ক্যাটাগরি Uncategorized

সুইজারল্যান্ডে নেকাব নিষিদ্ধে ভোট।

জনসমাগমস্থলে নেকাব পরা নিষিদ্ধের ব্যাপারে জনমত যাচাইয়ে ভোট হচ্ছে সুইজারল্যান্ডে। নেকাব ইস্যুতে সুইজারল্যান্ডে কয়েক বছর ধরে চলা বিতর্ক। সুইজারল্যান্ডের নিয়ম অনুযায়ী, যে কোনো ইস্যুতে দেশের ৮৬ লাখ জনগণের মধ্যে অন্তত এক লাখের স্বাক্ষর সংগ্রহ করতে পারলে সেই বিষয়ে ভোট অনুষ্ঠিত হবে। দোকান কিংবা উন্মুক্ত স্থানসহ যে কোনো জনসমাগমস্থলে চেহারা ঢেকে রাখা অবস্থায় বোরকা পরা যাবে না। তবে মসজিদে বোরকা পরা যাবে। এই প্রস্তাবের পক্ষে কড়া সমর্থন জানিয়েছে চরম ডানপন্থি দ্য সুইস পিপলস পার্টি। অপরদিকে, সাধারণ মানুষ এই প্রস্তাবের নিন্দা জানিয়েছেন।

সূত্রঃ ডয়চে ভেলে।

মিয়ানমারের ওপর সামরিক সহায়তা বাতিল করল অস্ট্রেলিয়া।

মিয়ানমারের সাথে প্রতিরক্ষা বিষয়ক সহযোগিতা প্রকল্প বাতিল করেছে অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী ম্যারিস পেইন সোমবার বলেছেন, সহিংসতা ও মৃত্যু বৃদ্ধি পাওয়ার ফলে উদ্বেগ তৈরি হওয়ায় তারা এ পদক্ষেপ নিয়েছেন। মিয়ানমার সেনাবাহিনীর সাথে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা বিষয়ক দ্বিপাক্ষিক সম্পর্ক মূলত অসামরিক বিষয়ের সাথে সম্পৃক্ত।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

কাশ্মীরে ১৫০ রোহিঙ্গা গ্রেপ্তার।

মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের শিকার হয়ে ভারতের কাশ্মীরে আশ্রয় নেওয়া ১৫০ রোহিঙ্গাকে আটক করেছে দেশটির পুলিশ। পুলিশ বলছে, বৈধ কাগজপত্র ছাড়া যেসব বিদেশি জম্মু-কাশ্মীরে বসবাস করছেন, তাদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে রোহিঙ্গা মুসলমানদের আটক করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে দেশটির পুলিশ।

সূত্রঃ যুগান্তর।

১৭ মার্চ থেকে চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালু।

আগামী ১৭ মার্চ থেকে বন্দর নগরী চট্টগ্রাম থেকে পূণ্যভূমি সিলেটে সপ্তাহে দুই দিন ফ্লাইট পরিচালনা করবে বলে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যাত্রীদের চাহিদা ও অভ্যন্তরীণ পর্যটন ও বাণিজ্যিক দিক বিবেচনা করে বিমান বাংলাদেশ চট্টগ্রাম-সিলেট-চট্টগ্রাম রুটে বিমানের ফ্লাইট চালুর উদ্যোগ গ্রহণ করেছে। যা বাংলাদেশের অভ্যন্তরীণ ফ্লাইট পরিচালনার ইতিহাসে এই প্রথম।

টিকেট পেতে বিমানের মোবাইল এ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমান কল সেন্টার এবং সেলস্ কাউন্টার থেকে ক্রয় করা যাবে। বিস্তারিত তথ্যের জন্য http://www.biman-airlines.com অথবা ফোন ০১৯৯০৯৯৭৯৯৭ (বিমান কল সেন্টার) এ যোগাযোগ করতে বলা হয়েছে।

সূত্রঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসীর মৃত্যু।

ওমানে সড়ক দুর্ঘটনায় সম্প্রতি আইয়ুব আলী নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। নিহত আইয়ুব আলী ফটিকছড়ির লেলাং ইউনিয়নের গোপালঘাটা গ্রামের মৃত জহরুল ইসলামের ছেলে। আড়াই বছর আগে জীবিকার তাগিদে তিনি ওমান গেছেন বলে জানা যায়। গত বুধবার তিনি ওমানে ড্রাইভিং লাইসেন্স পান, তার কয়েক দিনের মাথায় সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আইয়ুব আলী।

সূত্রঃ প্রবাসের খবর।

ইসলাম ধর্ম গ্রহণ করায় অধ্যাপক নিরুকে হত্যা, স্ত্রীর অভিযোগ।

পারিবারিক বিরোধের জেরে বরিশালের উজিরপুরে অধ্যাপক নিরু রায়হান হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা।

রোববার (৭ মার্চ) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে নিহতের স্ত্রী সৈয়দা শাহিন আক্তার অভিযোগ করেন, সনাতন ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন অধ্যাপক নিরু রায়হান। এরপর ইসলামী শরিয়ত অনুযায়ী তাদের বিয়ে হয়। এ কারণে পারিবারিক জমি নিয়ে ভাইদের সঙ্গে নিরুর বিরোধ চলছিল।এরই জেরে ২০১৯ সালের ২১ এপ্রিল বাড়িতে গেলে ভাইয়েরা তাকে হত্যা করে বলেও জানান তিনি।

এ ঘটনায় ২০২০ সালের ১২ অক্টোবর বরিশাল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নিহতের ভাইসহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেন শাহিন আক্তার। মামলাটির সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

কুয়েতে আংশিক নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য স্বরাষ্ট্র মন্ত্রনালয় ৬,০০০ হাজার নিরাপত্তা কর্মী মোতায়েন করেছেন !!

সুরক্ষা সূত্র থেকে জানা গিয়েছে যে ১২ ঘন্টার কারফিউ বাস্তবায়নের লক্ষ্যে স্বরাষ্ট্র মন্ত্রনালয় বিভিন্ন সেক্টরের প্রতিনিধিত্বকারী প্রায় ৬,০০০ নিরাপত্তা কর্মী সমস্ত রাজ্য গুলিতে মোতায়েন করেছেন, বিভিন্ন অঞ্চল, রাস্তা এবং মূল ফটক এবং রাউন্ড এবাউট ও রাস্তাগুলিতে দেওয়ার জন্য তা আজ বিকেল চারটা থেকে শুরু হবে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর করার জন্য

নিষেধাজ্ঞার এই সিদ্ধান্তটি, আজ সন্ধ্যা থেকে শুরু হচ্ছে।
সূত্র আল-কাবাসের উদ্বৃতি দিয়ে জানিয়েছেন সমস্ত সুরক্ষা কর্মীদের মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নে নিষেধাজ্ঞা লঙ্ঘনকারীদের উপযুক্ত শাস্তি পেতে কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার কঠোর নির্দেশ দিয়েছেন।

সূত্রগুলি ইঙ্গিত দিয়েছেন যে ছয়টি গভর্নরেটের নিরাপত্তা পরিচালক, তাদের সহকারী এবং জেলা নেতাদের মাঠে নিষেধাজ্ঞার বাস্তবায়ন অনুসরণের দায়িত্ব দেওয়া হবে।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

কুয়েতে করোনায় ১,১৪৪ জন, সুস্থ ৯৫৬ এবং মারা গেছে ৭ জন’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,১৪৪ জন, সুস্থ হয়েছে ৯৫৬ জন এবং মৃত্যু হয়েছে ৭ জনের।

মোট আক্রান্ত হয়েছে ২০০,৫৭২ জন।
মোট মৃতের সংখ্য ১,১২৭ জন।
মোট সুস্থ হয়েছেন ১৮৬,১৮৭ জন।

আজ রবিবার সন্ধ্যা সাতটায় নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯,০৮১ জন, মোট টেস্টের সংখ্যা ১৮৫০,৩৬৩ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১৩,৫৫৮ জন এবং আইসিইউতে আছেন ১৭৫ জন ।

কুয়েতের রাস্তাগুলো গুগল ম্যাপে … লাল দেখাচ্ছে !

কুয়েতের রাস্তাগুলি এই মুহুর্তে মন্ত্রিপরিষদ কর্তৃক আরোপিত আংশিক নিষেধাজ্ঞা শুরু হওয়ার এক ঘন্টা আগে, দুর্দান্ত যানজট প্রত্যক্ষ করছে নিষেধাজ্ঞা সন্ধ্যা ৫:০০টায় শুরু হওয়ার কথা রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগেই বহু নাগরিক ও বিদেশিরা একই সাথে তাদের বাড়িতে যাওয়ার জন্য রাস্তায় প্রচুর ভিড়ের অভিযোগ করেছিলেন।

গুগল ম্যাপে দেখিয়েছে যে কুয়েতের বেশিরভাগ রাস্তা এবং প্রধান রাস্তাগুলি লালচে রঙ হয়ে পড়েছে, এটি দুর্দান্ত ভিড়ের ইঙ্গিত দেয়।

⭕ কে কে আছেন এখনো ট্রাফিক জ্যামে?

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/471897892832582/posts/3879365928752411/

থাইল্যান্ডে মার্চে ভ্যাকসিন পাসপোর্ট চালুর পরিকল্পনা।

থাইল্যান্ড ভ্রমণার্থীদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট ও কোয়ারেন্টাইন ছাড় দেওয়ার পরিকল্পনা নিয়েছে দেশটির সরকার। গতকাল শনিবার থাইল্যান্ডের প্রধানমন্ত্রী প্রয়ূথ চান-ওচা চলতি সপ্তাহে আন্তর্জাতিক ভ্রমণে বিদেশিদের জন্য পাসপোর্টের সাথে ভ্যাকসিন সার্টিফিকেটও পরীক্ষা করার নির্দেশ দিয়েছেন কর্মকর্তাদের। ভ্যাকসিন নেওয়ার পর থাইল্যান্ডে আসা ভ্রমণার্থীদের নির্দিষ্ট কিছু পর্যটন স্পটে দুই সপ্তাহ আলাদাভাবে থাকতে হবে। এজন্য তারা ছাড়ও পাবেন। এদিকে, দেশটির সাধারণ মানুষ চান আগামী পহেলা জুলাই থেকে থাইল্যান্ডে বাধ্যতামূলক কোয়ারেন্টাইন যেন তুলে দেওয়া হয়।

সূত্রঃ এভিয়েশন নিউজ।