ক্যাটাগরি Uncategorized

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের সংঘর্ষে নিহত ৯০।

ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯০ জন নিহত হয়েছে। গতকাল শনিবার মারিব শহরে এই সংঘর্ষে আহত হয়েছে অর্ধশতাধিক। তেল-সমৃদ্ধ প্রদেশটিতে সংঘর্ষে সরকারি বাহিনীর ৩২ যোদ্ধা নিহত হন। আর সৌদি জোটের বিমান হামলায় ৫৮ হুতি বিদ্রোহী মারা যান। অন্তত ছয়টি ফ্রন্টে দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়েছে। মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে দুই বাহিনীর মধ্যে এই সংঘর্ষ অব্যাহত রয়েছে।

সূত্রঃ যুগান্তর।

যুক্তরাজ্যে কাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার ঘোষণা।

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসনের বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, আগামীকাল সোমবার ইংল্যান্ডের বিদ্যালয়গুলি সকল শিক্ষার্থীর জন্য খুলে দেয়া হবে। জনসন লকডাউন তুলে নেওয়ার জন্য একটি পরিকল্পনা ঘোষণা করেছেন, যেখানে স্কুলগুলি প্রথমে খুলে দেয়া হবে এবং পরবর্তী পর্যায়ে অন্যান্য লোকের সাথে মিশ্রণের ক্ষেত্রে ধীরে ধীরে নিষেধাজ্ঞাগুলি এবং অপরিহার্য দোকান এবং অন্যান্য স্থানগুলি পুনরায় খুলে দেয়া হবে বলে জানিয়েছেন। আগামী ২১ শে জুনের মধ্যে ধাপে ধাপে সবকিছু খুলে দেয়ার চিন্তা করছে যুক্তরাজ্য সরকার।

সূত্রঃ সৌদি গেজেট।

পোল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ৬, আহত ৪১।

ইউক্রেনের যাত্রীবাহী বাস পোল্যান্ডে এসে সড়ক দুর্ঘটনায় পড়ে। গতকাল শনিবারের এ সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৬ জন, আহত কমপক্ষে ৪১ জন। দু’দেশের সীমান্তবর্তী এলাকায় শনিবার মধ্যরাতে দুর্ঘটনাটি ঘটে। বাসটি সড়কের বাঁধ ভেঙ্গে পড়ে গভীর গিরিখাদে। বাসটিতে ছিলেন ৫৭ যাত্রী এবং দুই চালক। দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি, চলছে তদন্ত।

সূত্রঃ যমুনা টিভি।

মিয়ানমারে একদিনে সাঁড়াশি অভিযানে ১৭০০ গ্রেপ্তার।

মিয়ানমারে অভ্যুত্থান বিরোধী আন্দোলন দমনে গতকাল শনিবার রাতে সাঁড়াশি অভিযান চালিয়ে ১৭শ’র বেশি মানুষকে আটক করা হয়েছে।সবচেয়ে বড় অভিযানটি চালানো হয়েছে বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনে। এছাড়া, রাজধানী নেইপিদো ও ম্যান্ডেলে শহরেও ফাঁকা বুলেট-কাঁদানে গ্যাস ছোঁড়ে নিরাপত্তা বাহিনী। এদিকে, দেশটিতে এখন পর্যন্ত সামরিক আগ্রাসনে প্রাণ হারিয়েছেন কমপক্ষে ৫৫ জন। সবকিছুকে উপেক্ষা করে রবিবারও বিভিন্ন শহরে বিক্ষোভ করে সাধারণ মানুষ।

সূত্রঃ আরব নিউজ।

যুক্তরাষ্ট্রে অর্থ জালিয়াতির অভিযোগে বাংলাদেশির ১৫ বছরের কারাদণ্ড।

জালিয়াতি করে যুক্তরাষ্ট্রে ১৫০ মিলিয়ন ডলার (বাংলাদেশি মুদ্রায় ১২৫০ কোটি টাকা) হাতিয়ে নেয়ার অভিযোগে এক বাংলাদেশিকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির আদালত। মাশিয়াত রশিদকে (৪০) নামের ওই ব্যক্তি ব্যথানাশক ওষুধ এবং ভুয়া চিকিৎসার নামে ইনস্যুরেন্স কোম্পানির কাছ থেকে এই অর্থ হাতিয়ে নেন বলে জানা গেছে। একই চক্রের সদস্য হিসেবে ১২ ডাক্তারসহ আরও ২১ জনের বিভিন্ন মেয়াদের কারাদণ্ড দেয়া হয়েছে। মিশিগানের ওয়েস্ট ব্লুমফিল্ডের বাসিন্দা মাশিয়াত রশিদকে গত ৩ মার্চ এই দণ্ড প্রদান করা হয়। ২০১৭ সালে গ্রেফতার হন তিনি। ২০১৮ সালে নিজে থেকেই দোষ স্বীকার করেন মাশিয়াত। মামলার বিবরণে জানা যায়, ২০০৮ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত রশিদ ছিলেন ওই ট্রাই-কাউন্টি ওয়েলনেস গ্রুপের সিইও। এর অধীনে বেশকিছু ক্লিনিক চালু করা হয় যারা সত্যিকারের কিছু রোগীর সঙ্গে আদৌ অসুস্থ নন এমন গরিব লোকদের সংগ্রহ করে। ব্যথানাশক ইঞ্জেকশনের আদৌ প্রয়োজন না হলেও অনেক মানুষকে তা প্রদান করা হয়। এভাবে অনেক মানুষকে আসক্ত করা হয় ওষুধ সেবনে। শত শত রোগী চিকিৎসার নামে মোটা অঙ্ক ড্র করা হয় ইনস্যুরেন্স কোম্পানি থেকে।

সূত্রঃ সময় টিভি।

কুয়েত পৌরসভার মহাপরিচালক জানিয়েছেন সকাল ৫:০০টা থেকে সন্ধ্যা ৪:০০ পর্যন্ত দোকান ও মার্কেট খোলা থাকবে।

এবং রেস্তোঁরা এবং ক্যাফেতে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে ও খোলা থাকা অবস্থায় কেবলমাত্র গাড়ী … এবং বিতরণ পরিষেবাগুলি পরিচালনা করবে।

সকল বসার স্থান এবং মার্কেটের সমস্ত বসার জায়গা গুলো বন্ধ রাখতে হবে।

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/1279802592139669/posts/3730904463696124/

দেশে আরও বাড়ল করোনায় মৃত্যু-আক্রান্ত।

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৬২ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬০৬ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৫০ হাজার ৩৩০ জন।

করোনাভাইরাস নিয়ে রোববার (৭ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ১০৩৭ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৩ হাজার ৩ জন।

এর আগে শনিবার (৬ মার্চ) দেশে আরও ৫৪০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১০ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, রোববার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৭০ লাখ ৬৮ হাজার ৮১০ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৯৯ হাজার ১৯৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ২৬ লাখ ৪৫ হাজার ৭৮৫ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৬ লাখ ৫৩ হাজার ৮৯১ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩৭ হাজার ১১৯ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১২ লাখ ১০ হাজার ৫৮০ জন এবং মারা গেছেন এক লাখ ৫৭ হাজার ৭৯১ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৯ লাখ ৩৯ হাজার ৩২০ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৬৪ হাজার ৪৪৬ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩ লাখ ১২ হাজার ১৮১ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৮৮ হাজার ৭২৬ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪২ লাখ ১৩ হাজার ৩৪৩ জন। এর মধ্যে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৪১৯ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯-এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                            ৭ মার্চ (রোববার)-এর আপডেট

মাদক ও বিপুল পরিমাণ দিনারসহ কুয়েতে এক মহিলাসহ তিন আমেরিকান আটক’

কুয়েতের নিরাপত্তা বিভাগ মাদকদ্রব্য রাখার এবং পাচারের জন্য এক মহিলা সহ তিনজন আমেরিকানকে গ্রেপ্তার করেছে।

আল-রাই প্রতিদিন তাদের নিউজে বিষয়টি নিশ্চিত করেছে।

দৈনিকটি আরও বলেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অপারেশন রুমে খবর আসে যে, তিন ব্যক্তি মাদক পাচারে জড়িত, সাথে সাথে অভিযান চালিয়ে তাদের আটক করে পুলিশ।

আটককৃত ৩ জনই আমেরিকার নাগরিক, তাদের কাছ থেকে ১৭৪,০০০ দিনার, ৩৪০,০০০ ডলার ও ২০ কেজি মাদক জব্দ করে পুলিশ।

আটক মাদক পাচারকারীরা অভিযোগ স্বীকার করেছে বলে নিশ্চিত করেছেন কুয়েতের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের (জিডিডিসি) জেনারেল বিভাগ।

উল্লেখ্য, কুয়েতে মাদক আইনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড এবং যাবজ্জীবন কারাদণ্ড।

যুক্তরাষ্ট্রে সিনেটে ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল বিল পাস।

প্রেসিডেন্ট জো বাইডেনের ১.৯ ট্রিলিয়ন ডলারের করোনা তহবিল বিল কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাস হয়েছে। গতকাল শনিবার (৬ মার্চ) সিনেটে এটি পাস হয়। তবে এদিন রিপাবলিকান দলের সিনেটরদের প্রত্যেকেই এই বিলের বিরোধিতা করেন। এর আগে গত ২৭ ফেব্রুয়ারি জো বাইডেনের এই করোনা তহবিলের অনুমোদন দেয় কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ। ডেমোক্র্যাট নিয়ন্ত্রিত প্রতিনিধি পরিষদ মনে করছে আগামী মঙ্গলবার বিলটি অনুমোদন পাবে।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

কাতারে প্রবাসী কর্মীদের কোম্পানি পরিবর্তনে চালু হচ্ছে নতুন নিয়ম।

দোহ, কাতার:
কাতারে মজলিশে প্রবাসী কর্মীদের কোম্পানি পরিবর্তনের জন্য কিছু নতুন নিয়ম চালু করছে দেশটির সরকার। খুব শিগগিরই নতুন নিয়মগুলি চালুর ঘোষণা দিবে কাতারের শ্রম মন্ত্রণালয়।

নিয়মগুলির মধ্যে রয়েছে…
১। একজন প্রবাসী কর্মী এক কোম্পানি থেকে অন্য কোম্পানিতে যেতে হলে, সেই কোম্পানির কাছে কর্মীর জাতীয়তার ভিসার অনুমোদন থাকতে হবে। কোন প্রবাসী কর্মী কাতারে তিনবারের বেশি কোম্পানি পরিবর্তনের সুযোগ পাবে না।

২। এক বছরে এক কোম্পানির মোট কর্মীর ১৫ ভাগের বেশি অন্য কোম্পানিতে যেতে পারবে না। যদি কোম্পানির অনুমতি দেয় তাহলে যেতে পারবে।

৩। যখন কোন কর্মী এক কোম্পানি ছেড়ে অন্য কোম্পানিতে যেতে চাইবে, তখন পুরনো কোম্পানি যেন কোনভাবে ক্ষতিগ্রস্থ না হয়, সেজন্য ব্যবস্থা রাখতে হবে।