ক্যাটাগরি Uncategorized

⭕ ফার্মেসি এবং রেস্তোরাঁ…!!

কুয়েতের ফার্মেসি এবং রেস্তোরাঁ গুলো কারফিউ চলাকালে তাদের ডেলিভারি সার্ভিস চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে..!

সূত্রঃ কুয়েত আপটুডেট।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

🕌 মসজিদ..!!কারফিউ চলাকালে পায়ে হেঁটে গিয়ে মসজিদে জমায়েতের সাথে নামাজ আদায় করার অনুমতি দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ!!

⭕ হেল্থ ক্লাব/ সেলুন এবং মহিলাদের পার্লার..!!
গত এক মাস বন্ধ থাকার পর আগামী রবিবার ৭ই মার্চ থেকে পনোরায় কভিড_১৯ এর কঠোর স্বাস্থ্য ব্যবস্থার বিধি নিষেধ মেনে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।তবে বিকাল ৫:০০ টা থেকে সকাল ৫:০০ টা পর্যন্ত বন্ধ থাকবে।

সূত্রঃ কুয়েত আপটুডেট।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

কুয়েত জামিয়া এবং শপিং মলগুলিতে প্রবেশের জন্য কোনো প্রকার “বারকোড” প্রয়োজন হবে না..!!

তারিখঃ ৪ই মার্চ বৃহস্পতিবার ২০২১ইং

অবহিত সূত্রগুলি দৈনিক আল-আনবার উদ্বৃতি দিয়ে জানিয়েছেন যে নিষেধাজ্ঞার বাইরের সময়কালে জামিয়া, শপিং সেন্টার এবং সুপার মার্কেট (বাকালা) প্রবেশের সময় সাশ্রয় করার জন্য পূর্ববর্তী সংরক্ষণের অনুমতি “বারকোড” এর আবেদন প্রয়োজন হবেনা এবং এটি নাগরিক এবং বাসিন্দাদের জন্য।

সূত্রগুলি নিশ্চিত করেছেন যে নিষেধাজ্ঞার সমাপ্তির শুরু থেকে অর্থাৎ, সকাল ৫:০০ টা থেকে নিষেধাজ্ঞা শুরু হওয়া পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা ৫:০০টা পর্যন্ত তাদের কার্যক্রম পরিচালনা করা হবে, সকল অঞ্চল গুলোতে জামিয়া এবং শপিং মলে একসাথে বিপুল সংখ্যায় প্রবেশ রোধ করতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবক দলের নেতৃত্বে নাগরিক এবং বাসিন্দাদের প্রবেশের ব্যবস্থা করা হবে।

নিষেধাজ্ঞা শুরু হওয়ার আগেই, তাদেরকে অবশ্যই পরবর্তী দিনের জন্য খাবার এবং প্রয়োজনীয় জিনিস পত্রের ব্যবস্থা করতে হবে এবং সরবরাহ করতে হবে।

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

কুয়েতে আজকের মন্ত্রিপরিষদের বৈঠকে কি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে ..!!

তারিখঃ ৪ই মার্চ বৃহস্পতিবার ২০২১ ইং

কুয়েত সিটিঃ আজ মন্ত্রিপরিষদের বৈঠকের গৃহীত সিদ্ধান্ত গুলো হলোঃ

👉 বিদেশিদের কুয়েতে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপের সিদ্ধান্তটি পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রয়োগ করা হবে।

👉 নিষেধাজ্ঞার সময় চলাকালে জামিয়া, শপিং সেন্টার এবং সুপার মার্কেট (বাকালা) গুলো বন্ধ থাকবে।

👉 কুয়েতের ফার্মেসি এবং রেস্তোরাঁ গুলো কারফিউ চলাকালে তাদের ডেলিভারি সার্ভিস চালিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে..!

👉 কারফিউ চলাকালে পায়ে হেঁটে গিয়ে মসজিদে জমায়েতের সাথে নামাজ আদায় করার অনুমতি দেয়া হয়েছে। আলহামদুলিল্লাহ!!

👉 হেল্থ ক্লাব/ সেলুন এবং মহিলাদের পার্লার..!!
গত এক মাস বন্ধ থাকার পর আগামী রবিবার ৭ই মার্চ থেকে পনোরায় কভিড_১৯ এর কঠোর স্বাস্থ্য ব্যবস্থার বিধি নিষেধ মেনে খুলে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছে।তবে বিকাল ৫:০০ টা থেকে সকাল ৫:০০ টা পর্যন্ত বন্ধ থাকবে।

👉 পাবলিক পার্ক এবং গার্ডেন গুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

👉 টেক্সী গুলোতে দুই জনের বেশি পেসেঞ্জার নেওয়া নিষিদ্ধ করা হয়েছে।

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

কুয়েতে রবিবার থেকে আবারো কারফিউ জারি”।

কুয়েতে ১ মাসের জন্য বিকাল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ বৈঠকে করোনা রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আরবী দৈনিক আল কাবাস লিড নিঊজে বিষয়টি নিশ্চিত করে আরো জানিয়েছে যে, আগামী রবিবার থেকে আংশিক নিষেধাজ্ঞা বা বিকাল ৫ টা থেকে ৫ টা পর্যন্ত চলমান থাকবে।

মন্ত্রিপরিষদ এক মাসের জন্য বিকাল ৫ টা থেকে ভোর ৫ টা পর্যন্ত নিষেধাজ্ঞার বাস্তবায়ন করার সম্ভাবনা নিয়ে পর্যালোচনা করবে, তবে শর্ত থাকে যে স্বাস্থ্য পরিস্থিতির উন্নতি অনুযায়ী সিদ্ধান্তটি পর্যালোচনা করা হবে ।

অন্যদিকে, সম্পুর্ন অথবা আংশিক নিষিদ্ধ বা কারফিউ এর প্রস্তুতি নিতে বৈঠকে বসেছে স্বরাষ্ট্র মন্ত্রীর নেতৃত্বে সিভিল ডিফেন্স কমিটি ।

কুয়েতে গত ২৪ ঘন্টায় ১৭১৬ জন শনাক্ত ও ৮ জন মারা গেছে ।

কারফিউ বাস্তবায়নের প্রস্তুত কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়’।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় কারফিউ বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে এবং সিদ্ধান্ত জারির অপেক্ষায় রয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং এর কর্মীরা আদেশের অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছে আল রাই নিউজ।

সামনের সারির কর্মীরা বারকোড দেখিয়ে অ্যাপয়েন্টমেন্ট ব্যবহার করে কারফিউ সময়কালে তাদের দায়িত্ব পালন করতে পারিবে ।

উত্স ইঙ্গিত দিয়েছে যে, এমওআই কর্মীরা এবং বিশেষ বাহিনী অঞ্চল, মহাসড়ক এবং গুরুত্বপূর্ণ স্থানগুলিতে কার্ফিউ সময়কালে চেক পোস্ট বসিয়ে তদারকি করিবে ।

নাগরিক বা প্রবাসীদের কঠোরভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কার্ফিউ লঙ্ঘন করিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে ।

♦প্রবাসি ভাইরা সব সময় সতর্ক থাকুন♦ বুঝে সুনে কাজ করুন। আমাকে এক মিশরিয় নাগরিক ফোন দিয়ে বলে স্যার আপনার ব্যাংক কার্ড টি আফডেট করতে হবে। আপনার একাউন্টে কুয়েতি 20000 KD ট্রান্সফার করা হবে।

সতর্ক বার্তা : একটু আগে আমাকে এক মিশরিয় নাগরিক ফোন দিয়ে বলে স্যার আপনার ব্যাংক কার্ড টি আফডেট করতে হবে। আপনার একাউন্টে কুয়েতি 20000 KD ট্রান্সফার করা হবে। আফডেট না থাকায় ব্যালেন্স ট্রান্সফার করতে পারছিনা। আপনার কর্ডের পিন নাম্বার টা দিন তাহলে আমরা ব্যাংক কর্তিপক্ষ আপনার একাউন্ট আফডেট করতে পারবো।

আমি উত্তরে বলেছি : আমার কোন ব্যাংক একাউন্ট নাই।

ধন্যবাদ বলে ফোন কেটে দিয়েছি।

আসলে এটা একটা কুচক্র মহল,,, সাধানর মানুষ কে লোব দেখিয়ে,,, প্রতারনার মাধ্যমে আপনার একাউন্ট #হ্যাক করে নিয়ে যাবে।

প্রবাসি ভাইরা সব সময় সতর্ক থাকুন।
বুঝে সুনে কাজ করুন।

সুত্র ঃ-https://www.facebook.com/groups/bangladeshiinkuwait/permalink/3847261135309328/

কুয়েত মন্ত্রিপরিষদ জানিয়েছেন আগামী রবিবার থেকে আংশিক নিষেধাজ্ঞার প্রয়োগ নিয়ে অধ্যয়ন করছেন…!!

= তাহবে পুরো এক মাসের জন্য বিকেল ৫:০০ টা থেকে সকাল ৫:০০টা অবধি নিষেধাজ্ঞার প্রয়োগের সম্ভাবনা রয়েছে।

= কাউন্সিল নিষেধাজ্ঞার সময় সমবায় সমিতি সহ স্টোর গুলো বন্ধ করার বিষয়ে বিবেচনা করছেন।

📌 নিউজ লিংক কমেন্টে দেওয়া হয়েছে….

✍️ Collected, Translated and posted by Nahar Hoque

দেশে,২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই বেড়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৩৫ জন। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৬১৯ জনের শরীরে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।

২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ও শনাক্ত দুইই বেড়েছে

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে মারা গেছেন আরো ৭ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪৩৫ জন। এ ছাড়া নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরো ৬১৯ জনের শরীরে। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৪৮ হাজার ৫৪৯ জন।nullআজ বৃহস্পতিবার বিকেলে করোনাভাইরাস নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরো উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরো ৮৪১ জন। মোট সুস্থ হয়েছেন ৫ লাখ ৪৬৮ জন।

এর আগে গতকাল বুধবার দেশে আরো ৬১৪ জনের দেহে করোনা শনাক্ত হয়। এ ছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান পাঁচজন।

করোনার টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

করোনার টিকা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (৪ মার্চ) করোনার এ টিকা নেন তিনি।

দেশে গণহারে করোনা টিকা দেয়ার দেড় মাসের মাথায় এসে টিকা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (০৪ মার্চ) বিকেলে গণভবনে তিনি ছোটবোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে কোভিড-১৯ এর টিকা নেন।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা টিকার প্রথম ডোজ নিয়েছেন।গত বছরের ৯ মার্চ (বাংলাদেশে করোনা সনাক্তের পরদিন) গণভবনের ব্যাঙ্কোয়েট হলে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের বৈঠকে মূল আলোচনাই ছিল কেমন করে মহামারি ঠেকাবে বাংলাদেশ?

তখনো এই ভাইরাস কিভাবে মোকাবিলা করা যাবে, তার দিশা দিতে পারছিলেন না চিকিৎসক-গবেষকদের কেউই। তবে, পিছপা ছিলেন না জাতির পিতার কন্যা। তিনি আত্মবিশ্বাস নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রীর চেয়ারে বসে রীতিমতো করোনা বিশেষজ্ঞের মতো মানুষকে শিখিয়েছিলেন কি করে মহামারির বিস্তার রোধ করা যাবে।শুধু প্রতিরোধই নয়। বিশ্বে যখন ধনী-সম্পদশালী দেশগুলোও তাদের নাগরিকদের ভ্যাকসিন দিতে হিমশিম খাচ্ছিল। তখন ২৭ জানুয়ারি গণটিকা প্রয়োগ শুরু করে বাংলাদেশ।এতদিন সবার প্রশ্ন ছিল, কবে করোনার টিকা নেবেন সরকার প্রধান। ২৭ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলনেও জানিয়েছিলেন তার আভাস।অবশেষে দেশবাসীর পাশাপাশি সবাইকে উৎসাহ দিতে স্বয়ং প্রধানমন্ত্রী ভ্যাকসিন নিলেন।টিকা নেয়ার পরও সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।