌদি প্রেস এজেন্সি এর একটি রিপোর্টে এই তথ্য জানানো হয়।

সৌদি বর্ডার গার্ড বাহিনীর মুখপাত্র লেফটেন্যান্ট কর্ণেল মিসফার বিন গান্নাম আল-কুরাইনি জানান, চোরাচালানবিরোধী নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ নাজরান প্রদেশের শারুরাহ সীমান্তবর্তী এলাকায় দেড় টন গাঁজা এর একটি চালান আটক করা হয়।

তিনি আরো জানান, চোরাচালানকারীদের বিরুদ্ধে ইতিমধ্যে আইনগতভাবে সকল ব্যবস্থা নেয়া হচ্ছে। চোরাচালানকারীদের বিভিন্ন নিত্য নতুন পন্থা এবং উপায় শনাক্ত করে সকল চোরাচালান রুখে দেয়ার জন্য সদা সচেষ্ট থাকছে সৌদি বর্ডার গার্ড।

কুয়েতে কারফিউ বিলুপ্তির দাবিতে আইনজীবীর আবদেন’ রায় বুধবার’

কুয়েত গতকাল থেকে চলমান আংশিক নিষেধাজ্ঞার বিলুপ্তির দাবিতে আইনজীবী অ্যাডেল আবদেল হাদির দায়ের করা মা্মলার আবেদন গ্রহণ করেছে আদালত ।

জনস্বার্থে করা আবেদনটি বিবেচনা করার জন্য প্রশাসনিক বিভাগ আগামী বুধবার সকাল ১১ টায় অধিবেশন নির্ধারণ করেছে। রিপোর্ট আল আনবার ।

আবেদনকারী কুয়েতি নাগরিক মামলা জরুরীভাবে নিষ্পত্তি চেয়ে বলেছে যে, সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত অস্থায়ীভাবে নিষেধাজ্ঞা প্রয়োগের মন্ত্রিসভার সিদ্ধান্ত স্থগিতের দাবি জানিয়েছে।

অভিযোগকারী, আইনজীবী অ্যাডেল আবদেল-হাদি আরবী দৈনিক আল-আনবাকে বলেছেন: আইন ও সংবিধানের বিধান লঙ্ঘন করে সরকারী ও বেসরকারী খাতে কর্মরত ২৬ শ্রেণির পেশাদারদের কারফিউ সিদ্ধান্ত বাস্তবায়ন থেকে বাদ দেওয়ার বিষয়ে তাঁর আবেদনে আপত্তি জানানো হয়েছে ।

এর আগে গত ৪ মার্চ দেশটির মন্ত্রী পরিষদ বৈঠকে করোনা মহামারী রোধে রবিবার ৭ মার্চ থেকে বিকাল ৫টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারীর সিদ্ধান্ত নেয়, যাহা গতকাল বিকাল থেকে শুরু হয়েছে ।

কুয়েতে করোনায় আরো ১৩২৬ জন শনাক্ত, সুস্থ ৯৩৫ এবং মারা গেছে ৬ জন’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৩২৬ জন, সুস্থ হয়েছে ৯৩৫ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

মোট আক্রান্ত হয়েছে ২০১,৮৯৮ জন।
মোট মৃতের সংখ্য ১১৩৩ জন।
মোট সুস্থ হয়েছেন ১৮৭,১২২ জন।

আজ সোমবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯২১৫ জন, মোট টেস্টের সংখ্যা ১৮৫৯,৫৭৮ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৬৪৩ জন এবং আইসিইউতে আছেন ১৮০ জন ।

বিমানবন্দরে ভুয়া করোনা সনদ নিয়ে দুই বিদেশগামী যাত্রী আটক।

আজ সোমবার (৮ মার্চ) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পজিটিভ সনদ নিয়ে দুবাই যাওয়ার সময় এক যাত্রীকে আটক করে বিমানবন্দর কর্তৃপক্ষ। এদিকে, গতকাল রাতে আরও যাত্রীকে একই ভাবে বিদেশ যাওয়ার সময় আটক করে। আটককৃতদের ৫ হাজার টাকা করে জরিমানা করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিমানবন্দর ম্যাজিস্ট্রেট বলছে, ভুয়া করোনা সনদ নিয়ে কোন ভাবে বিদেশ যাওয়া এখন আর সম্ভব নয়।

সূত্রঃ Magistrates All Airports of Bangladesh.

করোনাকালে দেশে ফিরেছেন ৫০ হাজার নারী গৃহকর্মী।

করোনাকালে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ফিরেছেন ৫০ হাজার নারী কর্মী। সে সাথে পাঁচ বছরে দেশে ফিরেছে ৪৮৭ নারীর মরদেহ। 

বাংলাদেশ থেকে বিদেশে নারীর কর্মসংস্থান বাড়ছে। আবার একই সঙ্গে বাড়ছে নিপীড়ন, বিদেশে মৃত্যু এবং পাচারের মতো নানা ঘটনা। সে সাথে করোনা ভাইরাসও বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশি নারীদের নানা চ্যালেঞ্জ আর সমস্যায় ফেলেছে। চাকরি হারিয়ে দেশে ফিরতে হয়েছে অনেক নারী গৃহকর্মীকে।

ব্র্যাকের অভিবাস কর্মসূচি প্রধান শরিফুল হাসান বলেন, বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের তথ্য বলছে, গত পাঁচ বছরে ৪৮৭ নারীর মরদেহ কফিনবন্দী হয়ে দেশে ফিরেছে। এর মধ্যে সৌদি আরবেই মারা গেছেন দুইশজন। অধিকাংশ ক্ষেত্রে মৃত্যু সনদে উল্লেখ আছে আত্মহত্যা। আবার নারীদের বিদেশে পাঠানোর নামে সিরিয়া কিংবা দুবাইতে বিক্রি করে দেওয়ার ঘটনাও ঘটছে বলে শরিফুল হাসান জানান।
এদিকে, করোনাকালে বিদেশ থেকে অন্তত ৫০ হাজার নারী কর্মী ফেরত এসেছেন। গত আড়াই বছরে ফেরত আসা নারী কর্মীদের মধ্যে ২৬৪৫ জনকে বিমানবন্দরে প্রবাসী কল্যাণ ডেস্কের সহযোগিতায় জরুরী সহায়তা প্রদান করেছে ব্র্যাক। এছাড়া ফেরত আসা দুইশ নারী ব্র্যাকের সহায়তায় ছোট ছোট ব্যবসা গড়ে তুলেছেন। করোনায় দেশে ফেরা নারীদের কর্মসংস্থানসহ সবধরনের সহায়তায় ব্র্যাকের পাশাপাশি সরকারের পাশে থাকার কথা জানান শরিফুল হাসান।

তথ্য বলছে, ২০১২ থেকে ২০২০ সাল পর্যন্ত মানবপাচারের যতোগুলো মামলা হয়েছে তাতে অন্তত এক হাজার ৭৯১ জন নারী মানব পাচারের শিকার। বাংলাদেশ থেকে যতো পাচারের ঘটনা ঘটে তার মধ্যে ২১ শতাংশই নারী। বর্ডার গার্ড বাংলাদেশের তথ্য অনুযায়ী, শুধুমাত্র ২০২০ সালে অবৈধভাবে সীমান্ত অতিক্রমকালে উদ্ধারকৃত নারীর সংখ্যা ৩০৩ জন। যা এখনো পর্যন্ত থেমে নেই।

বৈরুতের রাস্তায় অবরোধ, দেশে ফিরতে চাওয়া কর্মীদের বিমানবন্দরে পৌঁছার আহ্বান।

বৈরুতের বিভিন্ন স্থানে রাস্তায় অবরোধ করা হচ্ছে। লেবাননে থাকা বাংলাদেশী কর্মী যারা আজকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে দেশে ফিরবেন, তাদেরকে দ্রুত এয়ারপোর্টে পৌঁছে যেতে বলা হয়েছে দূতাবাস থেকে।

সূত্র: বাংলাদেশ দূতাবাস, বৈরুত, লেবানন।

স্পেনে বিশ্ব নারী দিবস পালিত।

বিশ্ব নারী দিবস উপলক্ষে বাংলাদেশ দূতাবাস মাদ্রিদ স্পেন, বাংলাদেশের নারীদের কৃতিত্ব ও কর্ম দক্ষতার প্রশংসা করেন ও বিশ্ব নারী অধিকার সংরক্ষণের প্রতি সংহতি ব্যাক্ত করেন।

কুয়েতের সমবায় সমিতি (জামিয়া) গুলো আদেশ অনুযায়ী ১ থেকে ৩ দিনার ভেলিভারি সার্জ এর মাধ্যমে তাদের কার্যক্রম পরিচালনা করবেন..!!

নিষেধাজ্ঞার সময়কালে কিছু সমবায় সমিতি তাদের ফার্মাসি থেকে ঔষধ এবং মুদি দোকানের মালামাল সরবরাহ করে দেশের সব অঞ্চলে গ্রাহকের চাহিদা পূরণের জন্য একটি বিতরণ পরিষেবা চালু করেছেন, সূত্রে আল কাবাস জানিয়েছেন।

অর্ডার প্রতি ডেলিভারি ফি ১ থেকে ৩ দিনার এর মধ্যে হবে। অন্যদিকে, কয়েকটি সমবায় সমিতি ঘোষণা করেছে যে তাদের কর্মীদের জন্য অনুমতি প্রদান এবং বিতরণ পরিষেবা সক্রিয় না হওয়া পর্যন্ত তারা বিকেল চারটায় দরজা বন্ধ রাখবে।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

দেশে,করোনার বর্ষপূর্তির দিনে বেড়েছে মৃত্যু-আক্রান্ত

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয় গত বছরের এই দিনে। করোনা ভাইরাস চীনের উহানে প্রথমে শনাক্ত হয়। খুব দ্রুতই ছড়িয়ে পড়ে এ ভাইরাস বিশ্বের প্রায় সব দেশে। প্রতিনিয়ত বাড়ছে মৃত ও আক্রান্তের সংখ্যাও। যদিও অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশে আক্রান্ত ও মৃত্যু সংখ্যা কম, তারপরও থামেনি করোনার ভয়াবহতা।     

করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১৪ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৭৬ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৮৪৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫১ হাজার ১৭৫ জন।করোনাভাইরাস নিয়ে সোমবার (৮ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১ হাজার ১১৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪ হাজার ১২০ জন।এর আগে রোববার (৭ মার্চ) দেশে আরও ৬০৬ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১১ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, সোমবার (৮ মার্চ) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭৪ লাখ ৩৫ হাজার ১৯৪ জন এবং মৃত্যু হয়েছে ২৬ লাখ ৪ হাজার ৮৪৭ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ২৯ লাখ ৪২ হাজার ৭৯৮ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৯৬ হাজার ২৫০ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ৮৩৮ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ২৯ হাজার ২৭১ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৮৯০ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ১০ লাখ ১৯ হাজার ৩৪৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৫ হাজার ৫০০ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ২২ হাজার ৭৭৬ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৮৯ হাজার ৯৪ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ১৮ হাজার ৫২০ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৫০১ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯-এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                           ৮ মার্চ (সোমবার)-এর আপডেট

কুয়েতে পাপুল কান্ডে সাজা প্রাপ্ত শেখ মাজন আত্মসমর্পণ করেছেন’।

কুয়েতের সাবেক মেজর জেনারেল শেখ মাজেন আল-জারহাহ আপিল আদালতে আত্মসমর্পণ করেছেন ।

আজ সোমবার (৮ মার্চ) দেশটির সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সংবাদের নিশ্চিত করেন বিভিন্ন পত্র পত্রিকায় ।

সকাল ১০ টায় আপিল আদালতে আত্মসমর্পণ করেন তিনি।

কুয়েতের জেলে বন্দী বাংলাদেশী এমপি (বরখাস্ত) কাজী শহীদুল ইসলাম পাপুলের মামলায় শেখ মাজনের বিরুদ্ধে চার বছরের কারাদণ্ড এবং ১,৯০০,০০০ দিনার জরিমানার সাজার রায় হয়েছে ।

আদালতের রায়ের পর থেকে পলাতক ছিলেন আত্মসমর্পণকারী মিঃ মাজন আল জারারাহ।

সুত্র ঃ-https://www.instagram.com/p/CMJriDiF0G_/?igshid=vyfchsvn4vrb