কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাছে প্রতিবেদন এসেছে যে, গাড়ি চলন্ত অবস্থায় একজন ব্যক্তি আরদিয়া শিল্পাঞ্চলে পার্ক করা গাড়িগুলির সাথে সংঘর্ষে লিপ্ত হয়েছে।
প্রতিবেদনটি পাওয়ার পরে, জেনারেল সিকিউরিটি টহলদল জায়গায় গিয়ে দেখতে পায়, গাড়িটি পার্কিং অবস্থায় পাওয়া গেছে এবং এর ভিতরে একজন অস্বাভাবিক ব্যক্তি আছে, সে নিজেকে নিয়ন্ত্রণ করতে অক্ষম ছিল ।
তাকে তাত্ক্ষণিকভাবে গ্রেপ্তার করা হয়, এবং গাড়ির মালিকদের অনুরোধ করা হয়েছে, থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করতে ।
কুয়েতে কারফিউ চলাকালীন মসজিদে নামাজ আদায় করতে পারবে মুস্ললীরা’ধর্ম মন্ত্রণালয়ের মসজিদ বিভাগ কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে ।
কারফিউ চলাকালীন মসজিদগুলি বন্ধ করা হবে না, তবে মুস্ললীরা কেবল তাদের বাড়ির নিকটবর্তী মসজিদগুলিতে পায়ে হেঁটে যাওয়ার অনুমতি দেওয়া হবে ।
আওকাফ বিষয়ক মন্ত্রী ঈসা আল কান্ডারী আল কাবাস পত্রিকাকে বিষয়টি জানিয়েছেন।
আগামী রবিবার থেকে COVID-19 এর বিস্তারকে সীমাবদ্ধ করতে কার্যকর হবে ১২ ঘন্টার কারফিউ ।
বিকাল ৫ টায় শুরু হয়ে শেষ হবে ভোর ৫ টায়, এক মাসের জন্য কারফিউ কার্যকর হবে,দেশটিতে করোনভাইরাস মামলার তীব্রতার মধ্যে কুয়েতের নেওয়া একাধিক পদক্ষেপের মধ্যে এটি সর্বশেষ।
মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৬ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৪১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৬৩৫ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৯ হাজার ১৮ জন।
করোনাভাইরাস নিয়ে শুক্রবার (০৫ মার্চ) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬৭৯ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ১ হাজার ১৪ জন।
এর আগে বৃহস্পতিবার (৪ মার্চ) দেশে আরও ৬১৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৭ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৫৭ লাখ ৬৩ হাজার ৫০০ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭১ হাজার ৬৬৬ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ কোটি ১৪ লাখ ৬৫ হাজার ৫২৩ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে বিশ্বের ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ২ কোটি ৯৪ লাখ ৫৬ হাজার ৩৭৭ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৩১ হাজার ৬৫২ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১১ লাখ ৫৬ হাজার ৭৪৮ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৭ হাজার ৪৭১ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৭ লাখ ২২ হাজার ২২১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫৯ হাজার ৪০২ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৭৮ হাজার ৭৫০ জন। ভাইরাসটিতে মারা গেছেন ৮৭ হাজার ৩৪৮ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৯৪ হাজার ৭৮৫ জন। এর মধ্যে মারা গেছেন ১ লাখ ২৩ হাজার ৭৮৩ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।২০১৯ এর ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।৫ মার্চ (শুক্রবার)-এর আপডেট
জমজম কূপের সাবেক প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের মুসলমানরা ।
সোশ্যাল মিডিয়া জুড়ে মরহুমের জন্য দোয়া করেন মুসলমান তরুণ তরুণীরা ।
জমজম কূপের সাবেক প্রধান প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক ইন্তেকাল করেছেন গত সোমবার (১ মার্চ) ইন্না লিল্লাহি … রাজিউন।
মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। সৌদি সংবাদ মাধ্যমে জানা যায়, তার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে সৌদি আরব ও বিশ্বের নানা প্রান্তে থাকা বিভিন্ন মুসলিম সংস্থা ।
প্রকৌশলী ড. ইয়াহইয়া হামজা কোশককে সৌদি আরবের প্রকৌশলীদের জনক হিসেবে পরিচিত। জমজম কূপসহ অনেক উন্নয়ন কাজে অবদান রেখেছেন জনক ড. কোশক।
১৯৭৯ সালের জমজম কূপ পরিষ্কারকরণ প্রকল্পটি ছিল ইতিহাসের অন্যতম বৃহৎ পরিষ্কারকরণ প্রকল্প। এ প্রকল্পের প্রধান লক্ষ্য ছিল জমজম কূপের পানি প্রবাহ স্বাভাবিক করতে জঞ্জাল অপসারণ করা, এই সংস্কারের কারণে জমজম কূপের পানির প্রবাহ বৃদ্ধি পেয়েছিল। ওই সময়, তিনি ও তার দল জমজম কূপকে অতিবেগুনী রশ্মি দিয়ে জীবাণুমুক্ত করেন।
জমজম কূপের পানির প্রবাহধারা ও পরিচ্ছন্নতার ওপর তিনি ‘Zamzam: The Holy Water’ নামে একটি বই রচনা করেন। ওই বইয়ে তার দেখা জমজম কূপের অভ্যন্তরের বিবরণ স্থান পেয়েছে। সেখানে তিনি পবিত্র এই কূপের প্রত্নতাত্বিক সব বিষয় তুলে ধরেছেন।
প্রকৌশলী ইয়াহইয়া জানিয়েছিলেন, ‘জমজম কূপের মধ্যে তিনি পানির দু’টি উৎস দেখেছিলেন। যার একটি এসেছে কাবার দিক থেকে আর একটি এসেছে আজিয়াদের দিক থেকে।’ এ ছাড়া জমজম কূপের ভেতরে পাথরের মধ্য ছোট ছোট বারোটি গর্তের অস্তিত্ব রয়েছে বলে ঐতিহাসিক তথ্য থেকে জানা যায়।
তিনি তার বইয়ে উল্লেখ করেছেন, ‘জমজম কূপের পানি চমৎকার স্বাদযুক্ত এবং রোগ প্রতিরোধক।’
পবিত্র নগরী মক্কার এক সম্ভ্রান্ত ব্যবসায়ী পরিবারে জন্ম নেন প্রকৌশলী ড. ইয়াহইয়াহ হামজা কোশক। তার পিতা মক্কার বড় ব্যবসায়ী ছিলেন। হজ মৌসুমে তার বাবা ইউরোপ, আমেরিকা, অস্ট্রেলিয়াসহ তুর্কি থেকে আগত হজ ও ওমরাহ পালনকারীদের সেবা সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন। তিনিই প্রথম জমজমের উন্নয়ন ও সম্প্রসারণে কূপেরে ভেতরে প্রবেশ করেছিলেন। তিনি সৌদি আরবের ন্যাশনাল ওয়াটার কোম্পানির মহাপরিচালক ছিলেন। সৌদির প্রেস ও প্রকাশনা সংস্থার সদস্যও ছিলেন তিনি।
সরকারী সূত্রগুলি “আল-কাবাস” কে জানিয়েছেন মন্ত্রিপরিষদ করোনা পরিস্থিতির উপর বিবেচনা করে শেষ মুহূর্তে রেস্তোঁরাগুলির তাদের ভেলিভারি সার্ভিসের সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন।
রেস্তোঁরাগুলিকে কার্ফিউ চলাকালে ভেলিভারি সার্ভিসের আদেশ প্রদানের অনুমতি দিয়েছিল,যা আগামী রবিবার থেকে বিকাল ৫ টা থেকে সকাল ৫ টা অবধি কার্যকর করা হয়েছে।
সূত্রগুলি উল্লেখ করেছেন যে সরকার বর্তমানে সিদ্ধান্তটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছেন, তবে এটি আসন্ন অধিবেশনগুলিতে নিষিদ্ধকরণের সময় রেস্তোঁরাগুলি ভেলিভারি সার্ভিস সরবরাহ করার অনুমতি দেওয়ার বিষয়ে আলোচনা করা হবে বলে আশা প্রকাশ করেছেন।
📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে….
✍️ Collected, Translated and posted by Nahar Hoque
কুয়েতের স্থানীয় পত্রিকায় চার বাংলাদেশি গ্রেপ্তারের এবং রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামানের প্রতিক্রিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে কুয়েতের মুদ্রা দিনারকে ব্যঙ্গ করে ‘অশ্লীল নাচে’র ভিডিও পোস্ট দেওয়ায় চার প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে দেশটির আইন-শৃঙ্খলা বাহিনী।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান এ খবরের সত্যতা নিশ্চিত করলেও গ্রেপ্তারকৃতদের পরিচয় জানাননি।
স্থানীয় দৈনিক আল-রাই-কে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রদূত মো. আশিকুজ্জামান বলেন, “কুয়েতের আইনে ওই চার বাংলাদেশি মুক্তি পেলেও বাংলাদেশ দূতাবাস ওদেরকে কুয়েত থেকে বিতাড়িত করতে কাজ করবে। ওদের অপ্রত্যাশিত ও নিন্দনীয় কর্মকাণ্ডের ফলে বাংলাদেশিরা অপমান বোধ করছেন।”
গ্রেপ্তারের আগে সন্ধান চেয়ে বাংলাদেশ দূতাবাসের বিজ্ঞপ্তি।কুয়েতের সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বলে এ ধরনের ঘটনায় দ্বিপক্ষীয় সম্পর্কে কোনও নেতিবাচক প্রভাব পড়বে না বলে মনে করছেন রাষ্ট্রদূত।
কুয়েতি দিনার নিয়ে ‘অশ্লীল নাচে’র ওই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বুধবার কুয়েতের বাংলাদেশ দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে এক বিজ্ঞপ্তির মাধ্যমে ওই চার বাংলাদেশির সন্ধান চায়। বিজ্ঞপ্তিতে দূতাবাসের পক্ষ থেকে ওই চার বাংলাদেশির বিরুদ্ধে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণের অভিযোগ আনা হয়।
আল জারিদা জানিয়েছে, কুয়েত রুমাইথিয়া এলাকায় ৪০ বছরের এক ইন্ডিয়ান ৩০ বছরের এক এশিয়ান মহিলাকে ৯ বার ছুরিকাঘাতে খুন করে, ইন্ডিয়ান ব্যক্তি মেয়েটির বাসায় একটি রোম নিয়ে ভাড়া থাকতো।
দৈনিক পত্রিকার একটি সুত্রে জানানো হয়েছে যে, স্বরাষ্ট্র মন্ত্রনালয় এর অপারেশন টিম ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করে ও ইন্ডিয়ান ব্যক্তিকে গ্রেফতার করে, ঘটনাস্থল থেকে একটি ছুড়ি উদ্ধ্বার করে যেটা দিয়ে মহিলাকে ৯ বার আঘাত করা হয়েছিল ও ঘটনাস্থলেই মারা গিয়েছিল মহিলা।
সুত্র বলেন, ঘটনাস্থলে যাওয়ার পরে ইন্ডীয়ান কুয়েত পুলিশের কাছে আত্মসমর্পণ করে ও খুনের ঘটনা শিকার করে।
সূত্রটি জানিয়েছে যে খুনীর সাথে এশিয়ান মহিলার ফ্যামেলি সহ একটি ফ্লাটের আলাদা একটি রোমে ভাড়া থাকতেন ও ভিকটিমের পরিবারের সাথেই খাবার খেতেন, ঘটনার দিনে ভিকটিম খুনি কে খাবার দিতে না পারায় বিতর্ক সৃষ্টি হয়েছিল হত্যাকারী স্বীকার করে নিয়েছে যে এই বিরোধটি মারাত্মক ঝগড়াতে নেমেছিল যা খুনের দিকে এগিয়ে যায় যেখানে ভুক্তভোগীকে নয়বার ছুরিকাঘাত করা হয়।
অভিযুক্ত অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে, এবং লাশ অপসারণের সময় হত্যার অস্ত্র সহ প্রমাণাদি সংগ্রহ করা হয়েছিল এবং ফরেনসিক মেডিসিন বিভাগে প্রেরণ করা হয়, ইঙ্গিত দেয় যে ফরেনসিক ডাক্তারের দ্বারা ভুক্তভোগীর লাশের প্রাথমিক পরীক্ষায় দেখা গেছে যে তার ৯ টি গুরুতর ছুরিকাঘাতের আঘাত ছিল যার কারণে মৃত্যু
কুয়েত অর্থ ও ইসলামিক বিষয়ক মন্ত্রণালয়ের সূত্র আরবী দৈনিক আল-রাইকে জানিয়েছেন যে, মসজিদে গিয়ে ফজর, মাগরিব ও এশার নামাজের অনুষ্ঠানের অনুমতি দেওয়ার জন্য সম্মতি জানাতে সক্ষম কর্তৃপক্ষের সাথে একটি জরুরি সভা অনুষ্ঠিত হবে, তবে শর্ত থাকে যে এটি পদক্ষেপে রয়েছে,
পূর্ববর্তী আংশিক নিষেধাজ্ঞার মতো এবং নামাযের সময় মসজিদে যাওয়া ও আসার জন্য প্রয়োজনীয় সময়টির অনুমান সহ এবং মসজিদগুলিতে মুসুল্লিগন যে যে স্বাস্থ্য ব্যবস্থাগুলি প্রয়োগ করেছেন, তা মেনে চলতে হবে।
📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে….
✍️ Collected, Translated and posted by Nahar Hoque