ক্যাটাগরি Uncategorized

৬০ লাখ রিয়াল পাচারের দায়ে প্রবাসীর ৩ বছরের জেল।

সৌদি আরবের একটী কোম্পানিতে কর্মরত একজন প্রবাসী কর্মচারীকে সৌদি আরব থেকে ৬০ লাখ রিয়াল পাচার করার অপরাধে ৩ বছরের জেল এর সাজা দিয়েছে আদালত।

৩ বছরের জেল এর পাশাপাশি পাচারকৃত টাকা বাজেয়াপ্ত করার নির্দেশনা দিয়েছে সৌদি আদালত। এছাড়াও অভিযুক্তকে ২০ হাজার রিয়াল জরিমানা করা হয়েছে, এবং ৩ বছরের জেল এর সাজা ভোগ করার পরে তাকে নিজ দেশে ফেরত পাঠিয়ে দেয়া হবে।

সৌদি আরবের বিচার বিভাগের একটি সূত্র জানায়, অভিযুক্ত প্রবাসী একটি এক্সপ্রেস কার্গো কোম্পানি এর কর্মচারী। তিনি সৌদি আরবের বাইরে বিপুল পরিমাণ টাকা পাচার করার চেষ্টা করার সাথে সাথেই তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে অপরাধ বিভাগের।

সৌদি আরবের ইকোনমিক ক্রাইভ ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট অভিযুক্তকে কার্গো সার্ভিস এর একটি গাড়িতে করে ৫ লাখ বহন করার সময় জেদ্দা প্রদেশ থেকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদে তিনি এই টাকা পাচার সহ মোট ৬০ লাখ টাকা পাচার এর অপরাধ স্বীকার করেন।

তার স্বীকারোক্তির সূত্র ধরে পাচারকৃত টাকা খুজে বের করে জব্দ করার আদেশ দিয়েছে সৌদি বিচার বিভাগ। ইতিমধ্যেই এই টাকা খুজে বের করার জন্য ব্যবস্থা নেয়া হচ্ছে।

কুয়েতে করোনায় আরো ১,০২২ জন শনাক্ত, সুস্থ ১,১১৪ এবং মারা গেছে ৫ জন’

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১,০২২জন, সুস্থ হয়েছে ১,১১৪ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৮৯,০৪৬ জন।
মোট মৃতের সংখ্য ১,০৭২ জন।
মোট সুস্থ হয়েছেন ১৭৭,১৩৩ জন।

আজ শুক্রবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৭,৮৩৬ জন, মোট টেস্টের সংখ্যা ১৭৭২,৩৭২ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১০,৮৪১ জন এবং আইসিইউতে আছেন ১৫৫ জন ।

কাতার কেন্দ্রীয় ব্যাংকের ঘোষনা: পুরাতন নোট (৪ র্থ সংখ্যা) ১লা জুলাই পর্যন্ত বৈধ!!

হারুন-অর-রশীদ, কাতার
কাতার কেন্দ্রীয় ব্যাংক গতকাল ২৪শে ফেব্রুয়ারী (বুধবার) ঘোষণা করেছে যে, চতুর্থ সংস্করণের নোটগুলির প্রচলন আগামী ১লা জুলাই, বৃহস্পতিবার ২০২১ পর্যন্ত বাড়িয়েছে।
কাতার কেন্দ্রীয় ব্যাংক বলেছে এই তারিখের পরে নোটগুলো অবৈধ এবং ক্ষতিপূরণহীন মুদ্রায় পরিণত হবে। মুদ্রার ধারক প্রত্যাহারের সিদ্ধান্তের তারিখ থেকে ১০ বছর সময়কালের মধ্যে কেন্দ্রীয় ব্যাংক থেকে তার মূল্য পুনরুদ্ধারের অধিকারী থাকবে

ভারতের আন্দামান সাগরে ৮ রোহিঙ্গা শরনার্থী নিহত।

ভারতের আন্দামান সাগরে রোহিঙ্গা শরনার্থীদের একটি নৌকা ভাসমান অবস্থায় আছে বলে জানিয়েছে দেশটির কোস্টগার্ড কর্তৃপক্ষ। এদের মধ্যে ৮ রোহিঙ্গার মৃত্যু হয়েছে। নৌকাটিতে মোট ৯০ জন রোহিঙ্গা রয়েছে। এদের মধ্যে ৬৪ জন নারী ও শিশু এবং ২৬ জন পুরুষ আছেন বলে জানিয়েছে তারা। নৌযানটি ১১ ফেব্রুয়ারি বাংলাদেশের কক্সবাজারের টেকনাফ থেকে যাত্রা শুরু করে।

সূত্রঃ Independent tv

কাঠমুন্ডুতে সপ্তাহে দু’দিন ফ্লাইট পরিচালনা করবে বাংলাদেশ বিমান।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দীর্ঘ প্রায় বছর খানেক বন্ধ থাকার পর ফের চালু হয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কাঠমুন্ডু ফ্লাইট। সপ্তাহে প্রতি প্রতি সোমবার ও বৃহস্পতিবার ঢাকা থেকে কাঠমুন্ডুতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বলে জানা গেছে।
করোনা মহামারির কারণে গত বছরের মার্চের পর বন্ধ হয়ে যায় ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট। বৃহস্পতিবার দুপুর সোয়া ২টায় বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
বিমানের মোবাইল অ্যাপস, ওয়েবসাইট, ট্রাভেল এজেন্ট, ট্যুর অপারেটর, বিমানের কল সেন্টার এবং সেলস কাউন্টার থেকে টিকিট কেনা যাবে বলে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানিয়েছে।

দেশে করোনায় দ্বিগুণেরও বেশি মৃত্যু।

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ১১ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৯৫ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪৭০ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৫ হাজার ৪২৪ জন।

করোনাভাইরাস নিয়ে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৭৪৩ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৫ হাজার ৪৯৮ জন।

এর আগে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দেশে আরও ৪১০ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩৫ লাখ ৪৩ হাজার ৪৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ১৯ হাজার ২৫৫ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৯১ লাখ ২৮ হাজার ২৫২ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৯০ লাখ ৫২ হাজার ২৬২ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ২০ হাজার ৭৮৫ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ৬৩ হাজার ৩৮ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৮৬১ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩ লাখ ৯৩ হাজার ৮৮৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫১ হাজার ৬৬১ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ১২ হাজার ১০০ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৪ হাজার ৮৭৬ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৫৪ হাজার ৫৬২ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২২ হাজার ৭০ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২৬ ফেব্রুয়ারি (শুক্রবার)-এর আপডেট

কুয়েতে করোনায় আরো ১০১৯ জন শনাক্ত, সুস্থ ৯৭১ এবং মারা গেছে ৫ জন’

কুয়েতে করোনায় আরো ১০১৯ জন শনাক্ত, মারা গেছে ৫ জন’
কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১০১৯ জন, সুস্থ হয়েছে ৯৭১ জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৮৮,০২৪ জন।
মোট মৃতের সংখ্য ১০৬৭ জন।
মোট সুস্থ হয়েছেন ১৭৬,০১৯ জন।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৯,০৩৬ জন, মোট টেস্টের সংখ্যা ১৭৬৪,৫৩৬ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১০,৯৩৮ জন এবং আইসিইউতে আছেন ১৫২ জন ।

ফিনল্যান্ডে ৩ সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা।

জসীম সরকার, ফিনল্যান্ড:
ফিনল্যান্ডে তিন সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। আগামী ৮ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত প্রাইমারি স্কুল ছাড়া সব স্কুল , কলেজ, রেস্টুরেন্ট বন্ধ থাকবে। শহরে একসাথে ৬ জনের বেশি সমাগম নিষিদ্ধ। করোনার নতুন সংক্রমণ রোধে আজ বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) দেশটির সরকার এ ঘোষণা দেন।

দেশে করোনায় মৃত্যু-আক্রান্তের সর্বশেষ।

মহামারি করোনা ভাইরাসে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৮৪ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪১০ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ৯৫৪ জন।

করোনাভাইরাস নিয়ে বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৯৫৭ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৪ হাজার ৭৫৫ জন।

এর আগে বুধবার (২৪ ফেব্রুয়ারি) দেশে আরও ৪২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ৫ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ৩০ লাখ ৮৪ হাজার ৮৫২ জন এবং মৃত্যু হয়েছে ২৫ লাখ ৭ হাজার ৭৬৮ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৮৭ লাখ ১ হাজার ৪৭২ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৯ লাখ ৭৪ হাজার ৬২৩ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৮ হাজার ৩৬৮ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ৪৬ হাজার ৪৩২ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৭৪২ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ৩ লাখ ২৬ হাজার ৮ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৫০ হাজার ৭৯ জনের।আক্রান্তের দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে রাশিয়া। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪২ লাখ ৯০২ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৪ হাজার ৪৩০ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য রয়েছে পঞ্চম স্থানে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৪৪ হাজার ৫৭৭ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২১ হাজার ৭৪৭ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।২৪ ফেব্রুয়ারি (বুধবার)-এর আপডেট

দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো ৪ হাজার কোটি ডলার।

প্রবাসীদের পাঠানো রেমিটেন্সের ওপর ভর করে বৈদেশিক মুদ্রার রিজার্ভ গতকাল বুধবার প্রথমবারের মতো ৪ হাজার ৪০০ কোটি ডলার ছাড়িয়েছে। এ রেকর্ড অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি। এর আগে ৪ হাজার ৩০০ কোটি (৪৩ বিলিয়ন) ডলার ছাড়ায় গত বছরের ১৫ ডিসেম্বর। ২০২০-২১ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে ২ দশমিক ৬ বিলিয়ন ডলারের রেমিটেন্স এসেছিল, যা ছিল সর্বোচ্চ রিজার্ভ।

সূত্র: এভিয়েশন নিউজ।