ক্যাটাগরি Uncategorized

আপনার ইন্টারনেটের গতি কীভাবে জানবেন?

বর্তমান যুগ প্রযুক্তি যুগ। দিন যত যাচ্ছে আমাদের চারপাশে প্রযুক্তির ব্যবহার ততই বাড়ছে। তাই ইন্টারনেট ছাড়া এখন এক বেলাও আমাদের চলে না।

অধিকাংশ মানুষের কাছেই ইন্টারনেট এখন অনেকটাই মৌলিক চাহিদার মতো। কিন্তু আমরা যে ইন্টারনেট ব্যবহার করি এর গতি সবসময় ঠিক থাকে না। মাঝেমধ্যেই ইন্টারনেটের গতি নিয়ে ঝামেলা সৃষ্টি হয়।আপনার ইন্টারনেটেরর গতি কি আপনি ঠিকমতো পাচ্ছেন বা গতি যে সত্যিই কম তা বুঝবেন কীভাবে?

আপনি যে গতির ইন্টারনেট প্যাক ক্রয় করছেন, সেটা ঠিকঠাক পাচ্ছেন কি না তা চেক করতে পারেন কয়েকটি ওয়েবসাইট ভিজিট করে। এর মাধ্যমে দেখে দিতে পারবেন আপনি সেই মুহূর্তে সুনির্দিষ্ট কত স্পিডের ইন্টারনেট ব্যবহার করছেন।ইন্টারনেটের গতি চেক করার ওয়েবসাইটগুলোর মধ্যে অন্যতম- Fast.com, Speedof, Highspeedinternet, Speedtest, Testmy।

আন্তর্জাতিক ভ্রমণে চালু হচ্ছে কোভিড ট্রাভেল পাস।

যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণ সহজ করতে মার্চের শেষে কোভিড ট্রাভেল পাস চালু করতে যাচ্ছে আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা (আইএটিএ)। যা করোনা পরীক্ষার ফলাফল এবং ভ্যাকসিন সনদকে একটি ডিজিটাল সিস্টেমে যুক্ত করবে। এ পাস যাত্রীদের আন্তর্জাতিক ভ্রমণের ক্ষেত্রে সহায়তা করবে বলে বিমান সংস্থাটি জানিয়েছে।

সূত্র: Gulf News.

নাইজেরিয়ায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১০।

নাইজেরিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাইদুগুরিতে গতকাল বুধবার (২৪ ফেব্রুয়ারি) ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জনের নিহত হয়েছে। এতে কমপক্ষে ৪৭ জন গুরুতরভাবে আহত হয়েছেন। স্থানীয় জনগণ আতঙ্কে তাদের ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন। এবার নিহতদের মধ্যে ছিল বহু শিশু, যারা বিস্ফোরণের সময় মাঠে খেলা করছিল।

সূত্র: ভয়েস অফ আমেরিকা।

দুঃসময়ের বন্ধু’ সম্মাননা পেল বাংলাদেশ বিমানসহ ৬ এয়ারলাইনস।

গতকাল বুধবার রাজধানীতে এক অনুষ্ঠানে ‘দুঃসময়ের বন্ধু’ সম্মাননা দেয় এভিয়েশন ও ভ্রমণ বিষয়ক সাময়িকী ’বাংলাদেশ মনিটর’। বাংলাদেশ বিমানের সাথে এই সম্মাননা পেয়েছে ইউএস বাংলা এয়ারলাইনস, নভোএয়ার, কাতার এয়ারওয়েজ, এমিরেটস এয়ারলাইন এবং এয়ার অ্যারাবিয়া। সেইসঙ্গে বেসামরিক বিমান চলাচল খাতকে দ্রুততার সঙ্গে নতুন বাস্তবতায় খাপ খাইয়ে নিতে পদক্ষেপ নেওয়ায় বিমান প্রতিমন্ত্রী এবং বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (ক্যাব) চেয়ারম্যান অবসরপ্রাপ্ত এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমানকে ‘বিশেষ ধন্যবাদ’ স্মারক দেওয়া হয় অনুষ্ঠানে।

সূত্রঃ bdnews 24.com.

কাবাডিতে দেশিদের কাছে ধরাশায়ী প্রবাসীরা।

গ্রামীণ খেলা কাবা‌ডি, দেশের জাতীয় খেলাও বটে। এ খেলায় মু‌খোমু‌খি প্রবাসী একাদশ বনাম দে‌শি একাদশ। তুমুল লড়াই, দুই প‌ক্ষে হাজা‌রও সমর্থক। ‌খেলা‌কে ঘি‌রে চরম উত্তেজনা, হৈ-হু‌ল্লোড়। অব‌শে‌ষে জয় দে‌শি একাদ‌শের।

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এভা‌বেই হ‌য়ে গে‌লো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) পাকু‌ন্দিয়া উপ‌জেলা সদ‌রের দিয়াপাড়া আবদুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

দিয়াপাড়া দিয়ানগর যুব সমাজ এ খেলার আয়োজন করে। ‌খেলা‌টি দেখতে মাঠে ছিল উপ‌চে পড়া ভিড়। কাবা‌ডি দেখ‌তে আশপাশের কয়েক হাজার দর্শক ছু‌টে আসেন।

খেলা উদ্বোধন করেন পাকু‌ন্দিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা মো. রফিকুল ইসলাম রেনু।

সমাজসেবক আবদুর রশিদের সভাপতিত্বে উ‌দ্বোধনী অনুষ্ঠা‌নে বক্তৃতা রাখেন পৌরসভার সাবেক কাউন্সিলর মো. নজরুল ইসলাম আকন্দ, পৌর কাউন্সিলর মো. কফিল উদ্দিন ও চরফরাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মো. সাদ্দাম হোসেন।

খেলায় প্রবাসী একাদশকে হারিয়ে জয়ী হয় দেশি একাদশ। খেলা শেষে খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

আমিরাতের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে শাহরিয়ার আলমের বৈঠক।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম সোমবার সকালে আমিরাতের পররাষ্ট্র ও আন্তর্জাতিক সহযোগিতা বিষয়ক প্রতিমন্ত্রী আহমেদ আলি আল সায়েঘেরের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন।

মন্ত্রী আবুধাবিতে অনুষ্ঠিত ৫ দিনব্যাপী ইন্টারন্যাশনাল ডিফেন্স এক্সিবিশন ‘আইডেক্স এবং নেভাল ডিফেন্স’ এক্সিবিশন
ন্যাভিডেক্সে বাংলাদেশের প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে আবুধাবি অবস্থান করছেন।

বৈঠকে আরব আমিরাতের প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নের যে অগ্রগতি সাধন করেছে এবং কোভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশের সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।

দ্বিপাক্ষিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ মুজিব শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে আমিরাতের নেতৃত্বের অংশগ্রহণ, দু’দেশের ৫০তম জন্মজয়ন্তী উদযাপন, রোহিঙ্গা প্রত্যাবাসনে আমিরাতের সমর্থন, পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে সহযোগিতার ক্ষেত্র সম্প্রসারণ, ব্যাবসা বাণিজ্যে বিনিয়োগ, খাদ্য নিরাপত্তা, ইউএইতে বাংলাদেশিদের কর্মসংস্থানের সুযোগসহ দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

বৈঠকে অন্যান্যদের মধ্যে ইউএইতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম এশিয়া বিষয়ক মহাব্যবস্থাপক এফ এম বোরহান উদ্দিন উপস্থিত ছিলেন।

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৪১৮ বাংলাদেশি।

লেবানন থেকে চতুর্থ ধাপে আরও ৪১৮ বাংলাদেশি দেশে ফিরছেন। বুধবার (২৪ ফেব্রুয়ারি) রাতে বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে রওনা দিয়ে বৃহস্পতিবার সকালে তারা বাংলাদেশে পৌঁছাবে বলে জানিয়েছে দূতাবাস।

মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) বৈরুতের ক্লাসিকো স্টেডিয়ামে তাদের সবার হাতে বিমানের টিকিট তুলে দেয় বাংলাদেশ দূতাবাস। এছাড়া দূতাবাসের পক্ষ থেকে সবাইকে জরিমানা ও করোনা পরীক্ষার অর্থ ফেরত দেয়া হয়।

অভিবাসীরা জেল-জরিমানা ছাড়া দেশে যেতে পেরে দূতাবাসের প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেছেন। এ সময় স্টেডিয়ামে দূতাবাসের রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান পিএসসি, প্রথম সচিব আব্দুল্লাহ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

লেবাননে বাংলাদেশ দূতাবাসের স্বেচ্ছায় দেশে ফেরার কর্মসূচির আওতায় প্রায় সাড়ে ৪ হাজারেরও বেশি অবৈধ বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধন করেন। এর আগে বাংলাদেশ বিমানের ৩টি ফ্লাইটে ১ হাজার ২৭০ জন বাংলাদেশি নিজ নিজ দেশে ফিরে গেছেন।

রাষ্ট্রদূত মেজর জেনারেল জাহাঙ্গীর আল মুস্তাহিদুর রহমান জানান, ২৮ ফেব্রুয়ারির পর আর নতুন করে কোনো বাংলাদেশি দূতাবাসে নাম নিবন্ধনের সুযোগ পাবেন না। তাছাড়া যেসব বাংলাদেশি প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে নাম নিবন্ধনে অংশগ্রহণ করতে পারেননি, তাদেরকে দেশে প্রেরণের পক্রিয়া আগামী মাসে (মার্চ) শুরু হতে পারে।

উল্লেখ্য, এর আগে গত ১৯ ফেব্রুয়ারি লেবানন থেকে দ্বিতীয় ধাপে ৪১৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। লেবাননে করোনায় দীর্ঘমেয়াদি লকডাউন, রাজনৈতিক অস্থিরতা ও ডলার সঙ্কটের কারণে বৈধ ও অবৈধ সকল বাংলাদেশি মানবেতর জীবনযাপন করছেন।

লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৪৮ বাংলাদেশি, সাথে ৭ জনের মরদেহ।

বিশেষ বিমানযোগে লিবিয়া থেকে দেশে ফিরেছেন ১৪৮ বাংলাদেশি। একই ফ্লাইটে লিবিয়ায় বিভিন্ন সময় মৃত্যুবরণকারী ৭ প্রবাসী বাংলাদেশির মরদেহ পাঠানো হয়েছে। বেসরকারি সংস্থা ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচি প্রধান শরিফুল হাসান জানান, আজ বুধবার (২৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। এই বাংলাদেশিরা ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে লিবিয়া গেছেন বলে আমরা জেনেছি। ফেরত আসা বাংলাদেশিদের বেশিরভাগই ভ্রমণ ভিসায় দুবাই হয়ে ইউরোপের উদ্দেশে লিবিয়া গেছেন বলে জানা যায়। প্রতি বছর এভাবে বিপুল সংখ্যক বাংলাদেশি লিবিয়া হয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেন।

সূত্র: BRAC Migration Information for Media.

কাতারে দর্শনার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবার জন্য স্বাস্থ্য বীমা বাধ্যতামূলক।

কাতার:
কাতারের মন্ত্রিসভা আজ স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণকারী একটি খসড়া আইন অনুমোদন করেছে এবং ঘোষণা করেছে যে সমস্ত প্রবাসী এবং দর্শনার্থীদের কাতারে প্রাথমিক স্বাস্থ্যসেবা গ্রহণের জন্য স্বাস্থ্য বীমা গ্রহণ করতে হবে। আমিরি দিওয়ানের সদর দফতরে আজ বিকেলে মন্ত্রিপরিষদের নিয়মিত বৈঠকের সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী এইচ ই শেখ খালিদ বিন খলীফা বিন আব্দুল আজিজ।
মন্ত্রিসভা দেশের অভ্যন্তরে স্বাস্থ্যসেবা পরিচালনা করার একটি খসড়া আইন অনুমোদন করেছে এবং এটি শূরা কাউন্সিলকে অবহিত করেছে।
খসড়া আইন প্রস্তুতির লক্ষ্য হল এর মাধ্যমে একটি সংহত, উচ্চ-মানের, দক্ষ এবং টেকসই স্বাস্থ্য ব্যবস্থা সরবরাহ করা।

মন্ত্রীসভায় গৃহীত পদক্ষেপ সমূহঃ

সরকারী ও বেসরকারী স্বাস্থ্যসেবাগুলিতে স্বাস্থ্যসেবা সরবরাহের জন্য প্রয়োজনীয় নীতিমালা, পরিকল্পনা, পদ্ধতি, সিস্টেম এবং মানক প্রতিষ্ঠা করা।

# স্বাস্থ্যসেবা পরিষেবা গ্রহণের সময় অবশ্যই রোগীদের অধিকার এবং কর্তব্যগুলি বিবেচনায় নেওয়া উচিত।
# চার্জ ছাড়াই সরকারী স্বাস্থ্য সুবিধায় নাগরিকদের স্বাস্থ্যসেবা সরবরাহ করা।
# দেশের সমস্ত বাসিন্দা এবং দর্শনার্থীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা গুলি পেতে স্বাস্থ্য বীমা গ্রহণ করতে হবে।

তথ্যসূত্র: The Peninsula.

কানাডা থেকে ক্রয় করা ২য় উড়োজাহাজ ‘আকাশ তরী’ পৌঁছালো দেশে।

বাংলাদেশ ও কানাডা সরকারের মধ্যে জিটুজি ভিত্তিতে ক্রয় করা ৩টি ড্যাশ-৮ উড়োজাহাজের ২য় উড়োজাহাজ আজ বিকেল ৫ টা ৪৫ মিনিটে দেশে পৌঁছেছে।গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উড়োজাহাজের নাম রেখেছেন ‘‘আকাশ তরী’’। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী এমপি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থেকে উড়োজাহাজটি গ্রহণ করেন।

সূত্র: বিমান বাংলাদেশ এয়ারলাইনস।