ক্যাটাগরি Uncategorized

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতির করুণ মৃত্যু।

যুক্তরাজ্যে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি দম্পতি নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) রেডিস বার্মিংহাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- আবদুর রহমান মুয়িম (৪৮) ও তার স্ত্রী পাপিয়া বেগম (৩৮)। ১৯৯৩ সাল থেকে বার্মিংহামে স্থায়ীভাবে বসবাস করতেন তারা। 

নিহত ব্যবসায়ী আবদুর রহমান মুয়িম মৌলভীবাজারের রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের বিনয়শ্রী গ্রামের বাসিন্দা। তার স্ত্রীর বাবার বাড়ি সদর উপজেলার মনুমুখ ইউনিয়নের বাজরাকোনা গ্রামে।প্রবাসী বাংলাদেশিরা বলেন, ওই মহাসড়কে তিনটি প্রাইভেটকার ও মোটরসাইকেলের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পাপিয়া বেগম ঘটনাস্থলেই মারা যান। তার স্বামী আব্দুর রহমান মুয়িমকে গুরুতর আহত অবস্থায় নিকটস্থ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আবদুর রহমান ও পাপিয়া বেগমের এক ছেলে ও তিন মেয়ে রয়েছে। এই দম্পতির মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আত্মীয়স্বজন ও বাংলাদেশি কমিউনিটির সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মানবিক বিবেচনায় সরকারের উচিৎ দুবাইয়ে আটকে পড়া কুয়েত প্রবাসীদের খোজ-খবর নেওয়া।

আল আমিন রানা,প্রবাসী কলামিস্টঃ চলমান মহামারি করোনা ভাইরাসের কারণে বিশ্বের বিভিন্ন দেশে আটকে পড়েছেন বাংলাদেশসহ লাখ লাখ কুয়েত প্রবাসী। এদিকে তৃতীয় দেশ সংক্ত আরব আমিরাত হয়ে যেসব কুয়েত প্রবাসীরা কুয়েতে ফিরতে চাচ্ছেন,তাদের অনেকেই এই মুহুর্তে ওই দেশটিতে আটকে পড়েছেন।

উদ্বিগ্ন আর উৎকন্ঠার মধ্যে থাকা ওইসব প্রবাসীরা জানান ইতিপূর্বে তাদের অনেকেরই আকামার মেয়াদোত্তির্ণ হয়ে গেছে। এমতাস্থায় অসহায় কুয়েত প্রবাসী বাংলাদেশীরা কুয়েত প্রবেশের অনুমতি পাওয়ার জন্য বাংলাদেশ সরকার ও কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের হস্থক্ষেপ কামনা করছেন দুবাই হয়ে কুয়েত প্রবেশে ফেরার অপেক্ষায় বহু বাংলাদেশী প্রবাসী।

কুয়েতের বেসামরিক বিমান কর্তৃপক্ষ আবারো বিমানবন্দর বন্ধ ঘোষণা করায়
চরম বিপদে পড়েছে কুয়েত আসার জন্য দুবাইতে থাকা বাংলাদেশী প্রবাসীরা ।

মানবিক বিবেচনায় বাংলাদেশ সরকারের উচিৎ দুবাইয়ে অবস্থানরত প্রবাসীদের খোজ-খবর নেওয়া,দুবাই থাকা অনেক কুয়েত প্রবাসী আমাকে ম্যাসেজ পাঠিয়েছেন দুবাইতে থাকা কুয়েত প্রবাসীরা চরম আর্থিক সঙ্কট ও অনিশ্চিতায় পড়েছে । তাই অসহায় দুবাই হয়ে কুয়েত আসা প্রবাসীদের পাশে দাড়ানোর জন্য সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতি আহবান জানাচ্ছি ।

আল আমিন রানা,কুয়েত প্রবাসী সংবাদকর্মী।

কুয়েতে 🇰🇼 আজ বুধবার ২৪শে ফেব্রুয়ারি ২০২১ ইং তারিখ গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে ১,০০১ জন,সুস্থ হয়েছে ৯৬০ জন এবং মারা গিয়েছে ০৫ জন।

মোট আক্রন্তের সংখ্যা ১৮৭,০০৫ জন। মোট সুস্থতার সংখ্যা ১৭৫,০৪৮ জন। মোট মৃতের সংখ্যা ১,০৬২ জন।

গত ২৪ ঘন্টায় নতুন নমুনা পরিক্ষা করা হয়েছে ৮,৭২৪ জন, এবং মোট পরীক্ষা করা হয়েছে ১,৭৫৫,৫০০ জন।

⭐⭐ কুয়েতে করোনা রোগীর সুস্থতার হার ৯৩.৪%,

🕋 হে আল্লাহ্ !! হে আমার “রব” সারা জাহানের মালিক, আপনি আমাদের সকলকে এই মহামারি থেকে হেফাজত করুক। আমীন সুম্মা আমীন!🤲

সূত্রঃ কুয়েত স্বাস্থ্য মন্ত্রণালয়।

✍️ Collected and posted by Nahar Hoque

https://www.facebook.com/nahar.hoque.5

Covid19 #Coronavirusupdate #Kuwaitnews #Q8

৭ মার্চ খুলবে কুয়েত বিমানবন্দর।

আগামী ৭ মার্চ খুলবে কুয়েত বিমানবন্দর, শুরু হবে সব ধরণের বাণিজ্যিক ফ্লাইট । আজ বুধবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধ্যায় কুয়েতের মিডিয়ায় লিড নিউজ হিসেবে পাবলিশ করে ।

কুয়েত সিভিল এভিয়েশনের বিমান পরিবহনের পরিচালক আব্দুল্লাহ আল রাজিহি স্বাক্ষরিত এক বিবৃতিতে আগামী ৭ মার্চ থেকে ২৪ ঘণ্টা বিমান পরিচালনা করা হবে বলে নিশ্চিত করেছেন ।

এর আগে গত ২১ ফেব্রুয়ারী থেকে পুনরায় বিমানবন্দর চালুর কথা থাকলেও, এর আগেরদিন রাতে বন্ধ করোনা প্রাদুর্ভাবের কারণে বন্ধ ঘোষণা করা হয়, দুবাই, শারজাহ, তুরস্কে আটকা পড়ে বাংলাদেশীসহ হাজার হাজার প্রবাসী ।

দেশে করোনায় মৃত্যু কমল চারগুণ।

মহামারি করোনা ভাইরাসে আগের দিনের চেয়ে মৃত্যু প্রায় চারগুণ কমেছে। গত ২৪ ঘণ্টায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ৩৭৯ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে আরও ৪২৮ জনের শরীরে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত দাঁড়াল ৫ লাখ ৪৪ হাজার ৫৪৪ জন।

করোনাভাইরাস নিয়ে ২৪ ফেব্রুয়ারি (বুধবার) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, এদিন সুস্থ হয়েছেন আরও ৯১১ জন। মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৯৩ হাজার ৭৯৮ জন।

এর আগে মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দেশে আরও ৩৯৯ জনের দেহে করোনা শনাক্ত হয়। এছাড়া আক্রান্তদের মধ্যে মারা যান ১৮ জন।এদিকে করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১১ কোটি ২৬ লাখ ৩৬ হাজার ৭৪১ জন এবং মৃত্যু হয়েছে ২৪ লাখ ৯৫ হাজার ২৯০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ কোটি ৮২ লাখ ২৩ হাজার ৯১২ জন।করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন দুই কোটি ৮৮ লাখ ৯৭ হাজার ২২৪ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ১৪ হাজার ৯৬৬ জনের।আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি ১০ লাখ ২৯ হাজার ৩২৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৬ হাজার ৫৯৮ জন।আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় এক কোটি ২ লাখ ৬০ হাজার ৬২১১ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২ লাখ ৪৮ হাজার ৬৪৬ জনের।আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৪১ লাখ ৮৯ হাজার ১৫৩ জন। ভাইরাসটিতে মারা গেছে ৮৪ হাজার ৪৭ জন।আক্রান্ত ও মৃত্যুর হিসাবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৪১ লাখ ৩৪ হাজার ৬৩৯ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ২১ হাজার ৩০৫ জন।এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এ ছাড়া বাংলাদেশের অবস্থান ৩৩তম।গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।                         ২৪ ফেব্রুয়ারি (বুধবার)-এর

নাসির ও তামিমার বিরুদ্ধে মামলা।

ডিভোর্স না হওয়া অন্যের স্ত্রীকে বিয়ে করায় ক্রিকেটার নাসির হোসেন ও তার সদ্য বিবাহিতা স্ত্রী তামিমার বিরুদ্ধে মামলা।

বুধবার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসীমের আদালতে রাকিব হাসান বাদী হয়ে এ মামলা করেন।

সম্প্রতি, তামিমা তাম্মি নামে একজনকে ক্রিকেটার নাসির হোসেন বিয়ে করার পর বিতর্ক শুরু হয়। গত ১৪ই ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসের দিনে গাঁটছড়া বাঁধেন নাসির-তামিমা। শনিবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর গুলশানের লেকশোর হোটেলে আলোচিত নাসির-তামিমা জুটির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

তবে অভিযোগ ওঠে, নাসিরের স্ত্রী তামিমা তাম্মির এর আগে বিয়ে হয়েছিল। সেই স্বামীকে ডিভোর্স না দিয়েই তিনি নাসিরকে বিয়ে করেছেন। তামিমার সেই সংসারে ৮ বছরের একটি মেয়েও আছে। এরই মধ্যে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান আইগত পদক্ষেপ নেয়ার কথাও জানিয়েছিলেন।

মিয়ানমারে কারাভোগের পর দেশে ফিরলেন ২৪ বাংলাদেশি।

অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে মিয়ানমারে কারাবন্দী ২৪ বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে। আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে মংডু সীমান্তের ১ নং এক্সিট পয়েন্টে দিয়ে মিয়ানমান বর্ডার গার্ড পুলিশ তাদেরকে বিজিবির কাছে হস্তান্তর করেছে। টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান জানিয়েছেন, বিভিন্ন সময় সীমান্ত অতিক্রম করে কিছু বাংলাদেশি মিয়ানমারে ঢুকে পড়ে। সেখানে কারাভোগ শেষে তাদের মধ্যে ২৪ জনকে আজ ফেরত দেয়া হয়। কারাভোগ শেষে ফেরত আসা বাংলাদেশি ২৪ জন নাগরিকের মধ্যে টেকনাফের ১২ জন, রাঙামাটির ৮ জন, বান্দরবানের ৩ জন এবং রাজশাহীর ১ জন রয়েছেন।

সূত্রঃ বাংলাদেশ প্রতিদিন।

আগামীকাল শুরু চরমোনাই’র মাহফিল, কানায় কানায় ভরে গেছে পাঁচটি মাঠ।

বিশ্বের অন্যতম তৃতীয় বৃহৎ মুসলিম জমায়েত চরমোনাই’র ফাল্গুনের ৩ দিনব্যাপী বাৎসরিক মাহফিল শুরু আগামীকাল (২৪ ফেব্রুয়ারী) বুধবার। জোহরের নামাজের পর চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের উদ্বোধনী বয়ানের মধ্যদিয়ে মাহফিল শুরু হবে। মাহফিল শেষ হবে শনিবার সকাল ৮টার দিকে আখেরি মোনাজাতের মাধ্যমে।

ইতোমধ্যে মাহফিল প্রাঙ্গণে চরমোনাই অনুসারীরা পৌঁছেছেন। মুসুল্লিদের নিরাপত্তায় পুলিশ,স্থানীয় প্রশাসনসহ মাহফিল কমিটির নিজস্ব ব্যবস্থাপনায় কয়েক হাজার স্বেচ্ছাসেবক কাজ করছেন ময়দানে।

ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সূরা সদস্য ও শায়েখে চরমোনাই মুফতি ফয়জুল করীমের একান্ত সচিব মাওলানা আবু বকর সিদ্দীক আওয়ার ইসলামকে জানান, মাহফিলের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। মুসুল্লিদের জন্য ৩শ একর জমির ওপর মোট ৫টি মাঠ করা হয়েছে।

মাহফিল সুশৃঙ্খলভাবে সম্পন্নের জন্য জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে তারা বৈঠক করেছেন। মাহফিলে কয়েক লাখ মুসল্লি অংশগ্রহণ করেন। নির্ধারিত মাঠের সামিয়ানার নিচে জায়গা নিতে ২-৩ দিন আগে এসে অবস্থান নিয়েছেন মুসল্লিরা। প্রতিবছরই সামিয়ানা উপচে কয়েক কিলোমিটারের মধ্যে আশপাশের বাড়িঘর এবং ফাঁকা জায়গায় মুসুল্লিরা অবস্থান নেন।

তিনি আরও জানান, প্রতিদিন ফজর ও মাগরিবের নামাজের পর পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করীম মাহফিলে বয়ান করবেন। তিনি মোট ৫টি বয়ান করবেন। এছাড়া মাহফিলের দ্বিতীয় দিন বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ওলামা-মাশায়েখ মহাসমাবেশ এবং তৃতীয় দিন শুক্রবার সকাল সাড়ে ১০টায় ছাত্র আন্দোলনের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।

কুয়েতের জাতীয় দিবসে সকল জমায়েত নিষিদ্ধ ঘোষণা।

কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সেক্রেটারী মেজর জেনারেল ফারাজ আল জোয়াবি বলেছেন যে, করোনা রোধে আগামী ২৫ ফেব্রুয়ারী থেকে শুরু হওয়া জাতীয় দিবসে সকল প্রকার সভ সমাবেশ বা যে কোন ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে ।

আজ মঙ্গলবার (২৩ ফেব্রুয়ারী) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুত্রে আরব টাইমস বিষয়টি নিশ্চিত করে জানান, গালফ রোড যে কোন ধরণের মিছিল সমাবেশ ও কুয়েতের বিভিন্ন জেলায় সমাবেশ ও প্রোগ্রাম রোধে আইন শৃংখলা বাহিনীর টহল জোরদার করা হবে ।

আইন ভঙ্গকারীর বিরুদ্ধে স্থানীয় থানায় যথাযথ মামলা দায়ের করে ব্যবস্থা নেওয়া হবে ।

কুয়েতে করোনায় আরো ১০১৫ জন শনাক্ত, মারা গেছে ৮ জন’।

কুয়েতে করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধি পেয়েছে, গত ২৪ ঘণ্টায় করোনায় নতুন শনাক্ত হয়েছে কুয়েতি ও প্রবাসীসহ ১০১৫ জন, সুস্থ হয়েছে ৯০৬ জন এবং মৃত্যু হয়েছে ৮ জনের।

মোট আক্রান্ত হয়েছে ১৮৬,০০৪ জন।
মোট মৃতের সংখ্য ১০৫৭ জন।
মোট সুস্থ হয়েছেন ১৭৩,১৮২ জন।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭.৪০ মিনিটে নিয়মিত সংবাদ ব্রিফিংএ বিষয়টি নিশ্চিত করা হয় ।

গত ২৪ ঘন্টায় করোনা টেস্ট করা হয় ৮২২১ জন, মোট টেস্টের সংখ্যা ১৭৪৬,৭৭৬ জন ।

নিয়মিত চিকিৎসাধীন আছে ১০,৮৫৯ জন এবং আইসিইউতে আছেন ১৪৬ জন ।