ক্যাটাগরি Uncategorized

সৌদিতে করোনাজনিত নিষেধাজ্ঞার সময়সীমা আর বাড়বেনা।

১। গত ৪ ফেব্রুয়ারি হতে একমাস ধরে চলমান করোনাজনিত বিধি-নিষেধ এর সময়সীমা আগামী ৭ মার্চ হতে আর বৃদ্ধি করা হবেনা বলে জানিয়েছে সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে, গত ৪ ফেব্রুয়ারি হতে দুই দফায় অদ্যাবধি সকল প্রকার গণজমায়েসহ সব বিনোদন প্রোগ্রামসহ রেস্টুরেন্টে খাবার পরিবেশন কার্যক্রম বন্ধ করে দেয়া হয়েছিল। ( https://www.facebook.com/1510368877/posts/10218752623395936/?d=n)।

২। নতুন ঘোষণার ফলে আগামী রবিবার ৭ মার্চ থেকে সিনেমা, খেলাধুলা – বিনোদন প্রোগ্রাম আয়োজন স্থল, রেস্টুরেন্ট সমূহে সরাসরি কাস্টমারকে সার্ভ করার কার্যক্রম চলতে আর কোন বাধা থাকবে না। এই সকল ক্ষেত্রেও করোনা সতর্কতার নিয়মসমূহ কঠোরভাবে মেনে চলতে হবে বলে জানানো হয়েছে। নিয়ম মেনে না চললে পূর্বের ন্যায় দায়ী প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে মুখালাফা/ জরিমানাসহ আইনানুগ ব্যবস্থ নেয়া হবে।

৩। ক) তবে হোটেল, ইস্তেরাহা, কমিউনিটি সেন্টারে যেকোন ধরণের বিবাহ, কোম্পানির এজি এম জাতীয় বড় ধরণের অনুষ্ঠান আয়োজনের উপর নিষেধাজ্ঞা এখনো বলবৎ থাকবে।

খ) এছাড়াও যেকোন সামাজিক প্রোগ্রামে ২০ জনের অধিক মানুষের উপস্থিতির নিষেধাজ্ঞা পূর্বের মতো বহাল থাকবে।

মামুনুর রশিদ, দূতাবাস কর্মকর্তা, রিয়াদ।

বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে করোনার ভুয়া টিকা, ইন্টারপোলের সতর্কতা জারি।

বিশ্বের বিভিন্ন দেশে করোনার ভুয়া টিকা ছড়িয়ে পড়েছে বলে সতর্কতা জারি করেছে ইন্টারপোল। ইন্টারপোল জানিয়েছে, চীন ও দক্ষিণ আফ্রিকার পুলিশ কয়েক হাজার ডোজ করোনার ভুয়া টিকা জব্দ করেছে। দক্ষিণ আফ্রিকার কর্তৃপক্ষ জোহানসবার্গের একটি গুদামঘর থেকে ২’শটি কাঁচের শিশি জব্দ করে, সেখানে প্রায় ২ হাজার ৪’শ ডোজ টিকা ছিল। এর সঙ্গে ছিলো ৩০ লাখ ভুয়া মেডিক্যাল গ্রেড মাস্ক। এর সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তিনজন চীনা নাগরিক ও একজন জাম্বিয়ান নাগরিককে আটক করা হয়েছে। চীনের পুলিশও ৩ হাজার ভুয়া টিকার চালানসহ ৮০জন সন্দেহভাজনকে আটক করে। ইন্টারপোলের মহাসচিব জুরগেন স্টক বলেন, ‘এই দুটি ঘটনা করোনার টিকার সঙ্গে জড়িত অপরাধচক্রের একটি ক্ষুদ্র অংশ মাত্র। অপরাধীরা টিকা সরবরাহ প্রকল্পকে লক্ষ্যবস্তু বানিয়েছে। অনলাইন ও অফলাইনে তারা সক্রিয় রয়েছে। তিনি বলেন, আমরা দেশগুলোকে এ বিষয়ে সতর্ক করেছি ও নাগরিকদের স্বাস্থ্য নিরাপত্তার সুরক্ষায় পূর্ণাঙ্গ সহায়তা দিচ্ছি।’

সূত্রঃ দ্য ওয়াশিংটন পোস্ট।

মার্চে ঢাকা টরেন্টো ফ্লাইট চালুর প্রত্যাশা বিমান প্রতিমন্ত্রীর।

গতকাল শুক্রবার (৫ মার্চ) কানাডা থেকে আসা নতুন বিমান শ্বেতবলাকা’ বরণ শেষে বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের বলেন, মার্চের মধ্যে ঢাকা টরেন্টো ফ্লাইট চালুর আশা করছি। এই নিয়ে কথা চলছে বলে প্রতিমন্ত্রী জানান। এদিকে, শিগগিরই বিমান লাভজনক অবস্থানে পৌঁছাবে বলে জানান বিমানের চেয়ারম্যান।

সূত্রঃ সময় টিভি।

মে থেকে পর্তুগালে ভিজিট ভিসা চালু।

পর্তুগালের পর্যটন মন্ত্রণালয়ের স্টেট সেক্রেটারি রিতা মার্কেস জানান, আগামী মে মাস থেকে যারা দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন তারা পর্তুগালে ভ্রমণ করতে পারবেন। আগামী ১৭ মার্চ ইউরোপিয়ান কমিশন করোনা ডিজিটাল ফ্রি পাস তৈরির জন্য একটি আইনি প্রস্তাব উপস্থাপন করতে যাচ্ছে। যাতে টিকা গ্রহণকারী ও যারা করোনা থেকে মুক্ত হয়েছেন এবং ভ্রমণের আগে করোনা যাদের নেগেটিভ সার্টিফিকেট থাকবে, তাদের ভ্রমণে কোনো ধরনের সমস্যা থাকবে না বলে জানানো হয়েছে।

সূত্রঃ সময় টিভি।

যুক্তরাজ্য ফেরত ৪৩ যাত্রী কোয়ারেন্টিনে।

দেশে গত ২৪ ঘণ্টায় বিদেশ থেকে ফিরেছেন ৫,৬৩৫ জন যাত্রী। এরমধ্যে সাতটি ফ্লাইটে যুক্তরাজ্য থেকে ফেরা ৪৩ যাত্রীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বাকিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এ নিয়ে যুক্তরাজ্যফেরত মোট দুই হাজার ৪৫৫ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে।

সূত্রঃ এভিয়েশন নিউজ।

চট্টগ্রামে ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু।

গতকাল শুক্রবার (৫ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের আলী সিকদারপাড়া এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে। নিহত প্রবাসীর নাম মো. নুরুল আলম। নুরুল আলম গত পাঁচ থেকে ছয় মাস আগে দেশে ফিরে আসেন। সন্ধ্যায় তিনি বাড়ির দ্বিতীয় তলার ছাদে উঠে সুপারী পারার সময় ছাদ থেকে নিচে পড়ে যান। লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সূত্রঃ যুগান্তর।

আবুধাবিতে ৩০ শতাংশ সিনেমা হল খুলে দেয়ার ঘোষণা।

আবুধাবি করোনা ভাইরাস সতর্কতামূলক ব্যবস্থা মেনে ৩০ শতাংশ সিনেমাগুলি আবার চালু করবে বলে জানিয়েছে। এর আগে,ফেব্রুয়ারিতে আবুধাবি জরুরি অবস্থা, সংকট ও দুর্যোগ কমিটি সমস্ত সিনেমা হল বন্ধ করে দিয়েছিল। এদিকে, দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, বাচ্চাদের বোতলজাত পানীয় পরিবেশন না করতে স্থানীয় ক্যাফেগুলিকে নিষিদ্ধ করেছে।

সূত্রঃ আরব নিউজ।

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবাসমুহ অধিকতর সহজীকরনে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য পৃথক হটলাইন চালু করেছে #বাংলাদেশদূতাবাসকুয়েত

কুয়েত প্রবাসী ভাই ও বোন, আপনাদের অনেক্কেই দেখা যায় বাংলাদেশ দূতাবাস বিষয়ে অনেক জিজ্ঞাসা থাকে আবার দূতাবাসের যোগাযোগের #হটলাইন খুঁজতে থাকেন। তখন কেউবা আমাদের মেসেজ করেন অথবা পেইজে জানার জন্য পোস্ট করেন। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবাসমুহ অধিকতর সহজীকরনে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য পৃথক হটলাইন চালু করেছে #বাংলাদেশদূতাবাসকুয়েত

 কনস্যুলার সেবা (#ড্রাইভিং_লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন সনদ, সার্টিফিকেট / ফটো/ রিলেশন সনদ সত্যায়ন এবং বিভিন্ন বিষয়ে প্রত্যায়ন ইত্যাদি। আরও আপনারদের বিভিন্ন বিষয়ে #জিজ্ঞাসার জন্য কল করুনঃ

জনাব নুর জামাল (অভ্যর্থনাকারী) – 66516404 (imo/WhatsApp/Local) অথবা 23901009 / 23900913

সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

 শ্রমিক সংক্রান্ত সমস্যাদি যেমন ঃ #আকামাসমস্যা / বেতন / #মৃতদেহ দেশে প্রেরন/ ক্ষতিপুরন/ সার্ভিস বেনিফিট/ Power of attorney ইত্যাদি বিষয়ে জানতে কল করুন ঃ

জনাব ফরিদ হোসেন (কল্যাণ সহকারী) – 65045386 (imo/WhatsApp /Local)

জনাব তৌহিদুল ইসলাম মজুমদার (কল্যাণ সহকারী) – 69920013 (imo/WhatsApp/Local)

সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। #ছুটির দিন কল দিয়েন না।

 জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবাসমুহ অধিকতর সহজীকরনে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য পৃথক হটলাইন চালু করেছে #বাংলাদেশদূতাবাসকুয়েত

কুয়েত প্রবাসী ভাই ও বোন, আপনাদের অনেক্কেই দেখা যায় বাংলাদেশ দূতাবাস বিষয়ে অনেক জিজ্ঞাসা থাকে আবার দূতাবাসের যোগাযোগের #হটলাইন খুঁজতে থাকেন। তখন কেউবা আমাদের মেসেজ করেন অথবা গ্রুপে জানার জন্য পোস্ট করেন। কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশীদের সেবাসমুহ অধিকতর সহজীকরনে বিভিন্ন বিষয়ে পরামর্শের জন্য পৃথক হটলাইন চালু করেছে #বাংলাদেশদূতাবাসকুয়েত

🟥 কনস্যুলার সেবা (#ড্রাইভিং_লাইসেন্স সত্যায়ন, নাম সংশোধন সনদ, সার্টিফিকেট / ফটো/ রিলেশন সনদ সত্যায়ন এবং বিভিন্ন বিষয়ে প্রত্যায়ন ইত্যাদি। আরও আপনারদের বিভিন্ন বিষয়ে #জিজ্ঞাসার জন্য কল করুনঃ

📱জনাব নুর জামাল (অভ্যর্থনাকারী) – 66516404 (imo/WhatsApp/Local) অথবা 23901009 / 23900913

সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

🟥 শ্রমিক সংক্রান্ত সমস্যাদি যেমন ঃ #আকামাসমস্যা / বেতন / #মৃতদেহ দেশে প্রেরন/ ক্ষতিপুরন/ সার্ভিস বেনিফিট/ Power of attorney ইত্যাদি বিষয়ে জানতে কল করুন ঃ

📱জনাব ফরিদ হোসেন (কল্যাণ সহকারী) – 65045386 (imo/WhatsApp /Local)

📱জনাব তৌহিদুল ইসলাম মজুমদার (কল্যাণ সহকারী) – 69920013 (imo/WhatsApp/Local)

সময়: সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। #ছুটির দিন কল দিয়েন না।

⚠️ জনস্বার্থে পোস্টটি শেয়ার করুন।

কুয়েত কার্ফিউ বিধি ভঙ্গকারী প্রবাসীদেরকে নির্বাসন দেওয়া হবে..!!

মাঠ সুরক্ষা খাতগুলি রবিবার থেকে কারফিউ সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন করেছেন। আগামী কাল রবিবার থেকে মন্ত্রিপরিষদ কর্তৃক প্রদত্ত আংশিক কারফিউর সিদ্ধান্ত অমান্যকারি প্রবাসী ও নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

কারফিউ বিধি লঙ্ঘনকারী প্রবাসীদের নির্বাসন দেওয়া হবে এবং নাগরিকদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জননিরাপত্তা বিষয়ক সহকারী উপ-সচিব মেজর জেনারেল, ফরাজআল-জোউবি জানিয়েছেন।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

📌 নিউজ লিংক 👇
https://www.facebook.com/1411668162380394/posts/2867511556796040/