ক্যাটাগরি Uncategorized

ঢাকা থেকে থাইল্যান্ডে ফ্লাইট চালু।

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর থাইল্যান্ডে যাত্রী পরিবহন শুরু হয়েছে। গত ২৬ ফেব্রুয়ারি একটি ফ্লাইটে কিছু থাই অধিবাসী ও ব্যাংকক হসপিটালের বাংলাদেশি রোগী ব্যাংকক যান। এদিকে, ব্যাংকক হসপিটাল সূত্র জানিয়েছে, চিকিৎসা প্রত্যাশী বাংলাদেশি যাত্রীদের জন্য রয়েছে ব্যাংকক হসপিটালের পৌঁছেই ভর্তির সুবিধা, সেখানে বাংলাদেশ মেডিকেল সার্ভিসের বিশেষ সেবা, বিশ্বমানের চিকিৎসা এবং ব্যাংকক হসপিটালেই কোয়ারেন্টাইনের বিশেষ সুযোগ। মেডিকেল, পর্যটন, ব্যবসায়ী ও এলিট ভিসাধারীরা এখন থেকে থাইল্যান্ডে গমন করতে পারবেন।

সূত্র: এভিয়েশন নিউজ।

মিয়ানমারের ওপর রাজনৈতিক ও অর্থনৈতিক অবরোধের আহবান পররাষ্ট্রমন্ত্রীর।

রোহিঙ্গা প্রত্যাবাসনের লক্ষ্যে যুক্তরাষ্ট্রের জো বাইডেন প্রশাসন থেকে মিয়ানমারের ওপর রাজনৈতিক-অর্থনৈতিক অবরোধ চেয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। রোহিঙ্গা সংকট নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ‘নিউলাইন্স ইনস্টিটিউট অন স্ট্র্যাটেজিক অ্যান্ড পলিসি’ আয়োজিত এক আলোচনা সভায় এ প্রত্যাশা ব্যক্ত করেন যুক্তরাষ্ট্র সফররত পররাষ্ট্রমন্ত্রী। গতকাল শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ কথা জানানো হয়েছে।

সূত্র: বাংলা ট্রিবিউন।

যুক্তরাষ্ট্রে জনসনের এক ডোজ করোনার প্রতিষেধক টিকার অনুমোদন।

যুক্তরাষ্ট্রে জরুরি প্রয়োগের জন্য চূড়ান্ত অনুমোদন পেয়েছে জনসন অ্যান্ড জনসনের তৈরি করোনা ভ্যাকসিন। গত শুক্রবার উপদেষ্টা কমিটির সুপারিশের পর চূড়ান্ত অনুমোদন দিয়েছে মার্কিন খাদ্য ও ওষুধ প্রশাসন। অন্যান্য টিকার দুই ডোজ লাগলেও, জনসনের টিকার মাত্র এক ডোজই করোনা প্রতিরোধে ৬৬ শতাংশ কার্যকর বলে প্রমাণিত হয়েছে। আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রে পৌঁছাবে জনসনের টিকার প্রথম চালান। জুনের মধ্যে পৌঁছাবে ১০ কোটি ডোজ।

সূত্র: Independent Tv.

মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ; নিহত ১, আহত ২০।

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ মিছিলে আজ রবিবার পুলিশের গুলিতে এক আন্দোলনকারী নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। আন্তর্জাতিক গণমাধ্যমে জানা যায়, ডাউই শহরে একটি বিক্ষোভ মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।এতে ঘটনাস্থলে একজন নিহত এবং কমপক্ষে আরও ২০ জন আহত হয়েছেন। এর আগে এক তরুণীসহ তিন বিক্ষোভকারী প্রাণ হারান পুলিশের গুলিতে।

সূত্রঃ রয়টার্স।

নাইজেরিয়ায় অপহৃত ৩৮ স্কুল শিক্ষক-শিক্ষার্থী উদ্ধার।

নাইজেরিয়ায় দু’সপ্তাহ আগে একটি স্কুল থেকে অপহৃত ৩৮ শিক্ষক শিক্ষার্থীকে উদ্ধার করেছে প্রশাসন। উদ্ধারকৃতদের মধ্যে রয়েছে স্কুলটির শিক্ষক-কর্মকর্তা আর শিক্ষার্থী ও তাদের অভিভাবক। গতকাল শনিবার নাইজার প্রদেশের রাজধানী মিন্নায় তাদের স্বাগত জানান গভর্নর এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তারা। ধারণা করা হচ্ছে, মুক্তিপণ অথবা জেলে থাকা বন্দিদের মুক্তির দাবিতে তাদের অপহরণ করা হয়েছে।

সূত্রঃ যমুনা টিভি।

কুয়েতে করোনায় আরো ৮৪৪ জন শনাক্ত, সুস্থ ১,০৬৪ এবং মারা গেছে ৬ জন’

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ৮৪৪ জন, সুস্থ হয়েছে ১,০৬৪ জন এবং মৃত্যু হয়েছে ৬ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৮৯,৮৯০ জন।
মোট মৃতের সংখ্য ১০৭৮ জন।
মোট সুস্থ হয়েছেন ১৭৮,১৯৭ জন।

আজ শনিবার সন্ধ্যা ৭.১০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৫,৭০৪ জন, মোট টেস্টের সংখ্যা ১৭৭৮,০৭৬ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১০,৬১৫ জন এবং আইসিইউতে আছেন ১৫৮ জন ।

দেশে,করোনায় দ্বিগুণেরও বেশি কমেছে মৃত্যু

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৪০০ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪০৭ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৫ হাজার ৮৩১ জন।

করোনাভাইরাস নিয়ে শনিবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৬০৯ জন। মোট সুস্থ হয়েছেন ৪৯ লাখ ৬১ হাজার ৭ জন।

এর আগে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দেশে আরও ৪৭০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১১ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শনিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৯ লাখ ৬৮ হাজার ৮৮৭ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ২৮ হাজার ৩৩২ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৯৫ লাখ ২৫ হাজার ২২৭ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯১ লাখ ৩৬ হাজার ৯১২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২৩ হাজার ৮২ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন ১ কোটি ১০ লাখ ৭৯ হাজার ৯৪ জন এবং মারা গেছেন ১ লাখ ৫৬ হাজার ৯৭০ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ১ কোটি ৪ লাখ ৫৭ হাজার ৭৯৪ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৯৮৮ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ২৩ হাজার ১৮৬ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৫ হাজার ৩০৪ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৬৩ হাজার ৮৫ জন। এর মধ্যে মারা গেছে ১ লাখ ২২ হাজার ৪১৫ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

ভারতে আন্তজার্তিক ফ্লাইট নিষেধাজ্ঞা বাড়লো ৩১ মার্চ পর্যন্ত।

আন্তর্জাতিক বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ আবারও বাড়িয়েছে ভারত সরকার। আগামী ৩১ মার্চ পর্যন্ত দেশটিতে সব ধরনের যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ থাকবে। তবে কার্গো বিমান ও বিশেষভাবে পরিচালিত আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে না। দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (ডিজিসিএ) শুক্রবার এই ঘোষণা দিয়েছে বলে এনডিটিভি জানিয়েছে।

সূত্র: এভিয়েশন নিউজ।

সৌদিতে লিফট ছিঁড়ে বাংলাদেশির মৃত্যু।

সৌদি আরবের দাম্মামে লিফট ছিঁড়ে এক প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২৫ ফেব্রুয়ারি রাতে দাম্মামের জুবাইল সেন্ট্রাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত প্রবাসী মো. শাহীন খান (পনির) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পূর্ব জাফলংয়ের ৬নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি ও নবম খন্ড গ্রামের আশরাফ খানের ছেলে। সৌদি আরবে তিনি একটি কোম্পানিতে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্বজনরা জানান, বৃহস্পতিবার সৌদি আরবের দাম্মাম শহরের শাহীন ও তার সহকর্মীরা নির্মাণাধীন একটি বহুতল ভবনের পানির লাইনের কাজ করছিল। এ সময় ভবনটিতে মালামাল উঠানোর কাজে ব্যবহৃত অস্থায়ী লিফট ছিঁড়ে তার ওপর পড়ে যায়।

এতে তিনি গুরুতর আহত হলে স্থানীয়রা উদ্ধার করে দেশটির আল জুবাইল সেন্ট্রাল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতেই তার মৃত্যু হয়। বর্তমানে তার মরদেহ ওই হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

এখানে বিক্রি হন বাংলাদেশিরা।

মধ্যপ্রাচ্যের তেল সমৃদ্ধ দেশ সংযুক্ত আবর আমিরাত। প্রতি বছর দেশটির সরকার বিভিন্ন দেশ থেকে শ্রমিক নিয়ে থাকে। এর মধ্যে বাংলাদেশও রয়েছে। এখানেও বাংলাদেশের মতো কাজের জন্য বিক্রি হোন বাংলাদেশি শ্রমিকেরা। 

দেশটির বড় শহর দুবাইয়ের ডেরায় আল-নাকিলে প্রতিদিন মাগরিবের পর জড়ো হন অসংখ্য বাংলাদেশি। তাদের লক্ষ্য দিনমজুরের কাজ পাওয়া। দুবাইয়ের প্রবাসীরা জায়গাটি মানুষ ‘কেনাবেচার বাজার’ বলেন।জানা গেছে, প্রায় ১০০ থেকে ১৫০ লোক জড়ো হয়েছেন সেখানে। স্থানীয় বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক, কন্ট্রাক্টর কিংবা ম্যানেজাররা আসেন। তাদের সঙ্গে কথাবার্তা বলেন বাংলাদেশি প্রবাসীরা, দর-কষাকষি করেন। দুই পক্ষ দাম নিয়ে সন্তুষ্ট হলে কাজের চুক্তি করেন। মূলত প্রতারণার শিকার বাংলাদেশিরা দৈনিক কাজের সন্ধানে এখানে বেশি আসেন।

জানা যায়, এখানে সাধারণত দুই ধরনের বাংলাদেশি প্রবাসীরা আসেন। অনেকে আছেন যারা দীর্ঘদিন ধরে দুবাইয়ে এসেছেন কিন্তু দালালের খপ্পরে পড়ে সব হারিয়েছেন। এখানে এসে কোনো চাকরি পাননি। তারা প্রতিনিয়ত এ বাজারে আসেন। অনেকে আছেন যারা নিয়মিত চাকরি করছেন। শুক্র ও শনিবার তাদের ছুটির দিন। সেসব বাংলাদেশি ছুটির দিনে বাড়তি আয়ের জন্য কাজের খোঁজে এখানে আসেন।একটি সুপারশপে কাজ করি। করোনার কারণে বেতন কমিয়ে দেওয়া হয়েছে। আমার উপার্জিত টাকায় পরিবার চলে। গত কয়েক মাস ধার করে দেশে টাকা পাঠাচ্ছি। বর্তমান চাকরিতে একদিন হাফ ও একদিন ছুটি পাই। এ সময় অন্যের হয়ে কাজ করি। গণমাধ্যমে জানান দুবাই প্রবাসী রিয়াজ খান (ছদ্মনাম)।সাঈদুল আলম নামে এক প্রবাসী জানান, তার বাসা সিলেটের হবিগঞ্জে। গত আট বছর ধরে এখানে একটি সুপারশপে কর্মরত। বাংলাদেশি টাকায় আয় প্রায় ৪৩ হাজার। থাকা-খাওয়া ও ইনস্যুরেন্স বাদে মাসে ১৫-২০ হাজার টাকা দেশে পাঠান। আরও পাঠালে ভালো, কারণ সেখানে বৃদ্ধ বাবা-মা, দুই বোন ও স্ত্রী-সন্তানের খরচ চালাতে আরও টাকার প্রয়োজন। সে কারণে একদিনের কাজের সন্ধানে এখানে আসা।ডেরা এলাকায় দীর্ঘদিন ধরে বসবাসরত প্রবাসীদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রতিদিন মাগরিবের নামাজের পর বসে এ বাজার। দুবাইয়ে বৃহস্পতিবার হাফ বেলা অফিস, শুক্র ও শনিবার সরকারি ছুটি। তাই বৃহস্পতি ও শুক্রবার সন্ধ্যায় এখানে সবচেয়ে বেশি মানুষ জড়ো হন। মূলত রাত ৮টা পর্যন্ত তাদের ভিড় বেশি থাকে। ৮টার পর বাজারে বাংলাদেশির সংখ্যা কমতে থাকে। ১০টার দিকে মোটামুটি খালি হয়ে যায়। এ বাজারে আসা অধিকাংশ মানুষই সিলেট ও চট্টগ্রামের।আল-নাকিরের বাংলাদেশি কেনাবেচার এ বাজারে সাধারণত ভবন নির্মাণের রাজমিস্ত্রি, রঙমিস্ত্রি, ইলেকট্রিশিয়ান, হামালি (যোগালি), মালি প্রভৃতি কাজ মেলে।