ক্যাটাগরি Uncategorized

কুয়েতে করোনায় আরো ১,৭১৬ জন শনাক্ত, সুস্থ ১,১২৫ এবং মারা গেছে ৮ জন’।

কুয়েতে গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,৭১৬ জন, সুস্থ হয়েছে ১,১২৫ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৯৬,৪৯৭ জন।
মোট মৃতের সংখ্য ১,১০৫ জন।
মোট সুস্থ হয়েছেন ১৮৩,৩২১ জন।

আজ বৃহস্পতিবার বিকাল ৩,১০মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ১১,২০৮ জন, মোট টেস্টের সংখ্যা ১৭৮২২,৩৮৯ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১২,০৭১ জন এবং আইসিইউতে আছেন ১৬৭ জন ।

বিড়াল মেরে আটক হলেন কুয়েতি নাগরিক’।

কুয়েতের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ একজন নাগরিককে আটক করেছেন, যিনি তার বিড়ালছানাটিকে নির্মমভাবে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছিলেন, কাঁচের বাক্সে গ্যাস রেখে সেখানে বিড়ালের মৃত্যু নিশ্চিত করা হয় ।

নিরাপত্তা সূত্রের খবর অনুযায়ী “আল-রাই পত্রিকা জানিয়েছে যে, প্রাণী হত্যার দায়ে নাগরিককের “মামলাটি পর্যালোচনা করার জন্য প্রসিকিউশন অফিসে প্রেরণ করা হয়েছে।”

কুয়েতের প্রাণী অধিকার রক্ষাকারী সংস্থাগুলি তার “অপরাধ” এবং তার বিরুদ্ধে কঠোর শাস্তি দেওয়ার জন্য বিচার করার আহ্বান জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন।

জানা গেছে প্রাণী সংরক্ষণের সাথে সম্পর্কিত কুয়েতের একটি স্বেচ্ছাসেবক দল এই ব্যক্তির বিচারের দাবিতে একটি আবেদনের মাধ্যমে বিচারের সূচনা করেন।

গতকাল বিকেল পর্যন্ত, আবেদনে স্বাক্ষরকারীর সংখ্যা আনুমানিক ৪৭৫৫ জনে পৌছেছে ।

সীমান্ত হত্যা দুঃখজনক: জয়শঙ্কর।

সীমান্তে একটি হত্যার ঘটনা ঘটলেও সেটিকে দুঃখজনক হিসেবে অভিহিত করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। সীমান্তে যাতে অপরাধ না ঘটে, হত্যার ঘটনা যাতে না ঘটে, সেটাই দুই দেশের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত বলে মন্তব্য করেছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকের প্রশ্নের জবাবে এস জয়শঙ্কর এসব কথা বলেন।

বেলা সাড়ে ১১টার দিকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। পরে তাঁরা যৌথ সংবাদ সম্মেলনে আসেন। এক দিনের সফরে আজ সকাল ১০টার দিকে ঢাকায় আসেন জয়শঙ্কর।

দুই দেশের নিবিড় সম্পর্ক থাকার পরও সীমান্তে বাংলাদেশের লোকজনকে হত্যার বিষয়ে জানতে চাইলে এস জয়শঙ্কর বলেন, ‘প্রকৃতপক্ষে সীমান্ত হত্যাকাণ্ড ভারতের অভ্যন্তরে ঘটে থাকে। আমরা বিষয়টি নিয়ে আলোচনা করেছি। আমরা একমত হয়েছি যে প্রতিটি হত্যাকাণ্ডই দুঃখজনক। কিন্তু আমরা নিজেদের প্রশ্ন করেছি, সমস্যার মূল কারণ কী এবং এটি হচ্ছে অপরাধমূলক কর্মকাণ্ড। আমাদের দুই পক্ষের অভীষ্ট লক্ষ্য হওয়া উচিত অপরাধবিহীন সীমান্ত, যাতে সীমান্তে হত্যাকাণ্ড না হয়। আমার ধারণা, আমরা দুই পক্ষ এই সমস্যার সমাধান করতে পারব।’বিজ্ঞাপন

ঢাকা সফরের উদ্দেশ্য সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, সফরের অনেক উদ্দেশ্য। বাংলাদেশ মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন করছে। বাংলাদেশের সবচেয়ে কাছের প্রতিবেশী ও শুভাকাঙ্ক্ষী হিসেবে এটি তাঁর জন্য আনন্দের যে তিনি এখানে আসতে পেরেছেন। করোনার কারণে সবাই সমস্যার মধ্যে আছেন। স্বাস্থ্যগত ও অন্য ধকল কাটিয়ে ওঠার জন্য বাংলাদেশের সঙ্গে অংশীদারত্ব ভারতের জন্য গুরুত্বপূর্ণ। ভারত থেকে বিশ্বের সবচেয়ে বেশি টিকা (৯০ লাখ) বাংলাদেশ পেয়েছে। এ ছাড়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর উপলক্ষে তিনি ঢাকায় এসেছেন। করোনা শুরু হওয়ার পরে এটি তাঁর প্রথম বিদেশ সফর।

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর নিয়ে মূল আলোচনা হয়েছে। বঙ্গবন্ধু-বাপু জাদুঘর উদ্বোধন করা হবে। টিকা সরবরাহের জন্য ভারতকে বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছে। ভারতের প্রধানমন্ত্রীর সফরে সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশা করা হচ্ছে।

দুই দেশের সম্পর্ক নিয়ে এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক রূপান্তর হচ্ছে। এ জন্য আমাদের সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। যে বিষয়গুলো অমীমাংসিত রয়েছে, সেগুলো নিয়েও কথা হয়েছে। সম্প্রতি আমাদের মধ্যে যে অগ্রগতি হয়েছে, সেটি পর্যালোচনা করেছি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তাঁর কাছে বাংলাদেশ-ভারত সম্পর্কের ক্ষেত্রে অর্থনৈতিক, সংযুক্তি (কানেকটিভিটি) ও মানুষে মানুষে যোগাযোগের বিপুল সম্ভাবনা রয়েছে।

অভিন্ন নদীর পানিবণ্টন বিষয়ে জানতে চাইলে এস জয়শঙ্কর বলেন, পানি নিয়ে ভারত সরকারের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। এটি নিয়ে আলোচনা হয়েছে। শিগগিরই পানিসচিব পর্যায়ের বৈঠক হবে।

সম্পর্ক এগিয়ে নিতে ভবিষ্যৎ সহযোগিতার ক্ষেত্র সম্পর্কে বলতে গিয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এমন কোনো ক্ষেত্র নেই, যেখানে আমরা একসঙ্গে কাজ করছি না। যদি আমাকে জিজ্ঞাসা করেন, ৫০ বছর পার হয়েছে গেছে এবং পরের ২০ বছর কী করা যেতে পারে, আমি বলব সংযুক্তি। আমাকে আপনাদের প্রধানমন্ত্রী উদ্ধৃত করে বলেছেন যে সংযুক্তি হচ্ছে উৎপাদনশীলতা। যদি আমরা বাংলাদেশ ও ভারতের মধ্যে সংযুক্তি ঠিকমতো করতে পারি, তবে এই অঞ্চলের সামগ্রিক ভূ–অর্থনীতি পরিবর্তিত হয়ে যাবে। এ ক্ষেত্রে বঙ্গোপসাগর খুব কার্যকর। আমরা দুই পক্ষই বিশ্বাস করি, এটি করা সম্ভব।’

সংযুক্তি প্রসঙ্গে এস জয়শঙ্কর বলেন, আজকের বৈঠকের বড় একটি সময় তাঁরা এ বিষয়ে আলোচনা করেছেন। তৃতীয় পক্ষকে এই প্রক্রিয়ায় যুক্ত করার বিষয়েও তাঁরা আলোচনা করেছেন। সম্ভাব্য দেশ হিসেবে জাপানের নাম এসেছে। কারণ, জাপানের সঙ্গে বাংলাদেশ ও ভারত উভয় দেশের সম্পর্ক যথেষ্ট ভালো। বঙ্গোপসাগরে জাপানের সংযুক্তি প্রকল্প রয়েছে। সম্পর্কোন্নয়নে তিনি সংযুক্তিকে বড় লক্ষ্য হিসেবে বিবেচনা করেন। এ ছাড়া মানুষে মানুষে যোগাযোগ গুরুত্বপূর্ণ। কারণ, দিন শেষে দুই দেশের সম্পর্ক মানেই উভয় দেশের জনগণের সম্পর্ক।

ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা কিছু কিছু ক্ষেত্রে রাজনীতিকে প্রাধান্য দিই। এটি সম্পর্ককে নতুন মাত্রা ও গতি দেয়।’

মোবাইলে পর্নসাইট বন্ধ করুন এক মিনিটে (ভিডিও)।

এই যুগে প্রায় প্রতিটি ঘরে বাচ্চাদের হাতে মোবাইল ঘুরে বেড়ায়। গেম, কার্টুন, ইউটিউব ইত্যাদি অজুহাতে মোবাইল এখন অপ্রাপ্তবয়স্কদের হাতে জায়গা করে নিয়েছে। এদিক সেদিক ক্লিক করতেই অজান্তে নানান অ্যাডাল্ট সাইট ওপেন হয়ে যাচ্ছে। যা খুবই বিব্রতকর এবং বাচ্চাদের মানসিক বিকাশের জন্য খুবই ভয়ংকর।

এই বিব্রত পরিস্থিতি থেকে বাঁচতে ছোট্ট একটি সেটিংস করে নিতে পারেন। এই সেটিংস করা থাকলে আপনার মোবাইল দিয়ে কখনোই আজেবাজে সাইট চালু হবে না।অটোমেটিক অ্যাডাল্ট সাইট ব্লক হয়ে যাবে। সার্চ করলেও বাজে সাইট খুঁজে পাবেন না। আপনার ঘরের মোবাইলগুলোতে সেটিংসটি করে রাখুন। কিছুটা হলেও নিশ্চিন্তে থাকা যাবে। নিজে করুন, অন্যকে জানিয়ে দিন। আগামী প্রজন্ম সুস্থ মস্তিষ্কে বড় হয়ে উঠুক।

সেটিংস বিস্তারিত:
আসুন জেনে নেই, কীভাবে ফোনের সেটিংস থেকে সকল প্রকার পর্নসাইট একবারে বন্ধ করে দেবেন। এটি করলে গুগলে সার্চ করে কোনো পর্নসাইট খুঁজে পাওয়া যাবে না।শুরুতে আপনাকে ফোনের সেটিংসের  wireless connections অপশনে যেতে হবে। সেখানে যাওয়ার পর, Private DNS অপশনটিতে যেতে হবে। তবে বলে রাখা ভালো যে, কিছু কিছু ফোনে Private DNS অপশনটি অন্য জায়গায়ও থাকতে পারে। পর্নসাইট বন্ধ করার জন্য এই Private DNS অপশনটিই প্রয়োজন। তাই, আপনার ফোনের সেটিংস থেকে Private DNS অপশনটি খুঁজে বের করুন। এরপর, Private DNS অপশনটিতে ক্লিক করার পর তিনটি অপশন পাবেন। এর মধ্যে একটি অপশনে ক্লিক করলে এডিট করা যায়। যেটিতে এডিট করা যায়, সেটিতে adult-filter-dns.cleanbrowsing.org লিখে সেভ করে দিন।এতটুকু করলেই সমস্ত পর্নসাইট আপনার ফোন থেকে বন্ধ হয়ে যাবে। কোনো রকম পর্নসাইট আর আপনার ফোন থেকে খুঁজে পাওয়া যাবে না।নিচে একটি ফোনে করে দেখানো হয়েছে। এই ফোনটিতে এডিট অপশনটি Designated Private DNS নামে দেওয়া ছিল। কিছু কিছু ফোনে এটি Private DNS provider hostname নামেও থাকে।সূত্র: Police Cyber Support for Women.

সৌদি আরবের ফার্মেসিতে ফ্রী’তে মিলবে করোনার টিকা, পাবেন প্রবাসীরা।

সৌদি আরব:
সৌদি স্বাস্থ্য মন্ত্রনালয় জানিয়েছে, সৌদি আরবে করোনার ভ্যাকসিন সেন্টারগুলোর পাশাপাশি ফার্মেসিগুলোতে ফ্রি’তে করোনার প্রতিষেধক ভ্যাকসিন পাওয়া যাবে। সৌদি নাগরিক ও সৌদি আরবের অবস্থানরত প্রবাসী কর্মীরা ফ্রি’তে করোনা ভ্যাকসিন পাবেন বলে জানিয়েছে সৌদি সরকার।

সূত্র: সৌদি স্বাস্থ্যমন্ত্রণালয়।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম মারা গেছেন।

আজ বৃহস্পতিবার (৪ মার্চ) রাত ১টায় সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও মাননীয় প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমাম। বেশ কিছুদিন ধরে কিডনি ও ফুসফুসের জটিলতায় ভুগছিলেন তিনি।

সূত্রঃ Independent Tv.

এফবিসিসিআই’র সাবেক পরিচালক সালাহ উদ্দিনের মৃত‍্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক।

সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী, সিলেট চেম্বারের সাবেক সভাপতি ও এফবিসিসিআই’র সাবেক পরিচালক সালাহ উদ্দিন আলী আহমদের মৃত‍্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী গতকাল বুধবার এক শোকবার্তায় তার আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস‍্যদের প্রতি সমবেদনা জানান।

সূত্রঃ প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

বিমানের বহরে যুক্ত হচ্ছে নতুন উড়োজাহাজ ‘শ্বেতবলাকা’।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরেকটি নতুন ড্যাশ ৮-৪০০ বিমান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নতুন উড়োজাহাজটির নাম রেখেছেন ‘শ্বেতবলাকা’। আজ বৃহস্পতিবার (৪ মার্চ) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এ কথা জানান। কানাডার উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান ডি হ্যাভিল্যান্ডের তৈরি ড্যাশ-৮ মডেলের প্লেনটি আগামীকাল শুক্রবার বিকালে দেশে আসবে। বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে কেনা তিনটি ড্যাশ-৮ প্লেনের প্রথমটি ২৭ ডিসেম্বর ও দ্বিতীয় উড়োজাহাজটি ২৪ ফেব্রুয়ারি, বিমান বহরে যুক্ত হয়।

সূত্রঃ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

একদিনের সফরে ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর।

আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর ঢাকায় আসেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্কর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতে ঢাকায় আসেন। আগামী ২৬ মার্চ বাংলাদেশে আসার কথা রয়েছে নরেন্দ্র মোদির। এস জয়শঙ্কর দুপুরে পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে ও দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জার্মানিতে ২৮ মার্চ পর্যন্ত আবারো লকডাউন ঘোষণা।

করোনা সংক্রমণ রোধে আরোপিত লকডাউন ধীরে ধীরে তুলে নেয়ার ব্যবস্থা করছে জার্মানি। তবে চলমান লকডাউন ২৮ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে, ছাড় দেয়া হয়েছে বেশকিছু বিধিনিষেধে। জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মার্কেল জানিয়েছেন, পাঁচটি পদক্ষেপে ধীরে ধীরে লকডাউন তোলার ব্যবস্থা করা হবে। তবে লকডাউন তুলতে গিয়ে যদি সংক্রমণ বেড়ে যায়, তাহলে ফের সেই অঞ্চলে কড়া লকডাউন দেয়া হবে।

সূত্রঃ ডয়চে ভেলে।